এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৪ আগস্ট ২০১২ ০০:২৮31561
  • এখানে ফুল বলেতে নিশ্চয় কবি 'কুমড়ো' বা 'বক' ফুলের কথা বলেন নি।
  • | ০৪ আগস্ট ২০১২ ০০:২৬31559
  • বেশী মহিলা নেই। থাকলে তারা ও সাজতেন
  • ঝিকি | ০৪ আগস্ট ২০১২ ০০:২৫31556
  • বাঙালী বামপন্থী বৃন্দা কারাত তো বেশ সাজেন টাজেন!
  • একক | ০৪ আগস্ট ২০১২ ০০:২৫31557
  • @পাই
    যে যেটাকে টাইপকাস্ট করে নেয় সেটার পেছনে পড়ে যায়। কেও সাজগোজের। কেও পড়াশোনার। এই যে পড়াশোনাকে পুজো করা বলছিস এটাও কিন্তু একটা "পড়াশোনা করা মানুষ এরকম হয় " এর প্রজেকশন।
    বাঙালি মেয়ে ইলেক্র্ত্রিকাল ইঞ্জিনিয়ারিং করে প্ল্যান্ট এ জয়েন করলে আত্মীয়দের দুশ্চিন্তার অন্ত থাকেনা।
    আমার বউ রিসার্চ এ আছে শুনে আত্মীয়রা হেব্বি খুশী হয়েছিলেন তাপ্পর যেই শুনলেন সে মেয়েকে জাহাজে করে জলে জলে ঘুরে বেড়াতে হয় তাদের চোখ কপালে উঠে গ্যালো। হোয়াট এভার ইউ ডু দ্যাট শুড বী "গার্লি"। জানিস, এই কদিন আগে এক বান্ধবী ডক্টরেট শেষ করে একটি কোম্পানি তে জয়েন করেছে। নাইট শিফট করতে হচ্ছে শুনে তার মা-বা কেঁদে আকুল। ফোন করে মেয়েকে ধম্কেছেন সে যেন চাকরি ছেড়ে দিয়ে পোস্ট ডক জয়েন করে বা "পড়াবার চাকরি " নেয়। বাবা ভদ্রলোক টি নামকরা কেমিস্ট্রি বই এর লেখক।
    বুঝে দেখ। এদের মাথায় পুরো টাইপকাস্ট হয়ে আছে যে মেয়ে ডক্টরেট করেছে মানে "পরাবে", ,,, বেশ গুডি গুডি "সম্মানজনক" ব্যাপার। সেকিনা এমেন্সী র আরএনডি ল্যাব এ নাইট শিফট করছে ?? !

    এই সব কারণেই, বাঙালির "পড়াশোনা " কে ভালোবাসা কেও আমি যথেস্ট সন্দেহের চোখে দেখি। বাঙালি একচুয়ালি পড়াশোনার নামের আড়ালে একটা পলায়নপর আপাত নিশ্চিন্ত জীবন কে পুজো করে। তার থেকে বেরোলেই লোকের ভুরু কোঁচকায়।
  • | ০৪ আগস্ট ২০১২ ০০:২৫31558
  • এক গাদা ফুল আবার কী? একটু ডিটেলস হোক
  • sp | ০৪ আগস্ট ২০১২ ০০:২২31555
  • ধন্যবাদ আকা। আমি অলরেডি একবার পুরো ক্লেমস রিভিউ করিয়েছি, বহুবার ফোন করেছি কিন্তু এখনো পর্যন্ত্য নেগেটিভ রেজাল্ট, আমিও বুঝতে পারছি কোথাও গলতা আছে, ভাবছি আমার কোম্পানির এইচ আর কে জানাবো, কিন্তু তারা তো দেশী জনতা কতটা কি করবে ডাউট আছে। তাই এছাড়াও কোনো রাস্তা আছে কিনা জানতে চাইছিলাম।
  • | ০৪ আগস্ট ২০১২ ০০:২১31552
  • বাগন থেকে আজকেই চারটে ঢ্যাঁড়শ, একগাদা ফুল আর দুটি বেগুন বাজার করেছিঃ)
  • VB | ০৪ আগস্ট ২০১২ ০০:২১31553
  • বামপন্থীরা কীরকম সাজেন? আর বেম্মোরা?
  • nina | ০৪ আগস্ট ২০১২ ০০:২১31554
  • sp আমাকে ই-মেলে যোগাযোগ কর
    [email protected]
    আমি বাড়ী গিয়ে ডিটেলসে বলব---
  • VB | ০৪ আগস্ট ২০১২ ০০:১৯31551
  • আমি অনেক দেরিতে এলাম বলে আগের কিছুই পড়া হয় নি। কুমুদিদি কি এসেছিলেন পাতায়? উনার সঙ্গে একটু দরকার ছিলো।
  • VB | ০৪ আগস্ট ২০১২ ০০:১৮31550
  • আরে আগের পাতাগুলো এতো দেখা হয় নি তো স্যান। তবে তোমার কারণসুধা আর সাজগোজ কনফ্লিক্ট পড়লাম। আরে ভাগ্যিস হনু নেই, তাইলে তিনি কী দুখ ই ন পেতেন। কারণসুধা হোলো সাক্ষাৎ সুধা, তার সঙ্গে সাজগোজের তুলনা? এই না সেদিন বড়াই কইলেন সিরাজুদ্দৌল্ল শিরাজী পেটে পড়লে সালোয়ার ধুতি লুঙ্গী এসব নিয়ে আর কোনো ভাবনাই ভাবতেন না। ঃ-)
  • | ০৪ আগস্ট ২০১২ ০০:১৭31548
  • মিঠু, তোমার বাগানের আপডেট দাও নি অনেক দিন।
  • aka | ০৪ আগস্ট ২০১২ ০০:১৭31549
  • এসপি হসপিটাল ইন নেটওয়ার্ক হলে এমনটা হওয়ার কথা নয়। যেকোন ইন্সিওরেন্সের গ্রিভেন্স সেকশন থাকে, ওয়েবসাইটেই পাওয়ার কথা। সেখানে কমপ্লেন করুন। কিছু একটা টেকনিকাল গলতা হচ্ছে।
  • san | ০৪ আগস্ট ২০১২ ০০:১৪31545
  • ইকি ! অ্যাতক্ষণ ধরে অভিযোগ করেই চলেছি করেই চলেছি ভিবির চোখে পড়েনা আমার এই দুখভরি কাহানী ?
  • | ০৪ আগস্ট ২০১২ ০০:১৪31546
  • আচ্ছা।
  • sp | ০৪ আগস্ট ২০১২ ০০:১৪31547
  • নিনাদি- আগাম ধন্যযোগ। ব্যাপরটা এইরকমঃ

    আমার দ্বিতীয় পুত্র সময়ের অনেক আগে ধরতিতে ল্যান্ড করে যাওয়ার ফলে প্রায় এক মাস হসপিটালের নিউবর্ন ইন্টেন্সিভ কেয়ারে বা NICU তে ছিল, এবারে সেই হসপিটাল যদিও ইন-নেটওয়ার্ক, NICU এর হয়ে যে বিলিং করেছে সেই কোম্পানি আউট-অফ--নেটওয়ার্ক এবং তারা যথারীতি বেশ স্বাস্থ্যবান বিল পাঠিয়েছে। এদিকে আমি যা বিল পে করেছি এতদিন পর্যন্ত্য তাতে আমার out-of-pocket অ্যামাউন্ট পেরিয়ে গেছে, কিন্তু আমার ইন্সুরেন্স বলছে যে ওরা ১০০% কভার করবে না যে হেতু ওদের হিসেবে NICU একস্পেন্স আউট-অফ-নেটওয়ার্ক। আমি ওদের সঙ্গে লড়ে যাচ্ছি এই যুক্তিতে যে আমার হসপিটাল ইন-নেটওয়ার্ক, আর NICU সার্ভিস সেই হসপিটালেই নেওয়া হয়েছে, ঐ দুটো কেন আলাদা করে দেখা হবে ? একবার ক্লেমস রিভিউ করিয়েছি কিন্তু কিছু চেন্জ হয়নি, এদিকে বিল এর রিমাইন্ডার আসতেই থাকছে।

    অমার প্রশ্ন হলঃ
    ১-আমি কি কোথাও এইটা নিয়ে আপিল বা কমপ্লেন করতে পারি ইন্সিওরেন্স কোম্পানির নামে, (এটা প্রাইভেট ইন্সিওরেন্স আমার কোম্পানির মাধ্যমে নেওয়া) ?
    ২-যতদূর জানি, মানে আমার ইন্সিওরেন্স প্ল্যানে যা আছে,আউট-অফ-পকেট পেরিয়ে গেলে, বাকি বছরের মেডিক্যাল খরচ ইন্সিওরেন্স ১০০% কভার করে যদি ইন-নেটওয়ার্ক হয়। এবার এর বাইরে কি কোনো ফাইন প্রিন্ট আছে বা অন্য গল্প আছে?

    অনেককে হয়্তো বোর করলাম। কিছু ইন্ফর্মেশান পেলে ভালো হয়।
  • nina | ০৪ আগস্ট ২০১২ ০০:১২31544
  • হুঁ--ঐ যে -রাজা দেশে পূজ্যতে আর বিদ্বান সর্বত্র--না কি যেন ছোট থেক এপাখী পড়া কারানোহয় বাঙালী বাড়ীতে
    বাকিদের --রোকড়া বানাও শেখানো হয়
  • pi | ০৪ আগস্ট ২০১২ ০০:১০31543
  • একক, তুই এখানেই দেখ না। কারো কারো বাড়িতে সাজগোজ করা নিয়ে এত কড়াকড়ি, অথচ মেশামেশি, মদ খাওয়া এসব নিয়ে নয়। সেরকম ও আবার অনেকের থাকতো। তাদের অনেকের আবার সাজগোজ নিয়ে অত্ত কিছু কড়াকড়ি থাকতো না।এই কড়াকড়িটা বোধহয় বাঙালীদের একটা সেকশনের মধ্যেই এমনি রোগের আকারে ছিল। একটু বেশি শিক্ষিত বা ঐ ডিগ্রীদানকারী পড়াশুনোকে বিশেষ ভাবে পুজো করা বাঙালীদের মধ্যে কি ?
  • VB | ০৪ আগস্ট ২০১২ ০০:০৯31542
  • অক্ষ, স্যান, হু---ইনারা আজ কোথায়? লুচিপায়েস খেতে চলে গেলেন নাকি?
  • VB | ০৪ আগস্ট ২০১২ ০০:০৮31540
  • ব, তিনাকে "ওমানের গল্প" লিখতে বলুন। ওম্যানের না, ওমানের। বুঝলেন? ঃ-)
  • siki | ০৪ আগস্ট ২০১২ ০০:০৮31541
  • হা হা হা হা হা। :)
  • | ০৪ আগস্ট ২০১২ ০০:০৭31538
  • তিনি কলকাতাতেই। কিন্তু কাজে একটু ব্যস্ত।
  • | ০৪ আগস্ট ২০১২ ০০:০৭31539
  • সিকির উইথড্রয়াল সিন্ড্রোম দেখা দিচ্ছে!
  • | ০৪ আগস্ট ২০১২ ০০:০৬31535
  • অন্য দিকের ও...
  • VB | ০৪ আগস্ট ২০১২ ০০:০৬31536
  • আহা ব, এত সব হয়েই তো তিনি ধন্য, সবই সেই "এক"এর জন্য। ঃ-)
    হতেন ব্রাহ্ম, তবে বুঝতেন! ঃ-)
  • nina | ০৪ আগস্ট ২০১২ ০০:০৬31537
  • আর একটু সাহসী হলে কি করতি? সিকি?
  • VB | ০৪ আগস্ট ২০১২ ০০:০৫31534
  • কিন্তু ভিবির একটা কোশ্নো ছিলো।
    ওমনাথ, যে কিনা নামের সঙ্গে ছন্দ মিলিয়ে ওমান বলে এক দেশে গেছিলো, তাঁর কী খবর? এখন তিনি কোথায় কেমন কেন এইসব কেউ কি জানেন? একটু দরকার ছিলো। উনি ঋগ্বেদ তুলে দিতেন কিনা, সেইজন্য।
  • | ০৪ আগস্ট ২০১২ ০০:০৪31533
  • শুনেছি। কিন্তু তাতে পাগল,ফকির,মাতাল সব ছেল। এক্জনের জন্যে এত কিছু হওয়া কি ঠিক?
  • VB | ০৪ আগস্ট ২০১২ ০০:০৩31531
  • হনু, কালকে কী বল্লো? নিশির সঙ্গে সে যে তর্ক করেছিলো সেটা তার মনে নেই? আরে মনে থাকবে কী করে? নিশিরও তো মনে নেই! গতজন্মের কথা কি কারুর মনে থাকে????
  • সিকি | ০৪ আগস্ট ২০১২ ০০:০৩31532
  • বাপ রে! একদিকের বগল কামিয়েই এই। এ সিনেমা দিচ্ছে, ও গান দিচ্ছে। আরেকটু সাহসী হলে না জানি কী হত!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত