এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৪ নভেম্বর ২০১৫ ১১:৪৩315331
  • ক্রেডিট কার্ড সুদের হিসেবে - খেয়াল রাখতে হবে, সুদটা কিন্তু ওরা হিসেব করে কেনার দিন থেকে, বা, যখন মার্চেন্ট ট্র্যানস্যাক্শনটা সেট্‌ল করে সেইদিন থেকে।
    অর্থাৎ, ধরো তুমি ১লা নভেম্বর ৭৫০০০ টাকার জিনিস কার্ডে কিনলে ক্যাপিটাল ইলেকট্রনিক্স থেকে, এবার মার্চেন্ট অর্থাৎ ক্যাপিটাল ইলেকট্রনিক্স ধরো ট্র্যানস্যাক্শনটা সেট্‌ল্‌ করল ৪র্থ নভেন্বরে। তোমার কাছে বিল এলো, তোমার যেমন বিলিং সাইক্‌ল তার ওপর নির্ভর করে, ধরো নভেম্বর ২০-তে, এবং বিল পেমেন্ট-এর শেষ দিন ধরো ডিসেম্বর ১০। এখন তুমি যদি পুরো বিল পে না করো, তাহলে ক্রেডিট কার্ড কোম্পানি ঐ ৪র্থ নভেম্বর থেকে ১০ ডিসেম্বরের সুদ পুরো টাকার ওপর নেবে, যা বকেয়া তার ওপর সুদ ১০ ডিসেম্বরের পর থেকে।
    ঐ জন্য বলে, যদি ক্রেডিট কার্ড পেমেন্ট পুরো না করো, তাহলে বেশি পেমেন্ট করার দরকার নেই, শুধু মিনিমাম পেমেন্ট টুকু করলেই হবে। তবে, সেক্ষেত্রে পরের মাসেও বেশি সুদটা আসবে।
  • san | ০৪ নভেম্বর ২০১৫ ১১:২৭315329
  • সুদ আউটস্ট্যান্ডিং এর ওপর ক্যালকুলেট করা হয়না পার্ট পেমেন্টের ক্ষেত্রে। পুরো অ্যামাউন্টের ওপর হিসেব হয়।
  • sosen | ০৪ নভেম্বর ২০১৫ ১১:২২315328
  • নেক্স্ট স্টেটমেন্টেও তাই হবে কেনো? আউটস্ট্যান্ডিং তো চেঞ্জ হয়ে গেছে।
  • san | ০৪ নভেম্বর ২০১৫ ১১:১৪315327
  • হ্যাঁ, তাই হবার কথা।
  • sm | ০৪ নভেম্বর ২০১৫ ১১:০১315326
  • ধন্যবাদ সব্বাই কে।
    s, ওরা তো ৭০০০ (সাত হাজার নয়) পুরো ৭৫ হাজার এর ওপরই সুদ চাইছে।
    কিন্তু নিয়ম এটা হলে তো পুকুর চুরি! এর মানে কেউ ১০ হাজার আর কেউ ৫০ হাজার যাই পার্ট পেমেন্ট করুক; সুদ সবারই এক হবে?
  • | ০৪ নভেম্বর ২০১৫ ১১:০০315325
  • যাই। আবার মিটিং মিছিল। হেজে গেলাম মাইরি!! ঃ((
  • | ০৪ নভেম্বর ২০১৫ ১০:৫৪315324
  • শালা!! সার্টিফায়েড প্রজেক্ট ম্যানেজার!! ঃ))
  • Arpan | ০৪ নভেম্বর ২০১৫ ১০:৫০315323
  • মিঠু, সাবজেক্ট ভাগাভাগি করা আছে তো। অ্যাম্বিগুইটির কুনো চান্স নাই।
  • | ০৪ নভেম্বর ২০১৫ ১০:৪৭315322
  • খিক খিক!! ঃ)
  • sosen | ০৪ নভেম্বর ২০১৫ ১০:৪৫315321
  • না। সেই জন্য বয়ফ্রেন্ডকেই বিয়ে করা উচিৎ
  • | ০৪ নভেম্বর ২০১৫ ১০:৪০315320
  • আচ্ছা মিঠু একট কথা বলোঃগার্ল ফ্রেন্ড কে বিয়ে করলে তার প্রতি ছেলে রা কি আর "ততো টা" কেয়ারিং থাকে? ঃ)
  • | ০৪ নভেম্বর ২০১৫ ১০:৩৮315319
  • এইসব তো মাঝবয়সী বুড়োদের উপলব্ধি। কচি বয়েসে জীবনটা ফুলতোলা রুমালের মত, চারদিক নরম হেম সেলাই দিয়ে মোড়ানো। বড় মায়া।
  • | ০৪ নভেম্বর ২০১৫ ১০:৩৪315318
  • ইয়ে মানে গার্লফ্রেন্ড ভেরিয়েবেল হওয়াই ভালো.. ঃ)
  • | ০৪ নভেম্বর ২০১৫ ১০:৩৩315317
  • এগারোতে উহাই সুখ। অসুখ তো একত্রিশে গিয়ে টের পাবেঃ)
  • quark | ০৪ নভেম্বর ২০১৫ ১০:৩১315316
  • ইয়ে, পার্মানেন্ট গার্লফ্রেন্ড? জীবনে সুখ নাই!
  • | ০৪ নভেম্বর ২০১৫ ১০:১৯315314
  • পড়ানোর গরিমা কখন হবে? যখন রোজ নিয়ম করে পড়াতে বসাবে নাকি মাঝে মধ্যে কোথায় আটকে গেলে দেখিয়ে দিলেই হবে?@অপ্পন
  • | ০৪ নভেম্বর ২০১৫ ১০:১৮315313
  • আই টি র জীবন। ঃ)
  • | ০৪ নভেম্বর ২০১৫ ১০:১৭315311
  • ব্রতীন,কী মেরে এনেছো? হরিং না তিমি?
  • | ০৪ নভেম্বর ২০১৫ ১০:১৭315312
  • হ্যাঁ, এই সেদিনের কথা, দুপুরে এসে অরি ঋকের নানা কীর্তিকলাপের গপ্পো বলতো,আর অন্যজন তখন হয়নি।
    টিনটিন আজ বলেছে, চব্বিশের মধ্যেই পার্মানেন্ট গার্লফ্রেন্ড/বয়্ফ্রেন্ড হয়ে যাওয়া উচিত- এখনই হয়ে গেছে কিনা বুঝতে পারছি না;)
  • Arpan | ০৪ নভেম্বর ২০১৫ ১০:১৩315310
  • পড়ানোর গরিমাতে আমিও ভাগ বসাবো।
  • d | ০৪ নভেম্বর ২০১৫ ১০:১১315309
  • এসেম হ্যাঁ নিয়ম এটাই। কিন্তু অঙ্কে কিছু গোলমাল আছে মনে হচ্ছে। আপনি রেট অব ইন্টারেস্ট দিয়ে একবার নিজে অঙ্ক করে দেখে নিন।
  • d | ০৪ নভেম্বর ২০১৫ ১০:১০315307
  • উরিবাবা ঋক নাইন!! সত্যি সময় কি তাড়াতাড়ি যায়! এইতো সেদিন অজ্জিত ভাটে ঋকের বাঘ সেজে বাথটবে বসে থাকা ছবি দিল।

    মিঠু তো ফেবুতে নাই তাই জানোনা ঋকবাবু ফোটোগ্রাফিতেও বেশ একজন কেউকেটা হয়ে উঠছেন।
  • | ০৪ নভেম্বর ২০১৫ ১০:১০315308
  • আমি ও মেরে এনেছি ১৬ র শেষ বা ম্যাক্স ১৭ র প্রথম টা। তারপরেই অপার শান্তি।
  • kc | ০৪ নভেম্বর ২০১৫ ১০:০৯315306
  • যা দিনকাল সামনে আসছে, আমারতো রিটায়ারের কথাতেই ভয় ধরে যাচ্ছে। সুস্থ থাকতে পাল্লেই অনেক মনে হয় ইদানিং।
  • s | ০৪ নভেম্বর ২০১৫ ১০:০৮315305
  • sm হ্যাঁ। এটাই নিয়ম। পার্ট পেমেন্টের ক্ষেত্রে সুদ পুরো টাকাটার ওপর প্রথম দিন থেকে নেওয়া হবে। যদিও সুদের হিসেবটা আমি সবসময় বুঝি না।
    তবে মাসে ৩% হলেও ৭০০০ টাকার ৩ মাসে (৪৫ দিনের ক্রেডিট আর ১ মাস পরে স্টেটমেন্ট ধরে নিয়ে বল্লাম) ৬৩০ টাকা (বা তার কম) হওয়া উচিৎ, ১০০০ টাকার ওপর চাইছে কেন?
  • | ০৪ নভেম্বর ২০১৫ ১০:০৬315304
  • আমার মেক্সিকোয়ঃ)
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ০৪ নভেম্বর ২০১৫ ১০:০৪315303
  • আমার তো পঞ্চাশে রিটায়ার করে পাকাপাকি ছবির দিকে চলে যাওয়ার ইচ্ছে আছে। হোম লোনটা তার মধ্যে শোধ করে দিতে পারলেই নিশ্চিন্ত।
  • sosen | ০৪ নভেম্বর ২০১৫ ১০:০৩315302
  • না।
  • sm | ০৪ নভেম্বর ২০১৫ ১০:০১315301
  • একটা সমস্যার কথা লিখছি, সহৃদয় গুরুভাই/বোন্ দের উদ্দেশ্যে। আমি একটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৭৫০০০ টাকার বিল পেমেন্ট করেছি। নেক্সট মাসে স্টেটমেন্ট এলো ১৪ তারিখের মধ্যে ফুল পেমেন্ট কর অথবা মিনিমাম ৬ হাজার মত পেমেন্ট করলেই চলবে। তা, আমি ৭০০০০ পেমেন্ট করেদিলাম চেক মারফত। বাকি ব্যালান্স রইলো, একুনে ৫০০০ টাকা।
    নেক্সট মাসে আর একটা স্টেটমেন্ট পেলাম আমাকে ৫০০০ প্লাস এরাউন্ড আরো ১১০০ টাকা দিতে হবে সুদ বাবদ। ফোন করলে ওরা বলল, এটা সঠিক।
    আমি জিগালাম,কেন, ৫০০০ টাকার সুদ বড়জোর ২০০ টাকা হতে পারে। তা, ওরা বলল, হিসাব অমনি হবেনা; আপনি যেহেতু পার্ট পেমেন্ট করেছেন, তাই সুদ ওই ৭৫০০০ টাকার ওপরেই ধার্য্য হবে।
    এটাই কি নিয়ম?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত