এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৭ অক্টোবর ২০১৫ ১৩:৪৬314340
  • মস্ত।

    কালকে ৯ঃ৩০ এ বাড়ি ফিরলাম। তারপরে ১০ঃ১৫ অবধি ঘুমোলাম। তারপরে পাড়ার লক্ষী পুজোর দেখতে গেলাম।খিচুড়ি,ল্যাবড়া,চাটনি এবং পায়েস খেয়ে দেয়ে ফিরলুম।সকালে এক স্কুলের বন্ধু র ( আমার বড়ির কাছে ই) বিজয়া সেরে আপিস এলুম।

    "এমনি করেই যায় যদি দিন.." ঃ)
  • সে | ২৭ অক্টোবর ২০১৫ ১৩:৪০314339
  • এই চলছে আরকি।
    তোর কী খবর?
  • | ২৭ অক্টোবর ২০১৫ ১৩:৩৯314338
  • বলো কী খবর? দেশ এবং দশের..
  • সে | ২৭ অক্টোবর ২০১৫ ১৩:৩৮314337
  • বোতীইইন!
  • | ২৭ অক্টোবর ২০১৫ ১৩:২৪314336
  • সে দি, খবর কী?
  • সে | ২৭ অক্টোবর ২০১৫ ১৩:২১314335
  • একটা সামপ্রতিক ঘটনা মনে পড়ে গেল খবরটা দেখে। এক্জিস্টেন্সের লড়াই।
  • | ২৭ অক্টোবর ২০১৫ ১০:৪৭314333
  • সুপ্রভাত।
  • Blank | ২৬ অক্টোবর ২০১৫ ২৩:৪৭314332
  • বলাগড়ে/শ্রীপুরে ঘরে ঘরে নৌকো তৈরী হয়। বড় নৌকো। ছোট ছিপ নৌকো না। মিত্র মুস্তাফীদের এখন মাছের হ্যাচারির ব্যাবসা। তবে পুজো টা এখনো হয় ধুম ধাম করে।
  • Arpan | ২৬ অক্টোবর ২০১৫ ২৩:২৬314331
  • খ্যাক খ্যাক খ্যাক

    (হুগলীনিবাসীরা এইবার ডিডিবিরোধী মোর্চা বানাবে)
  • dd | ২৬ অক্টোবর ২০১৫ ২৩:২৪314330
  • অমুকগড়ের এক ব্যাক্তির কয়েকটি পুরাতনী খবরের কাগোজ ছিলো। কালক্রমে বর্ষা নামিলে সেগুলিকে সযত্নে ফোল্ড করিয়া উক্ত ব্যাক্তি নৌকো বানাইতেন। তাহার এক প্রতিবেশিনীর একটি বৃদ্ধ হাতুড়ী ও গোটা ছয়েক ত্যারা ব্যাঁকা পেরেক ছিলো।

    সেইহেতু জাহাজ বানানোর কারখানার এক রম্যকথার উৎপত্তি হয়।
  • Arpan | ২৬ অক্টোবর ২০১৫ ২৩:২৩314329
  • খিচুড়ি, লাবড়া, বেগুনি, চাটনি, পাঁপড়, বোঁদে, রসগোল্লা আর ল্যাংচা।

    ব্যাস, আজকের সাত্ত্বিক আহার।
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৫ ২৩:২০314328
  • ভালো ভালো নামগুলো এরকম ভাবেই মনে হয় আসে। ঃ-)
    যশোহর ও তো খুব শ্রীবৃদ্ধি করে, গৌড়ের যশ নাকি হরণ করে নিচ্ছিল। তাই তার নাম হয় যশোহর। আগে হয়তো অন্য কোনো নাম ছিল।
  • | ২৬ অক্টোবর ২০১৫ ২৩:১৬314327
  • "বলাগড়ের রঘুনন্দন মিত্র মুস্তফী আঁটিশ্যাওড়া গ্রামের শ্রী ফিরিয়ে এনে তার নাম রাখেন শ্রীপুর।"
  • | ২৬ অক্টোবর ২০১৫ ২৩:১৩314326
  • 'কোন্নগরে একটি ডক ও ছোট ধরণের জাহাজ নির্মাণের কারখানা ছিল'
    ব্যসস আর বলব না।
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৫ ২৩:১২314325
  • শ্রীপুর নামটা ভারী সুন্দর।
    আমি কেবল কেদার রায় আর চাঁদ রায়ের শ্রীপুর এর কথা শুনেছি। ঃ-)
  • dd | ২৬ অক্টোবর ২০১৫ ২৩:১১314324
  • সে রকম মেছো নৌকা বা খাল পারাপার হবার ডিঙি - সর্বত্রই হতো।

    রামো কহ। এদেরকে আবার জাহাজ বলে না কি? স্যা স্যা।
  • | ২৬ অক্টোবর ২০১৫ ২২:৫৯314323
  • ধুসস হুগলীর বলাগড়, শ্রীপুরে তো নৌকো তৈরী হত তো। আফনে জানেন না।
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৫ ২২:৫৭314322
  • ঈশা খাঁয়েরা আকবরের বাহিনিকে মনে হয় ঐভাবে টাইট দিতো। জলজঙ্গলের দেশে যুদ্ধে বিশেষ সুবিধে করতে পারতো না মনে হয় মোগলরা।
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৫ ২২:৫৫314321
  • বজরার দরজা? ঃ-)
  • dd | ২৬ অক্টোবর ২০১৫ ২২:৪১314320
  • আর এইমাত্রো বাড়ী ঢুকলাম লক্ষী পুজোর নিরামিষ্যা খিচুরী আর বেগুন,পটল,আলু ভাজা খে'। সে জন্যে একটু ব্যাজার মুড।
  • dd | ২৬ অক্টোবর ২০১৫ ২২:৩৯314319
  • হ্যাঁঃ।
    জাহাজ বলবে তো যুদ্ধ জাহাজ ই বলবে। নইলে নৌকো বল্লেই হয়। বা হাওয়া খাওয়ার পান্সী,বজরা। বা মালবাহী বিরাট পালোয়ার,বাছারী,পাতিল বা বেপারি। মোট বাইশ রকমের ছোটো থেকে বড়ো নৌকো হতো। সব হতো ঢাকায়, যশোহরে। পাহাড়ী অঞ্চলের ফ্ল্যাট বটমড নৌকো হতো উত্তর বংগে,ত্রিপুরায়।

    মোটকথা কোন্নগড়ে কিছুটি হতো না। বড়ো জোর কাঠের পিঁড়ি বা দরজার খিল। এই পর্যন্ত্য।
  • | ২৬ অক্টোবর ২০১৫ ২২:২৪314318
  • বাণিজ্যই বেশী মনে হয়। নৌযুদ্ধের খুব কিছু গরিমাময় ইতিহাস মনে করতে পারছি না।

    মিত্র-মুস্তফিদের নাকি এটা বহু পুরুষের ব্যবসা। এই মিত্র মুস্তফিদের ছানাপোনারা তো এখনও আছে। ওদের বাড়ী গেলে কিছু ডকু পত্তর পাওয়া যাবে নাকি ভাবছি।
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৫ ২২:১৪314317
  • প্রাচীন কোন্নগরের যে নৌকো আর জাহাজ তৈরী হতো, সেগুলো যুদ্ধের কাজে লাগতো না?
    ডিঙ্গিতে করে যুদ্ধ কিন্তু চমৎকার, ডিঙ্গি তো ডোবে না, ফট করে উল্টে দিয়ে সাঁতারু যোদ্ধারা নিচে লুকিয়ে রইল, শত্রুরা যেই ভেবেছে ওরা সব ভোগে গেছে, নিশ্চিন্তে চলে যাচ্ছে, তখন হারে হারে হারে হারে রে রে রে রে করে পিছন থেকে এসে ঝাঁপিয়ে পড়লো।
    ঃ-)
  • | ২৬ অক্টোবর ২০১৫ ২২:০৯314316
  • টি, ঠ্যাঙ্কু রে। অনিরুদ্ধবাবুর বইটা তো? এই বইটার সিকিভাগ পড়ে অনেকদিন গ্যাপ পড়ে যাওয়ায় আর ফিরে ধরা হয় নি। এবারে শেষ করে ফেলব।

    ডিডি, আফনের বড় যুদ্ধু যুদ্ধু বাতিক। জিগ্যেস করলাম নৌকো জাহাজের কথায়, অমনি চলে গেলেন যুদ্ধুজাহাজের কথায়।
    হুঁঃ
  • cb | ২৬ অক্টোবর ২০১৫ ২০:০২314315
  • এমনটি আর দেখলাম না!!!
  • | ২৬ অক্টোবর ২০১৫ ১৯:৪৭314314
  • সারা দিন প্রচুর চাপ। এই বার কাটি। বাড়ি ফিরে আবার পাড়ায় লক্ষী পুজোর প্রসাদ খেতে বেরোতে হবে।
  • Arpan | ২৬ অক্টোবর ২০১৫ ১৮:২৩314313
  • এককের কোশ্নটা আমারো ছিল।

    দৃ আজকাল আর গুরুতে আসেন না।
  • robu | ২৬ অক্টোবর ২০১৫ ১৭:৩১314312
  • আমরা আপিসে অল্পো টের পেয়েছি। বারো তলা বলে।
  • সে | ২৬ অক্টোবর ২০১৫ ১৬:৪৯314311
  • খবরে প্রকাশ ২৯ জন মারা গেছেন এখন পর্যন্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত