এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৬ নভেম্বর ২০১৫ ০০:০৬315630
  • এ বাবা প্রচন্ড প্যাঁক দিলাম। আমি যেগুলো একা খাই সেসব আনন্দ করে রেঁধে খাই মাঝেমাঝেই। নইলে বহুকিছু বাদ দিয়ে থাকতে হবে। অত পারবনি বাপু।
  • hu | ০৬ নভেম্বর ২০১৫ ০০:০৪315629
  • বর কই গেল? তাকে বহুদিন দেখি না।
  • sosen | ০৬ নভেম্বর ২০১৫ ০০:০২315628
  • ঁ গুলো দিয়ে নিও
  • sosen | ০৬ নভেম্বর ২০১৫ ০০:০১315627
  • প্যাক আমি না স্যান দিতে পারে। আমি এখন হাত ও কাধের ব্যথায় এক দুই কারোজ্জন্যেই রাধতে পারিনা। বর আমায় সান্ত্বনা দিয়ে বলেছে রান্না একটা ওভারহাইপড ব্যাপার।
  • hu | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৫৮315625
  • এখন যেটা বলব সেটা শুনলে সোসেন প্যাক দেবে। কিন্তু দুজনের জন্য রেঁধে বদভ্যাস হয়ে গেছে। একারটা রাঁধতে আর ভাল্লাগে না।
  • sosen | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৫৮315626
  • বাড়ি যাবো ও ও
    ভেউ
  • san | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৫৭315624
  • বিয়ের অসংখ্য অপকারিতা :-) কিন্তু কমন পছন্দ ছাড়া কিছু রাঁধাই যাবেনা, এ কি চাপ ! শুধু নিজের জন্য রাঁধা বে-আইনি নয় হে :-D
  • Tim | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৫৫315623
  • এখন খা না। রোজ দুবেলা মুলোর সেদ্দ ভাজা ঝোল ঝাল অম্বল কালিয়া কোর্মা যেমন খুশি।
  • hu | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৫৪315622
  • বেঁধেছে হবে না। বেধেছে।
  • hu | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৫৩315620
  • বিয়ে করে এই এক গোল বেঁধেছে। কতদিন মুলো ছেঁচকি খেতে পাই না। মুলো দিয়ে ডাল খেতে পাই না।
  • শ্রী দাম | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৫৩315621
  • পৌষ সংক্রান্তিতে মুলোর অম্বল।
  • Tim | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৫১315619
  • উফ আয়করকে আকবর পড়লাম ঃ-(
  • Tim | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৪৯315618
  • সোসেনের পূর্বজন্মের স্মৃতি ফিরে এসেচে, ওরে কেউ কেল্লা দেখাতে নে যাও
  • sosen | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৪৮315617
  • মুলো ছেঁচকি খেতে ভালো তো
  • Tim | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৪৭315615
  • আমি মুলো জিনিসটা দুচক্ষে দেখতে পারিনা ঃ-)
  • sosen | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৪৭315616
  • আমরা তেঁতুল-ধনেপাতা রসুন কাঁচালঙ্কা বাটা চাটনি খাই।

    বা-খেতাম। ঃ(
  • kk | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৩৫315614
  • এই তো স্যান :)
  • শ্রী দাম | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৩৪315612
  • না না তা কেন, বেসিকালি একই থিমের ভ্যারিয়েশন। পেঁয়াজে ঝাঁঝের সাথে ফ্রী গন্ধ এসে সব গুবলেট করে দিতে পারে। আর কেউ কেউ পেয়াঁজ রসুন কম খান।
  • hu | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৩৪315613
  • কাল কে যেন লিখল টমেটোর চাটনীতে ধনেপাতা দেওয়ার কথা! সেটা কেমন লাগবে জানি না। তবে আমার দিদাকে দেখেছিলাম কখনও সখনও টমেটোর চাটনিতে কাঁচালঙ্কা দিতে। সেটা খুব ভালো খেতে হয়।
  • san | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৩২315611
  • আরে কেকে অনেকদিন পরে :-)
  • hu | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৩১315609
  • যখন ধনেপাতা বাটা দিয়ে মাছ করি তখন রসুন কাঁচালংকার সাথে একসাথে বাটি।
    গরম ভাতে যেটা খাই সেটা তো আর রান্না হয়না। তাই ওটায় রসুন দিই না। আমার রসুনের টেস্ট অত ভালো লাগে না।
  • kk | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:৩১315610
  • নেহারীর রেসিপি একবার দ্যেছিলাম তো টইয়ে। ব্রতীনের দেখি গতের বাইরে রান্না নিয়ে কোনই জ্ঞান নাই !!
  • Tim | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:২৮315608
  • ঝাঁজ দরকার হলে লাল পেঁয়াজই তো আছে। মুলো দিতেই হবে?
  • san | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:২৭315607
  • বেগুনভাজা দিয়ে খেলে অবশ্য তেঁতুল রসুন না মিশিয়ে শুধু ধনেপাতা কাঁচালঙ্কা বেটে ই উপরে ছড়িয়ে দিই। সেটা ঠিক। এটা শুধু গরম ভাতে খাওয়ার।
  • san | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:২৩315606
  • চিনি, রসুন, তেঁতুল কিছুই মেশাবেনা ? :-( ঐ টক-মিষ্টি-ঝাল-তীব্র( রসুনের স্বাদ কি বলব বুঝলামনা ) মিশিয়েই তো স্বাদটা !
  • শ্রী দাম | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:১৯315605
  • যাক বেগুন ভাজাও এসেছে। ওটি মাস্ট।
  • শ্রী দাম | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:১৭315604
  • ধনেপাতার গন্ধই ডমিনেট করবে। মুলোর অবদান ঝাঁঝ। আর বাঙালের ঝাঁঝের প্রতি ঝোঁক সুবিদিত।
  • hu | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:১৬315603
  • তবে একে চাটনি বলে জান্তাম না। ধনেপাতা বাটাই বলে এসেছি চিরকাল।
  • hu | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:১৫315602
  • স্রেফ কাঁচা লঙ্কা দিয়ে বেটে গরম ভাতে খাও। সাথে বেগুনভাজা। বাটার মধ্যে নুন-সরষের তেল তো মেশাবেই। ও আর বলার কি আছে। মাঝেমধ্যে সাথে পোস্তও দিই।
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৫ ২৩:১০315601
  • চাঙ্গেজি? চেঙ্গিজি থেকে? কেজানে হয়তো চেঙ্গিজ খান ঐ চিকেন খেতেন।
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত