এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ১৩ অক্টোবর ২০১৫ ০০:২৮312990
  • মিকটেক্স টু মিকি। মামুর জ্বালার মলম।
  • সে | ১২ অক্টোবর ২০১৫ ২৩:৫২312989
  • তলভার দেখা হয়ে গেল।
  • Atoz | ১২ অক্টোবর ২০১৫ ২৩:৪২312988
  • কুমুদি, মোট সাতটা শারদীয়া পেলাম। আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা, শারদীয়া পত্রিকা, উনিশ কুড়ি, সানন্দা, দেশ আর কিশোর ভারতী।
    ঃ-)
  • Atoz | ১২ অক্টোবর ২০১৫ ২৩:৩৮312986
  • একবার দেখেছিলাম একটা প্লট-জেনেরেটার আর আরেকটা ছিল স্টোরি জেনেরেটার।
    টেস্ট করতে তো চালালাম স্টোরি জেনেরেটরটা। অনেক অনেক ইন্ফো চাইলো, দিলাম। তারপরে সে যা গপ্পো এলো, সেই যে একটা নাটকে এক সাহেব একটুখানি খাবার খেয়ে মুখ ভেটকে কইলেন, "টেস্টস লাইক মেশিন-মেড", সেইরকম। ঃ-)
  • kumu | ১২ অক্টোবর ২০১৫ ২৩:৩৮312987
  • টিমি ৮ ৪৩ ঠিক ঠিক ঠিক।
  • pi | ১২ অক্টোবর ২০১৫ ২৩:২২312985
  • ওঃ, সিমুলেশনে একটা টি এক্স্ট্রা পড়ে ঘাবড়ে গেসলুম। ঃ)
  • Tim | ১২ অক্টোবর ২০১৫ ২৩:১৮312984
  • আকাদার একটা পদ্য সিমুলেটর আছে। সেইটাই এদিকোদিক করে নিলেই হবে
  • মিকটেক্স | ১২ অক্টোবর ২০১৫ ২৩:১৩312983
  • ঃ-(

    Tim পোমো জেনারেটারের মতো পানু জেনারেটার? আইডিয়াটা খারাপ না অবশ্য।
  • Tim | ১২ অক্টোবর ২০১৫ ২৩:০৫312982
  • কেন পানু লেখার সিমুলেশন নাই?
  • cm | ১২ অক্টোবর ২০১৫ ২৩:০৩312981
  • নতুন ব্রীজ পেয়ে জনতা মনে হয় হাওয়া খেতে চড়ে দেখছে।
  • ঈশান | ১২ অক্টোবর ২০১৫ ২৩:০২312980
  • ল্যামডাই মিকটেক্স হয়েছেন? কী জ্বালা, একটা সোজা নাম নিলে তো পারেন।
  • aka | ১২ অক্টোবর ২০১৫ ২২:৫৮312979
  • আমার অনেকদিনের ইচ্ছে একটা পানু লিখব। ভালো একটা প্লট পেলেই হল।
  • মিকটেক্স | ১২ অক্টোবর ২০১৫ ২২:৪৪312978
  • আপারকেস লাম্বডা দেখতে কিছুটা A থেকে ডাঁটিটা সরিয়ে নিলে যেমন হয়। আর /\ এটাকে \wedge দিয়ে লেখা যায়। যাই হোক সিম্বলে কি আসে যায়।
  • অম্বিকাচরণ আম্বেদকর | ১২ অক্টোবর ২০১৫ ২২:২৯312977
  • উফ্‌ নির্ঘাত বুদ্ধিভ্রংশ হয়েছিলো বা ভূতে ধরেছিলো, নইলে নতুন ব্রীজে কেউ ওঠে?

    মহালয়ার দিন, তায় রাত্তির পৌনে ন'টা, ভাবলুম জ্যাম বোধায় হবে না। ফলস্বরূপ এই এখন সাড়ে দশটায় বাড়ি ঢুকলুমঃ-((
  • cm | ১২ অক্টোবর ২০১৫ ২২:২৭312976
  • uppercase Λ, lowercase λ
  • | ১২ অক্টোবর ২০১৫ ২১:৫১312975
  • কিন্তু ল্যামডা চিহ্নটার মাথায় একটা অল্প বাঁদিকে ঝোঁকা টিকি থাকে না? এই মিকটেক্ষের আগের নিকে তো তেমনি টিকি ছিল না, তাইলে লোকে ওনাকে ল্যামডা ডাকে কেন?
  • h | ১২ অক্টোবর ২০১৫ ২১:৫০312974
  • আমি দেখলাম দু চারটে এদিক ওদিক লেখার পরে, লোকে যদি তেড়ে পানু লেখে, তাইলেই অনাবিষ্কৃত উনি গোছের শ্রদ্ধা ভক্তি পাওয়া যাবে।
  • b | ১২ অক্টোবর ২০১৫ ২১:৪৬312973
  • দুর! এটা না।

    শ্বশুরমশাই, আপনি বিয়ে করেছেন?
    হ্যাঁ( নইলে তুমি মেয়ে কোথা থেকে পেলে, মর্কট?)
    কাকে করেছেন শ্বশুরমশাই?
    তোমার শ্বাশুড়ীর সাথে।
    আহাহা আহাহা, তাহলে বেশ চেনাজানার মধ্যেই বিয়ে হয়েছে।

    তবে এর থেকেও মারাত্মক ছিলো আমার এক পিসেমশায়ের তথাকথিত অভিজ্ঞতা... উনি ওনার জামাইবাবুর গ্রামে গেছিলেন। স্থানীয় জমিদার পরিচয় জিজ্ঞাসা করাতে জামাইবাবু বলেছিলেন "শালা", তখন সেই জমিদার মন্তব্য করেছিলেন, আফনার লগে মুখের মিল দেইখ্যাই বোজন যায়।
  • রোবু | ১২ অক্টোবর ২০১৫ ২১:৩২312972
  • ইদিকে আমার কোন্নগরের গুরুজন আজ সকালেই আমায় ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলেন। অ্যাক্সেপ্ট করেছিলাম।
    এখন দেখলাম আপডেট এল 'গট ম্যারেড'।

    একটা ছেলে যখন বিয়ে করতে যাচ্ছিল, তখন তার মা তাকে বুঝিয়ে দেন "বাবা, বিয়ে করতে গিয়ে চুপচাপ বসে থেকোনা, শ্বশুরমশাই-এর সাথে একটু গল্প কোরো।"

    বিয়ে করতে এসে অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর ছেলেটির মাতৃ-উপদেশ স্মরণে আসে। তখন আর কথা খুঁজে না পেয়ে সে জিগ্যেস করে "শ্বশুরমশাই, শ্বশুরমশাই, আফনে বিয়া করসেন?"
  • Arpan | ১২ অক্টোবর ২০১৫ ২১:২২312971
  • আমাদের ফ্রেঞ্চ মালিকেরা কবে ৩৫ ঘন্টা কাজ করলেই এবার বাড়ি যাও বাপু, নইলে হাতে দড়ি পড়বে বলে নোটিস পাঠাবে তার অপেক্ষায় আছি। অবশ্য তিতিয়ো বিস্সের নেটিভদের জন্য আর কি সেই আইন প্রযোজ্য হবে?
  • | ১২ অক্টোবর ২০১৫ ২১:১০312970
  • না না আমি কেসিকে সেকেন্ড করলাম। রোব্বারের ঐ সিরিজটার রবন্দ্যোর অনেক কটাই বেশ ভাল। আমি এক অলস দুপুরে নিতান্তই আর কিছু না পেয়ে পাতা উল্টে খানিক তব্দা খেয়েছিলাম। তারপর থেকে ফলো করতাম।

    এমনিতে রবন্দ্যোকে আমিও খুবই অপছন্দ করতাম/করি বরাবর।
  • aranya | ১২ অক্টোবর ২০১৫ ২০:৪৪312969
  • আমার অপ্রকাশিত লেখাগুলো তাইলে কেসি-কেই পাঠাব
  • Tim | ১২ অক্টোবর ২০১৫ ২০:৪৩312968
  • লেখকদের জন্য যদি কোন জীবনদায়ী ওষুধ থাকে তা হলো আমাদের কেশীদা। নিরানব্বুইটা খাজা লেখা নামানোর পরেও কেউ যদি একটা ঠিকঠাক লেখা নামায় কেশীদা পড়ে দেখবে। ঃ-)
  • kumu | ১২ অক্টোবর ২০১৫ ২০:৪০312967
  • কেসি বলছে বলেই পড়ে দেখার চেষ্টা করব।

    সবচেয়ে জঘইন্য উনি উপন্যাস হিসেবে লেখেন,যথেচ্ছ লেখেন, কাদের নিয়ে লেখা কাঠবেড়ালীরা পর্যন্ত জানে কিন্তু উপন্যাস-তাই প্রামাণিক হওয়ার দায় নেই।
  • ঊমেশ | ১২ অক্টোবর ২০১৫ ১৯:১৩312966
  • প্রতিদিনে লেখা সাপ্লিমেন্ট গুলো এক সাথে বই হিসাবে বেরিয়েছে।
    নাম- "রোববার লাইব্রেরী খোলা"
    কেনার সুবিধা না থাকলে amarboi.com এ খুঁজলে পেতে পারো।
  • pipi | ১২ অক্টোবর ২০১৫ ১৮:৫১312965
  • কেসিদা, আমি ওনার ঐ লেখা পড়ি নি। উনি যা লিখে বাজারে নাম কিনেছেন আমি তাইই পড়েছি আর সেই প্রসঙ্গেই লিখেছি।
    তবে ওনার ঐ ভাল লাগা বই নিয়ে লেখা যখন আপনি রেকমেণ্ড করলেন, তখন হাতে পেলে কোনোদিন নিশ্চয়ই পড়ে দেখব। একজন লেখককে সচরাচর আমরা তাঁর যেসব লেখা দিয়ে চিনি, সেই মোল্ডের বাইরে অন্য কিছু পাওয়া পাঠকেরও একরকম প্রাপ্তি বৈকি।
  • kc | ১২ অক্টোবর ২০১৫ ১৮:২৮312964
  • ক্ষি মুশকিল, লোকটার কিছু কিছু ভালো লেখাও আছে। ঋতুপর্ণ যখন প্রতিদিনের রোববার সাপ্লিমেন্টারিটা দেখতেন সে সময় রঞ্জন বন্দ্যো ভালো লাগা বই নিয়ে লিখতেন। তারমধ্যে কিছু লেখা ভালো লেগেছিল। কুমদি পিপি দেদিদের পত্তে বল্লাম।
  • হে হে | ১২ অক্টোবর ২০১৫ ১৮:২৭312963
  • এটা পিপি একঘর দিয়েচে।
  • pipi | ১২ অক্টোবর ২০১৫ ১৮:১৭312962
  • এই পাগলা আম্রু গুলোকে এই সব স্টাডি দেখিয়ে কেউ এটা বোঝাতে পারে না?

    আর রঞ্জন বন্দ্যো প্রসঙ্গে বাকীদের সাথে মোটামুটি একমত। ওনার লেখা সফট, হার্ড, ইরোটিকা কোন পণ্য হিসেবেই দাঁড়ায় না। অথচ উনি লেবু কচলেই চলেন যা অসম্ভব বিরক্তি জাগায়। উনি জীবিত, মৃত কার বেডরুমে উঁকি দিলেন তাই নিয়ে কিছু বলার নেই। উনি ই এল জেমস বা নিদেনপক্ষে সিলভিয়া ডে'ও নন, কেউ আশা করছে বলেও মনে হয় না। কিন্তু কলমের ডগা দিয়ে যেটা নাবাচ্ছেন, সেটার মেরুদণ্ড স্কোলিওসিস আক্রান্ত। আর সেটা ওনার বোঝা উচিত যে এটা ওনার জঁর নয়। আমি সিওর ওনারও নিশ্চয়ই একটি ডেডিকেটেড পাঠক পুল আছে। তা যেদেশে ম বন্দ্যোর লেখার ভক্ত জোটে, সেখানে রঞ্জন বন্দ্যোর লেখার ভক্ত থাকবে, এতে আর আশচর্য্যের কি আছে।
  • সে | ১২ অক্টোবর ২০১৫ ১৭:৫২312961
  • অ্যাকচুয়ালি ৩৫ ঘন্টা কাজের দাবী নিয়ে ফ্রান্সে অনেক কিছু হয়ে গেছে বহুদিন যাবদ। সুইডেন এটা সরকারিভাবে কার্যকর করতে চাইছে। এমনিতেও অনেক স্টাডি হয়েছে যে আটঘন্টার বেশি কাজ করলে প্রোডাকটিভিটি কমে যায়, যেটা পড়ে থাকে সেটা কেবল টাইমশিটে অতিরিক্ত টাইম রিপোর্টিং। কিন্তু সুইডেন সপ্তাহে ছদিন কাজের কথা বলছে, পাঁচদিন নয়। অর্থাৎ সময় কমলেও দিন কিন্তু বেড়ে গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত