এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:১৭315240
  • কই নাতো!!! সারাই নিতো, ঐ পয়সা লাগবে শুনে। আর তারাতলা তো কাল যেতে বলে দিলো।কেউ কোন লিখিত কিছু দেয় নাই।ঃ(

    আর দিলেও বা কি, তার থেকে কে ভেঙেছে প্রমান হয় নাকি?
  • শ্রী দাম | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:১৬315239
  • নোডাল অফিসারকে ফোন করলেও কখন কখন কাজ হয়।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:১৫315237
  • পিপি, নিচে যেরকম লিখেছি এইভাবে গুগল সার্চ করলে গুরুচন্ডালির জিনিসপত্র খুঁজে পাবে।

    বিশুপাল বধ site:
  • Bratin | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:১৫315238
  • সার্ভিস সেন্টারে দেখানোর সময় এক পিস ছোটো ফর্ম ফিলাপ করতে হয় না? সেই টা আছে?
  • সে | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:১৪315236
  • মৃতার গহনা কীভাবে ভাগ হয়?
    স্ত্রীধন কাকে বলে? তার ওপরে ডেথ ডিউটি কীভাবে ধার্য হয়?
  • pipi | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:১৩315233
  • না পাবেন না। যদি ঐ বিধবার নিজের সন্তান থেকে থাকে। না থাকলে স্বামীর আগের পক্ষের সন্তান পাবেন কিনা জানা নেই।
  • san | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:১৩315234
  • নিজের সন্তান না থাকলে পাবেন বোধ হয়।
  • শ্রী দাম | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:১৩315235
  • স্বামীর পাওয়ার ব্যাপারে আপনারা সুনিশ্চিত? আমি একটা অন্যরকম গপ্পো যানি। সে অবশ্য ৩০ বছর আগের ঘটনা।
  • সে | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:১১315232
  • মৃতা বিধবা হলে স্বামীর আগের পক্ষের সন্তান পাবেন কি পাবেন না বলুন তো?
  • kiki | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:০৯315231
  • ব্রতীন, সেটাই তো সমস্যা। কাগজ বা প্রমান আমি পাই কোত্থেকে?
  • san | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:০৮315230
  • আরে একটু নেটে সার্চ দিয়ে দেখে নিন না, এতো জল্পনার কি আছে। উইল না থাকলে হিন্দু বিবাহিত মহিলার সম্পত্তি স্বামী ও সন্তানেরা পান। স্বামী বা সন্তানেরা বেঁচে না থাকলে স্বামীর বংশে চলে যায়। সেখানে কেউ না থাকলে মাবাবা, তাও না হলে ভাই বোন ইত্যাদি।
  • সে | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:০৭315228
  • মৃতার স্বামী সন্তান পান। মৃতা নিঃসন্তান হলে এবং বিধবা হলে ভাশুর শ্বশুর দেওর ইঃ।
  • Bratin | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:০৭315229
  • কনজ্যুমার ফোরামে কাগজ পত্র সমেত নালিশ করো কিকি। ওদের পিতার নাম খগেন করে দেবে।
  • kiki | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:০৬315226
  • যাচ্চলে !! কৌনিক ব্র্যাকেটরা চলে এলো কেন?
  • শ্রী দাম | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:০৬315227
  • খবর শুনে আমার ধারণা হল যেহেতু সংশ্লিষ্ট আইনটি ২০০৫ সালে সংশোধিত হয় তাই যে সব মেয়ের পিতৃবিয়োগ হয়েছে ২০০৫ এর আগে তারা এই আইনের সুবিধে পাবেন না।
  • Bratin | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:০৫315225
  • সে দি র তো উত্তাল ফান্ডা ঃ)
  • kiki | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:০৪315224
  • < ২৩ এ অক্টোবর একটা ডেটা প্ল্যান ভরিয়েছিলাম‚ আর আমার বিএসেনেল নাম্বারটা এয়ারটেলে ট্রান্সপোর্ট করতে বাধ্য হয়েছিলাম মাস তিনেক আগে‚ কারন আমার দশ বছরের পুরোনো সিম টা বদলে একই নাম্বারের ন্যানো সিম বিএসেনেল দিলো না| আজীব অফিস| এত বড় নেটওয়ার্ক‚ কিভাবে নিজেদের ব্যবসা ধসিয়ে দিলো দেখার মতন| সে যাহোক| সেই নেট কাজ করছিলো না| এবার একবার মোবাইল স্টোরে গিয়ে দেখালাম সেটের প্রবলেম কিনা‚ সার্ভিস সেন্টারে যেতে হবে নাকি| তো ওরা দেখে বললো ঠিক আছে| এয়ারটেল কে জানাতে| এবার লাস্ট শনিবার থেকে কোন মেসেজ ও ঢুকছে না| কাল থেকে অবশ্য সেটা ঢুকছে| এবার ১৯৮ এ ফোন করেও কোন সুরাহা হলো না| আজ সখের বাজার এয়ারটেল অফিসে গেলাম| যে ছেলেটি দেখছিলো সে আমার মোবাইলের সিম ভরার একটা পোর্ট খুলে উল্টো করে ঢুকিয়ে দিলো| ব্যাপারটা আমার দ্বারা হয় না বলে তাকে করতে বলেছিলাম| এবার সে সেটা বার করতে পারছে না| আমায় দিতে বেরোচ্ছে না দেখে হালকা চাপ দিতে পুরো ঢুকে গেলো| তখন দেখি ব্যাপারটা উল্টো ঢুকিয়েছে| এবার সখের বাজার স্যামসাঙ সার্ভিস সেন্টারে যেতে বললো| সেখানে দেখেই বললো যে এটা যেহেতু আমাদের করা‚ কাজেই ওয়ারেন্টির সুযোগ তো পাওয়া যাবেই না‚ উপরন্তু সারাতে আড়াই থেকে আট হাজার লেগে যাবে‚ ড্যামেজ কি হয়েছে তার উপর|

    ও সে আসল কাজ ও কিছু পারে নি| বললো সিমটাও দেখিয়ে নিতে সার্ভিস সেন্টারে‚ সেই অনুযায়ী সে সিম চেঞ্জ করে দেবে| এবার স্যামসাঙ থেকে নেটের ব্যাপারটা ঠিক করে দিলো| আমি এসে এয়ারটেলের অফিসে বললাম এই ড্যামেজ আর ক্ষতিপুরণ কে দেবে| তখন তো যথারীতি দোষ ঢাকছে| এবার ওরা একটা সমঝোতায় এলো‚ ওদের জানা লোক আছ‚ সে বিকেলে এসে দেখে দেবে| ওরা আমায় ফোন করবে| যথারীতি করেনি| আবার গেলাম| তখন কেবল এটা সেটা বলে কাটাচ্ছে| তারপর লোকটিকে ফোন করে| আমায় দিতে বললাম‚ আর কথা বলে বুঝলাম আমায় আল্টি সার্ভিস সেন্টারেই যেতে হবে| তো এবার সখের বাজার কাটিয়ে তারাতলার টাতে গেলাম| মজা হলো সেখানে মেয়েটি ভালো করে দেখে বললো ট্রেটা ভেঙে গেছে ‚ সব ঠিক করতে ৫০০ টাকা লাগবে| এবার আমার ভুল হয়ে গেলো| আমায় কি করে হয়েছে জিজ্ঞেস করতে আমি সব বললাম‚ আর এও বললাম যে আমায় কি ড্যামেজ হয়েছে তার ডিটেইলস যেন লিখে দেয়| আর আমি সখের বাজারের্টা তে কেন গেলাম না ‚ তার উত্তরে বললাম আমার ওদের নামেও রিপোর্ট করার আছে ‚ কারন ওয়ারেন্টির সুযোগ পাবো না জেনে ভুল চার্জ করছিলো| সেই শুনেই মেয়েটা চেঞ্জ হয়ে গেলো| বললো‚ কাল আসুন| আমাদের ইঞ্জিনিয়ারকে দেখাতে হবে| উনি বলতে পারবেন কি হয়েছে|

    এখন নেট থেকে এয়ারটেলে তো একটা কমপ্লেন ঠুকলাম| লাভ আদেও কিছু হবে না মনে হয়| কাল তারাতলায় যাবো| কি বলে সেটাও দেখতে হবে|>
  • সে | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:০৩315223
  • স্থাবর সম্পত্তি ইনহেরিট করা হয় তিনটে স্টেপে।
    ১। সাকসেশান সারটিফিকেট বা উইলের প্রোবেট নিয়ে
    ২। উপরোক্ত কাগজের বলে সম্পত্তির মিউটেশনের দস্তাবেজ
    ৩। সম্পত্তিতে দখল

    অস্থাবর হলে

    ১। স্থাবরের মতই
    ২। নিষ্প্রয়োজন
    ৩।হস্তান্তর
  • Bratin | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:০২315222
  • পিপি খুব গুছিয়ে লিখে দিয়েছে।আমি ও লিখতে চেয়েছিলাম এই লাইনেই। কিন্তু ল্যাদজনিত কারনে আর লেখা হয় নি। কাজু খুব ভালো ছেলে।একটু অভিমানী আর একটু অপরিণত। তো কি হয়েছে?

    পিপি অনেক ধন্যবাদ।
  • শ্রী দাম | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:০০315221
  • মনে হয় শুধুমাত্র সন্তানেরা পায়। স্বামী কিছুই পান না।
  • সে | ০৩ নভেম্বর ২০১৫ ২২:৫৫315220
  • হাঃ হাঃ ক্লেইম না করলে পড়ে থাকে এবং স্থাবর সাতেভূতে লুটে নেয়। অস্থাবর ডরমেন্ট হয়ে শেষে ডেড হয়ে যায়। এগুলো ভারতে।
    পশ্চিমে যেমন ব্রিটেনে লোক থাকে লতায় পাতায় রিলেটিভ খুঁজতে বেরোয়। খুঁজে পেলে ফরচুন লাভ।
    ইনহেরিটেন্স সাকসেশন অ্যাক্টে প্রথমেই আনন্দে ধেই ধেই নেচে লাভ নেই - বহুলোক ধারদেনা ইনহেরিট করে।
  • pipi | ০৩ নভেম্বর ২০১৫ ২২:৫৪315218
  • যদিও কাজুকে লেখা, তবু খারাপ লাগল। কারণ বিভিন্ন সময়ে লিং, পিডিএফ ইত্যাদি আমরা অনেকেই চাই, আমি তো চাই-ই এবং না পেলে ঘ্যানঘ্যানও করে থাকি। কারণ এক তো গুরু-র পুরনো পাতা কিভাবে খুঁজতে হয় সেটাই জানা ছিল না, প্লাস অনুসন্ধান অধিকাংশ সময় কাজ করে না। গতকালই সর্ষেবাটার সুতোগুলো খুঁজতে গিয়ে দেখলাম অনুসন্ধান কাজ করছে না অথচ এখন দেখছি দিব্যি করছে! (হ্যালোউইন এফেক্ট চলছিল বোধহয়)।
    সামান্যই তো একটু কাজ। যিনি পারেন, তাঁর পক্ষে সুতো ঘেঁটে তুলে আনা কি এতই কষ্টসাধ্য? যদি তাইই হয় তো রেকোয়েস্ট গুলো ইগনোর করলেই পারেন!

    গুরুর কর্তাব্যক্তিদের কাছে আমার অনুরোধ, অনুসন্ধানের পাতায়, সম্ভব হলে, ছোট্ট করে হলেও সার্চ কি করে করতে হবে তার ইন্স্ট্রাকশন থাক। সবাই সব কিছু জানবে বা নিজেই হাতপামগজ চালিয়ে বার করে নেবে এ আশা করাটা একটু বাড়াবাড়ি। আমি শিওর আমার মত ট্যালা হয়তো অনেকেই আছেন।

    আর অচেনার লেখা খুবই বিরক্তিকর লাগল। কাজুকে আমি চিনি না। গুরুর পাতায় যেটুকে দেখেছি তাতে মনে হয়েছে হয়তোবা একটু ছেলেমানুষ, মনে যা আসে তাই সে লিখে ফেলে পলিটিক্যাল কারেকটনেসের হদ্দমুদ্দ করে। তাই নিয়ে এখানে তার লেগপুল করা হয়েছে, তাও দেখেছি (দয়া করে আবার লিং চেয়ে আমায় লজ্জা দিবেন না। এমনিতেই এই পলিটিক্যাল কারেক্টনেসের গুঁতোয় গুরু তে আসতে ভয় পাই)। কিন্তু অচেনার আজকের পোস্টটা ব্যক্তিগত আক্রমণের সমতূল্য বলেই মনে হল আমার কাছে। মশাই, হাতের পাঁচটা আঙ্গুল তো সমান নয়। তাহলে এই গুরুতে যারা আসেন, লেখেন তারা সব্বাই একইরকম শেপ ও সাইজের প্যাকিং বাক্স হবেন এমন আশা করেন কেন? থাকনা কেউ কেউ অন্যরকম, আমার মতের সাথে তার মিলতে নাই পারে। তার জন্য তাকে ইগনোর করতেই পারি কিন্তু খামোখা কালি ছেটাব কেন?
  • Atoz | ০৩ নভেম্বর ২০১৫ ২২:৫৪315219
  • সম্পত্তি পদবী বংশধারা ইত্যাদি ইত্যাদি সবই তো শুনি পৈতৃক, মহিলারা অছিমাত্র, কিছুদিনের জন্য দেখভাল, ব্যবহার, যত্ন-আত্তি ইত্যাদি করেন, তারপরে "যেথা হতে আসি সেথা ভেসে যাই" গাইতে গাইতে চলে যান উপরে, মহিলাদের বংশধারা, পদবী, সম্পত্তি, কিছুই বা কোথায়? পিতৃবংশ বা স্বামীবংশ, পদবীও তাদেরই, সম্পত্তি টম্পত্তি অবশ্য নিজে অর্জন করতে পারেন কদাচিৎ কেউ, কিন্তু তাও তো ঐ দুই কুলের কোনো একটায় বর্তায়, অথবা সরকার নেয়।
    এক ঘোরতর ত্রিশংকু অবস্থা।
  • robu | ০৩ নভেম্বর ২০১৫ ২২:৫০315217
  • পেলাম ঃ-)
  • robu | ০৩ নভেম্বর ২০১৫ ২২:৪৯315216
  • Modi is the first PM to have received
    4 Padma Bhushans,
    12 National Awards
    33 Sahitya Academy Awards
  • Atoz | ০৩ নভেম্বর ২০১৫ ২২:৪৮315214
  • কোনো লোকের সম্পত্তিতে কারুর উত্তরাধিকার না থাকলে সেই সম্পত্তির কী হয়? সরকার নিয়ে নেয়?
  • সে | ০৩ নভেম্বর ২০১৫ ২২:৪৮315215
  • শুধু বাবার সম্পত্তি আর বাবার সম্পত্তি, তোমার মা নেই কুসুম?
  • Atoz | ০৩ নভেম্বর ২০১৫ ২২:৪৬315213
  • কেবল শুনি মিতাক্ষরা আর দায়ভাগ। এই দুটো নিয়ে বিস্তারিত কেউ লিখবেন?
  • Bratin | ০৩ নভেম্বর ২০১৫ ২২:৪৫315212
  • এখানে নিশ্চয় ই কোন নির্দিষ্ট আইন আছে। তবে আমার মালয়ালী বন্ধু বলেছিল কেরালায় বিবাহিত মেয়ে রা বাবার সম্পত্তি র ভাগ পায়। এটা ট্রাডিশন বা আইন সেটা জানি না
  • সে | ০৩ নভেম্বর ২০১৫ ২২:২১315211
  • মিতাক্ষরা সম্পত্তি।

    একজন হিন্দু ফিমেল মারা গেলে তার প্রপার্টি কীভাবে ভাগ হয় জানেন কেউ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত