এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০১ নভেম্বর ২০১৫ ০৫:১৫315030
  • আজ ফেবু খুলেই দেখি সচলায়তন এর ব্লগারদের উপরে মারাত্মক হামলা! ঃ-(
    এদের আবার একেবারে অফিসে ঢুকে আক্রমণ করেছে! ঃ-(
  • aranya | ০১ নভেম্বর ২০১৫ ০৫:০৯315029
  • সচলায়তনে এই আহত ব্লগার-দের লেখা পড়ছি আজ কতদিন, আপনজন বলে মনে হয়। আশা করি, সুস্থ হয়ে উঠবেন

    অভিজিৎ-এর বই প্রকাশের জন্য 'ইসলামের শত্রু' হয়ে ওঠা দীপন অবশ্য আর সুস্থ হবেন না
  • তাপস | ০১ নভেম্বর ২০১৫ ০০:২৫315028
  • শাক্য/সোমনাথের উপর হামলার ইন্টেলেকচুয়াল দায় পড়েছে। গুরুজনোচিত (একাংশ)?

    কিন্তু কুলবর্গীর সময়ে চুপচাপ পদ্মে ছাপোলারা কি নীরবতার দায় নেবেন? উটপাখি হয়ে কি আর...?
  • potke | ০১ নভেম্বর ২০১৫ ০০:০৫315027
  • ভারতের অবস্থা এমন কিছু ভালো নয়, অ্যাটলিস্ট অফিশিয়াল পসিশন তুলনা করলে।
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ২৩:৩৬315026
  • আর এটাও বুঝিনা, শাহবাগের সেই জনজোয়ার এর প্রতিবাদে কই ? ওখানে আসা প্রতিটি লোকের প্রতিক্রিয়া জানতে ইচ্ছে করে।
  • সে | ৩১ অক্টোবর ২০১৫ ২৩:১৯315025
  • শুধু বাংলাদেশই নয়, পৃথিবী বহু দেশেই অধিকাংশ মানুষ ব্লগার শব্দের অর্থ জানে না। দুঃখের হলেও এটাই ঘটনা। বাংলাদেশে সাধারন মানুষের ধারণা ব্লগার হচ্ছে ইসলামের শত্রু। অধিকাংশ ধর্মভীরু মানুষের কাছে এরা শয়তান। এভাবেই শব্দটার অর্থ ছড়িয়ে পড়েছে। সেই কারণেই ব্লগারহত্যায় ধর্মভীরু জনসাধারনের কোন প্রতিক্রিয়া হয় না। ঘাতকরা বারবার সাধারনের মাথায় এইটে ঢুকিয়ে দিয়েছে যে ব্লগার খুব খারাপ জিনিস, শত্রু, শয়তান গোছের ব্যাপার। বাংলাদেশের বিপুলসংখ্যক অশিক্ষিত ধর্মভীরু মুসলমানেরা তাই ব্লগারহত্যায় প্রতিবাদ করে না।
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ২৩:১৫315024
  • খুনের সাপোর্ট বোধহয় কেউ ই করেনি। লোকজন ক্লারিফিকেশন দেবার পরেও সেই একই কথা আসতেই থাকে। আসতেই থাকে।
  • Div0 | ৩১ অক্টোবর ২০১৫ ২৩:০২315023
  • এই যা কিছু হচ্ছে, এগুলো সব ইররিভার্সিবল। একটা গোটা সাইক্ল শেষ না হওয়া পর্যন্ত এমনটাই হবে, আর সংক্রামক পচনের মত ছড়াবে আরও। অন্যরকম কিছু ভাবতে পারছি না। এই অসার জীবন।
  • | ৩১ অক্টোবর ২০১৫ ২২:৫৬315022
  • এদিকে কিছুদিন আগে শুনলাম খাগড়াগড় পুরো চেপে দেবার জন্য জামাত বেশ কয়েকশো( নাকি হাজার?) কোটি টাকা ছড়িয়েছে ওপর থেকে নীচ পর্যন্ত।
    খাগড়াগড় আর সারদা নিয়ে তো মনে হচ্ছে ম'য়ে মো'য় রফা হয়েই গেছে।
  • | ৩১ অক্টোবর ২০১৫ ২২:৪৬315021
  • তিনজনের নাম দিয়ে দায় স্বীকার করেছে, রণদীপম বসুর নাম টা বাদ।
  • | ৩১ অক্টোবর ২০১৫ ২২:৪৪315020
  • দায় স্বীকার করে আনসার আল ইসলাম যে বিবৃতি দিয়েছে সেটা সচলে পড়া যাচ্ছে,তার একটা লাইন হলো, এই প্রকাশকরা লেখকদের থেকেও নিকৃষ্ট অপরাধী কারণ এরা এইসব নোংরা লেখাগুলোর প্রচার-প্রসার ঘটিয়েছে....
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৫ ২২:৩৯315019
  • আসবে। ভয়েস শোনার বাণী নিয়ে।
  • dd | ৩১ অক্টোবর ২০১৫ ২২:৩৭315018
  • কি জানি, মনে হয় এরকম ক্রমাগতঃ দেখতে দেখতে আর শুনতে শুনতে আমাদেরও কি গা সওয়া হয়ে যাবে? "ব্লগাররে কোপাইসে" বলে মেনে নেবো ? এরকম তো হয়েই থাকে - ভাববো?

    তবে এখনো এইসব খুনেদের সাপোর্টে হাইপার আঁতেল পোস্ট পড়েনি দেখে অবাক হচ্ছি।
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ২২:২৫315017
  • সেটাই তো। সাধারণ মানুষ নড়েচড়ে বসলেও সরকার এমনি করতে পারতো না।
    নাস্তিক ব্লগার বোধহয় সংখ্যাগুরুর কাছ মোটামুটি আপদের সমার্থক।
  • | ৩১ অক্টোবর ২০১৫ ২২:১৬315016
  • আজিজ সুপার মার্কেটের ওপরের ফ্ল্যাটে একজন থাকেন, পরে পুলিশ গোলমাল শুনে নীচে নেমে দেখেন দোকান বন্ধ হচ্ছে সব। কী হয়েছে জিগ্যেস করাতে একজন বলেছে 'ঐ তো ব্লগার কোপাইসে'।
    মানে 'ব্লগার' কাজেই জায়েজ এমন একটা ভাব।
  • | ৩১ অক্টোবর ২০১৫ ২২:১৪315014
  • জীবনে প্রথম উপেন্দ্রকিশোরের লেখায় গুপীবাঘার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাধার পিঠে চাপিয়ে রাজ্যের বাইরে বের করে দেবার কথা পড়ে খুব অবাক হয়েছিলাম মনে আছে। খুব মনে লেগেছিলো, কতই বা বয়েস তখন, সবে পড়তে শিখেছি, এখন চারদিকে মুখে চুনকালি লাগানোর ধুম দেখে সেই ছোটবেলার উপেন্দ্রকিশোর মনে আসে। সাদার ওপর কমলা রং এর ছবি।
    চুনকালির পর নিশ্চয়ই খড়গ ই নামবে... শুধু সময়ের অপেক্ষা।
  • | ৩১ অক্টোবর ২০১৫ ২২:১৪315015
  • ওদিকে ঢাকা মেডিকেলে মিডিয়া সার্কাস চলছে। রণদীপমকে বেডে দিতেই মুখের সামনে মাইক ধরে প্রশ্ন করছে মুন্নিসাহা টাইপের। দীপনের স্ত্রী টলছিলেন হাঁটতে পারছিলেন না তার ভিদিও করছে .....
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ২২:১৩315013
  • কিন্তু শুধু সরকার না, আবারো প্রশ্ন জাগছে, সাধারণ মানুষ কী চান ? শুধুই কি নিজেদের উপর আক্রমণ আসার ভয় ?
    হাসিব আর অরফিয়াসের মন্তব্য পড়ে আবারো প্রশ্ন জাগছে।

    'এটা করেছে মৃত‍্যু নিশ্চিত করতে। এরপর নাকি পুলিশ এসে দরজা ভেঙ্গে ঢুকে তাদের উদ্ধার করেছে। অর্থাৎ বেশ একটা সময় এই তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে হয়েছে। কথা হল পুলিশ আসার আগে প্রতিবেশিরা কী করছিল?'

    'গুলির শব্দে পাব্লিক জড়ো না হয় কেম্নে!'
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৫ ২২:১২315012
  • এপারেও অবস্থা একই হতে চলেছে। তাও আশার কথা সব রাজনৈতিক দল কুলবর্গীর হত্যাকারীদের প্রশ্রয় দেয় না।
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৫ ২২:১০315011
  • বাংলাদেশকে অবিলম্বে আন্তর্জাতিক মহল থেকে একঘরে করে দেবার দাবি জানাচ্ছি। তাছাড়া কোনভাবে নির্বাচিত সরকারের ওপর চাপ সৃষ্টি করার উপায় দেখছি না। দ্বিতীয়ত, তরুণ ব্লগারদের প্রাণ যাচ্ছে, বুদ্ধিজীবীরা সরকারি সব পদ থেকে গণপদত্যাগ করছেন না কেন?
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ২২:০৯315010
  • এপারেও তো কুলবর্গি।
  • T | ৩১ অক্টোবর ২০১৫ ২১:৫৯315009
  • হ্যাঁ, ব্যাঙদির মতো আমারো মনে হচ্ছে তাই। এখানেই বা কি আর ভালো অবস্থা।
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ২১:৫৭315008
  • ফারাবিও ছাড়া পেয়ে গেছে শুনলাম।
    সরকার তো মনে হয় সক্রিয়ভাবে এদের ছাড়াতে আগ্রহী। নইলে একের পর এক এরা জামিন পায় কীকরে !
  • byaang | ৩১ অক্টোবর ২০১৫ ২১:৫৫315007
  • মদত না থাকলে তিনটে ছেলে এইভাবে বুক ফুলিয়ে জনবহুল এলাকার আপিসে ঢুকে খুন করে তালা লাগিয়ে বাইকে করে চলে যাওয়ার সাহস পায় কী করে!
    শেখ হাসিনার সরকার কী করছে, যতবার এই কথাটা মনে হচ্ছে, থেমে যাচ্ছি, নিজেদের দেশের গদিতে সরকার নামের যেসব জীবগুলি বসে আছে, তাদের কথা ভেবে।
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ২১:৫২315006
  • একেকটা দিন, কেমন কেমন হয়।
    যে রোগীর বাড়ি থেকে পরশু এত মশা সংগ্রহ করে আনলাম, গাছপালা উপহার নিয়ে ফিরলাম, আজ শুনি তিনি মারা গেছেন। ২২ বছর।
    বাড়ির লোকজন সেদিনও হাসিখুশি ছিলেন, অবস্থা কতটা খারাপ আঁচও করতে পারেননি।
  • | ৩১ অক্টোবর ২০১৫ ২১:৫০315005
  • বাংলাদেশ সরকারের এই আপাত উদাসীনতার আড়ালে যা আছে সে বোধহয় আরো ভয়ংকর কিছু, এইভাবে চললে এখন শুধু সময়ের অপেক্ষা..
  • | ৩১ অক্টোবর ২০১৫ ২১:৪৮315004
  • সকাল থেকেই সচলের এই পোস্ট টা দেখছি। ছবিগুলো সহ্য করা যাচ্ছে নাঃ(
  • | ৩১ অক্টোবর ২০১৫ ২১:৩৫315002
  • টুটুলভাইকে
  • | ৩১ অক্টোবর ২০১৫ ২১:৩৩315001
  • হুঁ আরিফ জেবতিকের স্ট্যাটাস দেখে আমারও কিরকম একটা লেগেছিল।

    অনন্তবিজয়ের হত্যার পরে টুলটুলভাইকে দেশ থেক্লে অন্যত্র যাওয়ার জন্য অনেকে বলেন, উদ্যোগও নেন। কিন্তু উনি কিছুতেই দেশ ছাড়তে রাজী হন নি।

    রণদীপমকে বেডে দিয়েছে। ওঁদের দুজনকে অবসার্ভেশানে রেখেছে শুনলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত