এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ১৬ অক্টোবর ২০১৫ ২২:০৩313380
  • সব কিছু ঈ জানবে মায়া। কাজেই চাপ নেবে না
  • অম্বিকাচরণ তর্কালঙ্কার | ১৬ অক্টোবর ২০১৫ ২১:৫৩313379
  • জয় অম্বে, জগদম্বে...
  • মিকটেক্স | ১৬ অক্টোবর ২০১৫ ২১:৫০313378
  • কে যে কারে বালখিল্য কয়!
  • kk | ১৬ অক্টোবর ২০১৫ ২১:৪০313377
  • এতজ, ধৈর্য্য ধরো বাবু! আমি জানিনা ঠিক কখন।
  • sm | ১৬ অক্টোবর ২০১৫ ২১:৩৮313376
  • একক,পোস্টার উত্তর দিতে দেরী হলো। আপনাকে আগের পোস্টে বলেছিলাম একতরফা ফালতু বকার কথা; এখনও দেখছি চালিয়ে যাচ্ছেন।
    আপনাকে দুটো প্রশ্ন করা হয়েছিল তার এখনও উত্তর পেলাম না।উত্তর দিতে এত মাথা চুল্কচ্ছেন কেন?
    আর প্রশ্নের উত্তরে এতো বিশেষণ দেওয়া দেখে বুঝলাম রেগে গেছেন আর তর্কের বিষয়ে একেবারে নাদান।গালি দিয়ে আর চেঁচিয়ে জিততে চাইছেন। অবিশ্যি আমার কাছে এসব ম্যাটার করে না; বড় বালখিল্য লাগে।
    যাই হোক, আপনার আগের পোস্ট গুলো থেকে দুটো নির্যাস পাওয়া গেল। এক,থার্ড পার্টির ক্ষতি না হলে, যে কোনো প্রফেশন চালিয়ে যাওয়া উচিত। আর মার্কেটের স্বার্থে কোনো কিছুতে নিষেধাগ্গা জারি করা উচিত নয়।
    আমার প্রশ্ন হলো টানা রিক্সা চালক,বিষ্ঠার টিন বহন কারী, রাত ব্যাপী নাচা গানা এসব সমর্থন করেন কিনা? কারণ এতে থার্ড পার্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে না।
    আবার দেখুন, আপনি সিগারেট, মদ এসব শিল্প;যাতে থার্ড পার্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে চালিয়ে যাবার পক্ষ পাতী। যুক্তি হিসেবে বার বার সেই পাঁঠার ** ; "মার্কেট" দুলিয়ে চলেছেন।
    আমি যদি বলি হার্ড ড্রাগ ব্যবসা চালিয়ে যাবার পক্ষপাতী? এতেও কিন্তু বহু লোকের জীবিকা জড়িত। মেক্সিকো,কলম্বিয়ার মত দেশে অর্থনীতিতে বড় ভুমিকা আছে বা হাজার হাজার লোক যুক্ত।
    যদি হ্যা বলেন বা আবার একই জিনিস দোলান; তাহলে তর্ক করে লাভ নেই।
    আপনার তর্কের ধরন দেখে মেসের ম্যানেজার পান্ডে, যাকে পান্ডু( কেউ কেউ আবার অন্য কিছু) বলে ছেলেরা ডাকতো তার গপ্প মনে পড়ে গেল।
    চায়ের দাম ৫০ থেকে ৬০ পয়সা বেড়েছে। ছেলেরা ঘিরে দাঁড়িয়েছে। পান্ডু কে জিগানো হলো; কেন চায়ের দাম বেড়েছে?
    পান্ডু, বাজপেয়ীর মত একটা দীর্ঘ পজ নিয়ে মিনমিনে গলায় উত্তর দিল; এবার তো উত্তর প্রদেশে ভালো বৃষ্টি হলো না।
    ছেলেরা অবাক, কি কথার কি উত্তর! তো?
    বৃষ্টি হলনা, তাই চিনির চাষ ভালো হলো না।
    চিনির দাম বেড়ে গেল। বুঝতেই পারছেন, চায়ের দাম; হে হে।
    এর সঙ্গে তর্ক করে লাভ নেই। ছেলেরা ফিরেই গেল।
  • pipi | ১৬ অক্টোবর ২০১৫ ২১:৩৬313375
  • কুমুদি, একুঠো শিশিরমাখা শিউলি, একগোছা শালুক আর এক থালা সন্দেশ সহ জন্মদিনের অনেক, অনেক শুভেচ্ছা রইল। এভারগ্রীন থাকুন। কলম সচল থাকুক।
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৫ ২১:৩৪313374
  • কেকে, লেখা আসবে নতুন? আহ, কখন, কখন?
    ঃ-)
  • kk | ১৬ অক্টোবর ২০১৫ ২১:২৮313373
  • লামা দা,

    আশা করি সব ঠিকঠাক আছে। পারলে আপডেট দেবেন একটু।
  • kk | ১৬ অক্টোবর ২০১৫ ২১:২৭313372
  • এতজের পুরনো পোস্টের উত্তর দিয়ে যাই।এই আছি বেশ আর কী। নতুন লেখা? দেখা যাক, হয়তো আসবে একখানা দিন কয়েক বাদে। :)
  • kd | ১৬ অক্টোবর ২০১৫ ২০:২৯313370
  • কে যেন বলেছিলো ** liberals are more conservative than conservatives **। বড়ই সত্যি কথা।

    sm ইত্যাদিদের বলি - হাতে টানা রিক্সা, ডান্স বার, বাচ্চা চা'ওলা বন্ধ করার "আগে (B & U)" বিকল্প "অন্ততঃ একই আর্থিক বিনিময়ে (B & U)" ব্যবস্থা করার চেস্টা করুন।
  • pi | ১৬ অক্টোবর ২০১৫ ১৯:৫৮313369
  • এবারের নোবেলজয়ী,

    Finally, I have written about inequality, and about the threat that extreme inequality poses to democracy. India has been hugely successful in building a better life for many. Some of them now have consumption patterns that look like those of Americans or Western Europeans, and not a few have become fabulously rich. In an ideal world, the gap that has opened up between them and those left behind can help pull up others in an ideal world. Poor people can see the new opportunities, and understand that, with education and luck, their sons and daughters can prosper too. But there are also terrible dangers of inequality, if those who have escaped from destitution use their wealth to block those who are still imprisoned by it. Decent education, available and effective healthcare, and functioning sanitation are goods that benefit everyone, and the new middle class should be more than happy to pay the taxes that help others share their good fortune. Adam Smith said that “Every tax is to the person who pays it a badge, not of slavery, but of liberty.” And if taxes are spent wisely, liberty can be widely shared.

    পুরো লেখাটাই ইন্টারেস্টিং।

    http://thewire.in/2015/10/16/economics-nobel-winner-angus-deaton-has-a-message-for-india-13338/
  • Ekak | ১৬ অক্টোবর ২০১৫ ১৮:৫৬313368
  • বেশ

  • sosen | ১৬ অক্টোবর ২০১৫ ১৮:৪৮313367
  • লামাদা আপডেটাবেন
  • kumu | ১৬ অক্টোবর ২০১৫ ১৮:০৩313366
  • অ লামা একটি এক্ষরে করাও আগে।
  • pi | ১৬ অক্টোবর ২০১৫ ১৭:৫৯313365
  • sm এর জন্য একটা সিনিমা রইলো, সময় পেলে দেখবেন, না দেখে থাকলে ঃ)
    .
  • pi | ১৬ অক্টোবর ২০১৫ ১৭:৪৪313364
  • কী কাণ্ড, লামাদা !
  • de | ১৬ অক্টোবর ২০১৫ ১৭:৩৭313363
  • ক্ষী কান্ড! লামা, ইন্সিওরেন্স আছে তো গাড়ির?

    সাবধানে রাখুন মিসেস লামাকে।
  • Ekak | ১৬ অক্টোবর ২০১৫ ১৬:৫১313362
  • বি,

    হায়েক অবস্যই, রথবার্ড ও তবে র্যান্ড না। র্যান্ড একজন অভারহাইপ্দ আশারে গপ্প লেখক যিনি মার্ক্সিস্ম এর মতই আরেকটা করাপ্তিবল থিওরি খাড়া করেছিলেন। ইউনিভার্সাল সেল্ফিশ্নেস বা ইউনিভার্সাল এম্প্যাথী দুটোই একই কস্তকল্পনার এপিঠ আর ওপিঠ। র্যান্ড কে লিবার্তেরিয়ান রা কেও মানে না। হুইলার স্টলের বিক্রি বাড়ান শুধু।
  • Ekak | ১৬ অক্টোবর ২০১৫ ১৬:৩৯313361
  • এসেম

    আরে কি মুশকিল, আমি তো গারল দের সঙ্গে বাক্যালাপ চালানো একদম "ঠিক মনে " করি না। এটা আমার ব্যক্তিগত মরালিটি বা চয়েস। কিন্তু কোনো গারল কোনো প্রশ্ন করলে সেটা যতই গারল সুলভ হোক, তার উত্তর দিয়ে থাকি/ চেষ্টা করি পাবলিক ফোরাম -এ, এটা কালেকটিভ মরালিটি বা সেন্স অফ জাস্টিস। এবার কেও এই দুটোকে গুলিয়ে ঘ্যাঁট পাকালে সেটা তার সমস্যা, আমার নয়। উদাহরণ দিলুম আর কি।

    আর অনেকক্ষণ ধরে বিড়ি-সিগারেট নিয়ে পরেছেন ...আমি বিড়ি -মদ ইত্যাদি ব্যবসায় এবং কন্সাম্প্সনে যারা জড়িত তাদের থেকে অতিরিক্ত টাকা আদায় করার পক্ষে। মানে যারা মদ খায়, বিড়ি খায় তাদের মেডিক্যাল ইন্সিওরেন্স এর প্রিমিয়াম মিনিমাম চার-পাঁচ গুন বাড়ানো উচিত বলে মনে করি। কোনো কিছু "বন্ধ" করে কিছু হয়না। যারা যথেচ্ছ মদ খেয়ে সরকারী পয়সায় চিকিত্সা করাচ্ছে তাদের প্রিমিয়াম বাড়ান। খরচা করে মস্তি করুক। ব্যবসা বন্ধ করা গারলের যুক্তি। এই কারণে নয় যে ব্যবসা করে "munafa " হবে, এই কারণে যে মার্কেট ইস দি মীনস অফ মেকানাইসেশন। মেকনাইসেশোন থাকলে মানুষ আজকে নেশা করে শরীর এর বিপুল ক্ষতি করছে, একদিন জিরো বা অল্প ক্ষতিতেই অনেক বেশি নেশা করতে পারবে থ্রু সাম অদর মীনস। এই উত্তরণ টা দরকারী। সকাল থেকে মাথা চুলকে "বন্ধ করা উচিত না উচিত না " ভাবা আমার কাছে দরকারী না।
  • kumu | ১৬ অক্টোবর ২০১৫ ১৬:১৩313360
  • সকলকে অনেক ধন্যবাদ,শুভেচ্ছা ও ভালোবাসা।
    দমুর দেয়া সব ফুলভাজা,আর দের লুচি বেগুনভাজা খেলাম কাঁসার থালায়।
    ছেলের দেয়া শাড়ী সকালে পরেছি আর দমুরটা সন্ধেবেলা।

    বড় ছেলে কেক ইত্যাদির সাথে একটা ভ্যাকুয়াম ক্লীনার দিয়েছে।
  • sm | ১৬ অক্টোবর ২০১৫ ১৫:৫৯313359
  • একক, আমাকে সি পু এম বললেন !
    কিন্তু আপনি তো আমার প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই একতরফা বকে যাচ্ছেন। আমি সমাজ সংস্কারী নই বা মরাল গার্জেন ও নই। আমি আমার মত বা ধারণা দিয়েছি।
    আপনি উত্তর দিলেন না, উত্তর বঙ্গে রাত্রি ব্যাপী নাচা গানা চলতে দেওয়া ঠিক মনে করেন কিনা?
    থার্ড পার্টি ক্ষতিগ্রস্ত মানে কি বলতে চাইছেন?আর এতো কন্ত্র্যাক্ত এর কথাই বা আসছে কোত্থেকে? ভারতে কটা প্রফেশনে কন্ত্র্যাক্ত হয়ে থাকে?
    থার্ড পার্টি ক্ষতি গ্রস্ত হলে তবেই, সেই প্রফেশন বন্ধ করে দেওয়ার পক্ষে? তাহলে বিড়ি, সিগারেট, মদ শিল্পের সঙ্গে যুক্ত লোকজন দের প্রফেশন বন্ধ করে দেওয়া উচিত।
    আবার ধরুন থার্ড পার্টি ক্ষতিগ্রস্ত হচ্ছেনা, যেমন মধু চক্র চালানো, মাথায় করে বিস্ঠার টিন বয়ে নিয়ে যাওয়া, কেজ ফাইটিং এগুলো বন্ধ হওয়া উচিত কিনা বলে মনে করেন? নাকি সব ই চলত হ্যায়, ইয়ার।
  • b | ১৬ অক্টোবর ২০১৫ ১৫:০০313358
  • এককবাবু কি খাঁটি লিবারিটেরিয়ন? ফন হায়েক? এইন (উশ্চারণটা জানিনা) র‌্যান্ড?
  • | ১৬ অক্টোবর ২০১৫ ১৪:৫৯313357
  • ডাকের সাজ প্রতিযোগিতায় ৮১ টি পুজোর মধ্যে আমাদের ঠাকুর ষষ্ঠ হয়ে দ্বিতীয় রাউন্ড ওঠেছে বলে আজ বিরিয়ানী অর চিকেনের কিছু একটা খাওয়ালো।
  • | ১৬ অক্টোবর ২০১৫ ১৪:৪০313356
  • ঈশশ!! পুজোর সময় কী মুশকিল!! ঃ((
  • Lama | ১৬ অক্টোবর ২০১৫ ১৪:৩৫313355
  • তাই যাচ্ছি। কল টল সব বাড়ি থেকে নেব আজ
  • | ১৬ অক্টোবর ২০১৫ ১৪:৩১313354
  • এই মরেচে। আপিস থেকে তাড়াতড়ি বাড়ি তে যাও। দেখো কী অবস্থা!! ঃ((
  • Lama | ১৬ অক্টোবর ২০১৫ ১৪:২৬313353
  • একটু আগে গিন্নির একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁ হাঁটুতে সামান্য লেগেছে। বড় কোন আঘাত লাগেনি। (বাড়ি গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর বোঝা যাবে ব্যথা কতটা বাড়ে)

    একটা বাচ্চা হঠাৎ দৌড়ে রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে সামনের গাড়িটা হঠাৎ ব্রেক কষেছিল, আমাদের গাড়িটা তার পেছনে ধাক্কা মারায় সামনেটা তুবড়ে গেছে। হেডলাইট ভেঙ্গেছে আর ড্রাইভারের দিকের দরজাটা খুলছে না। ওয়ার্কশপ থেকে তেরো হাজার টাকার এস্টিমেট দিয়েছে।
  • সে | ১৬ অক্টোবর ২০১৫ ১৩:৪১313352
  • একমত হলাম
  • Ekak | ১৬ অক্টোবর ২০১৫ ১৩:২০313351
  • যে কোনো প্রফেশনাল কন্ট্রাক্ট যা কিনা কন্ত্রাক্তি ছাড়া অন্য কাওকে কোনভাবে এফেক্ট /য়াফেক্ট করছেনা তা নিয়ে একই বক্তব্য। ভালো -খারাপ এসব ব্যক্তিগত ব্যাপার। সে আমার হাজারটা খুন্ত্খুন্তেমি আছে এক কোটি বিষয়ে। কিন্তু কন্ট্রাক্ট রিলেশন এর বাইরে বেরিয়ে কোনো ঔচিত্য ঠিক করার আমরা কেও নই। এই সমাজ সংস্কারী মানসকিতা টা খুব বিপজ্জনক। এটা ক্রমাগত আমাদের ভুলিয়ে দেয় যে ব্যক্তিগত অপছন্দ -পছন্দের সঙ্গে জাস্টিস এর কোনো সম্পর্ক নেই, এবং ক্রমশ জাস্টিস দাবি করার বদলে এক ব্যক্তি ওপর ব্যক্তিকে বদলানোর পলিটিকাল কারেক্ত্নেস এর খেলায় মেতে ওঠে। কেও কোনো বেশ্যা কে যৌনকর্মী না বলে বেবুশ্যে মাগী বললে আমার কিস্যু যায় আসে না কিন্তু যৌনকর্মী দের রিহ্যাব এর নামে প্রফেশনাল রেগিস্ত্রেষণ এর পয়েন্ট কে সাব্সায়দ করলে যথেষ্ট যায় আসে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত