এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ১০ অক্টোবর ২০১৫ ১০:৩২312751
  • টুই কি আগে হ্রস্ব ই ছিলি?
  • kumu | ১০ অক্টোবর ২০১৫ ১০:২৩312749
  • ঈশান সৈকত নয়?
    বাট বড় সন্দো হয়
    মামু তবে কে?
  • lcm | ১০ অক্টোবর ২০১৫ ০৯:৩০312748
  • ওসব ব্রিটিশরা করসে, মেক্‌লের সন্তান বানানোর কলের জইন্য সিলেবাস বানাইছিলো - স্কুলে, কলেজে - সেই কারিকুলাম আজও চলতাসে।
  • aka | ১০ অক্টোবর ২০১৫ ০৮:৫৪312747
  • মাস্টারমশাই ইন ল = বউয়ের মাস্টারমশাই।
  • aranya | ১০ অক্টোবর ২০১৫ ০৮:৪৫312746
  • দ্য ওয়াক সিনেমাটা দেখলাম, সত্য ঘটনার ভিত্তিতে তৈরী। ১১০ তলা উচ্চতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক টাওয়ার থেকে অন্য টাওয়ারের মাথায় দড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়া

    মানুষ চাইলে কত কি যে করতে পারে
  • | ১০ অক্টোবর ২০১৫ ০৮:৪১312745
  • হ্যাঁ আমারও বলার ছিল যে স্টেরয়েডের অভিজ্ঞতা খুউব খারাপ। আমার টেনিস এলবো'র জন্য এক ডাক্তারে ঠুকেছিল,

    আর কি বলে, মাস্টারমশাই-ইন-ল' আবার কী জাতীয় সম্পর্ক?
  • pi | ১০ অক্টোবর ২০১৫ ০৮:৩৯312744
  • কুমুদি, অরণ্যদা, হ্যাঁ অন্যদের সাথে কথা বলছি। থ্যাকু।
  • pi | ১০ অক্টোবর ২০১৫ ০৮:৩৬312743
  • এও বেশ কিছুদিন আগেকার কথাই। তবে কুইনাইন নয়, আর্টেমিসিনিন।
  • aranya | ১০ অক্টোবর ২০১৫ ০৮:২৮312742
  • পরিবর্তিত ও উন্নততর ম্যালেরিয়া।

    তবে গোটা দশ বারো চোদ্দ বিয়ার না খাওয়াই ভাল, বড্ড ফ্যাটেনিং এই বিয়ার
  • | ১০ অক্টোবর ২০১৫ ০৮:২৫312741
  • একে তো আমার ধারণা ছিল ম্যালেরিয়ার ওষুধ সেই কোনজন্মে আবিষ্কার হয়ে গ্যাছে, এখন কি তাইলে উন্নততর ম্যালেরিয়ার উন্নততর ওষুধ বেরোল? তায় আবার ঈশান সৈকত কিনা, এমনি একটা কনফিউশান ....
  • ঈশান | ১০ অক্টোবর ২০১৫ ০৮:২৩312740
  • হনুর ক্লাসিক বিষয়ক পোস্টে ক। কিন্তু এতদিন বাদে ঈশান মানে সৈকত কিনা জিজ্ঞাসা করছে? নাঃ ঘুমুতেই যাই।
  • | ১০ অক্টোবর ২০১৫ ০৮:১৭312739
  • হনু অ্যালেক্সিভিচের কথা জিগাচ্ছিলাম। পড়েছ কিছু? আমি ছাতার মাথা নামটাই এই শুনলাম।
  • aranya | ১০ অক্টোবর ২০১৫ ০৮:১৬312738
  • আরএসএস-এর কোন স্কলার যদি, হিন্দুত্বের মহিমা প্রচারের জন্য হলেও, প্রাচীন সংস্কৃত পুঁথি পড়ে ম্যালেরিয়ার ওষুধের মত কিছু একটা যুগান্তকারী আবিস্কার করে ফেলেন - তাই বা মন্দ কি?
  • Atoz | ১০ অক্টোবর ২০১৫ ০৮:১০312737
  • আহা সেই পারদের এরোপ্লেন! আট হাজার বছর আগের। ঃ-) ঃ-) ঃ-)
  • b | ১০ অক্টোবর ২০১৫ ০৮:০৫312736
  • সেটাই কথা। হনু বাবু কে গোটা দশ বারো চোদ্দটা বিয়র খাওয়াবো, কোনো দিন দেখা হলে। আরেসেস যখন একটা সংস্কৃত শ্লোক ঝাড়ে, আমাদের হাতে সেটাকে কাউন্টার করার জন্যে অমর্ত্য সেনের আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান খুঁজতে হয়।

    তবে এটাও দেখেছি, ফে বু বা অন্য কোথাও, যে চাড্ডির গলার জোর যত বেশি, সে তত কম সমস্কৃত জানে। নেগেটিব বল্লেও যথেষ্ট হয় না।
  • হাঁড়ি কড়াই | ১০ অক্টোবর ২০১৫ ০৭:৫৬312735
  • শয়ে শয়ে অ্যারিস্টটলের ক্লোন করে ইস্কুলে ইস্কুলে ছেড়ে দিতে হত:-p
  • h | ১০ অক্টোবর ২০১৫ ০৭:৪১312733
  • আমার অবশ্য ঐ ছোটোবেলার হিস্টরি অফ সিভিলাইজেশন ইত্যাদি তে আগ্রহ কম ছিল, কারণ উত্থান ও পতনের দশটি কারণ ছাড়া আগ্রহ তৈরীর কোন ব্যবস্থা ছিল না। আর পাঠের মধ্যে একটা অকারণ ছেল ছেল গোছের প্রতিযোগিতাঅ আছে সেটা আমার অ্যাবসার্ড লাগতো।
  • h | ১০ অক্টোবর ২০১৫ ০৭:৪১312734
  • আমার অবশ্য ঐ ছোটোবেলার হিস্টরি অফ সিভিলাইজেশন ইত্যাদি তে আগ্রহ কম ছিল, কারণ উত্থান ও পতনের দশটি কারণ ছাড়া আগ্রহ তৈরীর কোন ব্যবস্থা ছিল না। আর পাঠের মধ্যে একটা অকারণ ছেল ছেল গোছের প্রতিযোগিতাঅ আছে সেটা আমার অ্যাবসার্ড লাগতো।
  • h | ১০ অক্টোবর ২০১৫ ০৭:৩৮312732
  • ক্লাসিক্স এ অবশ্য কলোনিয়াল গন্ধ ওয়ালা এরিয়া স্টাডিজ ঢুকে আছে কিনা জানা নেই। মানে ধর আমি বা ব্ল্যাংকি কিন্তু অ্যালবার্ট হুরানীর খবর পাছি বা পড়ছি ইরাক যুদ্ধের সময়ে। তার আগে বাল পড়ছি না কেন? মধ্যপ্রাচ্য আমাদের কাছে একটা থিয়েটারফ ওয়ার এছাড়া কিসু না এরকম ভাবে গড়ে উঠেছে, সেটা তো সম্পূর্ণ আমাদের দোশ না। তাইলে সংবাদ পরিবেশনে আর সিলেবাসে সমস্যা হ্যাজ।
  • h | ১০ অক্টোবর ২০১৫ ০৭:৩৪312731
  • ভাবতে গিয়ে একটা সমস্যার কথা মনে হল, জানি না তোরা ফিল করেছিস কিনা। ক্লাসিক্স বিষয়টার মধ্যে আর্কিওলোজি, হিস্টরি, ল্যাংগোয়েজ, লিটারেচার, সাইকোলোজি, পলিটিক্স, ইত্যাদি সব দৃষ্টিভঙ্গী ঢুকিয়ে পড়ানো হয় মধ্যপ্রাচ্যে এবং পশ্চিমে। অর্থাত আরবী বা ফার্সী বা ল্যাটিন/গ্রীক, বা তুরকী /আর্মেনিয়ান ভাষায় যে লেখা পড়া শিখছে, সে কিন্তু সব কটা অ্যাম্গল ই হালকা হলেও পাছে। এইখানে সংস্কৃত কেন শুধু ভাষা বা সাহিত্য হিসেবে পড়ানো জয় জানিনা। আর ইন্ডোলোজি অবশ্য অনেক দিন ওরিয়েন্টালিজম এর প্রভাব মুক্ত, কিন্তু সব অ্যাংগল কভার্ড না, মানে তবু ঐতিহাসিক রা কিছু টা করেছেন, কিন্তু সবটা একজায়্গায় হয় নি, পাঠক্রমে আসে নি। থিয়োলোজি বা সেক্রেড টেক্সট পড়া কিন্তু সে ভাবে চালু না, যতটা না একটা প্রচলিত এপিক মেশানো থি ইজম। ডিসএঙ্গেজ্ড ইউন্কোয়ারি র স্কোপ কম। ব্রজদুলাল চট্টোপাধ্যায় অবশ্য ব্যতিক্রম, প্র্যাকটিসিং বিশ্বাসী হয়েও, অসম্ভব ভালো লেখা ও পড়া।
  • হাঁড়ি কড়াই | ১০ অক্টোবর ২০১৫ ০৭:২৫312730
  • ক। কিন্তু আমাকে আর পড়তে বলবেন না প্লিজ। বরং আফনেরা পড়ে সামারি করে দ্যান।

    অন আ সিরিয়াস নোট, ঠিকভাবে কাউন্টার করতে গেলে পড়তে হবে তো ঠিকই, তার চেয়েও বড় ব্যাপার হল এই মুহুর্তে অর্গানাইজড হওয়া খুব দরকার। অর্গানাইজড ৩০০ স্পার্টান Xerxes কে আটকে দিয়েছিলো। সেইটা মিসিং।
  • h | ১০ অক্টোবর ২০১৫ ০৭:২৩312729
  • দমু কোন বই পড়ার কোথা বলছ, ফলো করতে পারছি না। ইমরান এর খবর পাও?
  • h | ১০ অক্টোবর ২০১৫ ০৭:২২312728
  • কি করে ব্যাথা লাগলো তোর? এখন কোথায় দেখাচ্ছিশ?
  • h | ১০ অক্টোবর ২০১৫ ০৭:০৯312727
  • এই বিষয়ে/বিতর্কে সম্পূর্ণ ঈশান এর বক্তব্য কে সমর্থন করি। এনশেন্ট টেক্সট পড়তে হবে এর কোনো বিকল্প নেই, একাধিক ক্লাসিকাল ও আর্লি মেডিয়েভাল ভাষা জানা দরকার। পড়া দরকার। আমরা বলতে কারা অবশ্য, আর এস এস নন এরকম প্রচুর লোক আছেন যাঁরা প্রাচীন পুঁথি নিয়ে কাজ করেন ও পড়াশুনো করেন। ঈশান যদি সৈকত হয়, এ সব ই তো জানে। আমি বছর দুয়েক আগে যত্ন করে কৃষি পরাশর এর টীকা ইত্যাদি পড়েছি। কিন্তু ঐ গেরো, সংস্কৃত বুঝতে অনেক সময় লাগে। বার বার একে তাকে জিগ্যেস করতে হয়, অতি ইরিটেটিং। ডিডি দা মাইরি সংস্কৃত টা এত সুন্দর মনে রেখেছে কি করে কে জানে।

    আমার মাশ্টারমশাই ইন ল, শিকাগোর স্কলার দাউদ আলি, অর্থ শাস্ত্র, কাম সূত্র, এবং প্রাচীন তামিল পন্ডিত। তাঁর এন্টায়ার জাপানী ছাত্রকুল গম্ভীর ভাবে প্রাকৃত ও পালি ও সিন্হলা ভাষা পড়ে পড়ে রোগা হচ্ছে ও মোটা বই লিখে চলেছে। মেডিয়েভাল ফার্সী শেখার আপ্রাণ চেষ্টা করছেন অনেকে, মানে আলিগড় স্কুলের বাইরে। এ প্রসঙ্গে একটা মজার গল্প শোনা গেল। এক প্রখ্যাত হিস্টরিয়ান কে সম্প্রতি জিজ্ঞাসা করে একজন তরুণ ছাত্র, আপনি এত ভালো ফার্সী জানলেন কি করে। তিনি বলেন, দেখুন, আমার মা মাসী পিশি রা ছোটোদের সামনে গোপন কথা বলার সময়ে ফার্সী তে বা আরবী তে কথা বলতেন। তো বুঝি না বুঝি না এই ভাব করতে করতে আমিও শিখে গেলাম, মা এখন খুব রাগারাগি করেন, যে ছেলেমেয়েরা তাঁদের অনেক প্রাইভেট কথা জেনে ফেলেছেন ;-)
  • kumu | ১০ অক্টোবর ২০১৫ ০৭:০৮312726
  • পাই স্টেরয়েডের অভিজ্ঞতা খুব খারাপ।দুতিনজনের পরামর্শ নাও।দিল্লীর গঙ্গারামে বোধহয় অন লাইন কনসাল্টেশন নেয়া যায়।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৫ ০২:৪৪312725
  • সেই এরোপ্লেনের কেসটা? ঃ-)
  • ঈশান | ১০ অক্টোবর ২০১৫ ০২:২১312724
  • এই চিন্তনপদ্ধতিটা নিয়ে আমার সত্যিই একটু সমস্যা হয়। অতীতকে নিয়ে আরেসেসপনায় সবাই খিল্লি করে, আমিও। কিন্তু এই করতে গিয়ে মাঝে মাঝে মনে হয়, অতীতকে সত্যিই শুধু আরেসেসের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, সেটা ভালো হচ্ছে কি? মাও তো ছেড়ে দেন নি। আমি নিজে আর্যভটের কিছু লেখা, যেটুকু পেয়েছি, মাঝখানে পড়ার চেষ্টা করছিলাম। এখনও শেষ করে উঠতে পারিনি, কিন্তু যেটুকু পড়েছি, তাতে সত্যিই মুগ্ধ হয়েছি। গ্রীকরা পিথাগোরাস আর্কিমিডিস প্লেটো সক্রেটিসকে মাথায় তুলে নাচে, আমরা আর্যভট্টকে তুলিনা। শ্রীধরাচার্যকে নিয়ে কিচ্ছু জানিনা। প্রাচীন চিকিৎসাবিদ্যা নিয়ে তো জাস্ট কিচ্ছু না। গ্রিক পুঁথিও সব হারিয়ে গেছিল। সবই আবার আরবী থেকে পুনরুদ্ধার করা হয়েছে। ডকুমেন্ট করা করেছে। আমরা করিনি। অতীতটাকে আরেসেসের হাতে ছেড়ে দিয়েছি। ঠিক করিনি মনে হয়।
  • Rit | ১০ অক্টোবর ২০১৫ ০২:০৩312723
  • প্রাচীন চীনা পুঁথি পড়ে কোনও বিশ্ববিদ্যালয়ের/মেডিক্যাল স্কুলের ডিগ্রী ছাড়াই নোবেল পুরস্কার পেলেন চীনের To Youyou। মাও এর কথায় উনি এই পুরোনো পুঁথি পড়া শুরু করেছিলেন। আর তাতেই পেয়েছিলেন ম্যালেরিয়ার ওষুধ।
    তাহলে আর কি? প্রাচীন ভারতীয় পুঁথি নিয়ে গবেষণা করেও নোবেল পাওয়া যেতেই পারে। গোবর এর অ্যান্টি রেডিওঅ্যাকটিভ যে গুণাবলী জানা গেছে তার গবেষককে পরের বছরের মেডিসিন বা ফিজিক্সের প্রাইজটা দেওয়াই যায়। বা শান্তির টা হলেও চলবে।
  • Abhyu | ১০ অক্টোবর ২০১৫ ০০:৫১312722
  • ইন্দোদা কি আছো? একটু মেল দেখো। হেল্প লাগবে।
  • ... | ০৯ অক্টোবর ২০১৫ ২৩:০৯312721
  • সব গুএর এপিঠ আর ওপিঠ। তসলিমা কে কোনো সন্মেলণ এ আমন্ত্রণ জানাক দেখি কোলকাতায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত