এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ০৩ আগস্ট ২০১২ ২১:০১31320
  • ইয়েস। চলছে এবং চলবেঃ-) তুমি চাট্টি খেজুর নিয়ে এসে খেজুর কর না।
  • pipi | ০৩ আগস্ট ২০১২ ২০:৫৯31319
  • স্যানঃ-) এইটা এখনো আমাকে শুনতে হয় বাড়ী গেলে। একটু সাজলেই ঐ ডায়লগঃ-) সেজে ফেললে আগের মত আপত্তি করে না থিক কিন্তু ঐ ডায়লগটা শোনার পরে ইচ্ছেটাই কেমন মরে যায়।
  • siki | ০৩ আগস্ট ২০১২ ২০:৫৮31318
  • এখনও চলছে? উরেবাবা!
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২০:৫৬31317
  • আমি শনিবার বেরোলেই গাদাগুছের জাঙ্ক জিনিসপত্র পরে থাকি, সারা সপ্তাহের ঝাল মিটিয়ে নিই। আগের শনিবার তাড়াহুড়োতে আমার ছোট দুল পরেই বেরিয়ে গেছিলাম, একটা ইন্দোনেশিয়ান বাটিকের দোকান থেকে দুল কিনে ওটা সেখানেই বদলে নিলাম!!
  • san | ০৩ আগস্ট ২০১২ ২০:৪৯31316
  • পিপি ঃ-(

    আমাকে এখন আর বারণ করেনা কেউ কিন্তু তবু একটা রঙচঙে চুড়ি পরলেও খুব অপ্রসন্ন মুখে বলে 'হঠাৎ এত সাজগোজ'? টিপ পরলে কি বলবে কে জানে !
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২০:৪৮31315
  • মুখে রং করা দেখতে হলে ইন্দোনেশিয়ায় আসতে হবে, সারাক্ষণ লেডিস টয়লেটে কেউ না কেউ মুখে রং লাগায়!
    একবার একটা প্রোজেক্টের টীম বিল্ডিং এ গেছি......... সেখানে লাল টি-শার্ট দেওয়া হল, জামা বদলাতে গিয়ে দেখি সব মেয়েগুলো মুখের রঙ তুলছে........ কেননা লাল জামার সঙ্গে মানানসই রঙ লাগাতে হবে!!
  • | ০৩ আগস্ট ২০১২ ২০:৪৫31314
  • হাজার ৫-৭ বাজেট হলে চোখ বুজে ফ্যাবইন্ডিয়া।
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২০:৪২31313
  • আমি চাঁদনি চকে কোনদিন যাই নি, যখন দিল্লীতে থাকতাম একবার কোন একটা বই খুঁজতে নই সড়ক গেছিলাম, সেই প্রথম আর শেষ ওদিকপানে যাত্রা। অদুর ভবিষ্যতেও হবে না!! সিপির এম্পোরিয়াম গুলোতে যাওয়ার-ই সময় বের করতে পারি না।
    আমাকে কেউ বলতে পারবে কোলকাতার কোথায় ভালো কাঁথা কাজ করা দোপট্টা পাওয়া যাবে? ওফ হোয়াইট সিল্ক বা তসরের ওপর খুব ঘন কাজ।
  • | ০৩ আগস্ট ২০১২ ২০:৩৯31311
  • উরি বাবা!!শাড়ি ফ্রিক রাও এত রং নাম ধরে ধরে মনে রাখতে পারবে না। ছবি আঁকিয়েরা পারলেও পারতে পারে।
  • pipi | ০৩ আগস্ট ২০১২ ২০:৩৯31312
  • জাঙ্ক জুয়েলারী কেউ পরলে দেখতে ভাল লাগে কিন্তু নিজের পরতে ভাল লাগে না কারণ ক্যারি করতে পারি না ঠিকঠাক, মানায় না। ছিমছাম সাজ বেশ ভাল লাগে। অবশ্য সারা জীবণই প্রায় একটা সোনার হার আর কানে দুটো ছোট সোনার ফুল এই দিয়েই কেটে গেল। হিজিবিজি জুয়েলারী দেখতে ঘাঁটতে ভাল লাগে, মাঝেমাঝে ঝোঁকের বসে কিনেও ফেলি তারপর সে ঘরের কোণের ধূলো চাটে।
    স্যানের দুঃখে আমি সমব্যথী। ছোটবেলায় একটুও সাজতে দিত না। অবশ্য ছোটবেলা বলি কেন, যতদিন বাড়ী ছিলাম, এতটুকুও সাজতে দেখলে চোখরাঙানী দেখতে হত। অথচ সাজতে কি ভাল লাগত মানে সাজার কনসেপ্টটা। বিদেশ গিয়ে ভাবলাম এইবারে খুব সাজব কিন্তু ল্যাবের ঐ তুলসীতলার নীচে খাটিয়া পাতা মার্কা জামা কাপড়ের সাথে কি আর সাজা যায়। প্লাস জার্মান মেয়েগুলো বড়ই আউলাঝাউলা। ব্যাটারা নিজেরা তো সাজেই না, কেউ সাজলেও হাঁ করে ড্যাবড্যাব করে চেয়ে থাকে। যত বাহার খালি চুলে আর নখে!
    এই দেশটা অবশ্য খুব দেখনদারির দেশ। ছুঁড়ী থেকে বুড়ী সব্বাই সাজুগুজু করতে ভালবাসে। অতএব ভরসা আছে। ইদানীং পেয়ে বসেছে মেক-আপ নিয়ে খেলা। সাথী জুটেছে এক আম্রিগি ছুঁড়ী। সে ভারী সাজুনি। আপাতত তার আণ্ডারে শিক্ষানবিশী করব এমনটাই ঠিক হয়েছে। বিনিময়ে তাকে ইণ্ডিয়ান খানা খাওয়াতে হবে। কৈ বাত নহী। আমার রান্না খেলে zইন্দেগীতে আর খেতে চাইবে না সিওর অতএব ও ঝামেলী থেকে শীঘ্রই মুক্তি মিলবে নিশ্চিত। আপাতত রং তুলি কেনা হয়েছে। এইবারে একদিন জয় মা বলে ক্লাস শুরু হবেঃ-)
  • Prongs | ০৩ আগস্ট ২০১২ ২০:৩৬31310
  • সকালবেলা টিকিউ থেকে লিবার্টি থিয়েটার বাস স্টপ যাওয়ার সময় গুগুল ম্যাপ দেখে হেঁটে হেঁটে গেছি - তার মধ্যে কোটস রোড থেকে বেরিয়েই ছিলো নর্থ উসমান রোড। ফেরার সময় বাসটা নর্থ উসমান রোডে আসতে মনে হল এ শালা লিবার্টি অবধি যাবে, সেখান থেকে আবার এই রাস্তা ধরেই কোটস রোড আসতে হবে - তাচ্চেয়ে এখানেই নেমে যাই। নেমে এগোচ্ছি তো এগোচ্ছি - মাঝের একটা ল্যান্ডমার্ক ভিভেকস পেরিয়ে গেলো, কোটস রোডের দেখা নেই। বেমালুম উবে গেছে। অটোওয়ালাকে জিগ্গেস করতে গিয়ে এক কান্ড - সে কিছুই বোঝে না। শেষে এক ভদ্রমহিলা এসে উদ্ধার করলেন। দু দুবার ওই কোটস রোডের সামনে দিয়ে গেছি - শালা সকালে যা চেহারা ছিলো সেটা এখন এমন বদলে গেছে যে চিনতে পারিনি। দশ মিনিটের পথ আধ ঘন্টা ধরে এদিক ওদিক ঘুরে এই এসে ঢুকলুম। এখন আলু-গোবি, ডিম ভাজা আর ডাল দিয়ে রুটি খাবো।
  • aka | ০৩ আগস্ট ২০১২ ২০:৩৫31309
  • এর থেকে পর্যায় সারণী মুখ্স্ত করা সহজ ছিল। শাড়ি ফ্রিক লোকেরা ছাড়া এত রং কেউ মাথায় রাখতে পারে না।
  • aka | ০৩ আগস্ট ২০১২ ২০:২৪31307
  • থ্যাংকু।

    আপনাদের জন্য রইল

    - ব্রডওয়ে মিনিং অফ ফিউশিয়া।
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ২০:২০31305
  • মিঠু নিঘ্ঘাত টেলিপ্যাথি জানে। আমি আজই সকালে আয়নার সামনে দাঁড়িয়ে আমার চুল কত লম্বা হল দেখছিলাম। ঘাড় অব্দি মুড়নোটা দুমাসে তিন ইঞ্চি মতন বেড়েছে। তাই নভেম্বর অব্দি কতটা বাড়বে মনে মনে অংক কষে দেখলাম। আমি বেঁটে হওয়ার কারণে পিঠের প্রায় নীচ অব্দি এসে যবে মনে হয়। যদি না নভেম্বরের মধ্যে আরো ফাটাফাটি ঝগড়া হয়ে রাগের চোটে আবার ন্যাড়া না হয়ে বসি।
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১২ ২০:১৭31302
  • কুমুদি, :), তুমি চেঁচাবে বলে!
    ব্যাং, তাই কিনব, দু চারটে দোকানের নাম বলে দাও। শাড়ি দেখলে আমি না কিনে থাকতে পারিনা।
    আমি কেরালা থেকে যা দুটো কাঞ্জিভরম কিনেছি তারপরে আমার অন্তত পাঁচবছর আর কেনা উচিত নয় তবু কিনব!
  • | ০৩ আগস্ট ২০১২ ২০:১৭31303
  • কচুরিপানা ফুল টার উপরের দিকে যেখানে বেগনি ভাবটা হালকা হয়ে আসে সেটাকে কে মভ বলা যায়।
  • san | ০৩ আগস্ট ২০১২ ২০:১৭31304
  • হায় আজ্জোদার হাল আমার চেয়েও খারাপ। আমি মভ জানি, পার্পল রানী ভায়োলেট এমনকি ম্যাজেন্টাও।
  • | ০৩ আগস্ট ২০১২ ২০:১৪31300
  • তোমার চুল কি লম্বা হল? ঐ শাড়ির সঙ্গে একটা টপ নট / বিনুনি পাশে ফুল(গোলাপ বাদ) গলায় সোনার লম্বা হার( রেখাকে মনে পড়ে গেলো;) দুলিয়ে বে বাড়ি আর বিভীষণকে কাঁপিয়ে দিও;)
  • aka | ০৩ আগস্ট ২০১২ ২০:১৪31301
  • হায় এতো অজানা নিয়ে বাঁচার কোন মানেই নেই। আমি মভ রংও জানি না। আগে ভিবজিওর জানতাম এখন আরজিবি জানি। আমাকে কম্বিনেশনটা বলে দিলে দেখে নিতে পারি।
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ২০:১২31299
  • শ্রাবণী, মাইসোর যাওয়ার রাস্তাটা আমার বাড়ির সামনে দিয়ে। তবে এয়ারপোর্ট থেকে মাইসোর যেতে রাস্তায় কোন শাড়ির দোকান পড়বে না খুঁজে, তুমি বরং মাইসোর থেকেই কিনো, ওখানেও ফাটাফাটি সব শাড়ির দোকান।
  • kumu | ০৩ আগস্ট ২০১২ ২০:১১31297
  • সতীশকে এসকর্ট বল্লে?অ্যাঁ?কেন বল্লে?
  • san | ০৩ আগস্ট ২০১২ ২০:১১31298
  • ফুশিয়া কী রঙ? আমিও জানিনা !
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ২০:১০31296
  • কুমুদি, বানেরঘাটা রোডের প্রসিদ্ধি সিল্ক।
    মিঠু, ছবি তুলে তোমাকে মেল করে দেব।
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১২ ২০:০৮31293
  • অর্পণ, ভালো মনে পড়েছে, তুই বিজি বুঝতে পারছি, সময় পেলে ঐ কেরালা ট্র্যাভেল কে পাকা করে দিস অন্তত মাইসোর স্ট্রেচ টা, ইনি আমার মাথা খাচ্ছেন, গাড়ির কী হল বলে!
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ২০:০৮31294
  • আকার ফুশিয়া রঙ না জানা দেখে, একটা সত্যি গল্প মনে পড়ে গেল। বিভীষণের এক বন্ধু, তার নাম লক্ষ্মীনারায়ন গোন্টি তাকে আমি একবার মভ রঙ চেনাচ্ছিলাম। সে কিছুই বুঝতে না পেরে ড্যাবাড্যাবা চোখে হাঁ করে বসে ছিল। তাকে আমি খুব জোরে খেঁকিয়ে উঠেছি। বন্ধুর অবস্থা দেখে বিভীষণ তাকে আমার হাত থেকে উদ্ধার করতে এসে যা জানল, প্রথমে নাকি সে বুঝতেই পারে নি, মভটা কোনো রঙের নাম, সে শুনেছিল মড, আর তার থেকে সে ভেবেছিল লাইট পার্পল কালর হল পার্পল কালারের মড্যুলার ফর্ম। আমি তাকে কিছুতেই পার্পল, ভায়োলেট আর মভের তফাত বোঝাতে পারলাম না।
  • | ০৩ আগস্ট ২০১২ ২০:০৮31295
  • ব্যাং, কম্বিনেশান টা তো জবরদস্ত।ঐ শাড়ির ছবি দেখতে চাই।
  • kumu | ০৩ আগস্ট ২০১২ ২০:০৭31292
  • আচ্ছা,মামুকে আমি একটা কানের দুল/stud দেব।
  • san | ০৩ আগস্ট ২০১২ ২০:০৬31291
  • ঈশান টুক করে এককানে একটা হিরের টপ পরে ফেলনা। ভাল মানাবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত