এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৪৭315481
  • বোঝো।
  • | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৪৬315478
  • আমার তো আপিস আসতে ১-১ঃ১৫ ঘন্টা লাগে। সেই সময়ের আপিসের মেল, গুরু, ফেস বুক, সব করি ঃ))
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৪৬315479
  • টমেটোর চাটনীতে ধনেপাতা আমাদের বাড়িতেও দেয়, মন্দ লাগে না। আমি ধনেপাতা খুব পছন্দ করেই খাই।
  • sinfaut | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৪৫315476
  • থ্যাংকু কেসি।
  • quark | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৪৫315477
  • কেসির ১০:৩৬ ঠিকই আছে, তবে কিনা এট্টু চালকুমড়ো ঐ মিক্সারে দিয়ে দিলে বড়িটা শুকোনোর পরে চট ক'রে ভাঙবে না।
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৪৪315473
  • আগে আপিস? খ্যাক খ্যাক। আমি এসেছি দেড় ঘন্টা আগে, গুরু খুল্লাম এখন।
  • | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৪৪315474
  • তাল চাঁচা সোজা। আমি পারি। একটা ঝুড়ি উল্টে রাখতে হয় তার ওপর তাল টা ঘষলেই হবে। ঝুড়ি র উল্টো দিক থেকে তাল সংগ্রহ করলেই হয়।
    এখন আরো সোজা হয়ে গেছে। এই সবজি কাটা র ফুটো ফুটো মতোন এক পিস জিনিস আছে না, কী যেন ব্নাম, ও ই টার ওপর ঘষলেই হলো। ঃ)
  • pipi | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৪৪315475
  • স্যান, প্রলয়ের কিছু বাকী নাই। টমেটোর চাটনিতে ধনেপাতা - সেও জুটেছে কপালেঃ-)
  • kiki | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৪৩315472
  • আমি তাও দিই। টমেটোর চাটনিতে। আর ফ্রিজে ধনেপাতা আর টম্যাটো না থাকলে বেজায় কান্না পায়। গরমকালে খুব অসুবিধে। আর এবার শীতকাল আসছে। কি দারুন সব দেশি ধনেপাতা। মেজাজ ভালো হয়ে যাচ্ছে। :D
  • san | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৪১315471
  • তবে এত হতাশ হবেন্না, জনতা এখনও চাটনিতে ধনেপাতা দিতে শুরু করে নি। মানে ধনেপাতার চাটনি বাদ দিলে। মানে প্রলয়ের এখনও একটু দেরি আছে।
  • pipi | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৪০315470
  • কি মুশকিল! কি লিখলাম আর ব কি বুঝল! বাপু এ দেশ কি ঐ দেশ, কাজ কি অকাজ কি নেই কাজ, ঐসব বানানোর ঠ্যালা হ্যাপার মধ্যে আমি নাই। কেউ দিলে খাই নইলে বড়জোর গিয়ে মোদকের দোকানে উঁকি দিয়ে আসি দুধপুলি, পাটিসাপটা কিছু পড়ে রয়েছে কিনা। বাজারে নাড়ুও মেলে, মোয়াও তাই। ভাদ্রের তালের বড়া এদিক সেদিক থেকে দুচাট্টে খুঁজেও পাই। কাজেই দেশে থাকলে অভাব কিছু নাই।
  • d | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩৯315469
  • বড়ি দিতে আম্মো পারি। এঁচোড় মোচ কেটেকুটে তরিবত করে রান্না করতে পারি। কিন্তু তাল ছেঁচতে পারি না। মনে কোনোদিন করি নি।
  • san | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩৮315468
  • কিন্তু হুচি কি করেছে ? হুচি কি শুক্তোয় ধনেপাতা দেয় ?
  • kc | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩৬315465
  • ছিঁফো, বিউলির ডাল ভেজাতে হবে একদিন। দেড়দিন মত ভেজালে ভালো হয়, ওপরে ফেনা ফেনা হয়ে থাকবে। মনে হবে হাল্কা হেজে গেছে। এরকম হলে বড়ি তাড়াতাড়ি সেদ্ধ হবে। এরপর ভালো করে ধুয়ে নিয়ে মিক্সারে বাটতে হবে, তারপর হিং, মৌরি আর রাঁধুনি দিয়ে হ্যান্ড গ্রাইন্ডারে ফেটাতে হবে। তারপর স্টাইরোফোমের থালায় তেল বুলিয়ে বড়ি বসিয়ে রোদে।
  • | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩৬315466
  • যাতে দিচ্ছে দিক আমি কন্ট্রোল এফ মেরে ধনে পাতা তুলে ফেলে দি। কিন্তু ফুচকা তে দিলে মটকা গরম হয়ে যায়।
  • sosen | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩৬315467
  • চাউগরিমা দেখাতে পারতেন আরেকটু আগে আপিস এলে
  • dd | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩৫315462
  • একচুয়ালি,শ্রী হনুর মতন আমিও স্মার্টফোন চ্যালেঞ্জড। আমার ট্যাবা ট্যাবা আঙুল। তায় চোখে ও নিশানা ঠিক থাকে না। ফিংগার আই কো অর্ডিনেশন অসম্ভব পুঅর। স্মার্ট ফোনে তাই আম্মো কিছুটি লিখতে পারি না। স্মার্টফোন নেই ও।

    একটি খয়রাতির টেবলেট পেইছি। সেটায় কী বোর্ড অতো ছোটো নয়। কিন্তু আনফর্চুনেটলি উটি আপেল প্রসূত,ফলে বাংলা যুক্তাক্ষর লেখা যায় না।তায় এক স্পেল চেকের ভুত - উফ, সেটা যে কী ভয়ংকর এক সিন্দবাদের বুড়োর মতন নাছোড়বান্দা পোঁয়াপাকা উৎপাত যে কী আর কইবো। যেন আমার থেকে বেশী জানে,বেশী বোঝে।

    ফলে আয়েস করে অন্যের লেখা পড়তে পারি, কিন্তু লেখা আর সম্ভব নয়।
  • sosen | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩৫315463
  • না, বড়িগরিমা
  • | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩৫315464
  • বলে কী কেসি বড়ি দিতে পারে। ব্যাপক তো!!
  • pipi | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩৪315457
  • ধনেপাতা নিয়ে আমিও এমনিতে বিশেষ রা কাড়ি না তা বলে ঘন্টে ঘন্টা বাজিয়ে দেবে!!
  • | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩৪315458
  • সবেতে ধনেপাতা দিলে কান মুলে দিতে ই্চ্ছে করে।আর টমেটো।
  • | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩৪315459
  • ঠিক আছে নেক্স্ট শীতে এলে পিঠে বাঅনিয়ে আমাকে খবর করো। আমি দায়িত্ব নিয়ে সাঁটিয়ে আসবো পিপি। ঃ)
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩৪315460
  • কাজগরিমা দেখাতে হবে?
  • pipi | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩৪315461
  • সোসেন, একটু অপেক্ষা কর। অভ্যু আসুক। আমার ধারণা আটলান্টায় সব পাওয়া যায়। বকফুল পাওয়া যায় আর সামান্য বড়ি পাওয়া যাবে না? দুবাই য়ের চেয়ে ঢের কমদিন লাগবে।
  • sosen | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩৩315456
  • ধনেপাতার নামে কিছু বলবা না হুচি রাক্করবে।
  • pipi | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩২315455
  • আচ্ছা ঘন্ট তে পটল পড়ে? আমি জানতাম বেগুন, মূলো, কুমড়ো এই তিন ঘন্টের মেন ইনগ্রেডিয়েন্ট। আলু কেউ দেউ, কেউ দেয় না। কিন্তু পটল? আবাপ-র মানবী পেজ টা কেউ দেখেন? সেখানে রান্না শেখানোর ভিডো থাকে ফি দিন। একখানি রান্না দেখলাম মাছের ঘন্ট। তাতে আলু পটল বেগুন সব আছে। তরকারী গুলো বেশ ড্যাবড্যাব করে চেয়ে আছে। তার উপর ভাজা মাছ খাবলে খুবলে দিয়ে মিশিয়ে হয়ে গেল মাছের ঘন্ট। আর সবার উপরে ধনেপাতার সুনামী তো আছেই। ওটা আর আলাদা করে কিই বলব।
  • | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৩১315454
  • আমাকেও পাঠাবেন।তবে বিউলি ডালের টা পাঠাবেন।
  • | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৯315452
  • তেঁতুল, আখের গুড় আর লংকাগুড়ো ঠিকঠাক অনুপাতে মিশিয়ে চাটনি বানিয়ে রাখুন।সিঙাড়া, চাট,ভেলপুরী তে খান।
  • sosen | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৯315453
  • তাইলে নেক্সট সেট বড়িটা পাঠায়ে দেবেন। কেউ না কেউ তো সর্বদাই দুবাই হয়ে আসছে।
  • kc | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৭315448
  • হ্যাঁ, আমিই বড়ি দিই। কেউ একফোঁটা সাহায্য করেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত