এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২০ অক্টোবর ২০১৫ ১০:১৭313770
  • চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কখনো দেখিনি। দেখতে হবে।
  • lcm | ২০ অক্টোবর ২০১৫ ১০:১৬313769
  • ওহ্‌, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, একবারই গেছিলাম তিত্থং-এর বাড়িতে গলা অবধি সাঁটিয়ে ঠাকুর দেখে এসে আবার সাঁটিয়ে ঘুম।
  • Bratin | ২০ অক্টোবর ২০১৫ ১০:১৩313767
  • ঃ))

    এল সি এম দা, ভারতবর্ষ কেমন দায়িত্ব নিয়ে হারছে, দেখছো?
  • pipi | ২০ অক্টোবর ২০১৫ ১০:১৩313768
  • না, সেসব আগে হত। ঐ ইলেকট্রিসিটি, জলের লাইন বন্ধ। এখন দিব্যি নর্ম্যাল। খালি সিইএসসি'র সাথে চন্দনগর পূজো কমিটির নাকি গোলমালের কারণে লাইটিং চোখে পড়ার মত কম হয়। মানে, আগের তুলনায়। তবে বিসর্জনের প্রসেশন আগের মতই গর্জাস।
  • Bratin | ২০ অক্টোবর ২০১৫ ১০:১২313766
  • আমি অন দ্য ওয়ে।রবীন্দ্রতীর্থ পেরুচ্ছি।

    এই ক দিন সবাই তো হালকা করে কেটে যায়। নো চাপ অরি।
  • lcm | ২০ অক্টোবর ২০১৫ ১০:১১313765
  • টি-র সাথে ব্যাটেবলে কি করে হবে, টি-ব্রেকে খেলা বন্ধ থাকে
  • Bratin | ২০ অক্টোবর ২০১৫ ১০:০৮313764
  • যা টি কোথায় সরে পড়বে বলে ভয় দেখাচ্ছে। টি র সাথে তো একবার ও ব্যাটে বলে হল না। গুছিয়ে আড্ডা ও দেওয়া হল না ঃ((
  • হুঁ | ২০ অক্টোবর ২০১৫ ১০:০৬313763
  • এবং চন্নোন্নগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন লোডশেডিং করে দেওয়া হয়। হুই উঁচু উঁচু ঠাকুরের গায়ে তার জড়িয়ে যাতে কেউ শক খেয়ে না মরে।
  • T | ২০ অক্টোবর ২০১৫ ১০:০৩313762
  • ব্যাঙদি এট অল কোথায়, কবে ফিরছ। আমার আই আই এস সির পাট চুকে যাচ্ছে। আমি সরে পড়ব নভেম্বরের ফার্স্ট উইক নাগাদ।
  • অম্বিকাচরণ তর্কবাচস্পতি | ২০ অক্টোবর ২০১৫ ০৯:৫৭313760
  • লোকজন না আসলে আমি দুপুরেই পালাবো।

    কাল অবধি একখান পেপার নিয়ে চাপ গেছে। কনক্লুজনে একখান মিডিভাল আমলের গপ্পোকে ২০৫০ এ ম্যাপ করতে গিয়ে পুরো ইয়ে হালত। শেষ অবধি ব্যাপারটা নামিয়ে জমা করে নিশ্চিন্তি।
  • lcm | ২০ অক্টোবর ২০১৫ ০৯:৫৭313761
  • হাজরা আর রাসবিহারি মোড়ের মাঝামাঝি জায়গায় উজ্জ্বলা সিনেমা হলের গলিতে হত সংঘশ্রীর পুজো - তাতে লাইটের খেলা হত, উফ্‌ সে কি ঝড়বৃষ্টিরে ভাই, বিদ্যুৎ চমকানি - মেঘের মধ্যে দিয়ে ভেসে আসত বীরেন ভদ্রের গলা।
  • sosen | ২০ অক্টোবর ২০১৫ ০৯:৫৩313759
  • সিরিকে খেপানো যায় বেশ! এন্টারটেইনমেন্ট।
  • pipi | ২০ অক্টোবর ২০১৫ ০৯:৫২313758
  • পূজোর ভীড়ভাট্টা আমার খারাপ লাগে না। কিন্তু ইদিকে ট্রেনে বাসের ধ্বস্তাধ্বস্তি ভীড় হলে মাথা জ্বলে যায়। আমি অবশ্য কলকাতার পূজো প্রায় দেখি নি বললেই চলে। নয় কি দশ বছর বয়সে একবার। সেই প্রথম, সেই শেষ। তবে চন্দননগরে জগদ্ধাত্রী পূজোর হৈহৈ মিস করি। ঐ পুঁচকে শহরে পূজোর ঐ চারটি দিনে লাখো মানুষের ঢল। বিকেল পাঁচটার পর থেকে বাস, প্রাইভেট কার চলাচল সব বন্ধ। রাস্তা মানুষের দখলে। থাকে শুধু গরীবরথ রিক্সা, কিছুক্ষেত্রে অটো আর ইদানীংএর টোটো। আর নইলে এগার নং বাস তো আছেই। যে যা পারে ভাড়া চায়।
    মনে আছে বর্ধমান থেকে যখন ট্রেনে ষষ্ঠীর দিন সন্ধ্যেয় ফিরতাম, ব্যাণ্ডেল থেকে রেডি হতাম চন্দননগর স্টেশনে নামব বলে। তাতেও ভরসা থাকত না নামতে পারব বলে। মোটামুটি প্রতিবারই প্রায় গায়ের নুনছাল তুলে শেষতক নামতে পেতামঃ-) কিন্তু একবার নেমে পড়লে তারপর জনস্রোতেই দিব্যি ভেসে ভেসে চল্লিশ মিনিটের রাস্তা হেঁটে কখন পার হয়ে যেত টের পেতাম না।
    লাইন দিয়ে ঠাকুর অবশ্য কোনদিন দেখতাম না। তেমন ভীড় দেখলে ঐ প্যাণ্ডেল আর লাইটিং দেখেই কাট। কারণ বিসর্জনের সময় তো প্রসেশন যখন বেরোবে তখন ও ঠাকুর দেখতে পাবোই। ইদানীংএর মধ্যে লাইনে একবারই দাঁড়িয়েছিলাম বারাসাতের কালীপূজোয় ডাকবাংলো র ঠাকুর দেখতে (সঠিক মনে নেই), মামাতো বোনের অনুনয় বিনয় ফেলতে না পেরে। তা মিনিট পনের পরে যখন তাকে বললাম দেখ, বেকার লাইনে দাঁড়ানো। ফেসবুক খুললেই শিওর ঐ ঠাকুর দেখতে পাবি। তা দেখলাম সে দিব্যি মেনে নিল আর শুড়শুড় করে বেরিয়ে এসে মাঠের চুড়মুড় ফুচকা দিয়ে পেটায় নমঃ করাটাই শ্রেয় বলে মেনে নিল। এমন লক্ষী বোন সচরাচর হয় না। অবশ্য তখনও এমন সেলফির সুনামী আসে নি। এখন হলে কি হত জানি না।
    তো বলছিলাম কি, বচ্ছরকার এই তো ক'টা দিন। একটু দত্যি দানবের অত্যাচার নাহয় সয়েই নিলেন। পাঁচটি মোটে দিন বৈ তো নয়ঃ-)
  • lcm | ২০ অক্টোবর ২০১৫ ০৯:৪৯313757
  • সিরি আমার কথা বোঝে না, গুগল ভয়েস বোঝে।

    ছুটি নিয়ে বিরিয়ানি রান্না, তা হলে বোধহয় কাচ্চি বিরিয়ানি হবে, অনেক সময় ধরে হবে।

    একজন আম্রিকান কোলিগ ঢাকের ছবি দেখে বলেছিল, বিয়ারের পিপে।
  • pi | ২০ অক্টোবর ২০১৫ ০৯:৪৬313756
  • ও দমদি, এই টেস্টে তো হেব্বি লাগে। সারা হাতে ইল্ক্ট্রোড বসিয়ে বসিয়ে রীতিমতন শক দিল তোঃ(
    যাহোক আমারো কার্পাল বেরিয়েছে। তার সাথে হাড় ক্ষয়। তোমার কি ওষুধেই ঠিক হয়েছে ? কদ্দিনে?
    তবে বহুত ভাল একজন ডাক্তার পেয়েছি। অবশেষে ব্যথার ওষুধ ছাড়া ট্রীটমেন্ট আর কদ্দিন বাদে ব্যথা নেই।
    তিনি আবার গুরুতেও লেখেন মাঝেসঝেঃ)
  • pi | ২০ অক্টোবর ২০১৫ ০৯:৪০313755
  • ঢাক মৃদঙ্গ খোল পাখোয়াজ সবের শেপ আলাদা হয়। আওয়াজ ও বেশ আলাদস বের হয়। সে জন্য একেক রকম গানের সাথে একেকরকম। পাখোয়াজ ধ্রুপদ ধামার, খোল কীর্তন ইঃ।

    দোহারের এক অনুষ্ঠানে এক ঢাকীকে এনেছিল। ত্নার ঢাক সত্যি সত্যি কথা বলে। প্রশ্ন করছিলেন। ঢাক উত্তর দি্চিল।
    সে অবশ্য সারেঙ্গিও তেনন হাতে পড়লে কথা বলে।
  • Arpan | ২০ অক্টোবর ২০১৫ ০৯:৩৪313754
  • কেনো সিরিতে হু ইজ পোবীর মুকুজ্জে বলে একপিস কোশ্ন ঝাড়লেই তো হয়?
  • অম্বিকাচরণ তর্কবাচস্পতি | ২০ অক্টোবর ২০১৫ ০৯:৩৩313753
  • কাল ছুটি নিয়ে রেখেছি, বিরিয়ানি রান্না করবো। শুক্কুরবার সিএল নিতেও পারি।
  • Arpan | ২০ অক্টোবর ২০১৫ ০৯:৩২313752
  • কাল ছুটি নেবো? নিয়েই নেই।

    কাল না শুক্রবার সেই নিয়ে ধব্দে আছি অবশ্য।
  • অম্বিকাচরণ তর্কবাচস্পতি | ২০ অক্টোবর ২০১৫ ০৯:৩১313751
  • এবং ল্যাবে এই মুহুর্তে আমি একা! হীরক রাজ্যের বৈজ্ঞানিকের মত চেঁচাবো কিনা ভাবছি...
  • lcm | ২০ অক্টোবর ২০১৫ ০৯:২৯313750
  • না না, দেশোপ্পিয়ো পার্কে লম্বা ঠাকুরের কথা কদিন আগে শুনেছি। পুলিশ ঠাকুর দেখা বন্ধ করে দিয়েছে সে নিয়ে আজ পড়্লাম।
    আসলে আনন্দবাজারের সাইটে আর রেগুলার যাই না, সাইটটা আগের মতন নেই, কোনো নিউজ পড়তে গেলাম - তার মধ্যে হঠাৎ কে কথা বলতে শুরু করে দিল - নিউজ প্যারার পেটের মধ্যে থেকে অ্যাড বেরিয়ে এল, সেই অ্যাড বন্ধ হতে চায় না - বিচ্ছিরি ব্যাপার।
    তাই, যথারীতি পিছিয়ে পড়ছি, অবশ্য গুরুভাই, গুরুবোনেদের দৌলতে খুব পিছিয়ে পড়ছি না।
    আর অপ্পোনের ব্যাপার আলাদা, অপ্পোন/অরিজিত - এরা সব সাংকেতিক খপোর দেয় - এক লাইনের হিন্ট দিয়ে গেল - এই যেমন সেদিন দেখলাম - প্রবীর মুখুজ্জে নামের কাকে নিয়ে কি একটা লিখে গেল - এবার বোঝো, কোন পোবির...
    তবে কি এসব ধাঁধা বেশ ইয়ে মানে উপভোগ্য আর কি...
  • Blank | ২০ অক্টোবর ২০১৫ ০৯:২৮313748
  • খোল হয় কানে। মৃদঙ্গ পাখোয়াজ কোথায় হয় এই নিয়ে কোনো মতামত নেই আমার।
  • অম্বিকাচরণ তর্কবাচস্পতি | ২০ অক্টোবর ২০১৫ ০৯:২৮313749
  • আম্মো আপিস এলুম, নেতাজীনগর থেকে রাজারহাট চল্লিশ মিনিটে, ১৮ কেএমপিএল!!! সাথে ফুল ভল্যুমে বনি এম - ইটস আ হলি হলিডে। কে বলে এই পথেই ফিরতে লাগবে আড়াই ঘন্টা!
  • pipi | ২০ অক্টোবর ২০১৫ ০৯:২২313747
  • আমার নিজের বাড়ির পূজোতেও কেউ আমাকে সকাল আটটার আগে ঘুম থেকে ওঠাতে পারে নি। ঐ ঢাক-কাঁসি-ঘন্টার ত্রিধারার মধ্যেও দিব্যি ভোঁসভুঁসিয়ে ঘুমোতাম। তারপর স্নান সেরে নতুন জামাকাপড়ে খড়রমড়র করতে করতে যখন চন্ডীমণ্ডপে সবার শেষে গিয়ে উঠতাম তখন সব্বাই আমার দিকে কটমট করে তাকাত। তা তাতে আমার ভারী বয়েই যেত। এক তো, আমায় নইলে পূজো হবে না এমন কেউকেটা আমি নই। তায় রাবণের গুষ্টিতে ষষ্ঠির আশির্বাদে হাতের পাতের করার লোক ছিল ওভারফ্লোয়িং। তো সাত সকালে উঠে ঐ পুকুরের হীম জলে চান করে হি হি করে কাঁপার কি দরকার বাপু। আর ঘুম ভাঙ্গলেই আমার খিদে পায়। খেতে না পেলে রাগ পায়। রাগ হলে পর গোঁজ হয়ে বসে থাকি। তখন বকে মেরেও কেউ নড়াতে পারবে না। অতএব ঘুমুনো ভাল।
    তবুও দেখতাম এক ছোট ঝুড়ি সাদা ফুল ঠিক আমার জন্য রাখা থাকত নারায়ণের মালা গাঁথার জন্য। যেন আমি ছাড়া নারায়ণের মালা গাঁথার লোক জুটত না। অবশ্য ওটি ব্যাক-আপ মালা কিনা কোনদিন জিজ্ঞাসা করি নি। তা থাকো বাপু ধিনিকেষ্ট সকাল নয়টা অবধি শুধু চন্দন শোভিত হয়ে। তো বছর বছর দেবতার গলার মালা গাঁথার নিট লাভ হল এই, মনুষ্যকুলে মালা দেবার আর লোক পাওয়া গেল নাঃ-)
    তো মোদ্দা কথা হল এই যে, ঐ জগঝম্পের মধ্যেও যে আমি ভোঁসভোঁসিয়ে ঘুমোতাম, সে এখন ঘরের মধ্যে মাছি বোঁও ও ও করে উড়ে গেলেও ঘুম ভেঙ্গে উঠে বসে থাকি! কি দিনকাল!

    আর ইয়ে, কি বলে, ঢাক তেমন ভাল লাগে না। ঐ পূজোর ক'টা দিন ছাড়া। তবে খুব ভাল লাগে খোল/মৃদঙ্গ/পাখোয়াজ। যদিও তিনটের তফারেন্স কি, সে আজও জানি না।
  • pi | ২০ অক্টোবর ২০১৫ ০৯:০০313746
  • আর তাতিনকে জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা। বয়স হচ্ছে, বাওয়ালি ছেড়ে একটু ধম্মকম্মে মতিগতি হোক।
  • pi | ২০ অক্টোবর ২০১৫ ০৮:৫৫313745
  • আমাকে জিগালেন? খুব ভাল্লাগে। খুব। সারেঙ্গি সরোদ বাশি সানাই ঢাক এস্রাজ ভায়োলিন সন্তুর সেতার পিয়ানো এই অর্ডারে। তবে সিচুয়েশন মুড অনুযায়ী অর্ডার বদলায়।
  • Arpan | ২০ অক্টোবর ২০১৫ ০৮:৫২313744
  • আচ্ছা মিদ্যা কি বাঙালীদের লাস্ট নেম? মৃধা আর মিদ্যা কি একই? কেউ জানেন?
  • | ২০ অক্টোবর ২০১৫ ০৮:৫১313743
  • কোল এবং ল্যাপটপের মধ্যে দূরত্ব রাখবেন।আমি না, বিশেষজ্ঞদের অভিমতঃ)
  • Arpan | ২০ অক্টোবর ২০১৫ ০৮:৪২313742
  • সপ্তমীর সকালে কোল আলো করে ল্যাপটপ জ্বালিয়ে আপাতত আপিসে হাজিরা দিতে চল্লুম। ঃ)
  • | ২০ অক্টোবর ২০১৫ ০৮:৩৫313741
  • আমার চৈতন্য হোক, তোমাদের কোল আলো করে এক একজন এসে পড়ুক- সপ্তমীর সকালে এইটুকুই তো চাওয়াঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত