এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২৩:০৫31439
  • স্কুলে নেলপালিশ, ঝোলা দুল, সোনার গয়না ইত্যাদি সবরকম সাজ মানা ছিল, আমি তো ছুটীর সময় শুধু ক্যাম্পে ক্যাম্পে ঘুরে বেড়াতাম, সেখানের নিয়ম আরও কড়া।
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১২ ২৩:০৫31440
  • হ্যাঁ, হকিন্সের বই। আমার বাড়িতে তো তিন চারটে আছে, প্রেশার কুকারের সাথে দিয়েছিল। কিন্তু তা দেখে রান্না করতে শুধু অরিজিতকেই শুনেছি।
    নীনাদি পরেরবার এলে তোমাকেদিয়ে দিতে পারি, যদি চাও।
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২৩:০৪31438
  • ও হে ব
    বাঙালীর আজীবন কাঁথাকানি লাগে---এবারে জিগাস না যেন কানি কি?
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২৩:০৩31437
  • সেকি ই ই চাপলি কাবাব অনেকটা বাঙালী কটলেটের মতন--খেতে খুব ভাল লাগে--খড়ি মশালা ও দেয়---গুগুলকাকুও বলে দেবে
  • | ০৩ আগস্ট ২০১২ ২৩:০১31433
  • নীনা দির এখন ও কাঁথা লাগে। অথচ তা শুনেও আমি হি নী দিই নি ঃ)
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২৩:০১31434
  • আমার বাবা মা আধুনিক গানকে বলত
    এই সঙ্গীত--সঙেদের গীত ঃ-(
    সাজাও বারণ ছেল---কিন্তু আমার ছোটমাসী আমাকে খুব প্রশ্রয় দিত---বিয়ের পর তো কথাই নেই---সেজেই চলেছি---
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১২ ২৩:০১31435
  • নেলপালিশ তো স্কুলেই চেক করত, একেবারে নো নো ছিল। আমি একবার গ্রামের বাড়ি থেকে পুজোর পর কলকাতায় আসছিলাম দাদার সাথে, ক্লাস নাইন হবে। বাস থেকে স্টেশনে নামলে, স্ট্যান্ডে দাঁড়ানো বখারা কিছু বলে থাকবে, তা সে আমি শুনতেও পাইনি। দাদা সারা ট্রেনে আমাকে বকতে বকতে গেল, এমন সাজবে যে রাস্তার ছেলেরা কমেন্ট করবে। আমি দোষের মধ্যে শুধু নেলপলিশ লাগিয়েছিলাম, পুজো উপলক্ষ্যে, আর কিছু না, টিপ পর্যন্ত নয়।
    বাড়ি এসে আগে সেটা তুলেছিলাম!:(
  • aka | ০৩ আগস্ট ২০১২ ২৩:০১31436
  • আমিও বলে ফেলি সাহস করে। আমার মনে হয় শিক্ষিত বাঙালী একটা ফলস ইমেজকে প্রাধান্য দিতে গিয়ে ইনস্টিংক্ট সাপ্রেস করেছে বছরের পর বছর, জেনারেশন আফটার জেনারেশন। কতকগুলো সেট অফ ভালো'স আর কতকগুলো সেট অফ খারাপ'স। কেন? জানতে ইচ্ছে করে।
  • | ০৩ আগস্ট ২০১২ ২৩:০০31432
  • চাপলি কাবাব আবার কী? কভু শুনি নাই...
  • a x | ০৩ আগস্ট ২০১২ ২২:৫৯31431
  • বাড়িতে মনে হয় জেরক্স কপি আছে, হপ্তান্তে খুঁজে দেখব নীনা।
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২২:৫৮31427
  • অক্ষ কোথায় পাব অজ্জিতের সেই রেসিপি--রেডবুক? কাবাবের বেজায় ভক্ত আমি ও আমরা---
    ফুচকা মানেই বিবেকানন্দ পার্ক----
  • aka | ০৩ আগস্ট ২০১২ ২২:৫৮31428
  • ওটাই গোপন। গোপন মশলা আছে। ;)
  • a x | ০৩ আগস্ট ২০১২ ২২:৫৮31429
  • হ্যাঁ, কি অদ্ভূত, আমার বাবা-মা'ও অনেকদিক থেকে অনেক খোলা ইত্যাদি কিন্তু কিছু কিছু ব্যপারে খুবই এলিটিস্ট টাইপ কনসার্ভেটিভ। হিন্দি সিনেমা দেখা, হিন্দি গান শোনা, এগুলোও একেবারে নো-নো ছিল। এমনকি ঠুংরি হল অপ-ক্লাসিকাল। বাংলা আধুনিক গানও বাড়িতে কখনও বাজতে শুনিনি।
  • san | ০৩ আগস্ট ২০১২ ২২:৫৮31430
  • সরি সকলকে বোর করার জন্য। কিন্তু ঝাঁপি একবার খুলে ফেলেছি, তো বাকিটা বলি। বিয়ের পরপর একবার কি শখ হল একহাতে একটা সোনার চুড়ি পরে বাড়ি এলাম। পরপর বাবা মা এবং বরের রিঅ্যাকশন দেখে বুঝলাম এর থেকে খারাপ আমাকে আর কখনো দেখায় নি। তারপর থেকে বিয়েবাড়ি ছাড়া আর সাহস হয়?
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২২:৫৭31426
  • আকা ঘাম ছাড়া আলুমাখাতে আর কি কি মেশাও?
  • | ০৩ আগস্ট ২০১২ ২২:৫৬31425
  • বুইলাম
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২২:৫৫31424
  • নিজে টাইপ করে নিজের সুখ্যাতি করা উচিত নয়, তবে আমি চাট-টাট একটু ভালো-ই বানাই.......... নিজের একটা ব্র্যান্ড বানানোর ও ইচ্ছা আছে - ঝক্কাস ঃ)
  • a x | ০৩ আগস্ট ২০১২ ২২:৫৪31421
  • অমৃতি আবার কি, বল ওমৃত্তি।
  • san | ০৩ আগস্ট ২০১২ ২২:৫৪31422
  • অক্ষদি আমার বাবামা আমার সঙ্গে বসে বিয়ার খেয়েছেন কিন্তু আমাকে কাজল টিপ নেলপালিশ অব্দি কখনো ছোঁয়াতে দেননি। যতদিন তাঁদের সঙ্গে থেকেছি। সে পঁচিশ বছরেও।
  • aka | ০৩ আগস্ট ২০১২ ২২:৫৪31423
  • আমি গাঙ্গুরাম ও হলদিরাম খাই না। আজকাল নিজেই যা ফুচকার আলুমাখা বানাচ্ছি কদিন বাদে এমনকি মেলার ফুচকাও হার মানবে। শুধু ঘামটা ঠিকমতন মেশাতে পারি না।
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ২২:৫৩31419
  • ধুর অক্ষ আমাকে ভুল করিয়ে দিল। গাঙ্গুরামের অমৃতি খেয়েছি। ফুচকা না। উদুম খেতে।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ২২:৫৩31420
  • ট্র্যায়াঙ্গুলার পার্কের কাছে। গড়িয়াহাটের দিকে যেতে ডান হাতে।
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ২২:৫২31416
  • হ্যাঁ, গাঙ্গুরাম বা হলদিরামের ফুচকা ফুচকা নয়। খেতে ভালই। কিন্তু ওটা ফুচকা নয়।
  • aka | ০৩ আগস্ট ২০১২ ২২:৫২31417
  • উত্তরভারতে ফুচকা নাই, গোলগাপ্পা বা গুলগাপ্পা।
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২২:৫২31418
  • গুপ্ত ব্রাদার্স কোথায়?
  • san | ০৩ আগস্ট ২০১২ ২২:৫১31413
  • হলদিরামে দহি ফুচকা পাওয়া যেত।
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২২:৫১31414
  • উত্তর ভারতীয় ফুচকাতে সুখ নেই বলেই তো ঘরে বানিয়ে খাই! নইলে তো বাড়ী থেকে কয়েকপা হাঁটলেই ভারতীয় রোস্তরাঁ।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ২২:৫১31415
  • সরি, গাঙ্গুরাম না। গুপ্ত ব্রাদার্স।

    শ্রাবণী, না হকিন্সের রান্নার বই।
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ২২:৫০31411
  • আগে তো ভারতীয় মেয়েরা বেলাউজ পরতেন না। পরালেন জ্ঞনদাসুন্দরী দেবী। ছোটো বেম্মোসমাজ থেকে যা ছড়িয়ে গেল গোটা ভারতে। আজ দুবাইয়ের রাস্তায়ও লাল বেলাউজের ঢল। শুনেও প্রাণটা ভরে যায়।

    এ হল হল বাঙালির রিয়েল হেলায় লঙ্কা জয়। রবিঠাকুরও এর তুলনায় তুশ্চু। নোবেল তো অনেক লোকে পেলেন। তাতে কিসুই হয়নি। সেন মহাশয় বলতে লোকে আজও মিষ্টির দোকানই বোঝে, আর রবিঠাকুর বলতে হোয়েন মাইন্ড ইজ উইদাউট ফিয়ার...। কিন্তু ব্লাউজ বোঝেনা এমন লোক পাবেন?
  • a x | ০৩ আগস্ট ২০১২ ২২:৫০31412
  • স্যান আর পিপির মতই আমারও ছোট এবং বড়বেলার কিয়দংশ। সাজাটাকে খুব অপছন্দ করা হত, অলমোস্ট বখে যাওয়া স্কেলে। অ্যাস ইফ সাজা মানে তুমি প্রমিস্কিউয়াস হয়ে উঠছ। বাঙ্গালী মধ্যবিত্ত একটা পিকিউলিয়ার জীব। কত যে ব্যাগেজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত