এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১৫ অক্টোবর ২০১৫ ২২:০১313260
  • ঐ যে লাস্ট লাইনে লেখকের নাম থাকে না? কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ইত্যাদি।

    /
  • cm | ১৫ অক্টোবর ২০১৫ ২২:০০313259
  • ও বাবা এই মূর্তিতেও সমস্যার সমাধান নাই। কৌতুহলের বশে উইকি খুলে দেখি,
    "The right superior side of the body usually is the male Shiva and the left is the female Parvati; in rare depictions belonging to the Shaktism school, the feminine holds the dominant right side.[24] The icon usually is prescribed to have four, three or two arms, but rarely is depicted with eight arms. In the case of three arms, the Parvati side has only one arm, suggesting a lesser role in the icon.
    https://en.wikipedia.org/wiki/Ardhanarishvara
  • .. | ১৫ অক্টোবর ২০১৫ ২১:৪৭313258
  • ইয়ে, ভণিতা কি? আমার সিলেবাসের বাইরে পড়ল।
  • b | ১৫ অক্টোবর ২০১৫ ১৯:৪৮313256
  • প্রচলিত হলে ভনিতা থাকবে না? সেখানেই খটকা লাগছে।
  • .. | ১৫ অক্টোবর ২০১৫ ১৯:৪৩313255
  • আমার সিডি জ্যাকেট বলছে কথা - প্রচলিত সুর- রবিন চট্টোপাধ্যায়।
  • b | ১৫ অক্টোবর ২০১৫ ১৯:৩৫313254
  • মা গো আনন্দময়ী গানটির লেখক কে? রামপ্রসাদ ভেবেছিলুম, কিন্তু কোনো ভনিতা নেই শেষে।
  • 0 | ১৫ অক্টোবর ২০১৫ ১৮:২৬313253
  • সে'দি, আনোয়ার'শা মসজিদের উল্টোদিকে গুটি পাঁচেক দোকান আছে। কোয়ালিটি ভালো, দাম স্ট্যান্ডার্ড। বলে দিলে পদ অনুযায়ী সুন্দর ক'রে কেটে দেয়।
    নিজের পছন্দের রেড্‌মীটের লিস্টিতে এটা বরাবর এক নম্বরে - ছিল, আছে, থাকবে :-)
  • শ্রী সদা | ১৫ অক্টোবর ২০১৫ ১৮:২৩313252
  • গতকাল এইখান থেকে বিরিয়ানি হোম ডেলিভারি করালাম।
    https://www.zomato.com/bangalore/kolkata-biriyani-marathahalli

    একদম টিপিক্যাল কোলকাতা বিরিয়ানি, আর্সালানের সাথে কোয়ালিটিতে পাল্লা দেবে। মাটন বিরিয়ানির সাথে ডিম আর আলু ও ছিল। লাজিজ বাদে এত ভালো বিরিয়ানি খাইনি ব্যাঙ্গালোরে আসার পর।
  • সে | ১৫ অক্টোবর ২০১৫ ১৮:২১313251
  • গোরুর চেয়েও বাছুর বেশি ভালো খেতে। এটুকু জানিয়ে সিনেমা দেখতে গেলাম।
    বাই ফর নাউ।
  • aka | ১৫ অক্টোবর ২০১৫ ১৮:১০313250
  • গরুর মাঙ্গস ওভারকুকড হলে খাওয়া যায় না। আর ওভারকুক করতে গেলে কাট অন্যরকম হতে হয় যেমন বুলগোগি কাট।

    ঝালের ঝোলের খেতে হলে পাঠাই ভালো। এমনকি বিরিয়ানিতেও।

    বিফের ভিনদেশী কাট ও প্রিপারেশনই ভালো লাগে। দেশি প্রিপারেশন হলে পাঠাই ভালো।
  • de | ১৫ অক্টোবর ২০১৫ ১৭:৫২313249
  • অনার্য্য হওয়ার কারণ? কালো বলে?
  • সে | ১৫ অক্টোবর ২০১৫ ১৭:৪০313248
  • মহিশাশুর হচ্ছে শোশুরবাড়ীর দিকের কানেকশান। ব্লাড রিলেশান নেই, তাই মারলে পাপতো হয়ই না বরঞ্চ শোশুরবাড়ীকে টাইট দেবার মতো উল্লাস হয়।
  • b | ১৫ অক্টোবর ২০১৫ ১৭:৩৬313247
  • মোষ অনার্য্য। দ্যাখেন/শোনেন নাই দুর্গাপূজোয় মোষ বলি দিতে?
  • সে | ১৫ অক্টোবর ২০১৫ ১৭:৩৫313246
  • একজন মাতা অন্যজন বিমাতা।
  • de | ১৫ অক্টোবর ২০১৫ ১৭:৩৩313245
  • বাফেলো খাওয়া গেলে গোরু কেন খাওয়া যায় না কেজানে - দুটোই তো একই রকম!
  • সে | ১৫ অক্টোবর ২০১৫ ১৭:৩১313244
  • তোপসিয়া বাদ গেছে। ভালো স্বাদের বীফ বিরিয়ানি খেয়েছি সেখানে কম দামে দুরন্ত স্বাদ।
  • সে | ১৫ অক্টোবর ২০১৫ ১৭:২৯313243
  • কোলকাতায় কয়েকটা জায়গায় বীফ পাওয়া যায়। পার্ক সার্কাস মার্কেট (দাম মডারেট ও কোয়ালিটি ভালো), ইন্টালী মার্কেট (দাম ও কোয়ালিটি দুটো ই ভ্যারী করে), খিদিরপুর (দাম ও কোয়ালিটি দুটো ই ভ্যারী করে), নিউ মার্কেট (দাম বেশি, কোয়ালিটি ভালো), গার্ডেনরীচ (পাওয়া যায় দেখেছি কিন্তু কিনিনি, তাই দাম ও কোয়ালিটি জানিনা), মেটিয়াবুরুজ (ঐ), রাজাবাজার এলাকা আপটু কলেজস্ট্রীট বাটা (কোয়ালিটি মিডিওকার টু খারাপ, দামও কমের দিকেই)।
  • Ekak | ১৫ অক্টোবর ২০১৫ ১৭:২৫313242
  • বীফ। বাফ ও পাওয়া যায়। আগে তো গোপালন মল এও বীফ রাখত। এখন স্পার ছাড়া পাইনা। শিবাজীনগর যাওয়া পোষায়না সবসময় :|
  • শ্রী সদা | ১৫ অক্টোবর ২০১৫ ১৭:২২313241
  • লুরুতে যেটা পাওয়া যায় সেটা বীফ না বাফ ?
    এখানে কয়েকটা বড় রেস্টুরেন্টে দেখেছি বীফ স্টেকের নীচে স্টার দিয়ে লেখা থাকে বাফেলো মিট।
  • de | ১৫ অক্টোবর ২০১৫ ১৭:১৬313240
  • এই প্যাটিসের কালো ট্রাঙ্ক আমাদের স্কুলেও আসতো! কি ভালো খেতে ছিলো সেই সব মাটন প্যাটিস -

    বীফ খেতে ল্যাম্বের চাইতে অনেক ভালো - আমার পর্কের থেকেও ভাল্লাগে -

    জার্মানীতে আমাদের ইন্স্টিট্যুট ক্যান্টিনে একটি পাকিস্তানী ছেলে কাজ করতো - সে একবার আমাকে কিছুতেই বিফ নিতে দেবেনা - আপ হিন্দু হো, ইয়ে বড়া মাটন হ্যায়!
  • Ekak | ১৫ অক্টোবর ২০১৫ ১৭:১৪313239
  • হ্যা, তুলনামূলক ভাবে সস্তা। তবে এটা ব্যাঙ্গালোর এর প্রাইস। কলকাতায় বোধয় ভালো বীফ এর দাম বেশি। ভুটান-এ তো নিউ মার্কেট থেকেই বীফ যেত আগে। পরে, ব্যাঙ্গালোর থেকে যায়। যোগান বেশি, দাম ও একটু কম।
  • সে | ১৫ অক্টোবর ২০১৫ ১৬:৫৯313238
  • স্টিল মটনের চেয়ে সস্তা মনে হয়।
    আমাদের এদিকে উল্টো কেস। স্বাদের ক্ষেত্রেও বীফকেই বেশি ভোট দেব, কচি পাঁঠার ঝোল এক্সেপশান। কাল দুপুরে একটা রেস্টুরেন্টে ল্যামকারি ভাত খেলাম, তৃপ্তি হলো না।
  • Ekak | ১৫ অক্টোবর ২০১৫ ১৬:৫৫313237
  • এখন বীফ কিলো ২৯০ -৩০০ টাকা বোনলেস। বোন্ থাকলে একটু কম। বেশি না। আমিও যখন ইস্কুল বয়েসে ওই সার্কাস মার্কেটে প্রাইভেট পড়তে গিয়ে খেতুম তখনো এক প্লেট কারী ছিল চার টাকা। সঙ্গে তন্দুরি রুটি আশি পয়সা করে।
  • সে | ১৫ অক্টোবর ২০১৫ ১৬:৫৩313236
  • ক্বচিৎ একজন দুজন খ্রীষ্টান* ব্রাহ্ম মুসলমান।
  • সে | ১৫ অক্টোবর ২০১৫ ১৬:৫০313235
  • আমরা সজ্ঞানে গোরুর মাংস খেতে শুরু করেছি সাত আট বছর বয়স থেকে। ইস্কুলে। টিফিনের সময় একটা লোক বিরাট একটা কালো ট্রাঙ্ক নিয়ে এসে বস্ত সিঁড়ির তলায়। সেই ট্র্যাঙ্কের ভেতরে থাকত স্বর্গীয় স্বাদের প্যাটিস। ভেজিটেবল প্যাটিস পঞ্চাশ পয়সা, মাটন প্যাটিস বারো আনা। বারো আনা তো সকলের কাছে থাকত না। তাই দুতিনজনে মিলে একটা প্যাটিস কিনে ভাগভাগি করে খাওয়া হতো। সমকোণি ত্রিভুজের আকৃতিতে বড়োসড়ো একটা প্যাটিস সেন্টিমিটার মিলিমিটার মেপে সমান তিনভাগে ভাগ করে তার স্বাদ নেওয়া। মাটন মাংসের কিলো তখন কুড়ি বাইশ টাকা। ও প্যাটিস যে মাটন নয় তা ক্লাস থ্রীফোরের বাচ্চারা খুব ভালো করেই জানে। এটা মর্ণিং শিফট। ক্লাস ফাইভ থেকে টেন ডে স্কুল। সব ছাত্রীই (হোস্টেলের কজন বাদ দিয়ে) পয়সা আনত চ্যানাচুর, চিপ্‌স্‌, আচার হজমির জন্যে, আর বেশি পয়সা খরচের ক্ষমতা থাকলে অবশ্যই প্যাটিস। ইস্কুলের টিচাররাও কিনিয়ে এনে টিফিনে খেতেন। ম্যাক্সিমামই তো হিন্দু। খুব অল্প ছিলেন ব্রাহ্ম। একজন শিখ। ছাত্রীরাও সকলেই প্রায় হিন্দু ঘরের। ক্বচিৎ একজন দুজন হিন্দু ব্রাহ্ম মুসলমান। হুহা বিক্রি হয়ে যেত সেই অমৃতের মতো স্বাদওয়ালা প্যাটিস। দেরি করে এলে পড়ে থাকত কিছু ভেজিটেবল প্যাটিস এবং পেস্ট্রি। সবাই জানত মাংসের যা দাম তাতে ঐ দামে মাটন প্যাটিস হয় না, হতে পারে না। গোরুর কিলো তখন আড়াই কি তিন টাকা, বা ম্যাক্সিমাম পাঁচ টাকা। প্যাটির খোলসটা পরতে পরতে ভেঙে যাচ্ছে ঝুরঝুর করে, ভেতরে তখনো অল্প অল্প গরম রয়েছে গোরুর কিমা পেঁয়াজ কষানো পুর। এখনো ভাবলেই জিভে জল আসে।
  • Ekak | ১৫ অক্টোবর ২০১৫ ১৬:১৭313234
  • এখানে এখনো এসব টের পাচ্ছিনে এখনো। স্পার এ দিব্য বীফ পায়া কারী কাট কিমা সবই প্যাকেট বন্দী পাওয়া যাচ্ছে।
  • শ্রী সদা | ১৫ অক্টোবর ২০১৫ ১৬:১৫313233
  • খুব ই বাজে অবস্থা। কোনদিন সব মাংস ব্যান করে দেয় সেই ভয়ে আছি।
    সেইজন্যেই আজকে দুপুরে প্রচুর পরিমাণে চিকেন, মাটন, খরগোশ, এমু, হাঁস, ভেড়া, অক্টোপাস, স্কুইড ইত্যাদি দিয়ে জব্বর লাঞ্চ করে এলাম অ্যাবসলিউট বারবিকিউ তে। আকবা।
  • ঊমেশ | ১৫ অক্টোবর ২০১৫ ১৬:০৪313232
  • বিফ ব্যান আর মিট ব্যান যেন ভাইরালের মতো ছ্ড়াচ্ছে।
    রীতিমত ভয় পেতে শুরু করেছি।

    কদিন আগেই একটা বাঙালী আড্ডায় একজন মোদি'র ঊন্নয়ন ধাপ্পাবাজি নিয়ে কিছু বলছিলো।
    আমি যাস্ট বলে ফেলেছি, উন্নয়ন ধাপ্পাবাজির থেকেও খারাপ হলো এই বিফ ব্যান, মিট ব্যান আর গেরুয়াকরণ।

    সঙ্গে সঙ্গে ভদ্রলোক ১৮০ ডিগ্রি ঘুরে বিফ ব্যান, মিট ব্যান এর সপক্ষে হাজার যুক্তি সাজাতে থাকলেন।
    আমি সত্যি বলতে ভয়ে ভয়ে চুপ করে গেলাম।

    দে, মেয়েকে সাবধানে রেখো। এই সব মানুষেরা যুক্তির ধার ধারে না। এদের যুক্তি তে হারাতে পারবে না। সব ব্রেন ওয়াশড। এটা মেয়েকে বুঝিয়ে দিও।
  • de | ১৫ অক্টোবর ২০১৫ ১৫:৪০313231
  • সে,

    একদমই ঠিক লিখেছেন। আমি মনে রাখবো -

    স্যান ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত