এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ১০:০৪314851
  • সরার ওপর জল ঢালাটা পুজো। একটা পাঁচালীও ছিলো বলে মনে পড়ছে। আলাদা ঠাকুর ছিলো বা। ইতু অ্যাকচুয়ালি লক্ষ্মীঠাকুর - ইতুলক্ষ্মীও বলে।
  • | ৩১ অক্টোবর ২০১৫ ১০:০৩314849
  • কলেরা উঠে যাবার পর থেকে ওলাইচন্ডী প্রায় বিলুপ্ত। কিন্তু বসন্ত উঠে যাওয়াতেও শেতলাপুজো কমে নি খুব একটা।
  • | ৩১ অক্টোবর ২০১৫ ১০:০২314846
  • মঙ্গলচন্ডী দিব্বি ইন-থিং। ইতু আমার বড়মামী নিয়েছিল। ১৭ বছর নাকি ২১ বছর করেছিল। এখন শুধু ইতু সংক্রান্তিটা করে।

    বিটিডাব্লু মমব্যানের হাতে মঙ্গলচন্ডীর সুতো না?
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ১০:০২314847
  • একদম সিরিয়াস। খুদাতালার দিব্যি। চাপড়াষষ্ঠীতে চাপড়ঘন্ট বলে একটি সুস্বাদু তরকারি খেতে পাওয়া যায়।

    আমাদের ছোটবেলায় এখানে একটা ঠাকুরবাড়ি ছিলো, তাতে এক চালায় শ-খানেক ঠাকুর ছিলো, ইনক্লুডিং মঙ্গলচন্ডী, ওলাইচন্ডী। তারা কেমন দেখতে মনে নাই, তবে থালায় করে ফল আর মিষ্টি নিয়ে যেতুম মনে আছে। তখন মনে হয় পাঁচ-ছয় বছর বয়স।
  • sosen | ৩১ অক্টোবর ২০১৫ ১০:০২314848
  • মোটেই মস্করা করিনি। বোরখা চয়েস হলে,রোজা চয়েস হলে কড়ওয়া চওথও চয়েস। রিগ্রেসিভ হলে দুইটাই রিগ্রেসিভ। বরখার মন্তব্যের প্রেক্ষিতে বললাম। কড়ওয়া চওথ মেহেন্দি ইত্যাদি তো বলিউডের অবদান মোটামুটি।
  • ঈশান | ৩১ অক্টোবর ২০১৫ ১০:০১314845
  • সরাটাই পুজো? নাকি পুজো নেই? বিভূতিভূষণের দুগ্গা ইতুপুজো করত না? নাকি ভুল করছি?
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৫৭314843
  • কোনোজন্মে নাম শুনিনি। এগুলো কি সিরিয়াস না আমায় মুর্গি করা হচ্ছে, অ্যাঁ ?
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৫৭314844
  • ইতুটা লম্বা। মাটির সড়ায় দুটো ছোট ঘট রেখে মাটিতে ছোলা মটর ইঃ পুঁতে জল টল দেয়। মাসের শেষে সরায় গাছ গজিয়ে যায়। তবে ওগুলোর চেয়ে ইন্টারেস্টিং হল সাবুমাখা পার্টটা - ফল, মিষ্টি, নারকোল দিয়ে।
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৫৬314842
  • দু এক বছর আগে টুইঙ্কল খান্না তাঁর কলামে করওয়া চৌথ নিয়ে লিখেছিলেন। রিগ্রেসিভ কথাটা বলেছিলেন কিনা মনে নেই কিন্তু ঐ লাইনেই। তখন কিন্তু এত কিছু লোকে তেড়ে আসেনি। এটা কি বরখা দত্ত বলেই বেশি ?
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৫৪314840
  • মঙ্গলচন্ডী দিব্য হয়, জষ্ঠীমাসের মঙ্গলবার। আম-কলা-চিঁড়ে-মুড়ি-দই-সন্দেশের ফলার - মা খায়, আর আমরাও। তাইলে একদিন রান্নার ঝামেলা থাকে নাঃ-)

    স্যান - তিলষষ্ঠী, চাপড়াষষ্ঠী?
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৫৪314841
  • **টু
  • sosen | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৫৩314837
  • বরখা দত্তের লিংটায় কমেন্টস পড়ে গা রি রি করছে।
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৫৩314838
  • সোসেনদি কি মস্করা করেছে ? তাহলে পাস। ছাঁকনি না তালের পাখা সে ভেবে কি করব। অত্যাচার বা স্বেচ্ছাকৃত সব ফর্মেই অযৌক্তিক বিশ্বাস ( উপোস করলে আদৌ কারো মঙ্গল হয়) সর্বদাই রিগ্রেসিভ। অবশ্য রিগ্রেসিভ কাজ করার গণতান্ত্রিক অধিকার আমি কেড়ে নিচ্ছিনা, কিন্তু বলাও আমার অধিকার আর কি

    আর ওদিকে রোদ্দুর রায় কি তমোঘ্নকে চেনেন ? ( নো ডিসরেস্পেক্ট তো তমোঘ্ন বিটিডাবলু)
  • ঈশান | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৫৩314839
  • কিকরে করে? মানে ঠাকুর ফাকুর আছে?
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৫২314836
  • ইতু ছোট থেকে বাড়িতে হতে দেখে এসেছি।
  • ঈশান | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৪৬314835
  • মঙ্গলচন্ডী ওলাইচন্ডী হয় বলে মনে হয়না। ঘেঁটু গ্রামবাংলার, একটু অন্ত্যজদের মধ্যে। ইতুর কথা খালি বইয়ে পড়েছি। সন্তোষী মা, শনি, এসব চোখের সামনে রমরমিয়ে বাড়তে দেখলাম। আর দেখলাম বাবা লোকনাথ।
  • sosen | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৪৫314834
  • নীলপুজো তো মায়েরা করে। বেলের শরবত খেতে পাওয়া যায় আর সাবুমাখা।
    ছাঁকনির মধ্যে দিয়ে মুখ টুখ দেখায় আর রিগ্রেসিভ কি হোলো। উপোস যদি অত্যাচার হয় তবে সব ফর্মেই অত্যাচার। রোজাই হোক আর চওথ ই হোক আর একাদশীই হোক আর ষষ্ঠীই হোক। কড়োয়া চওথ তো বেশ স্টাইলিশ উপোস।
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৪৪314833
  • এখন সবই শুনেছি। দশ বছর আগে একটা বাদে বাকিগুলো জানতাম না।
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৪০314832
  • স্যান কি মঙ্গলচন্ডী, ওলাইচন্ডী, ঘেঁটুপুজো, ইতুষষ্ঠীর নাম শুনেছে?
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৩৮314831
  • জামাইষষ্ঠী একটি অসম্ভব ছ্যাবলা বোকাবোকা অত্যাচার। ভাগ্যিস অধিকাংশ সময়টা বাইরে ছিলাম, তাই এই ব্যাপারটি বন্ধ করা গেছে।
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৩২314830
  • শহর কোলকাতায়। বেশ শিক্ষিত ও ফ্যাশন-কনশাস জনতার মধ্যে :-/
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:৩০314829
  • তবে নীলষষ্ঠীকে সিঙ্গল আউট করা ক্যানো, ইয়ে জামাইষষ্ঠী কি খুব প্রোগ্রেসিভ কিছু ? ;-) কি জানি বাবা !
    ( আশা করি আমায় ডিঃ দিতে হবেনা কিছু - গুরুতে আসার আগে নীলষষ্ঠীর নাম শুনি নাই )
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:২৫314828
  • এনসিআরে?
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ০৯:২৩314827
  • @প্পন -
    বাঙালি সমাজে অলরেডি ঢুকে গেছে :-( আমি দু-একটি করে দেখতে পাই
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৫ ০৮:৪১314826
  • কাল টাইমস নাওতে অমিত শাহের ইন্টারভিউ দেখলাম। লোকটা অঙ্ক ভালো বোঝে।
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ০৮:৪০314825
  • আমি এট্টু সিরিআসলি ভাবছি চেতন ভগতকে টুইটারে ফলো করবো কিনা। ডেইলি ডোজ অফ খোরাক হবে (ডেইলি ডিলবার্টের মত)
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ০৮:৩৯314824
  • আমি এট্টু সিরিআসলি ভাবছি চেতন ভগতকে টুইটারে ফলো করবো কিনা। ডেইলি ডোজ অফ খোরাক হবে (ডেইলি ডিলবার্টের মত)
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৫ ০৮:৩২314823
  • কবে বাঙালি সমাজে ঢুকবে তার জন্য আশংকায় অপেক্ষা করে আছি।

    (হ্যাঁ, আমাদের নীলষষ্ঠীর উপোস ইকুয়ালি রিগ্রেসিভ)
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ০৮:২৩314821
  • যদিও উপোস কেন করতে হবে, বরং উপোস না করে সকালে চায়না টাউন আর রাতে চিলিজ এ খেলে ক্ষতিটা কী তাই নিয়ে লিখতে পারতো :-p
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত