এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৬:৩২313080
  • "দাদার কীর্তি" আমার অল টাইম ফেভ মুভি। কোন কথা হবে না।
  • Ekak | ১৩ অক্টোবর ২০১৫ ১৬:১৩313079
  • ক্লারিফাই আর কী করব। ভয় তো লেখালেখি -ছবিছাবা সবকিছুর প্রাইমারি ইন্গ্রেদিয়েন্ট। সেইটে এনাদের লেখায় পাইনা এটুকুই বক্তব্য ছিল।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৬:১১313078
  • খিক টই থেকে ট্যানের পোস্টগুলো পড়ছিলাম।
  • সে | ১৩ অক্টোবর ২০১৫ ১৬:০৯313077
  • আচ্ছা। এখন একটু অফ টপিক একটা কথা লিখে ফেলি। এখন মনে পড়েছে, না লিখে ফেললে ভুলে যাব।
    গত হপ্তায় আমি ভারত সরকারের বিদেশ মন্ত্রকের একটা অনলাইন ফর্ম ফিলাপ করছিলাম। সেখানে তিনটে অপশান দেখেছি ড্রপ্ডাউন লিস্টে। মেল, ফিমেল ও ট্রান্সজেন্ডার। এইটে আমার খুব ভালো লেগেছে। যদিও তিন নম্বর অপশনটা ঐ ফর্মের ক্ষেত্রে চাইলেও (মানে যাদের ক্ষেত্রে প্রযোজ্য) অনেক ক্ষেত্রেই ব্যবহার করা যাবে না। যেমন ধরুন, অ্যামেরিকা, কি আমার এই দেশ, কি আরো আরো অনেক দেশে। জার্মানীতে বসে সম্ভব হবে। পরে হয়ত আরো অনেক দেশে বসেই সম্ভব হবে।
    কিন্তু ভালো লেগেছে এইটে। খুব ভালো লেগেছে। স্বীকার করে গেলাম।
  • সে | ১৩ অক্টোবর ২০১৫ ১৬:০০313076
  • আমার কিন্তু এখন ভয় ভয় করছে।
  • de | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:৫৮313075
  • একক - ভয়ের ব্যাপারটা ক্ল্যারিফাই কল্লেন না?
  • ঊমেশ | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:৫১313073
  • এরকম কোনো মাইন্ডসেট থেকে লিখেছি বলে আমার মনে পড়লো না।
    দেখলাম ব্রতীন, আর দে মিলে সুচিত্রা-বানী-সঙ্গীতা-তিলোত্তমা নিয়ে আলোচনা করছে, তাতে আমিও কিছু মতামত দিলাম।
    এখানে প্রচেত আর সুকান্ত ছিল না, তাই ওদের কথা বলিনি।

    তাহলে ওদের কথা বলে পাপক্ষয় করি।
    সুকান্ত কেও আমার সঙ্গীতা'র মতো খুব অল্প সময়ের লেখক মনে হয়। একটা ভালো লেখা তারপর হাওয়া।

    কিন্তু প্রচেত গুপ্তের ছোটো গল্প গুলো আমার চমৎকার লাগে। হালফিলের কারো ছোটো গল্প আমার এতো ভালো লাগে নি, তবে প্রচেত গুপ্তের উপন্যাস গুলো সব ফালতু।
    আমি হুমায়ুন আহমেদ এর দারুন ফ্যান, আর প্রচেত গুপ্তের ছোটো গল্প গুলোতে আমি হুমায়ুন আহমেদ এর ছোঁয়া পায়, তাই ভালো লাগে।
  • Ekak | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:৫১313074
  • পুরুষ দের বাঁচান টই তে অনেকদিন পোস্ট করিনা। হটাত মনে পরলো
  • সে | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:৪৭313072
  • বোতীন রে! আছি তো।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:৪৬313071
  • :-))
  • de | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:৩৪313070
  • ঃ))))
  • সে | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:২২313069
  • দাদার কীর্তির ছন্দবানী ক্লাব। ছোটোদের, ছেলেদের আর মেয়েদের।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:১৯313068
  • তিলোত্তমা সঙ্গীতার সাথে বাণী সুচিত্রা আসেন কিন্তু সুকান্ত গংগো প্রচেত গুপ্ত ইত্যাদি আসেন না।

    হুঁ হুঁ বাবা মাইন্ডসেট এমনই বস্তু।
  • de | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:১৪313066
  • ব, শ্বেত পাথরের থালার গল্পটা সেই সময়ের নিরিখে অনেকখানি এগিয়ে ছিলো!
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:১৪313067
  • সে, দি আবার কোথায় গেলে?
  • ঊমেশ | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:১২313064
  • সঙ্গীতা-তিলোত্তমা দের আমার কখনো-ই বানী বসু বা সুচিত্রা ভট্টাচার্যের মতো বিচিত্র লাগে নি (বড্ডো একমুখী) আর লম্বা দিনের লেখক তো মনেই হয়নি।
    সঙ্গীতা তো খেলার ভাষাতে "ওয়ান সিজন ওয়ান্ডার" রয়ে গেলেন, শন্খিনী'র বাইরে আর বেরোতেই পারলেন না।
  • de | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:১২313065
  • পাল্লিন - পুঁটিরা বড়ো হচ্চে তবে! ঃ)

    লেখো না কিছুমিছু - তোমার সেই সোনামুখীর পুজোর গপ্পের লেখাটা কি ভালো ছিলো! তোমরা সবাই এমন লেখা ছেড়ে দিলে কেন? পিপিও কতদিন লেখেনা বড় লেখা!
  • de | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:০৯313063
  • দমদির লেখা পড়লাম পিছিয়ে গিয়ে, সামরানেরও! ভাগ্যিস ছোটাই তুলে রেখেছিলো! এক সময় বিসর্জনের দিনে ইছামতী আর চূর্ণীতে বাইচের প্রতিযোগিতা হোতো বলে শুনেছি। এখন নদীগুলোই কেমন মরে গেছে!
  • Pallin | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:০৮313061
  • দে !! দে !!!!! ভারী আনন্দ হল দেকে দেখে !

    লেখা কুথায়। আজ সদ্দিজ্বর নে আর কিছু কত্তে ইচ্ছে হচ্ছে না তায় মন দিয়ে তিতিরের বাগান দেখছি মাত্তর।

    তেনারা এখন সাড়ে পাঁচ আর ছয় গোঈং সেভেন্টীন :)
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:০৮313062
  • দে, "শ্বেত পাথরের থালা " র ও ই জায়গা টা ভাবোঃ - যেখানে প্রথমে মা য়ের বিয়ের প্রস্তাবে চরম অখুশী/বিরক্ত ছেলে মাকে পরে বলছেঃ

    " মাকে "অমুক " কে (নাম ভুলে গেছি ) ছাড়া আমি বাঁচবো না, আমাদের বিয়ে টা হতে দাও। তারপরে না হয় তোমরাও বিয়ে করে নিও"।।

    ভীষন ভীষন স্ট্রাইকিং লেগেছিল এই লাইন টা।
  • de | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:০৪313060
  • পাল্লিন, কদ্দিন পর!! পুজোর লেখা কিছু লিখলে? কন্যেরা কত বড়ো হোলো?

    তিলোত্তমা আর সঙ্গীতার স্পেসিফিক লেখাপত্তর ভালো লাগে - সব কিছুই নয়। বিশেষতঃ গত কয়েক বছর ধরে দুজনেই বেশ প্রেডিক্টিভ লেখা লিখছেন - লেখার ধরনটাও বেশ একঘেয়ে লাগছে। বসুধারা, রাজপাটের পর তেমন খেটে লেখা উপন্যাস আর পাই না। তবে সঙ্গীতা উত্তর কলকাতা রিলেটেড টপিকে ফাটিয়ে খেলেন!

    বাণী বসুর লেখা খুবই ভাল্লাগে।

    একক, ভয় সম্বন্ধে একটু ইল্যাবোরেটলি বলবেন? আমি বুঝতে পারলাম না কথাটা।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:০২313059
  • ঠিক ই তো ঠিক তো!! ঃ))

    পাল্লিন কে, লিখতে গিয়ে মনে হল আমাদের সমাজে মেয়ে দের পুজো করার অধিকার বোধহয় নেই। অথচ সেই যুগে গার্গী, মৈত্রিয়ী এরা কি পুজো করতে পারতেন?

    এই ভাবেই কি আমরা চিরকাল নারী দের দাবিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাবো? ( তাঁলিয়া তাঁলিয়া!! ঃ)) )
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:০১313058
  • কই পাব? দাঁড়া দেখি বইয়ের গ্রুপগুলোতে জিগিয়ে। এই প্রহান ও পড়তে হবে।
  • Pallin | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:৫৭313057
  • কুমু, আর গপ্প লেখো না, ক্যানে আসব ? :(

    ব, এখেনে গাদাও পুজো, স্পইল্ট ফর চয়েসেস। আমি আবার সোনামুখীর বাইরে পুজো সহ্য কত্তে পারি না। এস্পেশালি এনারাইদের পুজো। কিন্তু এইবার যবো কোথাও একটা দুই বেটী নিয়ে। তাদের আবার ম্যাডুউর্গার পতি অসম্ভব ভক্তি। আমাকে প্রায় ই শুনতে হয় আমি ক্যানো দিদুন-ঠাম্মির মতন ম্যাডুউর্গা আর ক্রিশ্ন্যার পুজো করি না বাড়িতে :)
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:৫৬313056
  • গুরু র আরেক নীরব পাঠিকা আমাকে বললো কাকু কে জিগেস করাই বেটার ঃ))
  • সে | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:৫৫313055
  • সেই কাকুকে শুধোলি, পিসিকে নয়। ডিস্ক্রিমিনেশনের হদ্দমুদ্দ।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:৫৪313054
  • বাণী বসু পরে সুচিত্রা ভট্টাচার্য্য কে বেশ ভালো লাগে। কাঁচের দেওয়াল মনে হচ্ছে ওনার প্রথম উপন্যাস। খুব ভালো লেগেছিল। ও ই উপন্যাসের একটা লাইন এখনো মনে আছেঃ

    কোন এক চিত্র শিল্পী ( গল্পের চরিত্র) সম্পর্কে বলা হচ্ছে ( যার ব্যক্তিগত জীবন টি ডিস্টার্বড)

    " উনি তো জীবনে ছবি তে উজ্জ্বল রঙ ই ব্যবহার করতে পারলেন না সেভাবে"। কথা টা খুব মন ছুঁয়ে গিয়েছিল।

    এছড়া দহন, অন্য বসন্ত, গভীর অসুখ, হেমন্তের পাখি.. এ গুলো বেশ ভালো লাগে।
  • Pallin | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:৫৩313053
  • দম্বুড়ি, পরের জা`গা তোর হলে আজও কন্যা পড়ে ফ্যাল। যদি অবিশ্য আগে পড়া না থাকে। খুব যে অসাধারণ কিছু তা না কিন্তু এক ছাঁদ।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:৪৫313052
  • রাজপাট আমার দারুণ ভালো লেগেছিল। বসুধারা ও ভাল লেগেছিল।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ১৪:৪১313050
  • পাল্লিন হ্যাঁ।

    আর ২ ২০কে একদম ক।

    সঙ্গীতা তিলোত্তমা দুজনেরই কিছু ছোটগল্প আমার দুর্দান্ত লেগেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত