এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৫ এপ্রিল ২০১৫ ১৩:০২660586
  • এবিপি আনন্দে স্ক্রোলিং আসছেঃ

    কেন্দ্রীয় বাহিনী পর্যটকের ভূমিকায়
    তারা দেখল হাজারদুয়ারী, ছবিও তুলল
    গাইডের ভূমিকায় স্থানীয় pulish

    :-)))
  • aranya | 83.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৩:১৪660587
  • সাংবাদিক-দের প্রোটেক্ট করার জন্য আটকে দেওয়া হয়েছিল - এটা একটা অপূর্ব থিয়োরি, বাঁধিয়ে রাখার মত।
    cm-এর সারল্যে চোখে জল চলে আসে।

    পিটি, সাংবাদিকরা কোথাও গেলেও ভুল খবর আসতে পারে, সেটা তো ঠিকই।

    কিন্তু মিডিয়াকে এই আটকানোর কারণ টা কি - আপনার কি মনে হয়? সরকারী অভিযানে মিডিয়াকে অ্যালাও করা যাবে না - এমন অদ্ভুত নিয়ম তো সত্যিই নেই।

    ভুল-ঠিক যা খবর পাঠানোর মিডিয়া পাঠাত। গণশক্তি একরকম পাঠাত, আবাপ হয়ত অন্যরকম পাঠাত।

    জোর করে মিডিয়াকে আটকানো কেন? রিপোর্টার-দের নিরাপত্তার জন্য?
  • aranya | 83.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৩:২০660588
  • 'গাইডের ভূমিকায় স্থানীয় পুলিশ' - এটা বেশ :-)
  • pi | 37.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৩:২৫660589
  • ঃ)
  • cb | 68.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৩:২৮660590
  • চাপলেস, সুরজিৎ কর পুরো দাসত্ব তো প্রসেস স্ট্রিমলাইন করে দিয়েছেন। বাকিরা তার সাথে কর্পো সোশ্যাল রেস্পনসিবিলিটি টাও অ্যাড করে নিয়েছে
  • aranya | 83.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৩:৩৫660591
  • বড়ই নির্লজ্জ দাসত্ব, পুলিশ কমিশনারের। সেই যে শ্রীজাত লিখেছিল - তুমিও মানুষ, আমিও মানুষ, তফাত শুধু শিরদাঁড়ায়
  • Arpan | 125.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৪:৩১660592
  • আমি আবার কী বললাম। খালি তো স্মাইলি দিয়েছি।

    নভেম্বরের সরকারী অভিযানের সময় খালি মিডিয়াই নয়, সিআরপিএফকেও মাঝরাস্তায় আটকে দেওয়া হয়েছিল। (লিং টিং অনেকবার দিয়েছি, পুরনো টইতে খুঁজলেই পেয়ে যাবেন)

    তাদেরও নিরাপত্তা সুনিশ্চিত করার চিন্তা হচ্ছিল অ্যাদ্দিনে বুঝলাম। ঃ))))

    (খালি ভাবি সীতারামবাউরাও এরম ভাবেন কিনা)
  • PT | 213.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৫:৩৫660593
  • "বড়ই নির্লজ্জ দাসত্ব, পুলিশ কমিশনারের।"
    তিনি কার দাসত্ব করেন? অর্থাৎ পুলিশ কমিশনার কার কাছে রিপোর্ট করেন? আর আগে এদের কন্ফিডেন্সিয়াল রিপোর্ট লিখতেন চীফ সেক্রেটারী। এখন কে লেখেন?

    " গণশক্তি একরকম পাঠাত, আবাপ হয়ত অন্যরকম পাঠাত।"
    গনশক্তি আর আবাপ-র তুলনাটা অর্থহীন। গণশক্তি একটি দলীয় মুখপাত্র মাত্র। আর গণশক্তি নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। ঐ কাগজ থেকে আমি কোন লিং দিয়েছি বলে মনে করতে পারিনা।

    অর্পণ একটু মনে করিয়ে দিনঃ সিআরপিএফ কার নির্দেশে নন্দীগ্রামে যাচ্ছিল? রাজ্যের নির্দেশ ছাড়া সিআরপিএফ কোথাও যেতে পারে না।
    আর আমি "নভ্ম্বরের সরকারী অভিযানের" প্রসঙ্গে কিছু লিখিনি। আমি ১৪-ই মার্চ ২০০৭-এর কথা বলছি।
  • Arpan | 125.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৫:৩৮660594
  • আরে নিরাপত্তা সুনিশ্চিত করার প্রসঙ্গে মনে এল। আপনি ১৪ মার্চ নিয়ে লিখেছেন খেয়াল করেছি।
  • Arpan | 125.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৫:৪৫660596
  • এখানে লিখেছে "state government began deploying the CRPF"। আমিও তাই বিশ্বাস করলাম।

    এইবার কিছু জানার থাকলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জিগ্যেস করুন।

    http://archive.indianexpress.com/news/cpm-cadres-seal-off-nandigram-stall-crpf/238213/
  • PT | 213.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৬:২৫660597
  • অর্পনকে ধন্যবাদ।

    এইদুটো খবর একসাথে পড়লে অন্য কোন একটা ছবি পাওয়া যায়ঃ
    "...........Even Buddhababu cannot do anything today. Only Lakshman Seth decides who enters the zone today. .......?" another partyman shot back. http://timesofindia.indiatimes.com/india/Nandigram-Mediapersons-roughed-up-by-CPM-activists/articleshow/1764403.cms?curpg=2

    আর অর্পনের লিং থেকেঃ
    CPM cadres today sealed off Nandigram, blocking all entry points and even stopping trucks carrying CRPF personnel to the violence-hit area.
    "....... We are waiting for the deployment of CRPF," said East Midnapore SSP S S Panda.

    অর্থাৎ রাজ্যসরকার সিদ্ধান্ত নিয়েছিল যে নন্দীগ্রামে CRPF যাবে কিন্তু স্থানীয় CPM cadre সেই বাহিনীকে ঢুকতে দিচ্ছিল দিচ্ছিল না।!! কার নির্দেশে?

    এটা নিয়ে তক্ক করব না কিন্তু অনেকদিনের লালিত একটা প্রশ্নের খানিকটা উত্তর পেলাম বলে মনে হচ্ছে। লক্ষণ শেঠের বহিষ্কারের-ও একটা যুক্তিবাদী ব্যাখ্যা পাওয়া গেল।
  • Arpan | 125.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৬:৩৪660598
  • লালিত প্রশ্নটা কী ছিল জানতে পারি কি?
  • sm | 233.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৬:৫০660599
  • কি অপূর্ব লিখন পিটি বাবুর। সব দোষ লক্ষণ বাবুর ঘাড়ে চাপিয়ে,পার্টির মাথাদের দৃষ্টির আড়ালে নিয়ে যাওয়া!!
    এই অপূর্ব ক্ষমতা ধারী,সেচ্ছা চারী, অবাধ্য লক্ষণ বাবু কে পার্টি তখন বহিস্কার করেছিল? যদি না করে থাকে, তাহলে কেন?
    মনে রাখবেন, একটি রাজ্য সরকারের নির্দেশ কে অমান্য করার ক্ষমতা কজন পার্টি নেতার থাকে?
    ঘটনা ঘটেছিল ২০০৭ সালে; আর লক্ষণ বাবু কবে কি কারণে বহিস্কৃত হলেন? দয়া করে পিটি বাবু উত্তর দিলে বাধিত হব।
    আমি তো জানি বহু বছর পর ওনাকে পার্টি বহিস্কার করেছিল; স্রেফ পার্টি বিরুদ্ধ কথা বলার জন্য।
  • ranjan roy | 229.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৬:৫১660600
  • "লক্ষণ শেঠের বহিষ্কারের-ও একটা যুক্তিবাদী ব্যাখ্যা পাওয়া গেল।"
    --সে কী? তার মানে সিপিএম নেতৃত্ব বহিষ্কারের "ব্যাখ্যা" দিয়েছিলেন অর্থাৎ এনজিও নিয়ে টাকা নয়ছয়, দলবিরোধী কাজকম্ম --সেগুলো যুক্তিবাদী ছিল না?

    অর্পণ,
    "লালিত প্রশ্নটা" লক্ষণ শেঠের বহিষ্কারের পর পোস্ট ফ্যাক্টো উদিত প্রশ্ন। উনি যতদিন স্বমহিমায় হলদিয়ার ডন বা দলের ঘোষিত সম্পদ ছিলেন ততদিন এসব উদয় হয় নি। হয়ত রেজ্জাক মোল্লার বহিষ্কারের যুক্তিসংগত কারণ খুঁজে পাওয়া গেছে!!
    সোমনাথ চাটুজ্জের গলাধাক্কা নিয়ে কবি এখনও নীরব।
  • PT | 213.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৭:০৪660601
  • Arpan
    নন্দীগ্রামের ব্যাপারে কে আসলে সিদ্ধান্ত নিচ্ছিল?

    এইতো RR এসেছেন।
    উত্তর তো আপনিই দিয়ে দিয়েছেন।
    আমি যেটা ইঙ্গিত করলাম সেটাতো "দলবিরোধী কাজকম্ম "-র মধ্যেই চলে আসে।
    আর ঠিক-ই বলেছেনঃ ""লালিত প্রশ্নটা" লক্ষণ শেঠের বহিষ্কারের পর পোস্ট ফ্যাক্টো উদিত প্রশ্ন।"
    তবে আমাকে সিপিএম প্রসঙ্গে কিছু জিগানো বারণ। আপনার বন্ধু কল্লোলদা বলেই দিয়েছে যে আমি বিজেপিটি!!

    তবে আমি জানি আপনাদের মনে কোন প্রশ্ন নেই। সব উত্তর জানাই আছে। আমার আবার এই এক রোগ-একটা করে নতুন তথ্য দেখলে নতুন প্রশ্নের বেগ আসে!!!
  • Arpan | 125.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৭:২৭660602
  • পিটি, বুঝলাম। কিন্তু আমার এরকম মনে হয় না।

    লক্ষ্মণ শেঠের ভূমিকাটা ছিল হেঞ্চম্যানের, পরে ওনাকে ব্যবহার করে পরে স্কেপগোটে বানানো হয়।

    আর লক্ষ্মণবাউর মোটিফ কী ছিল? উনি ওরম কাজ করতে গেলেন কেন? আর সিপিয়েমর মত রেজিমেন্টেড পার্টির সদস্য হয়ে উনি সেটা করতে পারলেনই বা কী করে?

    ঐ সময় তপন সুকুরকে "সম্পদ" অ্যাখ্যা দিয়েছিলেন লক্ষ্মণবাউ না, জেলা সম্পাদক দীপক সরকার নিজে। তিনিও কি লক্ষ্মণের সাথে ছিলেন তালে ধরে নিতে হবে?

    একই যুক্তি বেশ অনেক বছর পরে হয়ত কারোর মুখে শুনব - অনুব্রতই আসলে বীরভূমের ব্যপারে সব সিদ্ধান্ত নিচ্ছিল। কালীঘাটে কেউ কিছু জানত না!
  • Arpan | 125.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৭:৩০660603
  • (প্রচুর বানান ভুল হয়েছে, একটু কষ্ট করে পড়ে নেবেন)
  • PT | 213.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৭:৪৫660604
  • আমি আমার মত করে ভেবেছি। আপনি আপনার মত!! সিপিএমে যা হয় তা দিয়েই ৩৪ বছর পরে তিনোর সব কিছু ব্যাখ্যা করতে যাওয়া খুব যুক্তিযুক্ত নয়।
  • cm | 127.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৮:০৭660605
  • দুটি দলের পরিচালন পদ্ধতিও (গণতন্ত্র/স্বৈরতন্ত্র) যথেষ্টই আলাদা।
  • sm | 233.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৮:১৬660607
  • পিটি, লক্ষণ শেঠ বা রেজ্জাক মোল্লা এদের পার্টি থেকে ঘর ধাক্কা দিয়েছে না এরা নিজেরাই সুযোগ খুজছিল বেরিয়ে নতুন পার্টি গঠন করবে বলে?
    সোজা ভাবে উত্তর দিন।পাল্টা প্রশ্ন করবেন না না প্লিস।
    -----
    ঘটনা ঘটেছিল ২০০৭ সালে; আর লক্ষণ বাবু কবে কি কারণে বহিস্কৃত হলেন? দয়া করে পিটি বাবু উত্তর দিলে বাধিত হব।

    পিটি কে দুটো প্রশ্ন করেছিলাম ২-৩ দিনের ভেতর। কোনো উত্তর পাইনি।দয়া করে দেবেন কি?
  • PT | 213.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৯:১০660608
  • লক্ষণ শেঠ বা রেজ্জাক মোল্লাদের নতুন পার্টি হামা টানতে শুরু করলে এর উত্তর দেব। অবিশ্যি PDS-কে দেখলেই তো উত্তর খানিকটা আন্দাজ করা যায়।
  • sm | 233.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ১৯:২৮660609
  • আপনি তো কোনো উত্তরই দিলেন না।খানিকটা ভাব বাচ্য ছাড়লেন। আপনি আগের পোস্টে( নন্দীগ্রাম ও সি আর পি এফ ) প্রসঙ্গে, প্রকৃত বুদ্ধিজীবীর মতন লিখলেন; যাক এতদিনে লক্ষণের বহিস্কারের একটি যুক্তি গ্রাঝ্য ব্যাখ্যা পাওয়া গেল। অর্থাতধরে নেওয়া যাই ২০০৭ সালের প্রশসন বিরোধী স্বেচ্ছাচারী ভূমিকার জন্য লক্ষণ বাবুর বহিষ্কার। কিন্তু বহিষ্কার হলতো বেশ কয়েক বছর পর; তাও পার্টি বিরোধী কথা বলার জন্য। আপনার এক্ষেত্রে ব্যাখ্যা টা কি?
    কার পার্টি কি হামা দেবে; সেতো তাদের নিজস্ব ব্যাপার।
  • cm | 127.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ২০:১০660610
  • কোন প্রশ্নের কে উত্তর দেবে তাও তার নিজস্ব ব্যাপার।
  • sm | 233.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ২০:১৬660611
  • কিছু লোক সেকন্ড ফিডেল হয়েই কাটিয়ে দিলো!
  • cm | 116.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ২১:২০660612
  • আর কিছু লোকে গার্বেজ প্রশ্ন করে।
  • aranya | 83.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ২১:৩৬660613
  • ১৪-ই মার্চ, ২০০৭ মিডিয়া আটকানোর অদ্ভুত, সুশীল, সুবোধ কিছু ব্যাখা পেলাম। পড়লেই মনে হয় সিপিএম রাজত্ব ছিল স্বর্গের ছোট ভাই, নিরঙ্কুশ শান্তিকল্যাণ, সন্ত্রাস শব্দ-টি র অর্থই জানত না কেউ।

    শুধু শঙ্খ ঘোষ-কে কেন যেন লিখতে হয় - 'আমি তো রেখেছি আমার প্রতিশ্রুতি, সবার জীবন দিয়েছি নরক করে'।
  • cm | 116.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ২১:৫৫660614
  • শঙ্খবাবু কেমন আছেন ইদানীং?
  • - | 109.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ২২:০৭660615
  • খপরের কাগজে নাম দেখি না। সেই জন্য অনুমান করি সুখে না থাকলেও স্বস্তিতে থাকার সম্ভাবনা খুবই বেশী।
  • cm | 116.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ২২:১০660616
  • আর সারল্যের প্রশ্নে অবশ্য আমাদের স্বর্গত কিষেনবাবুকে টেক্কা দেওয়া শক্ত!
  • PT | 213.*.*.* | ২৫ এপ্রিল ২০১৫ ২২:২৪660618
  • যে দলে সুব্রত মুখুজ্জে আছে তার কাছে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার কামনার সরলতা তো তাবড় তাবড় পন্ডিতেরা দেখিয়েছে। কিংবা সুবোধের "নিও কম্যুনিসিমের" সরলতা?
    এসবের তুলনায় পিটির সরলতা তো নস্যি!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন