এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:৪১313051
  • জানতাম না। গুগল সার্চ করে আলোকিত হলাম।
  • সে | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:৩৭313049
  • জানিস না? কনফার্ম কর। তারপরে লিখে দিচ্ছি।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:৩২313048
  • কে এল পিডি বোলে তো?..
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:৩১313047
  • থ্যাঙ্কু ইদ্রানী দি আর কুমু দি। ও ই "ব" টা আছে কিনা ভাবছিলাম।ঃ)

    পাল্লিন খবর কী? বহু দিন এ পাড়ায় দেখি না। পুজো টুজো হচ্ছে নিশ্চয় ই আশে পাশে..
  • kumu | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:৩০313046
  • হ, আর পাল্লিনরে য্যান হামেশাই দ্যাহা যায়।

    শারদীয়া দেশ আমারবইতে আইস্যা গ্যাসে গিয়া।
  • সে | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:২৬313045
  • প্যারোলিনের বক্তব্য কে ক। পাঠকের অবস্থা কেএলপিডি।
  • Pallin | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:২০313043
  • কুমু, ব আর ছোটাই কে হাই ! বহুযুগ পরে দেখ্লুম ঃ)
  • Pallin | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:২০313044
  • সে, বাঁধা গৎ এর আর একটা দিক আছে। পাঠক সেক্সুয়াল সুড়সুড়ি খাবার জন্যে বইটা পড়ে, পড়ার পরে বোঝে যে জমল না আর ঠিক তারপরেই তেড়ে গাল দেয় যে সমাজ উচ্ছন্নে গেল।
  • kumu | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:১৯313042
  • ব্রতীন ১ ০৪ প্রহান তিলোত্তমা।
    ভাল লেগেছিল।
  • সে | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:১৬313041
  • ঐ টইয়ে এইটে দেখলাম।
    "Name: shyamal Mail: Country:

    IP Address : 64.47.121.98Date:13 Aug 2008 -- 11:37 PM

    এবারে দেশে গিয়ে সঙ্গীতার প্যান্টি ও রুহ বইদুটো কিনলাম। রুহ এখনও পড়িনি। প্যান্টি পড়ে সঙ্গীতাকে জুতো মারতে ইচ্ছে করল। এই ধরণের পাকামি আমি সহ্য করতে পারিনা"

    টইটা আগে দেখেছি কিনা মনে নেই।
  • সে | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:১২313040
  • প্যান্টির ভেতরে কী আছে সেইটে জানবার ঝোঁকে প্রচুর পাঠক ওটি পড়েছে। নামটাই টিজার। পাঠকের আগ্রহ বাড়ায়। তারপরে প্যান্টির ভেতরের রহস্য জানতে উপন্যাসটা পড়ে নেওয়া এবং তারপরে অবজ্ঞা ছুঁড়ে দেওয়া। এগুলো খুব বাঁধা গৎ।
  • Ekak | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:০২313039
  • হুম। দেখা যাক। সময় পাল্টাচ্ছে। মেয়েদের মধ্যে ভয় ঢুকবে আশা করি। শিক্ষাহার, যন্ত্রযোগ্যতা এগুলো মেয়েদের মধ্যে বাড়ছে তো।
  • i | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:০১313038
  • সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা নিয়ে যে টইটা ছিল, সেটা এতক্ষণে খুঁজে পেলাম-
    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1212979827174#.VhzBXLm4bmI

    ব,
    সিডনিতে অনেক পুজো হয়। তবে এবারে কোথাও যাব না। পুজোসংখ্যা বাড়িতে আনিয়ে নিচ্ছি। তুমি যে উপন্যাসের কথা বললে তার নাম প্রহান। তিলোত্তমা মজুমদারের লেখা।
  • Pallin | ১৩ অক্টোবর ২০১৫ ১৩:৫৮313037
  • আর হ্যাঁ এই মেয়েদের "সাহসী" লেখা আমার তো গুচ্ছ লাগে। প্যান্টি বেরোবার পরে আমাদের বাড়িতে সে কী ছিচিক্কার :)

    আর রুহ তো বেশ ভালো একটা উপন্যাস। পড়ে বেশ ইমপ্যাক্টেড হয়েছিলুম বহুদিন ধরে।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৩:৫৭313036
  • মেয়ে দের মধ্যে ভয়ডর নেই? এই টা কি ঠিক বললে?
  • Pallin | ১৩ অক্টোবর ২০১৫ ১৩:৫৫313035
  • কি অদ্ভুত ! দমকে এইটা জিগাবার জন্যেই গুরুতে ঢুকলুম, এই সময়ে "পরের জা'গা পরের জমি" কি তোমার লেখা ? বেশ লাগল, রিয়েল ! ইন্সিডেন্টালি যে বইটা এখন পড়ছি সেইটা হল তিলোত্তমার "আজও কন্যা"। খুব সিমিলার প্রেক্ষাপট, আত্মপ্রতিষ্ঠা সত্বেও মেয়েদের সেই নিরালম্ব অবস্থান, বাইরে এবং মোর ইম্পর্ট্যান্টলি বাড়িতে।
  • সে | ১৩ অক্টোবর ২০১৫ ১৩:৫৩313034
  • ভয় থাকবে কোদ্দিয়ে? মেয়েদের ভয়ডর জিনিসটা কম। খুব কম।
  • Ekak | ১৩ অক্টোবর ২০১৫ ১৩:৫০313033
  • এদের কারোর লেখার মধ্যেই ভয় নেই। ভয় ছাড়া লেখা পড়তে আলুনি লাগে। আর কিউ তো সমাজসচেতন হতে গিয়ে গান্ডু টা কে ডুবিয়েছেন বেশ দায়ীত্ব নিয়ে, নইলে ক্যামেরা -সাউন্ড বেশ ভালো।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৩:৪১313031
  • শঙ্খিনী বেশ বড় উপন্যাস। সব মিলিয়ে খারাপ লাগে নি।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৩:৪১313032
  • করেন, সেই
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৩:৩৯313030
  • তিলোত্তমা সংগীতা এনারা অন্তত কিছু পরীক্ষা নীরিক্ষা মরেন্সেই চেষ্টাটা ভালো লাগে। শংখিনী বেশ একটা পূর্ণাংগ উপন্যাস।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৩:৩৮313029
  • ও ই "গান্ডু" নামে সিনেমা তা দেখি নি।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৩:৩৬313028
  • প্যান্টি লেখকের পরীক্ষামূলক মনে হয়েচিল। খারাপ কিছু লাগে নি আবার দারুন কিছুও লাগে নি। লেখকের 'রুহ' তার পরের বছর পুজো সংখ্যায় বেরোন অনেক বেশী ভাল লেগেছিল।
  • সে | ১৩ অক্টোবর ২০১৫ ১৩:২১313027
  • ঐ প্রহ্বাণ এর ব্যাপারে যা লিখলি সেটা মনস্তাত্ত্বিক ব্যাপার মনে হচ্ছে এবং সমাজে অস্বীকৃত সম্পর্ক।
    কিন্তু প্যান্টি ঠিক সেরকম মনে হয়নি। ঐ অন্য কোনো মেয়ের ব্যবহৃত প্যান্টি সিম্বলিক লেগেছিল আমার কাছে। আমি সাহিত্যের কিসুই বুঝিনা তবু মনে হয়েছে ওটা প্রতীকি। নারীশক্তি? গাণ্ডু সিনেমা নিয়ে যদি সমঝদারেরা হৈহৈ করতে পারেন গাণ্ডুর মায়ের ন্যাংটো হয়ে হাঁটাকে নারীশক্তি আখ্যা দিয়ে, তাহলে প্যান্টি কী দোষ করল? গান্ডু পুরুষ ডিরেক্টর বানিয়েছে বলে সেটা হাই লেভেল শিল্প, তাইত?
  • সে | ১৩ অক্টোবর ২০১৫ ১৩:০৮313026
  • না, পড়িনি।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৩:০৪313025
  • আমার মনে হয় এইরকম বিষয়ের ওপর লেখা আগে বাংলা হয় নি বলে। সেটা একটা কারন হতে পারে।

    বেশ কয়েক বছর অগে, প্রহ্বাণ( নাম টা কি ঠিক লিখলাম?) নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছিল শারদীয়া দেশ ( বা আনন্দবাজারে )। সেখানে মা, ব্যক্তিগত জীবনে বেশ খানিক টা স্বৈরচারী হওয়ায় অত্যন্ত ব্রিলিয়ান্ট মেয়ে ও আসতে আসতে সেইরকম হয়ে যাবে। আর সে নিজের বাবা কে কামনা করবে। বাব নিজের হাতে গলা টিপে খুন করবে মেয়ে কে। বড় অদ্ভুত লেগেছিল ঐ উপন্যাস টা। পড়েছো?
  • সে | ১৩ অক্টোবর ২০১৫ ১২:৫৭313024
  • সম্ভবত কোন একটা শারদীয়ায় প্রকাশিত হয়েছিল। খুঁজে দেখতে হবে। বইগুলো DMZতে রাখা আছে। খুঁজে পেতে দেখতে হবে।
  • সে | ১৩ অক্টোবর ২০১৫ ১২:৫২313023
  • ব,
    প্যান্টি পানু? কেন? পড়েছি মনে হয়। ওতে কী ছিল? এত গেল গেল রব কেনরে? যতদূর মনে পড়ছে ওতে চ্যাপ্টারগুলোর নাম্বারিং পরপর সংখ্যা দিয়ে কর হয় নি। ইংরিজি উপন্যাসে এরকম স্টাইল দেখা গেছে। তাছাড়া আর কী? এক মহিলার স্বগতোক্তির ন্যারেটিভ। তাতে সে কিছু বর্ণনা দিয়েছে মেন্সট্রুয়েশনের, বাধ্য হয়ে অন্য কারো প্যান্টি পরেছিল। তারপরে অদ্ভুত কিছু হোতো। এই উপন্যাস খারাপ কেন? লেখক নিজে মহিলা বলে পাবলিকের অসুবিধে?
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১২:৩৮313022
  • নানা। পানু কথা টা এড়াতে ভুলভাল লেখা।ঃ))

    খুব ভালো পুজো কাটাও ইন্দ্রানী দি। আশেপাসে কোন পুজো হয় কি?
  • i | ১৩ অক্টোবর ২০১৫ ১২:৩৩313021
  • কুমুদিদি, খুব চেষ্টা করব সেদিন এখানে আসার।

    ব,
    একদিন জিগ্যেস করেছিলে কেমন আছি। উত্তর দেওয়ার সময় পাই নি সেদিন, তারপরে ভুলেও গেছিলাম। আশা করি কিছু মনে করো নি।
    ভালো আছি ব। বেশ আছি।
    আর কি বলে, একটা লেখা কেন ভুলভাল কেন খারাপ একটু বড় করে লিখলে তো ভালো হয়। লেখ। বিস্তারে লেখ। তোমার সময় মত।

    এইবারে আসি গিয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত