এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ০৩ আগস্ট ২০১২ ২৩:৪৩31499
  • স্যানের কথা শুনে মনে পড়ল থার্ড ইয়ারে পড়ার সময় এক বন্ধুর বাড়ি গিয়ে সেখান থেকে টিকটিকি দেখতে গেছিলাম। আমি নিজে এখনও আইলাইনার লাগাতে পারি না। কিন্তু দেখতে বেশ লাগে। তা আমার সদাশয় বন্ধু আমাকে গাঢ় করে আইলাইনার লাগিয়ে টিপ পরিয়ে সাজিয়েগুজিয়ে দিল। এদিকে এটা ভাবা ভুল হচ্ছে আমি শুধু বন্ধুর সাথেই টিকটিকি দেখতে যাচ্ছি। বাবা-মায়েরও আসার কথা। আমি কলেজ থেকে যাব বলে মাঝে বন্ধুর বাড়ি ছুঁয়ে যাওয়া। মার সাথে যখন দেখা হল প্রথমে বলল এসব কি পরেছ? তারপর নাটক দেখে বাড়ি আসা ইস্তক আর কথাই বলল না। স্যান, পিপি, পাই, অক্ষদের দেখে এখন একটু শান্তি পাচ্ছি।
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২৩:৪৩31500
  • শ্রাবণী
    আমি এবার জানুয়ারিতে দেশে যাব---প্লিজ আমার জন্য ঐ সাদা কটন আর চওড়া পেটা জরির পাড় আর আঁচল --কিনে রাখিস--নেব পাক্কা।এখন থেকেই থেঙ্কু।

    sp কি ইনপ্ফরমেশান লাগবে বল?
  • সিকি | ০৩ আগস্ট ২০১২ ২৩:৪১31498
  • র, হিনী দিয়ে চুপ মেরে যাও। :)
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২৩:৪০31494
  • @ অক্ষ ঃ-D

    @ সিকি ঃ-)))))))))))))))))
  • সিকি | ০৩ আগস্ট ২০১২ ২৩:৪০31495
  • সতীশজি এত কমেন্ট করে? বিশ্বাস হল না।
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২৩:৪০31496
  • পাঁচফোড়ন ভাজলে আচারের মত গন্ধ হয়ে যাবে, ওটা আমি ঝালমুড়িতে ব্যবহার করি।
  • sp | ০৩ আগস্ট ২০১২ ২৩:৪০31497
  • আমেরিকান হেল্থ ইন্সুরেন্স সম্পর্কিত কিছু ইন্ফর্মেশান চাই, বেসিক্যালি আউট অফ পকেট এবং পেমেন্ট সংক্রান্ত, কোন টই তে দেব জানি না, তাই এখানে লিখলাম, আম্রিগাবাসী কোনো গুরু/চন্ডাল কেউ হেল্প করতে পারবেন ?
  • স্ত্গ্ব্র | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩৯31492
  • উঁউঁ! গন্ধ বেরোচ্চে!! এই প্রথম কাউকে এতো গ্র্যাফিক ডিটেইল্‌সে নিজের বাহুসন্ধিরোম নির্মূলনের বিবরণ দিতে শুনলাম।
  • san | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩৯31493
  • অক্ষদি একদম তাই। নেলপালিশ নিয়ে তুলকালাম হল অথচ তার কিছুদিন আগে আমি জীবনে প্রথমবার মদ খেয়ে এসে সোৎসাহে বাড়িতে গল্প করলাম তারা হাসিমুখে শুনল। হিসেব বোঝা দায়।
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩৮31490
  • অক্ষ, কলেজের কথা মনে পড়ে গেল, লোকজন প্রেম-ট্রেম সেরে দশটায় ফিয়ে এইরকম 'আমারটা, আর 'তোরটা' করে গোপন কথা শেয়ার করত!!
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩৮31491
  • কুমার শানুর গান ভালোলাগে এমন লোকজন আমি আমার সেটে কোনোদিন দেখিনি, তবে লাগে তো নিশ্চয়ই অনেকের। তবে নীনাদি তুমি কী করে ভাবলে আমি তোমাকে আমার শাড়ি থেকে দেব মানে পুরনো শাড়ি, বালাই ষাট তোমার জন্যে নতুন কেরালা শাড়ি আনব না!
    তোমার কবে দরকার বোলো, আমরা সম্ভবত ডিসেম্বরে যাচ্ছি কেরালা!
    স্যান, আমার বর সাজ একদম পছন্দ করেনা তবে তার পছন্দ অপছন্দকে কে পাত্তা দিচ্ছে! কিন্তু এমনি কিছু না বললেও, মুখে মেক আপ, লিপস্টিক মাস্কারা এসব লাগানো কোনো মহিলা দেখলে বলে, এর চেয়ে তো পিছনে লিখে রাখতে পারত "আমি ভুত"!
  • | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩৭31487
  • উরি বাবা! আমার মাও এইসব ব্যাপারে সরেস ছিলেন। নেলপালিশ, ঠোঁট্পালিশ ইত্যাদিকে নিচু নজরে দেখা হতো। বাড়িতে কুমকুম আর একটা প্রায় রং হীন লিপস্টিক ছিলো আর কাজল( আমি মাকে শেষের দুটো কখনো ওটা লাগাতে দেখি নি)
    একটাই জিনিস খুব ভালো লাগতো, মা মাঝে মাঝে খোঁপায় একটা দুটো গন্ধরাজ গুঁজে দিত- সেটাই আমার কাছে সাজের চূড়ান্ত নমুনা ছিলো।
    হিন্দি গান, সিনেমা এইসব দেখার তো প্রশ্নই আসে না।
    প্রথম একটা বাদামি রং এর লিপস্টিক কেনাতে কুরুচির ধাক্কায় মা প্রায় অজ্ঞানমত হয়ে গিয়েছিলো!
  • | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩৭31488
  • কিন্তু রিমি কে একবার জিগিয়ে নিলে হত না...
  • aka | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩৭31489
  • পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে দিয়ে দেখো।
  • একক | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩৬31485
  • ভন্ডামি, বাঙালির পা থেকে মাথা ভন্ডামি। কতকগুলো কারন আমার মনে হয়েছে।

    ১ ) চৈতন্যের প্রভাব। ভেতরে শাক্ত বাইরে কেত্তন।
    ২) হাজারে হাজারে বাঙালি বৌদ্ধ প্রাণের ভয়ে হিন্দুধর্মে কনভার্ট হলো কিন্তু থেকে গ্যালো উচ্চ বর্ণের পায়ের তলায়।
    ৩) ইংরেজ এসে নার্রী শিক্ষার প্রবর্তন করাতে মহা মুশকিলে পড়ল বাঙালি পুরুষতন্ত্র। বিরোধিতা করলে সম্মান থাকেনা দরজা খুলে দিলে বিপদ। জন্ম হলো "মধ্যবিত্ত ভ্যালুস" নামক সোনার পাথরবাটির। মেয়েরা শিক্ষা নাও। বই পর। কিন্তু সামাজিক মূল কাঠামো গুলোকে প্রশ্ন করনা। আমাদের সো কোল্ড "রেনেইসাঁস" এর সমস্ত পুরধাপুরুষ এই ভন্ডামি তে ভোগেন।

    ৪) ফিরিঙ্গিদের করা সংস্কার কে আটকানোর জন্যে নরেন দত্ত এলেন। নরেনের নিজের চিন্তাজগত হাজারটা পরস্পরবিরোধিতায় ভরা। মেয়েদের সম্মান করতেন কিন্তু সোশাল প্যারাডাইম এ চেঞ্জ কে অস্বীকার করতেন। ভাবতেন মেয়েরা বিজ্ঞানী হবে আবার "সীতা-সাবিত্রী" হবে। এবার যা হয় গুরুর চেয়ে শিষ্য দর। স্বামীজি নিজের মধ্যে প্রচুর ভুলভাল ফান্ডা নিয়েও যোলি বুল থেকে সিস্টার কারো ওপরে মত চাপান নি। কিন্তু শিষ্য রা চাপালো। শুরু হলো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিন্তু " ভারতীয়" নারীর মূর্তি নির্মান।

    ৫) কুলীন প্রথা চলে গেছিলো বহু আগে। মন্বন্তর -দেশ ভাগ সব এসে অর্থনীতির কোমর ভেঙ্গে দিয়েছিলো। বাঙালি মধ্যবিত্ত পুরুষের কারিয়ার গ্রাফ আগে ছিল অনেকটাই শ্বশুর - ডিপেন্ডেন্ট। সবাই ত সমর সেন নন যে পেনিস বাঁধা দিতে অস্বীকার কর্বে। বেশিরভাগ ই ওটা বাঁধা দিয়ে শ্বশুরের পয়সায় ব্যারিস্টারি -এফার্সিয়েস পরতো একসময়। এবার সেই বাজার আর থাকলো না। দেশ ভাগ পরবর্তী সময়ের মেয়েরা নিজেদের বাপ-মা পরিবার নিয়ে সচেতন। তারা পড়াশোনা করলো। এমনকি নিজের রোজগারের দিকে এগিয়ে গ্যালো।
    জামাই পুষে বড় করার দরকার কমলো। বাঙালি পুরুষ আরও বিপদে পড়ল। কম বয়েসি বাচ্ছা নয় যে শাসন কর্বে। অশিক্ষিত নয় যে শোষণ কর্বে।
    রাস্তা কি ? ব্রেন ওয়াশ। সেক্স ব্যাপারটাকেই নিষিদ্ধ চোখে দেখা। সাজগোজ মানেই প্রমিস্কিউটির লক্ষণ। অনাত্মীয় পুরুষ কে "ভাই" / "দাদা" বানানো। আসলে ঘরে বাইরে অর্থনীতির সঙ্গে লড়াই করতে করতে বাঙালি পুরুষ সেক্সুয়ালি ইনেক্টিভ হয়ে যাচ্ছিলো। পঞ্চাশ থেকে নব্বুই এর দশক অবধি " ওভারটাইম " বা একটা চাকরির পরে আরেক টা করার প্রবণতা ম্যাক্সিমাম ছিল। এতো খেটে বাড়ি ফেরা একটা লাশ এর সেক্স লাইফ কি হবে বলাই বাহুল্য। কাজেই আরও আরও বাঁকা চোখে দেখা হতে থাকলো যে কোনো সেন্সুয়াল -সেক্সুয়াল প্র্যাকটিস কে। এই জায়গা টা কে আমি কোনো "ভালো" বা "মন্দ" দিয়ে বিচার করতে রাজি নই। সেক্স এন্ড ইকনমি র রিলেশন নিয়ে যারা রিয়াল টাইম স্টাডি -পড়াশোনা করেছেন তারা ব্যাপারটা বুঝবেন।
    এবার ব্যাপার হচ্ছে, ,,,, পৃথিবীর সব দেশে সব জাত কেই এরকম টাফ টাইম পেরোতে হয়। কিভাবে তারা সেটাকে লড়বে সেটা নিজেদের ব্যাপার। বাঙালি লড়েছে নিজের ভ্যালু সিস্টেম নামক চূড়ান্ত হিপক্রিসি দিয়ে।
  • সিকি | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩৬31486
  • ছেলেদের বগল কামানো নিয়ে তখন কে যেন কমেন্ট ঝাড়ল? কিকি না পিপি? কাল রাতের দিকে?

    বয়েসকালে যখন এঁচোড়পক্ক হচ্ছি, তখন নুকিয়ে আনন্দলোক দেখে একবার শখ হয়েছিল বগল কামানোর। পি ও সি হিসেবে একদিকের বগল কামিয়ে ফেললাম বাবার রেজার আর ব্লেড চুরি করে।

    উরিশশালা, তারপরে সে কী চাপ! পরের দিন সেইখান দিয়ে খোঁচা খোঁচা চুল বেরল। হাত সোজা করতে পারি না, সোজা করলেই অসংখ্য হুল ফোটে বগল এরিয়াতে। সে প্রায় এক হাত একনাগাড়ে হাল্কা তুলে রেখে এক সপ্তাহ ধরে স্কুল করলাম, রাতে ঘুমনোও অভ্যেস হয়ে গেছিল হাত বডির থেকে দূরে সরিয়ে রেখে।

    তারপরে সে চুল আস্তে আস্তে বাড়ল, নরম হল, তারপরে হাতের পজিশন ঠিক হল। সেই থেকে আমি বগল কামানো মেয়েদের খুব শ্রদ্ধার চোখে দেখি।
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩৫31483
  • আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করি। মিহি করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। সাথে বিট্নুন, জল ছেঁকে নেওয়া একটু তেঁতুল, একটু আমচুর আর খুব মিহি করে কাটা ধনেপাতা। ছোলা ভেজা বা সেদ্ধও দিই, আজ ছিল না, ঘুগনী ছিল, সেখান থেকে কয়েকটা মটর বেছে আলুমাখাতে দিলাম।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩৫31484
  • আকা কেমন ঝিকির সাথে গোপন কথা শেয়ার করার মত করে বলছে। আমারটা না ইত্যাদি ইত্যাদি, এবার তোরটা বল...
  • a x | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩৩31481
  • ওটাই মজা। ছেলে মেয়েদের মধ্যে মেলা মেশা নিয়ে একেবারে কোনো রকমেরই বাধা নিষেধ ছিলনা। মদ সিগ্রেট খাওয়া নিয়েও না। এবং নিজেরাও ছেলে-মেয়ে নিয়ে কোনো ছুৎমার্গ দেখায়নি।
  • san | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩৩31482
  • দোল অবশ্য আমরা আমাদের হাউসিং এ চুটিয়ে খেলেছি। ছেলেমেয়ে ছোটবড় একসঙ্গে। ঘন্টা চার পাঁচ খেলা চলত, মঝে দুবার জামা পাল্টাতে হত। রং পুরো উঠতে দিন সাতেক লাগত। এটা মিললনা।
  • aka | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩২31480
  • এবং বাঙালীর সবেতেই এইটা করলে অমুক হবে তাই এটা করতে হবে। স্বাভাবিক না, চাপানো, জোর করা। জীবনে প্রতিটা স্টেপের কিছু একটা মকসদ থাকতেই হবে নইলে জীবনে চাপ।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ২৩:৩০31479
  • *বাবা

    সিকির সাথে মা এবং আমি ই সে নিয়েও ক।
  • aka | ০৩ আগস্ট ২০১২ ২৩:২৯31478
  • ঝিকি, ভাজা পাঁচ ফোড়ন গুঁড়ো করে, অল্প একটু জিরে আর ধনে ভেজে। এর সাথে নুন, লংকা, তেঁতুল জল আর ধনে পাতা। এবারে তোমারটা বলো।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ২৩:২৮31477
  • নাঃ। দোল তো মা বাব নিজেরাই খেলে ভূত হয়ে যেত। তার উপর দাদা। অতএব এগুলো নিয়ে বারণ করার কোন সিন ছিলনা। এমনিতেও হাউসিং এ পরিবেশ বেশ লিবারেল ছিল। ছোট থেকে ছেলে মেয়েদের মেলামেশা খেলাধুলো এক সাথে হতে হতে এনিয়ে পরেও আর তেমন বাধানিষেধ থাকতো না।
  • nina | ০৩ আগস্ট ২০১২ ২৩:২৭31476
  • তা অবিশ্যি ছেল আমার বাবা যদিও বামপন্থি কিন্তু গান্ধী নিন্দা সইতেন না আর মা তো নয়ই--মা তো কংরেসি বটেই--সংগ্রামি জনতা সেসব দিনের--যাউগ্গা আমি উল্টো----নিজেও সাজি মেয়েকেও সাজতে বলি--
    একবার বাবা আমার ননদকে বলে দিল---একি মুখ না রামধনু ঃ-( ননদ গেল ক্ষেপে
  • san | ০৩ আগস্ট ২০১২ ২৩:২৫31475
  • রঙ্গনদার সঙ্গে একমত ঃ-(

    একবার বন্ধুর বাড়ি গিয়ে নেলপালিশ পরায় ( তখন আমার বয়েস ২৩) মা দুদিন ধরে আমার সঙ্গে কথা বলেনি। একে কি মানসিক নির্যাতন বলা যায়? ঃ-)
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ২৩:২৩31473
  • ৭-৪৫ এ ঘুম থেকে উঠে কোনভাবে সকালের কাজ সেরে জিন্সের পকেটে দুটো বিস্কুট নিয়ে ৮টার মধ্যে কলেজে যেতাম, সাজগোজ!!!
  • siki | ০৩ আগস্ট ২০১২ ২৩:২৩31474
  • ইনফোসিসে প্রথম যুগে চ্যাট করে করে আমার একটা হহপাপ্রে নামছিল প্রায়। বাদ সাধলেন সেই কুমার শানু।

    হয়েছিল কী, এর ওর তার থেকে জোগাড় করে করে গানের কালেকশন বানাচ্ছিলাম আর বাঙালি কমিউনিটিকে শেয়ার করছিলাম কম্পুতে ওয়েব সার্ভার বানিয়ে। এই বাজারে এক কন্যে, বোধ হয় ব্যাঙ্গালোর ইনফি থেকে, গানের কালেকশনের সুবাদে আমাকে দুচাট্টি মিঠে মিঠে কথা শোনালেন। বন্ধুত্ব বাড়ল। তখন কতই বা বয়েস। চব্বিশ ছাড়াচ্ছে।

    একদিন তিনি আমাকে জিগালেন, তোমার কাছে কুমার শানু নেই? আমি বেজায় নাক উঁচু করে বললাম, না। কুমার শানু না, আমার ঠিক পোষায় না।

    কন্যে হুম্‌ বলে সেই যে চুপ করলেন, আর কোনওদিন কথা কইলেন না। তাঁর বুকের ঠিক কোনখানে বেজেছিল, আমি বুঝতে লারি।

    আরেক কন্যে আমার কাছে ইন্দ্রনীল সেন চেয়ে না পেয়ে একই কথা শুনেছিল, অথচ তার সাথে এখনও যোগাযোগ রয়ে গেছে। বোধ হয় তার সাথে কখনও হহপাপ্রে সম্পক্কো স্থাপন হয় নি, সেইজন্য।
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১২ ২৩:২২31470
  • নীনাদি, আমার মাও তাই এবং মায়ের বিয়ের বেনারসীও ঐ হাল্কা চাঁপা রঙের, ভাদ্র মাসে রোদে শুকোতে দিত যখন আমি শাড়িটা একটু জড়িয়ে নিতাম।
    আমার নিজেরও কেমন একটা সাদাটের ওপর টান আছে। এক গুচ্ছ অফ হোয়াইট শাড়ি, একটা কাঞ্জিভরম এবার ঘিয়ের ওপরে একটা পিঙ্ক আভা মতন কিনলাম !
  • aka | ০৩ আগস্ট ২০১২ ২৩:২২31471
  • ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত