এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ০৬ নভেম্বর ২০১৫ ০১:৫৬315660
  • তোন্মর হল পঞ্চাশ
    ছুই ছুঁই ঃ))
  • hu | ০৬ নভেম্বর ২০১৫ ০১:৫৫315659
  • হ্যাঁ, ২০০০ সাল আসার আগে তা নিয়ে কি উত্তেজনা। নতুন সহস্রাব্দ!
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৫ ০১:৫২315658
  • ঈশ ভেবে দ্যাখো, দেখ্তে দেখতে ১৫ বছর চলে গেল ২০০০ এর পর। তখন তো সেই ওয়াই টুকে ওয়াই টুকে নিয়ে কী কান্ড! দুনিয়া নাকি তখনই শেষ! তারপরে এত বছর পার হয়ে বুড়া হয়ে গেলাম!
    ঃ-)
  • sosen | ০৬ নভেম্বর ২০১৫ ০১:৫১315657
  • পেন্টুফুটুং হলে অমন হয়। তথ্যপ্রমাণ রেজিস্টার করেনা
  • hu | ০৬ নভেম্বর ২০১৫ ০১:৪৯315656
  • সত্যি! মতিভ্রম একেই বলে!
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৫ ০১:৪৩315655
  • ঈশ, এই ছবিটা ভাবছি--- প্রাণপণে হু মুলোর ঝাল ঝোল অম্বল করে করে সকাল দুপুর বিকেল রাত খাচ্ছে, টিম এসে গেলেই আর খেতে পারবে না কিনা!
    ঃ-)
  • san | ০৬ নভেম্বর ২০১৫ ০১:৪১315653
  • তথ্যপ্রমাণ ছাড়াই বিয়ে করে ফেলেছে, একেই বলে অন্ধ প্রেম :-D
  • Tim | ০৬ নভেম্বর ২০১৫ ০১:৪১315654
  • সব ইনফো মা উমা টইতে আছে
  • hu | ০৬ নভেম্বর ২০১৫ ০১:৩৯315652
  • একশোবার বিয়ের দোষ। বিয়ে না করলে থোড়াই ওর ইউনিক তথ্যগুলো আমার কাছে আসত!
  • san | ০৬ নভেম্বর ২০১৫ ০১:৩৪315651
  • ইয়ে, আজ পর্যন্ত পেলি না মানে তো বিয়ের আগেও টিমের কাছে কখনও ঠিক ইনফো পাস নি। তাহলে কেউ যদি বিয়ের আগে ও পরে কনসিস্টেন্টলি ভুল ইনফো দিয়ে যায়, তো দোষটা বিয়ের হল কিকরে ?
  • pipi | ০৬ নভেম্বর ২০১৫ ০১:২৮315650
  • অ্যা!! ওরে ওরা নেহাত শিশু রে!
  • hu | ০৬ নভেম্বর ২০১৫ ০১:২৪315649
  • বোঝো কান্ড! টিমের কাছ থেকে আমি আজ পর্যন্ত একটা ঠিক ইনফো পেলাম না। বিয়ে করার নানা জ্বালার মধ্যে এটাও নোট করে রাখিস স্যান।
  • Tim | ০৬ নভেম্বর ২০১৫ ০১:২২315648
  • স্যান পিপি ব্ল্যাঙ্কি এক ব্যাচ না?
  • Tim | ০৬ নভেম্বর ২০১৫ ০১:২০315647
  • তোরা সবাই চল্লিশ ছুঁইছুঁই? তালে আমি কী?
  • sosen | ০৬ নভেম্বর ২০১৫ ০১:১৫315646
  • চল্লিশ তো সবাই ছুঁই ছুঁই বা পার, নৈলে ভাটের এই অবোস্তা হয়?
  • pipi | ০৬ নভেম্বর ২০১৫ ০১:১১315645
  • আরে এইটাতো ম্যাজিক বুলেটের মতনই! আমি একটা ওয়েট গ্রাইণ্ডারের সন্ধান পেয়েছি অ্যামাজনে। ভাবছি নামিয়ে ফেলি।

    আর ইয়ে, কি বলে, আমি প্রায় চল্লিশ ছুঁইছুঁইঃ-) নেহাত দিদি বলতে বলছি না। তা বলে আমার বড়ত্ব ক্যানসেল করতে গেলে ক্যাঁক করে চেপে ধরব ঃ-)
  • hu | ০৬ নভেম্বর ২০১৫ ০১:০০315644
  • পিপি খুব সম্ভব আমার চেয়ে ক'বছরের ছোটই হবে। আমি আর সোসেন এক বয়সী। যাক গে শোনো। আমি এইটে কিনেছি http://www.amazon.com/gp/product/B005IGVBRC?psc=1&redirect=true&ref_=oh_aui_detailpage_o07_s00

    এর সাথে একটা ছোটমত কাপ এসেছে। ধনেপাতা বাটতে হলে আগে সেটাকে কুচো কুচো করে কাটি। তারপর কাঁচলঙ্কা, ধনেপাতা কুচি আর অল্প একটু জল দিয়ে এই ব্লেন্ডারে ঘুরিয়ে দিই। খুব ভালো না হলেও চলে যায়।

    আর পেঁয়াজ বাটতে হলে সেটাকে আগে কয়েক টুকরো করে কেটে নিয়ে ভেজে নিই। তারপর ব্লেন্ডারে দিই। কাঁচা পেঁয়াজ বাটলে তেতো হয়ে যায় দেখি।
  • pipi | ০৬ নভেম্বর ২০১৫ ০০:৫৩315643
  • ও হো, সোসেন ডাক্তার দেখিয়েছে। ঐ পোস্টটা চোখে পড়ে নি। গুড ডিসিশন।
  • pipi | ০৬ নভেম্বর ২০১৫ ০০:৫২315642
  • অ্যাইতো হু বলছে ধনেপাতা বাটে। কাঁচা লঙ্কা বাটে। অ হু, কি করে বাট? শিলনোড়া বা খলনুড়ি হলে নট ইন্টারেস্টেড। অন্য কিছু হলে কয়ে ফালাও। এই বাটার সমস্যায় কত্ত দিন ধনেপাতা বাটা খেতে পাই না।

    আর পিঠ, কোমরের ব্যথা আমারও বহুদিন। সাথে ভিট ডি খুব কম। ডাক্তারে কয়েছে অ্যানকাইলোসিং স্পণ্ডি। আমি যা বুঝলুম গাঁটগুলো সব জুড়ে যাচ্ছে। অর্থাৎ একে বেঁটে, এরপর আরোই বাঁটুল হব। তার ওপর থেকে থেকে একেকদিন কি হয়, ঘুম ভেঙ্গে উঠে বসি প্রচণ্ড যন্ত্রণায়। কোন একটা ইনফ্লেমেশনের কারণে দম নিতে গেলে পাঁজর এক্সপাণ্ড করতে পারে না। ফলে নিশ্বাস আটকে যায়। সাথে স্প্যাশম। সহ্য করতে না পারলে চীৎকার করে কাঁদি। কি ভাগ্যি আমার রুমি গুলো ভাল। তারপর আর কি, প্রেসক্রিপশন ডোজ অ্যানটাই-ইনফ্লেমেটরি বড়ি খেয়ে ওয়েট করি কখন ঠিক করে প্রাণ ভরে নিশ্বাস নিতে পারব, স্প্যাশম কমবে। তো আমি ঐ নিয়েই নেচে বেড়াই। বয়েস হয়েছে, বুড়ি হচ্ছি। এখন তো এগুলো পার্ট অব লাইফ।
    তবে সোসেন, হুচি-র এত কম বয়েসে এইসব রোগ বালাই ভাল না। ইগনোর না করে ডাক্তার দেখানো উচিত।
  • sosen | ০৬ নভেম্বর ২০১৫ ০০:৪৭315641
  • এখন ডাক্তার সঙ্গী হয়ে গেলো বোধহয়
  • hu | ০৬ নভেম্বর ২০১৫ ০০:৪২315640
  • না না, ঘুম থেকে উঠছি ব্যাথা নিয়ে। তারপর সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে।

    তুমি ডাক্তার দেখিয়ে নাও। একা থাকলে শরীর খারাপ হলে খুব জ্বালা।
  • sosen | ০৬ নভেম্বর ২০১৫ ০০:৪০315639
  • রেস্ট হলে ব্যথা কম থাকছে এরকম নয় তো? বাড়িতে থাকলে তো রেস্ট হয়না
  • sosen | ০৬ নভেম্বর ২০১৫ ০০:৩৪315638
  • আমার কাঁধ হাত সব নাম্ব। আর খুব বাজে সময়ে।
  • hu | ০৬ নভেম্বর ২০১৫ ০০:৩০315637
  • না, ব্যাথা থাকছে না। টিমের কাছে যে কদিন ছিলাম একেবারেই ব্যাথা হয়নি। এখানে রোজ সকালে উঠছি ব্যাথা নিয়ে। দু দিন তো ঘুমই ভেঙে গেল ব্যাথার চোটে।
  • sosen | ০৬ নভেম্বর ২০১৫ ০০:২৭315636
  • ব্যথা আমার বহুদিনের। প্রপারলি ডাক্তার বদ্যি করা হয় না। এখন মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। হু, বিছানার জন্য পিঠে ব্যথা হয় না, হলেও কমে যায়। ডাক্তার দেখাও, ওষুধ খাও যদি বেশিদিন ব্যথা থেকে যায়।
    ভুগে বলছি। আমি হাতে গ্রিপ লুজ করছি। ভারি কিছু তুলতেই পারিনা। রোজকার কাজটুকু সারতেই কাবু হয়ে পড়ি
  • hu | ০৬ নভেম্বর ২০১৫ ০০:২১315635
  • সোসেনকেও আমার মত বুড়ি মানুষের রোগে ধরেছে। আমার ব্যাথা পিঠে। খুব সম্ভব বিছানার জন্য। অথচ এই মাত্র কত খরচ করে কিনলাম। ফেলতেও পারছি না।
  • sosen | ০৬ নভেম্বর ২০১৫ ০০:১২315634
  • এই এমারাই করিয়ে এলুম এ সপ্তাহে। ঠিক কি করতে হবে নেক্স্ট ডক্টরস অ্যাপোর পর বুঝতে পারবো।
  • san | ০৬ নভেম্বর ২০১৫ ০০:১০315633
  • কিন্তু হাত কাঁধ ইত্যাদি ব্যথার জন্য কিছু করছনা ? ফিজিওথেরাপি গোছের ?
  • Tim | ০৬ নভেম্বর ২০১৫ ০০:০৮315632
  • সত্যি ভাগী অনেকদিন আসেনা
  • sosen | ০৬ নভেম্বর ২০১৫ ০০:০৭315631
  • সে এসে গুরু পড়ে চলে যায়। কাজের চাপে ইস্তিরি হয়ে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত