এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০২ নভেম্বর ২০১৫ ১০:৩৬315091
  • গান্ধীনগরে এক রাত্রি, মণিভুষণ ভট্টাচার্য্য
    ------------------------------------------------------------------------

    গোকুলকে সবাই চেনে, চিনে নিলো ডি আই বির লোক
    স্টেটসম্যন পড়ার ফাঁকে আড়চোখে।
    অন্ধকার ঘন হবার আগেই গোকুলের মা
    বলেছিলো আর নয়, এবারে ফিরে যা।
    ফেরার আগেই খাকি রঙের বিদ্যুত দরজায়, রিভলবার গর্জে ওঠে, গর্জায় গোকুল
    রাষ্ট্রীয় ডালকুত্তা ঝুঁকে পড়ে ছিঁড়ে নিলো এক খাবলা চুল
    রাতকানা মায়ের চোখে কুরুক্ষেত্রের বেল্টের পিতল, বুট
    জলস্রোতে নামে অন্ধকার।

    শবচক্র মহাবেলা প্রশস্ত প্রাঙ্গণ
    পাথারে পাথরে গর্জে কলোনীর সুভদ্রার শোক।

    অধ্যাপক বলেছিলো, 'দ্যাটস রঙ, আইন কেন তুলে নেবে হাতে?'
    মাস্টারের কাশি ওঠে কোথায় বিপ্লব? শুধু মরে গেলো অসংখ্য হাভাতে'
    উকিল সতর্ক হয়, 'বিস্কুট নিইনি, শুধু চায়ের দামটা রাখো লিখে,
    চটকলের ছকুমিঞা 'এবারে প্যাঁদাবো শালা হারামী ও সি কে'।

    উনুন জ্বলেনি আর, বেড়ার ধারেই সেই ডানপিটের তেজী রক্তধারা
    গোধূলিগগনে মেঘে ঢেকেছিলো তারা।
  • kc | ০২ নভেম্বর ২০১৫ ১০:৩৫315089
  • স্যান, অনেক থিঙ্কুস।
  • san | ০২ নভেম্বর ২০১৫ ১০:৩১315088
  • কবির নাম মণিভূষণ ভট্টাচার্য। b দিয়েছিলেন গুরুতে।
  • san | ০২ নভেম্বর ২০১৫ ১০:৩০315087
  • গোকুলকে সবাই চেনে, চিনে রাখলো ডি আই বি-র লোক,
    স্টেট্‌সম্যান পড়ার ফাঁকে আড়চোখে।
    অন্ধকার ঘন হবার আগেই গোকুলের মা
    বলেছিলো, আর নয়, এবারে ফিরে যা।
    ফেরার আগেই খাকি রংএর বিদ্যুত দরজায়
    রিভলবার গর্জে ওঠে, গর্জায় গোকুল
    রাষ্ট্রীয় ডালকুত্তা ঝুঁকে পড়ে ছিঁড়ে নিলো এক খাবলা চুল।
    রাতকানা মায়ের চোখে কুরুক্ষেত্রে বেল্টের পিতল, বুট
    জলস্রোতে নামে অন্ধকার।

    শবচক্র মহাবেলা প্রশস্ত প্রাঙ্গণ
    পাথরে পাথরে গর্জে কলোনির সুভদ্রার শোক।

    অধ্যাপক বলেছিলো, "দ্যাট্‌স রং, আইন কেন তুলে নেবে হাতে?'
    মাস্টারের কাশি ওঠে, "কোথায় বিপ্লব, শুধু মরে গেল অসংখ্য হাভাতে।'
    উকিল সতর্ক হয়, "বিস্কুট নিইনি, শুধু চায়ের দামটা রাখো লিখে',
    চটকলের ছকুমিঞা, " এবারে প্যাঁদাবো শালা হারামি ও সি কে'।

    উনুন জ্বলেনি আর, বেড়ার ধারেই সেই ডানপিটের তেজি রক্তধারা,
    গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা।
  • san | ০২ নভেম্বর ২০১৫ ১০:২৮315086
  • গান্ধীনগরে রাত্রি।
  • kc | ০২ নভেম্বর ২০১৫ ১০:২২315085
  • একটা কবিতা এখানে পড়েছিলাম, শেষ লাইনটা ছিল, গোধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা। বোধহয় রোবু দিয়েছিল। কেউ দিতে পারবে/ন? কবির নামও ভুলে গেছি।
  • Arpan | ০২ নভেম্বর ২০১৫ ০৯:৩৩315084
  • কার কারা এই পাতায় শাইনিং ইন্ডিয়া আচ্ছে দিন মোদীর সমর্থনে নালে-ঝোলে একাকার করে ফেলেছিলেন তাদের নামগুলো কি পাওয়া যাবে?

    (এক পাতায় ধরবে কিনা চিন্তায় আছি, না হলে আবার পাতার পর পাতা স্ক্রোল করতে হবে)
  • sosen | ০২ নভেম্বর ২০১৫ ০৮:৪৭315083
  • আরে এ তো সোনার খনি! থ্যাঙ্কু টিবি
  • TB | ০২ নভেম্বর ২০১৫ ০৮:৪০315082
  • তাদের জন্য যারা কাদম্বরী খুঁজেছিলঃ
    http://banglamovie.in দেখুন
  • pi | ০২ নভেম্বর ২০১৫ ০৭:৪৯315081
  • অরণ্যদা, বাংলাদেশের একটি মেয়ে এই সাধারণ মানুষের মতামত নিয়ে গ্রুপে লিখছে, দেখতে পারেন। ওর মতে কিন্তু সাধারণ মানুষ মোটেই সাম্প্রদায়িক নয়। মৌলবাদীরা এগুলো করে তাদের ভয় দেখাচ্ছে। মেয়েটি হিন্দু।
  • Atoz | ০২ নভেম্বর ২০১৫ ০৭:৩৩315080
  • এতদিন ধরে বানিয়েছিলে?
    ঃ-)
  • hu | ০২ নভেম্বর ২০১৫ ০৪:৫২315079
  • হ্যাঁ হেঁ হেঁ আমরাই মানে ... ঃ-))
  • Atoz | ০২ নভেম্বর ২০১৫ ০১:৫০315078
  • হু, ঐ জিওগ্লিফগুলো কি তোমরাই ---
    ????
    ঃ-)
  • aranya | ০২ নভেম্বর ২০১৫ ০১:০৬315077
  • 'সাধারণ মানুষ একেবারেই এঁদের পাশে নেই' - প্রায় এরকমই অবস্থা মনে হয়। 'একেবারেই' বলা ঠিক হবে না, তবে খুব কম লোকই পাশে আছেন।

    - আম্রিগা-স্থিত বাংলাদেশী বন্ধুদের সাথে কথা বলে এই ধারণা হচ্ছে। সচল, মুক্তমনা ইঃ সাইটে বাংলাদেশ থেকে যারা লেখেন, তাদের লেখা-ও এই ধারণা-কে কনফার্ম করছে।

    'ইসলামের শত্রু'-দেরও সসম্মানে বাঁচার অধিকার আছে - বর্তমান অবস্থায় এই লাইনে আন্দোলন করে কিছু এগোবে না। এতটা উদারতা দেখানোর পরিস্থিতি জাস্ট নেই। বরং অভিজিৎ, দীপন,টুটুল, তারেক - এর কেউই ইসলামের শত্রু নন, বা ছিলেন না, এই-টা এস্টাব্লিশ করা গেলে ভাল হত।
  • pi | ০২ নভেম্বর ২০১৫ ০১:০৫315076
  • আর এই হ্যাঁ মানে হ্যাঁ আইন নিয়ে আগেও লিখেছিলাম, আপত্তিকর লেগেছিল। বিশেষ করে গত এক বছরে এদেশে কিছু কেস যা দেখলাম শুনলাম, এরকম আইন এলে কী হবে ভাবতে ভয় হয়। লেখাটার সাথে একমত।

    http://www.anandabazar.com/supplementary/rabibashoriyo/%E0%A6%B9-%E0%A6%AF-%E0%A6%AE-%E0%A6%A8-%E0%A6%B9-%E0%A6%AF-1.232128
  • pi | ০২ নভেম্বর ২০১৫ ০১:০৩315075
  • বাহ, মানে ইন্টলারেন্সের হদ্দমুদ্দ আর কি।
  • hu | ০২ নভেম্বর ২০১৫ ০০:৫৯315074
  • পাই, এই ইনটলারেন্স লেখাগুচ্ছ নিয়েও জলঘোলা শুরু হয়ে গেছে। এক ফেবু ফ্রেন্ড দেখলাম শেয়ার করেছে শর্মিলা ঠাকুরকে আয়েশা বেগম সম্বোধন করে খোলা চিঠি।
  • pi | ০১ নভেম্বর ২০১৫ ২০:৪৪315071
  • কিছু করতে গেলে প্রচুর সাধারণ মানুষকে পাশে না নিয়ে করতে না পারলে কোন লাভ নেই। এবার সাধারণ মানুষের মধ্যে এই ব্লাগরদের রিচ, পেনিট্রেশন কতটা, সেটা বেশি হচ্ছে বলেই এরকম আঘাত আসছে, নাকি ছড়ানোর পোটেনশিয়াল আছে, বা ছড়াচ্ছে এটা দেখেই আটকে দিতে চাইছে, সাধারণ মানুষের মধ্যেও ভয় ঢুকিয়ে দিতে চাইছে, এসব কথা বলার পরিণাম দেখিয়ে নাকি সাধারণ মানুষ একেবারেই এঁদের পাশে নেই, সেই জোরের জায়গা থেকে এরকম চালিয়ে যাওয়ার সাহস ও রসদ পাচ্ছে ?
  • de | ০১ নভেম্বর ২০১৫ ২০:২৮315070
  • জামাতিরাই তো সংখ্যাগুরু! ব্লগার আর ক'টা? কুপিয়ে শেষ করতে এদের বেশী সময় লাগবে না।

    কম্যুনিকেশনটা দু'তরফে শুরু হওয়া দরকার। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে না'হলে বড্ড দেরী হয়ে যাচ্ছে বলে এখন মনে হচ্ছে। দুপক্ষই আইসোলেটেড হয়ে গেলে তাতে ক্ষতি ব্লগারদেরই। ধর্মনিরপেক্ষতার পক্ষে জনমত গড়ে তোলা অত্যন্ত দরকারী। শুধু ব্লগে লিখে কিছু হবে না।
  • শ্রী দাম | ০১ নভেম্বর ২০১৫ ২০:০৯315069
  • ধর্মকে মার মত বলার ভিত্তি কি ? আমি জ্ঞান হওয়ার পরে প্রথমেই শিখি ক্ষিদে পেলেই মার দৃষ্টি আকর্ষণ করলেই সে সমস্যার সমাধান হত। ধর্ম কি তা পারে? তবে যারা ধর্মে আঘাত হানতে চান তারা এসব বেসিক ইস্যু নিয়ে কথা না বললে কিস্যু হবেনা। আমি অবশ্য শাহবাগ নিয়ে কিছু বলিনি।
  • islamophobic | ০১ নভেম্বর ২০১৫ ১৭:৫৭315068
  • জামাত বা আন্সার-উল-বাংলা কি বলতে চায় আমাদের শুনতে হবে। ওদের ভয়েস আসতে দিতে হবে। ওদের ভাষা আমাদের বুঝতে হবে। ওরা যদি মা ধর্ম আর পিতা নবীর অপরাধীকে শাস্তি দিতে চায় তো স্বাগত জানাতে হবে।
  • pi | ০১ নভেম্বর ২০১৫ ১৬:৫৬315067
  • শাক্য এখানে কী বলতে চায় রয়েছে কিছু।

    ওদের চোখ দিয়ে দেখলে নিজেদের মায়ের মত ধর্মকে অপমান, পিতার মত নবীকে কটুক্তি, সমকামিতার মত অশ্লীলতার প্রচারের মত অপরাধকারীকে শাস্তি দিচ্ছে ওরা।

    এবার বল, কীভাবে ডায়লগে যাওয়া ( বা ফাইট করা) সম্ভব মনে হয় ?

  • pi | ০১ নভেম্বর ২০১৫ ১৬:৫০315066
  • ওদিকে সচলে কী বিদঘুটে একটা মন্তব্য পড়লাম !
    'তাকফীরি সন্ত্রাসীদের (লাঃ) তালিকাভুক্ত কিছু লেখক-সংগঠক এবং তাদের কাছের মানুষদের নিরাপত্তা প্রদান এই সরকারের সহজ-সামর্থ্যের মধ্যে। একটু-আধটু স্বদিচ্ছা থাকলেই হয়। মানবতা, নরমাটিভ ইসলাম, এবং দেশের এই শত্রুদের কঠোরভাবে মোকাবেলা এবং দমন করা তাদের নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক কর্তব্য। সমস্যাটা সেইখানেই। নিওলিবেরাল, ডারউইনিয়, এবং "স্বার্থপর-জীন" চালিত এই ধনতন্ত্রের আদর্শহীন এবং ক্ষীণদৃষ্টিপূর্ণ রাজনীতিবানিজ্যে নৈতিকতার ঠাই নাই, এবং কখনই ছিলোনা। আশা করাটাও বোধহয় এক ধরনের মৃতু্যসম্বন্ধীয় সরলতার আজাইরা বহিঃপ্রকাশ। ঠিক আছে, সরকার তাহলে ইবলীসি এই দানবদের (লাঃ) বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার পথগুলি একটু সুগম করে দিতে পারেন। মারণাস্ত্র ধারণের লাইসেন্স পাওয়া এই দেশে বড়ই কঠিন এবং প্রচুর টাকা পয়সার ব্যাপার। এই বাজে অবস্থার একখান প্রতিকার করা হোক। ট্রেইনিং দেওয়ার মানুষ আছে।'
  • জোকার | ০১ নভেম্বর ২০১৫ ১৬:৪৮315065
  • হোয়াই সো সিরিয়াস?
  • pi | ০১ নভেম্বর ২০১৫ ১৬:৪৩315063
  • অরণ্যদা, ওঁরা তিনজন আশঙ্কামুক্ত শুনলাম।
  • Bratin | ০১ নভেম্বর ২০১৫ ১৬:৪৩315064
  • নী পা ঋত্বিক কে হ্যাপ্পি বার্থ ডে।
  • Bratin | ০১ নভেম্বর ২০১৫ ১৬:৩৭315062
  • শাক্য কি সিরিয়াস?
  • pi | ০১ নভেম্বর ২০১৫ ১৬:০৯315061
  • বাহ। নামটা ভাল হয়েছেঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত