এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • স্ত্গ্ব্র | ০৩ আগস্ট ২০১২ ২৩:২২31472
  • খড়দা ফড়দা নয়। তার উপর যদি আদি কংরেসি গান্ধীবাবার ওরিজিনাল চ্যালাদের কারুর ইনফ্লুয়েন্স থাকে তাইলে তো হইল গিয়া! অথচ বাঙালী মহাবতারেরা এক একজন একটা স্টাইল আইকন।
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২৩:২১31468
  • আমি জানতে নয়, জানাতে চাইছিলাম, দেখলাম তোমার আলোচনা করার কোন উৎসাহ নেই ঃ(
  • a x | ০৩ আগস্ট ২০১২ ২৩:২১31469
  • হ্যাঁ, হ্যাঁ আমার মা-ও খুব গর্ব-সহকারে বলত, সারা কলেজ ইউনি তে সাদা তাঁতের শাড়ি, সরু পাড়, ক্বচিৎ হাল্কা কাজ, নো টিপ, নো সাজ এই ভাবেই গেছে।
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২৩:২০31466
  • আমি চুটিয়ে দোল খেলতাম, কলেজে ফোর্থ ইয়ারে তো সিদ্ধি খেয়ে ব্যাপক ছড়িয়েছিলাম। ২০১০ এর দোলে কলকাতায় ছিলাম, সেবার ও প্রচুর খেলা হয়েছিল।
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২৩:২০31467
  • আরে আকা নিজেই তো বলে দিলে ঘাম মেশাতে পারনা ঠিক করে--তো ঘ্যাম কি দেবে?
  • | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৯31462
  • মেয়ে গুলো সাজা নিয়ে ভাট করছে; ওদের থামানো অসম্ভব( অনেক টা আমাদের ক্রিকেটের মতো!!)
  • aka | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৯31463
  • ঃ)) এটাও বলতে যাচ্ছিলাম খড়দা অঞ্চলে আবার প্রভাব একটু বেশি। ;)
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৯31464
  • তাই বল ঃ-) শ্রাবণী আমি তো থ!
  • aka | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৯31465
  • ভাবলাম ঝিকি গোপন মশলা আবার জানতে চাইবে একটু ঘ্যাম নেব? আজকালকার মেয়েদের কোন অনুসন্ধিৎসাও নেই।
  • স্ত্গ্ব্র | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৮31460
  • এ আবার মনে হওয়ার কি আছে? অনুভব করিচি, তাই বলচি।
  • | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৮31461
  • কোনগুলো?
  • aka | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৭31457
  • স্ত্গ্ব্র র তাই মনে হয়? কি আশ্চর্য্য আমারও তাই মনে হয়।
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৭31458
  • আমার মা ও তাই ছিল কিন্তু ঐ যে ছোটমাসীর কল্যাণে আমার কিছুটা রেহাই ছিল----আমার মা জীবনে রঙিন শাড়ি পরেনি সাদা শাড়ী রঙীন পাড় আর রঙীন ব্লাউজ---বিয়েতে হাল্কা চাঁপা রঙের বেনারসি--কি না গায়ের রঙ কলো বলেঃ-(

    ঝিকি ইন্দোনেশিয়াতে সবাই বুঝি সুন্দর রঙচঙে ?
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৭31459
  • স্ত্গ্ব্র কি ডিডিদা, ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক
  • a x | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৬31454
  • ও আর দোল খেলার ব্যাপারে মিঠু যা বলল, সেটাও মিলে যায়। দোলটা একটু নীচু চোখে দেখা হত। ঐ অল্প আবীর, খুব ছোটতে একটু রং টং ঠিক আছে। একটু বয়স বাড়লেই দোল নিয়ে খুব ইনসিকিওর।
  • স্ত্গ্ব্র | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৬31455
  • এগুলো হল বেম্মোপনা আর কমিউনিস্টির জয়েন্ট কুফল।
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৬31456
  • আমি তো হকিন্সের কুক বুক বললাম তবে kasavuও দিয়ে দিতে পারি, আমার শাশুড়ী মাঝে প্রতিবছর ওনাম একটা করে দিচ্চ্ছিল, আমি একবার কেরালায় ছিলম,ওনামে পরেছিলাম তাই দেখে খুশী হয়ে.....সবগুলোই প্রায় একরকমের, তার থেকে দুখানা দিয়ে দিয়েছিলাম। গতবছর থেকে সেই ব্যাপারটা গেছে, আর দিচ্ছেনা!

    এই হিন্দি সিনেমা নিয়ে আমাদের বাড়িতেও ছিল.....অথচ থাকতাম ইউ পি তে। স্কুল লাইফে সিনেমা যা দেখেছি হাতে গুনে বলতে পারি, আবার জোর করে গান্ধী দেখতে পাঠিয়েছিল, শিক্ষামূলক!
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৪31453
  • ও নিনাদি, ইন্দোনেশিয়ায় এসো, রংবেরং-এর সব ধারণা বদলে যাবে ঃ)
  • san | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৩31452
  • আমার মা এদিক দিয়ে খুব বিরক্তিকর ভাবে কনসিস্টেন্ট। পনেরো বছরেও সাজা বারণ ছিল, পঁচিশেও তাই, এখন বারণ করলে শুনবোনা তাই যথাসম্ভব ভাবেভঙ্গীতে অপছন্দ বুঝিয়ে দেওয়া। বাবাও তাই। বিয়ে হয়েছে তো কি? সাজগোজ অতি নিন্দনীয় বস্তু।

    এই এতদিন বাদে পিপি আর অক্ষদিকে সমব্যথী পেলাম নইলে আমার ধারণা ছিল না অন্য মায়েরাও এরকম হয় ঃ-)
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২৩:১২31450
  • আরে ধুর--রঙ চঙ সব লাগে যখন বয়স বাড়ে আর নিজের রঙ কমতে থাকে ঃ-(( কম বয়সে থোআড়াই ধার করা রঙের দরকার পরে নাকি --(ফোঁস--দীর্ঘশ্বাস!)
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২৩:১২31451
  • হ্যাঁ, এখন রামজান মাস চলছে না!! এ সময়ে ওরা পারতপক্ষে কোন পাপ করতে চায় না।
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২৩:১০31448
  • আমি পার্লারে পেডিকিওর করাই, ওরাই নেলপালিশ লাগিয়ে দেই............ আমি নিজে ঠিকঠাক লাগাতে পারি না....... হাতে মেখে ভাত খাই তাই হাতে কোন রং লাগাই না।
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২৩:১০31449
  • বাপরে কি ডানপিটে মেয়ে--পাই কে বলাছি ঃ-০

    শ্রাবণী বলে কি রে?? কোনটা দিয়ে দিবি? দিলেই নিয়ে নেব--শাড়ী আমার পোচ্চুর দুব্বলতা
  • pi | ০৩ আগস্ট ২০১২ ২৩:০৯31446
  • তবে, না, গানবাজনা নিয়ে একেবারেই কোন কড়াকড়ি ছিল না। ভাল গান হলেই মা ভালবাসত। খালি একজনের গান বাজলে বা বাজালে তুমুল খেপে যেত। শানু। তবে সে অ্যালার্জি আমারো ছিল। আছে।
  • | ০৩ আগস্ট ২০১২ ২৩:০৯31447
  • ও ঝিকি, তোমার সেই যে ছাতা টা ঝেঁপে দিয়েছিল সেটা ফেরত পেয়েছো?
  • | ০৩ আগস্ট ২০১২ ২৩:০৮31444
  • ওটা মনে হয় দিল্লীর খাবার নয়, নীনা দি?
  • | ০৩ আগস্ট ২০১২ ২৩:০৮31445
  • হমম। আর জিগালাম না নীনা দি।ঃ))
  • pi | ০৩ আগস্ট ২০১২ ২৩:০৭31442
  • ঝিকিদি, নামটা দাও,' ঝিকিস ঝক্কাস' ঃ)
  • | ০৩ আগস্ট ২০১২ ২৩:০৭31443
  • তবে বস যাই বলো বাঙালী মেয়ে/নারী কে শাড়ি তে যা সুন্দর লাগে কোন পোশাকে তা লাগে না। কেউ প্রতিবাদ করবে?
  • pi | ০৩ আগস্ট ২০১২ ২৩:০৬31441
  • বাঙালী মা বাবার এধরণের টিটের জন্যই আমার ট্যাটের টোটকা ছিল। খুব কার্যকর। যা নিয়ে বলতো, তা এমন এক্সট্রীমে করতাম, যে নিজেরাই বলতো, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এতো ধরে আনতে বল্লে বেঁধে আনে।
    আমাকে ছোটবেলায় ভয় দেখানো হত, হাতে নেলপালিশ আর মুখে লিপিস্টিক ঘষার অপরাধে আমার ছোটপিসিকে নাকি বাবা চারতলার বারান্দা থেকে ছুঁড়ে ঐ সামনের কচুরিপানার ঝিলে ফেলে দিতে গিয়েছিল। বলাই বাহুল্য, সম্পূর্ণ ঢপ ছিল। কিন্তু কোন একটা বয়স অব্দি বিশ্বাস তো করেছিলাম বটেই। এদিকে, বারণ করা হয়েছিল বলে স্বাভাবিকভাবেই কৌতূহল ও ছিল। মা অফিসে বেরিয়ে গেলে টুল নিয়ে উঠে যা মাখামাখি করার, করে রাখতাম। লিপস্টিক নিয়ে সমস্যা হয়নি। ঘষে তুলে ফেলতাম। গড়বড় হল, সিঁদুর মাখতে গিয়ে। সে এত জায়গায় এমনভাবে লাগলো। আর সেটা পাড়তে গিয়ে দুম করে গড়িয়ে গেলো একটা কৌটো, যার মধ্যে কিনা পটাশিয়াম পারম্যাঞ্গানেট ছিল। উফ্ফ, সেদিনে বিভীশিকা আজও ভুলবো না। একদিকে লাল, আর অন্যদিকে ঐ বেগুনী লাল রঙ তোলার জন্য সারাদিন ধরে সে কী যুদ্ধ, এবং যুদ্ধশেষে অসফলতা এবং সন্ধেবেলায় প্রহার।

    তবে, আরেকটু বড় হতে যখন বুঝলাম, ওগুলো বানানো ভয় দেখানো, তখন নিজেরই বৈরাগ্য চ্লএ এসেছে। সাজা মানে বাজে ব্যাপার, এ পুরো মনে প্রাণে অস্থিতে মজ্জায় সেঁধিয়ে গেছে। আর এতটা বেশি, যে তাই নিয়ে তখন মায়ের মাথায় হাত। বিয়েবাড়ি এলেই, আর কোনরকম সাজানোর চেষ্টা করলেই শুরু হয়ে যেত উল্টো অশান্তি। আর সেটা নিজের বিয়ে অব্দি অব্যাহত ছিল।
    মা নিজেই পরে অনুতাপ করেছিল, কী কুক্ষণে ছোটবেলায় ঐসব বলতে গেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত