এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:৫৯314250
  • ইউকি কইতাসে ২০১৫ সালে ফ্লিপকার্টের ৩৩০০০ এমপ্লয়ি
  • lcm | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:৫৪314249
  • ফ্লিপকার্টের এখন ১২০০০ এম্প্‌লয়ি, তার মধ্যে ৬০০০ হল ডেলিভারিতে।
  • Bratin | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:৪৭314248
  • মডেল টা তো বড়িয়া। নো হোল্ডিং কস্ট, নো ইন্ফ্রাস্ট্রাকচার কস্ট, অসংখ্য অপশান, ইজি রিটার্ন, বাড়ি তে ডেলিভারি।

    আর কী চাই?
  • Bratin | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:৪১314247
  • এখন বেশ কয়েক টা প্রকাশনী হয়েছে তারা লেখক না দেখে তথাকথিত অনামী লেখকের র বই ও ছাপে যদি বিষয় টি ব্যতিক্রমী/ ইন্টারেস্টিং হয়।

    দামী লেখকদের ফরমায়েসি লেখার জন্যে আনন্দ/ দেজ কিংবা মিত্র ঘোষ তো আছেই
  • pi | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:৩৯314246
  • ধুস্স।।
  • lcm | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:৩৭314245
  • তবে কি ঘোরকলি তো, যে কোম্পানিগুলি লস খায় তাদের খুব নামডাক - এই ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, জোম্যাটো, ওলা, মেক-মাই-ট্রিপ, আমাজন ইন্ডিয়া - এক দুই কোটি না, সব শত শত কোটি টাকা লস খাইতাসে, যত লস খায় ইনভেস্টরদের ভরসা তত বাড়ে।
  • Bratin | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:৩৬314244
  • যেকোম মৃত্যু ই দুঃখজনক। আর এইরকম দুর্ঘটনা র ক্ষেত্রে তো আরো।

    যাত্রালক্ষী বীণা দাশগুপ্তা ও এই রকম এক পথ দুর্ঘটনা তেই মারা গেলেন ঃ((
  • T | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:২৭314243
  • :))
  • san | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:২২314242
  • লসে বই বিক্রি করিয়া থাকি :-D :-D
  • lcm | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:২১314240
  • টি ঠিক কইসে। তার ওপর আবার অনেক ছোট প্রকাশকরা আবার অ্যান্টি-এস্‌ট্যাবলিশমেন্ট স্ট্যান্ড নিয়া নেন - আমরা মুনাফাখোর আবাপ নই - আমরা আলাদা - লসে বই বিক্রি করিয়া থাকি ... ইত্যাদি।

    আর, অপ্পোন তো আজকাল চতুর্দিকে আনট্যাপ্‌ড মার্কেট দ্যাখত্যাসে।
  • | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:২১314241
  • ছাপা
  • | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:২০314239
  • হুঁ বাংলা প্রকাশনার মান নিয়ে কি আর বলব। অনেক ইনফর্মেটিভ বই এত অযত্নে ছাপা, বাইন্ডিং এত্ত বাজে ... কোনোমতে দায়সারা ছাপা।

    এরমধ্যে গাংচিল, চর্চাপদ ইত্যাদি কিছু প্রকাশকের বই হাতে নিয়ে পড়তে বা পরেও বারবার পড়তে সমস্যা হয় না। ভাল লাগে। কিন্তু দে'জ বা দে বুক স্টোর, ক্যাম্প, ছাতিম এমনকি দৈত্য আনন্দরও কিছু বই এত্ত খারাপ। একবারের বেশী দুইবার পড়াই দুস্কর। ঐ যে 'কলি যুগ চাকরি ও ভক্তি' বইটা কন্টেন্ট রীতিমত ভাল অথচ চাপা ও বাঁধাই ক্কি খারাপ ক্কি খারাপ!
  • san | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:১৮314238
  • নাটকের মত নেটে এল না ক্যানো এদ্দিন পরেও ? :-(
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:১৪314237
  • কথাডা হইল আনট্যাপড মার্কেটকে ধরার জন্য কারোর উৎসাহ নাই।
  • T | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:১৩314236
  • বইপত্রের নমুনা দেখে আরো যা মনে হয় তা হ'ল, প্রকাশনা কি জিনিস সেটা সম্পর্কে এখনকার প্রকাশকদের ধারণাই নেই বোধহয়। আরেকটা সিগনেট প্রেস আর হবে না। এছাড়া লেখাপত্রের সম্পাদনার মান বেশ নিচু। ইলাস্ট্রেশনের মানও তথৈবচ। প্রচুর ইনফরমেটিভ লেখা, অথচ পরিবেশনায় খামতি আছে বলে, স্রেফ অতি উৎসাহী দু একজন ছাড়া কেনেন না।
  • T | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:০৮314235
  • এলসিএমদা, বেশ কিছু ক্ষেত্রে ছোট প্রকাশকরা নিজেরাই এক একটি সমস্যা। লেখকদের প্রাপ্য রয়ালটি দেন না। আজ দেব কাল দেব করে প্রচুর ঘোরান। প্রকৃত বই বিক্রির সংখ্যা কত সেটা চেপে যান। আপাদমস্তক আনপ্রফেশনাল।
  • lcm | ২৫ অক্টোবর ২০১৫ ১৪:০১314234
  • বোতিন,
    ডেটা আর কোথায়, পীযূষের খবর দেখতে গিয়ে টিওআই-তে একটা নতুন সিনেমা নিয়ে আর্টিক্‌ল দেখলাম
  • lcm | ২৫ অক্টোবর ২০১৫ ১৩:৫১314233
  • কলেজ স্ট্রিট প্রকাশনা জগৎ-এও পয়সা আছে বই কি। প্রতিষ্ঠিত প্রকাশকদের কোনো বই-এর প্রথম এডিশনে যে সংখ্যক বই ছাপা হয়, তার একটা নির্দিষ্ট % বা নির্দিষ্ট সংখ্যক বই বিক্রি হলেই ইনভেস্টমেন্ট ইজ্‌ ব্যাক, বাট, ইট টেক্‌স টাইম। ফার্স্ট এডিশন কাটতে বেশি সময় নিলে, অনেক সময় পরের এডিশন আর বেরোয় না, বা অনেক পরে বেরোয়। সমস্যা হয় ছোট প্রকাশকদের।
  • Bratin | ২৫ অক্টোবর ২০১৫ ১৩:৪৯314232
  • আমলা দেহ রাখিলেন কটা চৌকা মেরে ঃ))
  • Bratin | ২৫ অক্টোবর ২০১৫ ১৩:৪৮314231
  • এই জন্যেই স্ট্যাটিসটিশিয়ান দের দরকার। ডেটার মাধ্যমে কেমন জলের মতো বুঝিয়ে দিল এল ই এম দা। ( এই সুযোগে স্ট্যাটিসটিক্স কেও হালকা টেনে খেলিয়ে দিলাম) ঃ))
  • lcm | ২৫ অক্টোবর ২০১৫ ১৩:৩৫314230
  • ঠিক তা নয়।

    একদম নতুন রিলিজ সিনেমা অনলাইনে পয়্সা দিয়ে দেখার বাজার নাই, হিন্দি/বাংলা/ইংরেজি কোনো ভাষাতেই নেই। একটু ওয়েট করলে আসবে স্ট্রিমিং-এ।

    আর, বাংলা সিনেমা ইনভেস্টমেন্টের পয়সা ফেরত দেয় তো। পুজোর নতুন সিনেমাগুলো - শুধু তোমার জন্যে (৪ কোটি) রিলিজ করেছে শুধু পশ্চিমবঙ্গেই ২৩০টা হলে (প্লাস অন্যান্য রাজ্যের হলেও), কাটমুন্ডু (৪.৩ কোটি) ১০৩-টে হলে, রাজকাহিনি (৩.৫ কোটি) চলছে ৬০টা হলে, ব্যোমকেশ বক্সি (১.২৫ কোটি) ৫৭-টা হলে। বলছে, এদের সবার পয়্সা উঠে আসবে, অনেকগুলো লাভও করবে।
  • pi | ২৫ অক্টোবর ২০১৫ ১৩:১২314229
  • বেশ ভাল লাগত পীযূষের অভিনয়। বাজে লাগছে।
  • pi | ২৫ অক্টোবর ২০১৫ ১৩:০৯314228
  • যাই দেখেই আসি।
  • Bratin | ২৫ অক্টোবর ২০১৫ ১২:৩০314227
  • তিন টে বাড়ি হয়ে গেল এখনো নো তিলের নাড়ু
    ঃ((
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৫ ১২:২১314226
  • পীযুষ, কুণাল, শিলাদিত্য সবাই কেমন অকালে চলে গেলেন।
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৫ ১২:২০314225
  • হ্যাঁ, লিখলাম তো বাংলার কালেকশন ভালো না।

    অদ্ভুত ব্যপার। চাহিদা আছে, অথচ ঠিকঠাক জুগাড় দেবার ব্যবস্থা নেই। এদিকে বাংলা ইন্ডাস্ট্রির হাতেগোনা ছবি নাকি পয়সা ফেরত দেয়। একই অবস্থা কলেজ স্ট্রীটের প্রকাশনা জগতেরও।
  • aranya | ২৫ অক্টোবর ২০১৫ ১১:২২314224
  • এবার আনন্দমেলায় মিতিন মাসি পড়ার সময়ও অদ্ভুত লাগছিল, হঠাৎ করে নেই হয়ে যায় মানুষজন
  • s | ২৫ অক্টোবর ২০১৫ ১১:১৭314223
  • হ্যাঁ মালবিকা সেন। নৃত্যশিল্পী।

    পীযুষদার ফেসবুকের পাতায় সেই হাস্যমুখর ছবিটি এখনও লেগে রয়েছে। অথচ মানুষটা আর নেই।
    মাঝে মাঝে রিয়েল আর ভার্চুয়াল গুলিয়ে যায়।
  • | ২৫ অক্টোবর ২০১৫ ১১:১২314222
  • আরেকজন মহিলা শিল্পী নীহারিকা নাকিমালবিকা, তাঁর অবস্থা স্টেবল।
  • s | ২৫ অক্টোবর ২০১৫ ১১:০৯314221
  • ওহ। খুব শকিং। ভেবেছিলাম হয়ত বেঁচে যাবেন।
    ওনার অভিনয়ের বড় ভক্ত ছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত