এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১৬ অক্টোবর ২০১৫ ০৯:২৩313290
  • হ্যাপ্পি জন্মদিন কুমুদি। অনেক কাঠবিড়ালী দিয়ে গেলুম।
  • san | ১৬ অক্টোবর ২০১৫ ০৯:১৭313289
  • কুমুদিকে অনেক শুভেচ্ছা আর ভালবাসা -
  • Bratin | ১৬ অক্টোবর ২০১৫ ০৯:০৮313287
  • কুমু দি, জন্মদিনে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। চিরকাল টি এমনি থাকো।
  • মিকটেক্স | ১৬ অক্টোবর ২০১৫ ০৯:০৮313288
  • "কেউ রিক্সা চালাতে পছন্দ করে; তাবলে মুম্বাই শহরে রিক্সা চালাতে দিতে হবে? কেউ ভিক্ষা চাইতে পছন্দ করে; তাহলে এয়ার পোর্টে ভিক্ষা চাইতে দিতে হবে।"

    কতোটা অমানবিক হলে এরকম লেখা যায়!
  • Arpan | ১৬ অক্টোবর ২০১৫ ০৮:১৪313286
  • লাইভ কেটে দেওয়াটা ঠিক লিখিনি। ঃ)

    মানে বড় সড় রান বা রিবস সাজানো থাকে সেইখান থেকে মাপ মত কেটে পিস করে দেয়। প্যাকেটজাত নয়।
  • sm | ১৬ অক্টোবর ২০১৫ ০৮:১১313285
  • এটা একটা দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার মিডিয়া প্রচেষ্টা। কেউ নাচবে আর দশজন মিলে পয়সা ছুড়বে ; সেটা কি সম্মানজনক? লক্ষ্য করা যাক সুপ্রিম কোর্টও বলেছে ডান্স বারের মালিকদের, লক্ষ্য করতে হবে যেন ডান্সার দের মর্যাদা ক্ষুন্ন না হয়। সেটা কিভাবে হবে? কি তাঁর গাইডলাইন? এনি ওয়ে, সুপ্রিম কোর্ট নিশ্চয় বুঝেছে যে, এক্ষেত্রে সম্মান নষ্ট হয় বা হবার চান্স আছে। এটা বুঝতে গেলে তো বেশি কষ্ট করার দরকার নেই।
    টানা রিক্সা বা ভিক্ষা করা ব্যান হয় কিভাবে? এতেও তো লোকজনের কোনো ক্ষতি হচ্ছে না।
    আর আসি চুরি বা পকেটমারীর কোথায়। কেউ যদি বলে এটা আমার প্রফেশন; আর তাঁর জন্য যে শাস্তি হয় মাথা পেতে নেব, তাহলে কিসের আপত্তি।
  • sinfaut | ১৬ অক্টোবর ২০১৫ ০৭:৪১313284
  • লাইভ কেটে দেয় মানে?
  • Arpan | ১৬ অক্টোবর ২০১৫ ০৭:৩৯313283
  • আর রান্নার হুজ্জোতে না যেতে চাইলে পাড়ার মাল্লু রেস্তোরাঁয় ঢুঁ মারুন। বিফ ঝাল ফ্রাই দিয়ে কেরালা পরোটা অথবা গোরুর ঝোল দিয়ে একথালা ভাত খেয়ে সুখে দিবানিদ্রা দিন। ঝোলটা অবশ্য আপ্পম দিয়েও বেশ লাগে।
  • Arpan | ১৬ অক্টোবর ২০১৫ ০৭:৩৫313282
  • টোটাল মলে বিফ পাওয়া যায় তো, লাইভ কেটে দেয়।

    সদা, থ্যাংকু।
  • pi | ১৬ অক্টোবর ২০১৫ ০৭:২৪313281
  • কোলকাতায় ফিজিক্যাল মেডিসিনের কোন ভাল ডাক্তার জানা আছে কারো?
  • pi | ১৬ অক্টোবর ২০১৫ ০৭:১৬313280
  • অশ্লীল নাচ নিয়ে মনে পড়ে গেল, হুতোকে একটা প্রশ্নের উত্তর দেওয়া হয় নি। ঐ অশ্লীল নাচ নিয়ে মিডিয়ার লাফালাফির খবরটা ন্যাশানাল মিডিয়ায় ছিল, জি কিম্বা আজ তক। উত্তরভারতের কিছু জায়গার খবর নিয়ে।
  • aka | ১৬ অক্টোবর ২০১৫ ০৫:৪২313279
  • কুমুদি জন্মদিনের অনেক শুভেচ্ছা।
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৫ ০৫:৩১313278
  • আরে কেকে যে! অনেকদিন পর! কেমন আছো? নতুন নতুন লেখা কোথায়? ঃ-)
  • kk | ১৬ অক্টোবর ২০১৫ ০৫:২৬313277
  • কুমুদি,

    জন্মদিনে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
  • apps | ১৬ অক্টোবর ২০১৫ ০৩:৫৪313276
  • বঙ্গভঙ্গের একশো দশ

    কুমুদিকে শুভ জন্মদিন
  • Tim | ১৬ অক্টোবর ২০১৫ ০৩:৪৫313275
  • কুমুদি হ্যাপি বাড্ডে
  • sosen | ১৬ অক্টোবর ২০১৫ ০৩:০১313274
  • কুমুদি হেপ্পি বাড্ডে
  • a | ১৬ অক্টোবর ২০১৫ ০২:২০313273
  • ডান্স বারে নাচা, একটা অপমান জনক প্রফেশন - Independence day দেখেছেন?
  • pi | ১৬ অক্টোবর ২০১৫ ০০:৫৯313272
  • কী মুশকিল, চুরি ডাকাতি টা অপরাধ। তার সাথে অন্যের ক্ষতি জড়িত। এগুলোকেও একসাথে এনে ফেললে তো বেসিকেই গণ্ডগোল হয়ে যায়। অন্য কিছু নিয়ে অন্য হওয়া, তর্ক থাকতেই পারে।
  • pi | ১৬ অক্টোবর ২০১৫ ০০:৫৩313271
  • কুমুদি, কাঠবিড়ালি, জবাফুল, নাটক, গপ্পো, ছাতার চাগ্রি আর সবাইকে নিয়ে হৈ হৈ করে কাটাও।
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৫ ০০:৪৫313270
  • কুমুদিদি, শুভ জন্মদিন। কী ভালো সময়! চারিদিকে আনন্দময়ীর আগমনবার্তা!
    অনেক নাড়ু, নিমকি, সন্দেশ, পায়েস আর লুচি। ভালো ভালো পুজোর শাড়ী আর নতুন নতুন মিনেকরা গলার হার, কানেরদুল আর বাউটি। ঃ-)
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৫ ০০:৪২313269
  • কবি বা গীতিকার কেমন কায়্দা করে নিজের নামটি দিয়ে দিতেন!
    ঃ-)
    "চন্ডীদাস কহে কানুর পীরিতি মরণ অধিক ভেল"
    কিংবা "মায়ের এ ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হল রে"
    ঃ-)
  • sm | ১৬ অক্টোবর ২০১৫ ০০:১৯313268
  • বিতর্ক আছে তো। কেউ রিক্সা চালাতে পছন্দ করে; তাবলে মুম্বাই শহরে রিক্সা চালাতে দিতে হবে? কেউ ভিক্ষা চাইতে পছন্দ করে; তাহলে এয়ার পোর্টে ভিক্ষা চাইতে দিতে হবে। কেউ পকেটমারি বা চুরি করতে চাইলেও ও কে?
    ডান্স বারে নাচা, একটা অপমান জনক প্রফেশন।এটা চালু না করলেই হয়ত ভালো হত।
  • kumu | ১৬ অক্টোবর ২০১৫ ০০:১১313267
  • ছোটাই, অনেক আদর আর ভালবাসা তোমাকে।
  • i | ১৬ অক্টোবর ২০১৫ ০০:০৪313266
  • কুমুদিদি,
    এখানে ১৬ তারিখের ভোর। জন্মদিনে অশেষ শুভেচ্ছা আর ভালোবাসা রইল।
    ইতি ছোটাই।
  • pi | ১৫ অক্টোবর ২০১৫ ২৩:৩৬313265
  • মুম্বইতে বোধহয় ডান্সবার অফিশিয়ালি আবার খুলবে। দশ বছর বাদে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কোন নাগরিকের পছন্দমত কোন প্রফেশনে যাবার অধিকার আছে। সরকার এসব এভাবে ব্যান করতে পারেনা জাতীয় কিছু।

    সেই সাথে, The supreme court, while staying the law, also asked the state government to “bring about measures which should ensure the safety and improve the working conditions of the persons working as bar girls.”

    আর স্বাভাবিকভাবেই, Maharashtra chief minister Devendra Fadnavis, meanwhile, has said that his government will appeal against the court’s decision.
  • Tim | ১৫ অক্টোবর ২০১৫ ২৩:০৫313264
  • হুঁ এখেনেও হয়েচে অল্পবিস্তর
  • pipi | ১৫ অক্টোবর ২০১৫ ২২:৪৯313263
  • আমাদের এদিকে এবার ফল কালার দেখার মত! এমন চোখ ধাঁধানো রংএর ছটা শেষ কবে দেখেছি মনে নেই। গত তিন বছর ধরে দেখি সেপ্টেম্বরের মাঝামাঝি ঠাণ্ডা শুরু হয়ে যায়। অক্টোবরের এ সময়ে তো হি হি ঠান্ডা থাকে। কাঙালের মত যা পায় খুবলে খায়। কিন্তু এবারে শীত আসছে আস্তেধীরে, রাজবেশে। তাই বোধকরি চারপাশে এমন সমাহার। বড় সুন্দর।
  • TB | ১৫ অক্টোবর ২০১৫ ২২:১০313262
  • যারা পুরষ্কার ফেরত দিল না আবাপ'র তাদের ওপোর এতো রাগ কেন? বেজায় শক্ত শক্ত কথা লিখছে তাদের নিয়ে!
    আপনারা কি খেয়াল করেছেন কত দিন আগেই ভারতবর্ষ বুঝেছিল গরু খেলে কোলেষ্টেরল আর গাঁটে ব্যাতা হয়!
    আচ্ছা, তকন কি লোকে ছাগোল খেতো না?
  • cm | ১৫ অক্টোবর ২০১৫ ২২:০৪313261
  • "স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান, গৌড়ানন্দ কবি ভনে, শুনে পুণ্যবান। "
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত