এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ১২:৩৪314909
  • উপোস করলে মঙ্গল হয় এখানে নন-এক্সিস্টেন্ট কার্যকারণ সম্পর্ক আকাশ থেকে পেড়ে আনাই তো হল। এক লাইনে না বোঝালে গেলে কুড়ি লাইন লিখতে হবে। কি করা।
  • | ৩১ অক্টোবর ২০১৫ ১২:৩৪314910
  • সিঁদুরকেও লোকে চয়েস বলে চালায় তো। আমার তো সিঁদুরকেও আরোপিত এবং রিগ্রেসিভ মনে হয় অধিকাংশ ক্ষেত্রে।
  • . | ৩১ অক্টোবর ২০১৫ ১২:৩৩314908
  • বৃদ্ধাকে তুলব না কারন ও তো মরার পথে পা বাড়িয়েই আছে, আজ নাতো কাল টপকাবে।

    বন্ধুকে তুলব না কারন বন্ধু ঠিক ম্যানেজ করে পরের বাসে চলে আসবে। তাছাড়া বন্ধু তো, আমার ব্যাথার জায়গাটা ঠিক বুঝবে।

    স্বপ্নের পার্টনারকে তুলে নেব। কয়েক দিন পর ডিচও মেরে দেব, আরেকজনকে খুঁজে নেব।
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ১২:৩২314906
  • ' অত্যাচার বা স্বেচ্ছাকৃত সব ফর্মেই অযৌক্তিক বিশ্বাস ( উপোস করলে আদৌ কারো মঙ্গল হয়) সর্বদাই রিগ্রেসিভ।'

    আমার আপত্তি ছিল এই স্টেটমেন্টটা নিয়ে। ঐ লেজুড় নিয়ে না। যাগ্গে। কাটি। মশারা ডাকছে।
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৫ ১২:৩২314907
  • যারা হিজাব বা করভা চওথকে নিজের চয়েস বলছেন তারা "অবিশ্বাসী"-দের অবিশ্বাসকে তাদের নিজের চয়েস বলার ঔদার্য দেখান তো?
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ১২:৩১314904
  • অরিজিতের এই ধাঁধাটা আমি অলরেডি ফেবুতে পড়ে ফেলেছি :-)
  • Bratin | ৩১ অক্টোবর ২০১৫ ১২:৩১314905
  • ধ্যাত অপিসে। ইন্টারভিয়্যু নিতে ঃ((
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ১২:২৯314903
  • নিজের পয়েন এক্সপ্লেইন করতে জুড়ে দিতে হচ্ছে রে বাবা। কার্যকারণহীন কাজ আমরা সকলেই গাদা করি, তাতে কোনো চাপ নাই। কিন্তু জানিও যে এগুলো ঠিক র‌্যাশনাল কাজ করলাম না। করলাম না তো করলাম না।

    ধর্মকর্মে কিছু কমপ্লিটলি ভাটকে কার্যকারণ বলে চালিয়েছে বলে আপত্তি। এটাই আমি বলছি জোর করে কার্যকারণ সম্পর্ক টেনে আনা। কার্যকারণহীন জিনিসকে কার্যকারণযুক্ত বলে চালানোকে মূলত রিগ্রেসিভ বললাম।

    আর কোনো না কোনো জায়গা থেকে এই বোকা বানানো বা আইডিওলজি ছড়ানো হয়েছে বলেই না অন্য লোকে সেগুলো নিজের চয়েস বানিয়েছে। একজনের চয়েস থেকেও তার পরের জেনারেশনে ছড়ায়। ইত্যাদি।
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ১২:১৮314902
  • রঞ্জনদা - আমি এই তক্কে নেই একেবারেই, আমি জাস্ট ধুনোর কাজ করছি অ্যাজ ইউজুয়াল, একটু সায়িন্টিফিক মশলা দিয়ে :-p
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ১২:১৭314901
  • কার্যকারণহীন কে কার্যকারণহীন বলে স্বীকার করে নিলে তো কোনো গোলযোগ ই থাকেনা, প্রেমে পড়লে আমরা যা কান্ডমান্ড করি সেগুলো পরে ভেবে লোকে মজাই পায় ( বা দুঃখই পায়)। ধর্মেকর্মে সেগুলোকে কজ-অ্যান্ড-এফেক্ট নাম দিয়ে চালায় বলেই তো এত কিছু
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ১২:১৫314899
  • আইডিওলজি ছড়ানো, বোকা বানানো এইসব পয়েন্ট নতুন জোড়া হল কিন্তু। কথা ছিল, কেউ স্বেচ্ছায়ও এসব বিশ্বাস করে করলে তাকে রিগ্রেসিভ বলা হবে।
    তাহলে কেউ যদি আইডিওলজি হিসেবে প্রচার না করে, কাউকে না চাপায়, কিন্তু কেউ মনে মনে বিশ্বাস করে, তার প্রিয়জনের মঙ্গলের জন্য প্রার্থনা করতে পারে, তাকে রিগ্রেসিভ বলা হবে কিনা।

    আইডিওলজি ছড়ানো, বোকা বানানো নিয়ে আপত্তি নিয়ে তো আপত্তি নাই !
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ১২:১৫314900
  • কাল আমি ছয়জনকে জিগ্গেস করেছি, সবাই বৃদ্ধা বলেছে ঃ-) তবে সবকটাই কলেজের বাচ্চা ছেলেমেয়ে।
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ১২:১২314896
  • রঞ্জনদা, যদি বলা হয় কারুর প্রেমে পড়ার কি কারুর প্রেমে পড়ে নানা আচরণ কি স্নেহের বশে নানা আচরণের কার্যকারণ আছে, সে নাহয় ডিস্ট্যান্ট ই কিছু হোক, ঐ ইম্পাম্স ফিম্পাম্স, তাইলে সেটা অন্য বিষয়, অন্য তর্ক।
    প্রশ্নটা কার্যকারণহীন বিশ্বাসকে রিগ্রেসিভ বলবো, কার্যকারণহীন আচরণ, কাজকম্মকে রিগ্রেসিভ বলবো না ? আমি কোনোটাকেই বলতে চাই না।

    কেউ প্রিয়জনের মঙ্গলকামনায় মনে মনে যদি প্রার্থনা করেন, মৃত্যুশয্যায় কারুর জন্য প্রার্থনা করেন, সেটাকে রিগ্রেসিভ বলবেন ?
    হ্যাঁ, সেসব করতে গিয়ে অন্য কিছু না ক'রে বিনা চিকিৎসায় ফেলে রাখলে বলবো। কারুর উপর কিছু চাপিয়ে দিলেও বলব।
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৫ ১২:১২314897
  • এখানে একটা অ্যাজাম্পশন আছে যে বন্ধু গাড়ি চালাতে জানে আর বৃদ্ধা গাড়ি চালাবার অবস্থায় নেই।
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ১২:১২314898
  • অপ্পন যে ম্যাঞ্জার সেটা বোঝা যায়।
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ১২:১১314894
  • মানবিক চিন্তা, আউট অফ থে বক্স নয়। আমার প্রোজেক্টে নেবো না :-p
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৫ ১২:১১314895
  • ধুর, এ তো বহু পুরনো ধাঁধা।

    তৃতীয়জনের সাথে বাসস্টপে বহুক্ষণ।
  • | ৩১ অক্টোবর ২০১৫ ১২:১০314893
  • বৃদ্ধাকে
  • | ৩১ অক্টোবর ২০১৫ ১২:০৯314892
  • বৃদ্ধ্হাকে।
    এটা একটা কোচ্চেন হল অজ্জিত!
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ১২:০৭314891
  • ওঃ আবার অরিজিত :-) :-) প্রেমে পড়া বা তার পরবর্তী কার্যকলাপ কার্যকারণহীন হোক বা না হোক, সেই নিয়ে তো কোনো আইডিওলজি ছড়ানো হয় না। লোককে বোকা বানানো-ও হয় না, বছরে চারটে করে প্রেমে পড়লে বা প্রেমে পড়ে সাতরাত জেগে থাকলে তোমার মাসতুতো ননদের ধনেপুত্রে লক্ষ্মীলাভ হবে !
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ১২:০৬314890
  • বরং একটু "আউট অফ দ্য বক্স" ভাবুন দিকি।

    আপনি এক ঝড়ের রাতে গাড়ি চালিয়ে যাচ্ছেন। একটা বাস স্টপে দেখলেন তিনজন দাঁড়িয়ে আছে -

    ১) এক বৃদ্ধা, হাসপাতালে না নিয়ে গেলে মারা যেতে পারেন
    ২) আপনার এক বন্ধু, যিনি একসময় আপনার জীবন বাঁচিয়েছিলেন
    ৩) আপনার স্বপ্নের পার্টনার - এমন একজন যার কথা আপনি শুধু স্বপ্নেই ভেবেছেন, যাকে পেলে আপনার লাইফ যাকে বলে সাকসেসফুল হবে।

    আপনার গাড়িতে আর একজনই উঠতে পারে। আপনি কী করবেন? বৃদ্ধাকে ছেড়ে রাখলে উনি মারা যাবেন, বন্ধুর কাছে আপনি ঋণী, এবং তৃতীয়জন যাকে বলে চান্স ইন আ লাইফটাইম - আর হয়তো কখনো একে দেখতে পাবেন না।
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৫ ১২:০৪314888
  • আর বরখা দত্তের এই হিজাব সংক্রান্ত মন্তব্যগুলো একটু ভেবেচিন্তে করলে ভালো হয়। চাড্ডিদের পালে বাতাস দেওয়ার আগে।
  • ranjan roy | ৩১ অক্টোবর ২০১৫ ১২:০৪314889
  • পাই,
    আমি স্যান ও 'সুরভিত'র বক্তব্য বোঝার চেষ্টা করছি।
    মনে হয় দুপক্ষ ( তুমি ও ওরা) কজালিটি কে দুটো আলাদা অর্থে ব্যবহার করছ। (মনে হওয়া আর কি!)
    তুমি বোধহয় ন্যারো বা র‌্যাশনাল বা যুক্তি সংগত বা নৈতিক অর্থে, আর "অপর" -- দুটো ইভেন্টের টাইমের আগেপিছে এবং ঘনিষ্ঠ সম্পর্ক বা এফেক্টের পেছনে মানসিক ইম্পাল্স বা আবেগের অর্থে।
    দুটো আলাদা প্রেক্ষিতে দেখলে দুটোই ঠিক।
    আমি দশটা মেয়ের ভীড়ে একজনের প্রতি আকৃষ্ট হলাম--কেন?
    (উচিত/অনুচিত/একতরফা এসব ভাট বলছি না।)
    কোন মানবিক ইম্পাল্স? সেটা কী হয়ত এই মুহুর্তে আমার কাছেও স্পষ্ট নয়।
    তুমি বলবে অ্যাকসিডেন্টাল, কোন কজালিটি কাজ করেনি।
    ওরা হয়ত বলবে--ওই স্পেসিফিক ইম্পাল্স ( ছোটবেলার কোন অচেতন স্মৃতি বা কোন মাইন্ডসেট) টাই কারণ। নইলে এই কার্যটি ঘটিত হইত না।
    ভাট বকলাম? নিঃ সংকোচে বল।
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৫৫314886
  • @স্যান

    নীলষষ্ঠীকে সিঙ্গল আউট কে করল! ওটা তো একটা এক্সাম্পল হিসেবে বলা যে বাঙালীদের মধ্যেও রিগ্রেসিভ উপাচার আছে। ডিঃ মূলক স্টেটমেন্ট।
  • ranjan roy | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৫৫314887
  • খোঁজ নিচ্ছি, কিন্তু ছেলেরা বৌয়ের পা ধোয়ায় কি? দেহি পদপল্লব মুদারম্‌ বলে? তাহলে আম্মো রাজি।
    তখন সেটা অ্যান্টি ফ্যাসিস্ট ওয়ার জনযুদ্ধ ঘোষিত হওয়ার মত রিগ্রেসিভ হইতে প্রগ্রেসিভ বলিয়া খ্যাতিলাভ করিবে।
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৫২314885
  • রঞ্জনদা, সেটাই তো বলছি।
    কার্যকারণ বিহীন ভাবে এত কিছুই আমরা করে থাকি, কার্যকারণ নিহীন বিশ্বাসের কারণে কোন কিছুকে 'রিগ্রেসিভ' বলে দাগিয়ে দেওয়াতে আমার আপত্তি আছে। এটুকুই। সে কেউ বলতেই পারেন।
  • ranjan roy | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৫১314882
  • কেন আসবে? ওরা প্রেমে না পড়ে কবিতা লেখেন।
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৫১314883
  • নিউরাল ইনফর্মেশন প্রসেসিং এর দিক দিয়ে দেখলে প্রেম ব্যাপারটা কার্যকারণ তো বটেই। কোনো স্টিমুলি ছাড়া নিউরনগুলো ফায়ার করবে না, স্টিমুলি হল গিয়ে কারণ :-p

    কেমিস্ট্রির দিক দিয়েও ঐ হরমোন টরমোন হল কেমিক্যাল রিয়্যাকশন। কারণ।
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৫১314884
  • ও রঞ্জনদা, করওয়া চৌথে নাকি ছেলেদেরও উপোস করার কথা আর এখন নাকি সেটা করাও নতুন ট্রেন্ড হয়েছে !

    এনিওয়ে আমার এগুলো বাজে লাগে রিচ্যুয়াল বলে, করতে হবেই বলে চাপিয়ে দিলে! আর এটাকেই ভালবাসা, কেয়ার, কনসার্নের বেঞ্চমার্ক বানিয়ে দিলে। সেই অর্থে বেশিরভাগ রিচ্যুয়ালই বাজে লাগে। অন্য কেউ ঠিক করে দেবে কারুর জন্য কনসার্ন প্রকাশের উপায় কী, এই ব্যাপরটাই বাজ লাগে।

    আর আমি তো শুনলাম দিল্লির আপিসে বাঙালী বন্ধুরা এটা করে না বলে রীতিমতন একঘরেও হতে হচ্ছে !
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৪৯314881
  • রেসিডেন্ট কবিরা তেড়ে না এলেই হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত