এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৭ অক্টোবর ২০১৫ ১৯:১৮314370
  • রবিবার আমি "বাহুবলী" দেখেছি। উত্তাল কেলাকেলি। টোটাল সিনেমা!! আবার দুষ্টু লোকেরা খুব ইন্টারেস্টিং জায়গায় শেষ করে দিয়েছে আর "বাহুবলী ২" দেখার জন্যে আবেদন জানিয়েছে। ঃ))
  • সে | ২৭ অক্টোবর ২০১৫ ১৮:২৬314369
  • এর কাছাকাছি শাস্তিবিধান অ্যামেরিকায় ছিলো না? শুনেছিলাম যেন বিশেষ বিশেষ ক্ষেত্রে রেপের আসামীদের কীসব যেন সাজা দেওয়া হোতো।
  • Ekak | ২৭ অক্টোবর ২০১৫ ১৮:২১314368
  • এটা সেনসিটিভ বিষয়। সস্তা মন্তব্য করলে হাততালি পাবেই। খুব শিক্ষিত বাতাবরনেও পিডফিলিয়া রোগ নয়, ট্রেইট বললে লোকে তেড়ে মারতে আসে।
  • ranjan roy | ২৭ অক্টোবর ২০১৫ ১৮:১৮314367
  • ওই বিচারককে রাঁচি বা আগ্রায় ভর্তি করার নিদান হাঁকলাম।
  • j | ২৭ অক্টোবর ২০১৫ ১৮:১৬314366
  • এ বি ডি ভি সুপারহিরো, বাকিরা নেহাত বড় প্লেয়ার

    গত কয়েকবছরে কতরকম শট ই আবিস্কার করে ফেলল তার ইয়ত্তা নেই, তবে একটি মারাত্মক সাউথ আফ্রিকান কোয়ালিটি আছে - বড় ম্যাচে নক আউটে চোক করা
  • | ২৭ অক্টোবর ২০১৫ ১৮:০৯314365
  • শিশু দের ওপর যারা যৌন অত্যাচার চালায় তাদের যৌনাঙ্গ কেটে নিতে রায় দিয়েছে।
  • ranjan roy | ২৭ অক্টোবর ২০১৫ ১৮:০৭314364
  • কী কেস পাই? খুইল্যা কও! আমি আউট অফ টাচ!
  • | ২৭ অক্টোবর ২০১৫ ১৮:০২314363
  • আমি এক পিস গান গাইবো?
  • pi | ২৭ অক্টোবর ২০১৫ ১৭:২৭314362
  • মাদ্রাজ হাইকোর্টের জাজ এখনো সাবাশি পেলেন না ? ধন্যি ধন্যি পড়ে গেছে তো !
  • ranjan roy | ২৭ অক্টোবর ২০১৫ ১৭:২৪314361
  • কাল লক্ষ্মীপূজোয় আমাদের দুই নাস্তিকের কী অবস্থা! রায়পুরে মুখুজ্জ্যে বাড়িতে রাত আটটায় যেতে বলেছিল। তো আমরা দুই কমরেড নাস্তিক ঘড়ি ধরে আটটায় পেটপূজো করতে হাজির। গিয়ে দেখি সব ভোঁ ভা। লোকজন নেই। শুধু বাড়ির লোক। তাহলে বোধ্হয় সবাই খেয়েদেয়ে চলে গেছে। খুশি হয়ে ভাবলাম ঠিক সময়ে এসেছি। একেবারে খায়ে-পিয়ে -অউর খসকে হবে! খাবো আর কাটবো। কিন্তু খাবার আর আসে না।

    একঘন্টা ধরে নাটক/বই/রাজনীতি /দেশের ভবিষ্যত নিয়ে গেঁজিয়ে মুখে ফেনা তুলে ফেললাম। কিন্তু কাকস্য পরিবেদনা! পেটের ভেতরে একেবারে কাক আর অশ্ব পড়ে পড়ে বেদনা পাচ্চে। গৃহকর্তার আড্ডায় মন নেই। খালি ঘড়ি দেখছেন। বন্ধুকে কানে কানে বললাম--বোধহয় শুধু ফলপ্রসাদ দেবে, বউকে ফোনে বল সেদ্ধভাত চাপাতে।
    একটু পরে পুরুত ঠাকুর এলেন।
    তখন জানলাম আসলে আটটা কততে যেন পূর্ণিমা লাগবে, তারপর পূজো ও পাঁচালি হয়ে তবে খাওয়া! আস্তে আস্তে ভীড় বাড়ল। আড্ডা জমলো। রাত দশটায় খেলাম, বন্ধুর বাড়ির জন্যে ছাঁদা বেঁধে নিয়েও গেলাম।
    বাউন বাড়ির খিচুড়ি! রান্না বেশ ভালো হয়েছিল।
    কিন্তু নাস্তিক জেনেও আমাদের দুইবন্ধুকে আগে ভাগে আসতে বলার কোন মানে হয়!
  • aka | ২৭ অক্টোবর ২০১৫ ১৭:১৬314360
  • সুপারম্যানের আর এক নাম এবি।
  • ranjan roy | ২৭ অক্টোবর ২০১৫ ১৭:১২314359
  • আকার সঙ্গে সহমত, আর প্রার্থনা করছি যেন তাই হয়। ভারতের ভগবান রেকর্ড করার জন্যে শেষ জীবনে যে রকম হ্যাংলামি করলেন!
    আশা করি শিবসেনারা বাংলা জানে না। নইলে কাল মুখে কালি----ঃ(((
  • aka | ২৭ অক্টোবর ২০১৫ ১৭:০৮314358
  • এই এ বি ডেভিলিয়ার্স নামক বস্তুটি যদি আর বছর পান্চেক খেলে তাইলে তেন্ডুলকরের সমস্ত রেকর্ড ভেঙ্গে চুড়ে যাবে, ইন ফ্যাক্ট কারুরই কোন রেকর্ড ফেকর্ড থাকবে না।
  • ঊমেশ | ২৭ অক্টোবর ২০১৫ ১৬:২২314357
  • ভীতু দেখেছি মাস দুয়েক আগেই।
    পর্ণা মিত্র আর সুদীপ্তা, দুজনের অভিনয় বেশ ভালো লেগেছিল।
    কিছুটা আলিয়া'র "হাইওয়ে" সিনেমাটার মতো, ছেলেবেলা আত্মীয় দ্বারা সেক্সুয়াল অ্যাবিউজ এর গল্প।

    আমার তো মনে পড়ছে না অভিনয় বন্ধ করে দেবার মতো কিছু ছিল।

    তবে আজকাল যা মরাল জেঠুদের উৎপাত, তাতে অবাক হলাম না।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৫ ১৬:১২314356
  • লিংটা এইমাত্র দেখলাম।

    না, সেক্রেটারিটি অন্য একজন।
  • না। | ২৭ অক্টোবর ২০১৫ ১৬:১০314355
  • না। উনি তপন সেনগুপ্ত। বয়স্ক ব্যক্তি। সিকির ফেবু প্রোফাইলে বন্দুক লিস্টে পেয়ে যাবেন ওনাকে।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৫ ১৬:০৮314354
  • সেক্রেটারিটি জেঠুগোছের (আমারই ব্যাচমেট) যদি ঠিকঠাক আন্দাজ করে থাকি।
  • b | ২৭ অক্টোবর ২০১৫ ১৬:০২314352
  • গেলো, গুরুচরণ কামার।
    দোকানটা তার মামার
    হাতুড়ি আর হাপর ধারের,
    জানা ছিলো আমার
    দেহটা নিজস্ব।
    রাম নাম সত হ্যায়।

    দু চার পিপে জমিয়ে নস্য
    হঠাৎ ভোরে হল অদৃশ্য
    ধরণটা তার খ্যাপার-ই
    হরেকৃষ্ণ ব্যাপারী

    ছাই মেখে চোখ শূন্যে থুয়ে
    পেরেকের খাট তাতে শুয়ে
    পলাতক সেই বিধুর স্বামী
    আরো অপার্থিবের গামী
    রাম নাম সত হ্যায়।

    রান্না রেঁধে, কান্না কেঁদে
    সকলের প্রাণ প্রাণে বেঁধে
    দিদিঠাকরুণ গেলেন চলে
    খিড়কি দুয়ার শূন্যে খোলে
    রাম নাম সত হ্যায়।

    আমরা কাজে রই নিযুক্ত
    কেউ কেরাণী, কেউ অভুক্ত
    কলম চালাই লাঙল ঠেলি
    যখন তখন শুনে ফেলি
    রাম নাম সত হ্যায়।

    শুনবো না আর যখন কানে
    বাজবে তবু এই এখানে
    রাম নাম সত হ্যায়।
    ----------------------------(অমিয় চক্রবর্তী)
  • san | ২৭ অক্টোবর ২০১৫ ১৫:৫৪314351
  • 'ভীতু' ছবিটা এখানে কেউ দেখেছেন ? চাইল্ড অ্যাবিউজ এর ওপর বেস করে নাকি বানানো ছবিটা। দিল্লিতে মুক্তধারায় দেখানো হচ্ছিল। বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মরালজেঠুর ভূমিকা নিয়ে নাকি পরিচ্ছন্ন বাঙালি কালচার দেখানো হচ্ছেনা অভিযোগ তুলে স্ক্রিনিং মাঝপথে আটকে দিয়েছেন, এই মাত্র পড়লাম। দেখাতে দেন নি।
  • Kaju | ২৭ অক্টোবর ২০১৫ ১৫:১৩314350
  • খুব গম্ভীর গম্ভীর ব্যাপার মনে হচ্ছে।
  • | ২৭ অক্টোবর ২০১৫ ১৪:৫০314349
  • গম্ভীর আপনাকে কী সব বললো? ..
    ভেরি ব্যাড!!
  • সৌরভ | ২৭ অক্টোবর ২০১৫ ১৪:৪৩314348
  • কি সব হচ্চে দাদা ভারতে!!
  • সে | ২৭ অক্টোবর ২০১৫ ১৪:০৯314347
  • সামনের মাসে ইণ্ডিয়ায় "ম্যাগী"র প্রত্যাবর্তন - রিটাণর্ অফ ম্যাগী!
  • সে | ২৭ অক্টোবর ২০১৫ ১৪:০৬314346
  • সাড়ে নটা বাজে। টূ আর্লি লাঞ্চানোর পক্ষে।
  • | ২৭ অক্টোবর ২০১৫ ১৪:০৪314345
  • লাঞ্চ শেষ। এই বার কফি খেয়ে আসি। তোমার লাঞ্চ হলো?
  • | ২৭ অক্টোবর ২০১৫ ১৪:০২314344
  • হমমম।
  • সে | ২৭ অক্টোবর ২০১৫ ১৩:৫৭314343
  • প্র্যাকটিসিং।
  • | ২৭ অক্টোবর ২০১৫ ১৩:৫৫314342
  • " ধার্মিক মুসলমান" বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? ঃ))
  • সে | ২৭ অক্টোবর ২০১৫ ১৩:৫১314341
  • আনন্দবাজারের এই প্রবন্ধটার পিঠে একটা ঘটনা কদিন আগে জানলাম। মেয়ের বন্ধু ছোটোবেলার। প্রথম বন্ধু। এখনো সেই ফ্র্যান্ডশিপ অটুট টেলিকমব্যবস্থার আশীর্বাদে। এখন ছেলেটি ধার্মিক মুসলমান এবং তৃণমুল করে। বলল যে এক্জিস্টেন্সের জন্য কী কী করতে হয়। শুনে খুব মন খারাপ হয়ে গেছল। ওর দিদির বিয়ের জন্যে সুপাত্র খুঁজছে। বলল বিয়েতে নেমন্তন্ন করে রাখছি আসতেই হবে। যদি না আসিস দেখে নেব একদম আড়ি হয়ে যাবে জীবনের মত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত