এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২২:৪৮31409
  • গাঙ্গুরাম মানে ঐ গোলপার্কের মোড়ের ওটা? ওখানে তো দাঁড়িয়ে কেনার মত জায়গাও বিশেষ নেই!!
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১২ ২২:৪৮31410
  • ব্যং, এগুলো যত বেশী দাম হয়ে তত ফাইন হয়, কয়েক শো থেকে কয়েক হাজার অবধি। আমিও সব সময় কনট্রাস্ট ব্লাউজ ( সিল্ক ইত্যাদি) পরি আর সোনার গয়না!:)
    অক্ষ, অরিজিতের রেড বুক মধুর জাফরী?
  • pi | ০৩ আগস্ট ২০১২ ২২:৪৫31408
  • হলদিরামে স্বাস্থ্যকর ফুচকা খেয়েছিলুম একবার। খেয়ে সে সুখ নাই।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ২২:৪৪31406
  • কেন গাঙ্গুরামে ফুচকা, দইবড়া পায়া যায়না?
  • pi | ০৩ আগস্ট ২০১২ ২২:৪৪31407
  • ওঃ। রোল আর চাউমিন বাদ গেল।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ২২:৪৩31404
  • বাজে খাবারে ফুচকা, চুরমুর, ঝালমুড়ি, ঘটিগরম, আলুকাবলি, ঢপের চপ .. এইসব না পাওয়া গেলে খুবই বাজে হবে।
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২২:৪৩31405
  • উত্তর ভারতীয়রা হলদিরামের দৌলতে চাট ইত্যাদিকে বেশ জাতে উঠিয়ে ফেলল....... কিন্তু কোন ভাল জায়গায় বসে ফুচকা/আলুর চপ/ চুরমুর আজও খাওয়া যায় না।
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২২:৪০31402
  • ব্যাং, ওনামের দ্নি দুবাই-এর রাস্তা ভর্তি শুধু ঐ শাড়ী আর লাল ব্লাউজ!! কেরালায় তাহলে কি হয়!!
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ২২:৪০31403
  • আর কলকাতার কথা যদি বলেন, মিষ্টি বাদ দিয়ে কলকাতায় কোনো ভালো খাবার পাওয়াই যায়না। আগে যেত। যাদবপুরের পলিটেকনিকের ক্যান্টিনে পাঁচটাকায় একটা ঘুগনি পাঁউরুটি দিত। আহা। অমন স্বাদ পৃথিবীর আর কোনো পাঁউরিটিতে নেই। ঘুগনির কথা না হয় ছেড়েই দিলাম। এসব গোপন রেসিপি আগে কিছু কিছু দোকানদার জানতেন, এখন মানুষের ন্যাজের মতই বিলুপ্তপ্রায়।

    আমি যদি কোনো খাবারের দোকান দিই, তাহলে তাতে দুটো কাউন্টার থাকবে। একটায় পাওয়া যাবে ঘুগনি পাঁউরুটি, আলুদ্দম, এইসব। সেটার নাম হবে বাজে খাবার। আরেকটার নাম ভালো খাবার। সেটায় পাওয়া যাবে মাছের মাথা, ছোলার ডাল, মানে ওইসব অখাদ্য কুখাদ্য, যা আপনারা ভজহরি মান্না ইত্যাদিতে খেয়ে থাকেন।

    অমন নাম কেন? সিম্পল। ভালো খাবারে তেড়ে নজর দেবেন। পেট খারাপে ভুগবেন। আর বাজে খাবার? তাহার সিঁথির সিঁদুর অক্ষয় হোক।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ২২:৩৮31400
  • উঁহু নীনা, এই শামিকাবাব খেলে অন্যরকম বলবে। এটার রেসিপি বোধহয় অরিজিৎএর রেডবুকে আছে (বাইবেল - দেশে বিদেশে, রেডবুক - ?)।
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ২২:৩৮31401
  • হ্যাঁ শ্রাবণী, তোমার এই শাড়িটার মতই শাড়ি কিনেছিলাম কাসারগোড থেকে। এই শাড়িগুলো রঙীন কন্ট্রাস্টের ব্লাউজ দিয়ে পড়লে সবচেয়ে সুন্দর লাগে।
  • san | ০৩ আগস্ট ২০১২ ২২:৩৭31399
  • সামোসা/সিঙ্গাড়া দুইই অতি ওভারহাইপড খাবার।
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২২:৩৬31396
  • য়ে হুই না বাৎ, স্যান!
    ইয়েস! দৌলত কা চাট যে খেয়েছে সে জানে --আর ওটা দিল্লির জিনিষ! ঠিক বলেছিস বিয়াপ্পক!
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২২:৩৬31397
  • আমাদের বাড়ীতে আবার একদিন ভাজাভুজি হলে দিন দশেক ভাজাভুজির নামও নেওয়া হয় না!
    আমি আজকে স্বহস্তে তেঁতুলের জল আর আলুমাখা বানিয়ে ফুচকা খেয়েছি।
  • একক | ০৩ আগস্ট ২০১২ ২২:৩৬31398
  • লুরু তে বীফ কেবাবের ঘাঁটি খুঁজে বের করেছি। আমি এবং ঐশিক মিলে শিবাজিনগরের এক মুসলিম বৃদ্ধের নির্দেশ মতো গিয়েছিলুম "পায়াওয়ালা লতিফ" এর কাছে। আহা সে কি কেবাব !! মোটেই ছাঁট মাংস দিয়ে বানানো নয়। অতি উত্কৃষ্ট জিনিষ।
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২২:৩৫31395
  • মামু হে যাই বল আর তাই বল
    সামোসা --আরে সিঙ্গাড়া হল পুরীতে---জগন্নাথোধামোর--ভেতরে পেঁয়াজ দিয়ে আলু ভাজা পুর! সে কি অমৃত! নোনতা অমৃত!
  • san | ০৩ আগস্ট ২০১২ ২২:৩৪31394
  • আমি দিল্লিওয়ালি নই, তাও দৌলত কা চাট খেয়েছি নীনাদি। ব্যাপ্পক। মালাই মালাই সেই স্বাদ ....
    চাট বললে যা মনে আসে তার ধারেকাছে না।
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২২:৩২31393
  • পাই
    তুই কি রাঁধলি রে? অমিত ভাজাভুজি ছাড়া খেতে চায়না তো---কলকাতায় লোকে মিষ্টি দেয় খেতে তো বলে এগুলো বেসনে ডুবিয়ে ভেজে দিলে তো পারে
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ২২:৩১31392
  • আপনরা এত করেই যখন বলছেন, তখন বলি, দিল্লীর কোন খাবার ভালো। আমি দিল্লীতে কাবাব খাইনি, মোগলাই পরোটা খাইনি। এমনকি চাঁদন চকের তেরো নম্বর গলির পাশ দিয়ে তিন পা ফেলে বাঁ হাতের চতুর্থ ঘুপচি দোকানের খাঁকি জামা পরা লোকটাকে কানে কানে বললে সে এমন এক অমৃত যা একবার খেলে আপনি জন্ম জন্মান্তরেও ভুলিবেন না, তেমন কোনো গোপন তথ্যও আমার জানা নেই। ক্লাস এইটে পড়াকালীন একবার ট্রেনে করে কাঠগুদাম গিয়েছিলাম। গিয়ে প্রথম খাই উত্তর প্রদেশের বিখ্যাত সামোসা। আহা সে কি খাদ্য। স্রেফ দুখানা সিঙ্গাড়া দিয়ে ব্রেকফাস্ট শেষ। সঙ্গে আবার তরকারিও দেয়। তরকারি দিয়ে সিঙ্গাড়া? তার আগে বাপের জন্মেও খাইনি। এখনও ভাবলেই জিভে জল আসে।

    অতঃপর দিল্লীর শ্রেষ্ঠ খাদ্যের শিরোপা ওই দেবভোগ্য সামোসাকে দেব। নাক সিঁটকোবেন না শুনে। নাক সিঁটকোলে তাকে আমি এলিটিজম বলব। দিল্লী আর কাঠগুদাম কি এক হল -- এইসব কূট প্রশ্নও তুলবেন না। ডিসকোলি করে দেব। ব্যস।
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২২:৩০31391
  • শ্রাবণী
    যেটা দেখেছিলাম একেবারে প্লেন সাদা---দারুণ ফাইন কটন আর তার পাড়টা পেটা সোনালী জরি--খুব চওড়া তেমনি পেটা জরির লম্বা আঁচল--ঐ জরির কোয়ালিটি ও দেখার মত।

    ইস আমার খুব চাপলি কাবাব খেতে ইচ্ছে করছে---অক্ষ, শামি কাবাবে বেসন আমার পসন হইল না----ওটা লখনবি/আওধ স্টাইলেই বেস্ট!
  • pi | ০৩ আগস্ট ২০১২ ২২:২৮31390
  • হ্যাঁ, সেরকম সেরকম ছড়ানোগুলো চাখতে হয়নি কিনা ! ঃ)

    ময়দা তো ছিল ঘন করার জন্য, বেসন তো সেটি করতে পারলো না। এদিকে স্বাদটা কেমন মেদিয়ে মেরে দিল। যাগ্গে।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ২২:২৬31389
  • শামি কাবাবও দেখেছি বেসনে ডাস্ট করে করতে। আমার মনটা বড় কাবাব কাবাব করছে, এখানে বিভিন্ন পাক দোকানে ইফতারের বাফে রোজ ৮ঃ৩০র পর হয়, তখন মেয়ের দেরি হয়ে যাবে বলে আর খাওয়া হচ্ছেনা।
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১২ ২২:২৩31388
  • নীনাদি, ওয়াল আর প্রোফাইল দেখো। ওনাম, কেরালার উৎসব, এই অগস্টের শেষে আসবে।
    বিয়ের শাড়ি বলতে তো ঐ শাড়ি। আগে সিম্পল সাদা আর গোল্ডেন জরি পাড়, অল্প বুটি হত, এখন অনেক অনেক ধরণের নানা দামের নানা কাজের পাওয়া যায়।
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২২:২২31386
  • বাই গড অক্ষ--ঠিক এই কথাটা আমি এক্ষুণি ভাবছিলাম-----রেশমি কাবাবেও তো বেসন দেয়---বেসন শুখনো খোলায় নেড়ে নিয়ে নুরানি কাবাবে দেয়---পাইর হাতের রান্না ভাল-----ও বাঁদর গড়লেও শিব হবে
  • pi | ০৩ আগস্ট ২০১২ ২২:২২31387
  • বেশ, দু'কথা শুনি। কোন খাদ্যাভ্যাসের জন্য কোন সভ্যতার পতন হয়েছিল/হচ্ছে/হবে ?
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ২২:২১31385
  • হ্যাঁ, তাহলে খাবার দাবার নিয়েও দুকথা বলি। সব বিষয়েই আমি অনেক কিছু জানি। কিন্তু কোনো গর্ব নেই।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ২২:১৯31384
  • মাংসে বেসন খারাপ হবে কেন। অনেক কাবাব তো শুকনো বেসনে ডাস্ট করে ভাজে, ময়দার বদলে।
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২২:১৫31383
  • ওয়ে সিকি
    দৌলত কা চাট জিসনে নহি খায়া য়ো পুরি তরহ সে দিল্লিওয়ালা নহি কহলায়গা ---
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২২:১৪31382
  • কুমু উ উ উ কেমন আছ--কত্তদিন পর দেখা----তোমাদের দেয়া গয়নাটা এই সামারে আমি খুব পরছি---
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২২:১৩31381
  • শ্রাবণী
    দেখব তো আজ তোর মুখবই তে--কোন শাড়ীটা? ওনাম কি জানিনা তো ঃ-০

    পাই
    গলা তো কাটার জন্যেই দোকান খোলে --চাচা আপন প্রাণ বাঁচা--নিজের গলাটাকে বাঁচিয়ে রাখা শিখতে হবে --ঃ-)

    হুচে
    নারে বাঁচিনি--মিসালাম--পাই টা হেব্বি ভাল রাঁধে কি মজা যারা খাবে --
    দানে দানে পর লিখ্খা হ্যায় খানেওয়ালে কা নাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত