এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | ০৭ নভেম্বর ২০১৫ ২৩:০৭315960
  • আমি কালমান থেকে বিফ কলার, পোর্ক সসেজ আর বেকন কিনে আনলাম। আড়াইশো পাচশো পাচশো। তিনশো নব্বই পড়ল। বিয়ার(বাড) খেতে খেতে আর ম্যানুর খেলা দেখতে দেখতে প্যাজকলি, ক্যাপসিকাম, প্যাজ রসুন দিয়ে বিফটা রান্নালাম।
    সব মিলিয়ে খরচ বেশি পড়লনা।
    আমি হুস্কিতে জল দিইনা, তবে জেবনেও দামি হুস্কি খাইনি।
    আমার বিয়ার খেতেই সবচেয়ে ভাল্লাগে।
    পরের বার হ্যাম, অক্স টাঙ্গ আর টার্কি পেলে আনব ঠিক করেছি। দারুণ দোকান।
  • pi | ০৭ নভেম্বর ২০১৫ ২৩:০১315959
  • মুসলিম হোটেলের বিরিয়ানিও শুনলাম অতি উত্তম।

    এদিকে এখানে বেশিরভাগ হোটেলে পর্ক হয় ( পর্ক এদিকে খুব চালু দেখি, আদিবাসীদের মধ্যে খুব চালু বলে হয়তো), আর তাতে গ্রুপের মুসলিম সায়েন্টিস্ট থেকে ধর্মনিষ্ঠ হিন্দু, সকলেরই হেব্বি অসুবিধে ! সেখানে খাবেই না ! কী, নাকি মুরগী বা পাঁঠার মাংস বললে তার মধ্যে পর্ক মিশিয়ে দিতে পারে ( দিলে কীকরে বোঝা যাবে না, বুঝিনি। এখানকার পর্কে এত্ত চর্বি থাকে, তো ওকে লুকানো তো হেব্বি শক্ত !), তো বলি নিরামিষ কি মাছ খান। তাতেও না। হেঁশেলে পর্ক রান্না ভাবতেই বোধ্হয় অসুবিধে। কে জানে, একে কি অসহিষ্ণুতা বলা যায় ? এমনি হিন্দু মুসলিম ইস্যু নিয়ে তেমন সমস্যা আছে বলেও মনে হয় না।

    তবে মুসলিম হোটেলে বিফ নেই, এতে সবাই দেখলাম, সহজেই কনভিন্সড। হয়তো এরকম প্রচুর মুসলিম হোটেল আছে বলেই। সংখ্যাগুরুর দেশে ব্যবসা চালাতে গেলে এসব রাখার সাহস করবেন না, এটা নিয়ে হয়তো সবাই কনভিন্সড বলেই।
  • sosen | ০৭ নভেম্বর ২০১৫ ২৩:০০315958
  • আমিও সেদিন গোয়ালন্দ কারি করেছিলাম।
  • ‌ শ্রী দাম | ০৭ নভেম্বর ২০১৫ ২২:৫৬315957
  • ঠিকঠাক খাবার পছন্দ করলে কাফিলাতেও সস্তায় নামানো যায়।
  • pi | ০৭ নভেম্বর ২০১৫ ২২:৪৬315956
  • ব্রতীন্দা, হ্যাঁ তো। ১০ গুণ কম খরচে ইক্যুয়ালি বা আরো ভালো খাওয়ার জায়্গাও এখনো আছে।
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৫ ২২:২৮315955
  • প্রযুক্তিগত গোলমালে দমুর আগের পোস্টটা অসুব্যমতন হয়ে গেছিল। ঃ)
  • pi | ০৭ নভেম্বর ২০১৫ ২২:২৪315954
  • মনে থাকলে তুলে দেবে বা লিং দিয়ে দেবে ?
  • d | ০৭ নভেম্বর ২০১৫ ২২:২৩315953
  • ছিল।
  • | ০৭ নভেম্বর ২০১৫ ২২:২২315952
  • সেকি পাই? মহরমের দিন আমরা ৯ জনে কাফিলা তে খেলাম। ৭৫০০ বিল হল। ড্রাই ডে ছিল।
  • pi | ০৭ নভেম্বর ২০১৫ ২২:১৯315951
  • এধরণের হোটেল, ধাবা, এগুলো নিয়ে একটা টই ছিলো না ? নাকি ভাটে কথা হয়েছিল ?
  • d | ০৭ নভেম্বর ২০১৫ ২২:১৮315950
  • পুনে ২০০৭ পর্যন্ত ঐ পেনশননআর্স প্যারাডাইস ছিল। কিন্তু ২০০৮ থেকেই ধাঁ ধাঁ করে সব বদলে গেল। এখন নাকি লোকে রিটায়ার করে নাগপুর কিম্বা কোলাপুরে যায়।
  • pi | ০৭ নভেম্বর ২০১৫ ২২:১৭315949
  • আজ আমিও স্বর্গীয় খাবার খেলাম।
    সে এক অদ্ভুত সুগন্ধী দু তিন রকম চাল মেশানো ভাত, আলু ভর্তা, ডাল দেওয়া ঢেঁকি শাক, সব্জি। এই অব্দি খেয়েই বেশিরভাগের এত ভাল লেগে এল যে, প্রতিটা আইটেম বার চারেক নেবার পর আমিষ অব্দি পৌঁছানোই গেল না। একজন দু'জন ইলিশ, রোস্ট চিকেন, মাটন অব্দিও গিয়েছিল। তারা অবশ্য বললো, আমরা কী মিস করলাম।
    তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন।

    হোটেল জুলি। এলাকায় ( এবং দূরবর্তী এলাকাতেও) নাকি বিখ্যাত 'মুসলিম হোটেল' নামে। সোনামুড়া বাজারে। সারে সারে মুসলিম শ্রমিকদের সাথে বসে খেতে হবে বলে টিমের যাঁরা কিঞ্চিৎ ইতস্তত করছিলেন বলে মনে হচ্ছিল ( নাকি সেটা বিফ থাকবে কিনা সেই নিয়ে আশঙ্কা জনিত দ্বিধা, জানিনা), তাঁরাও মুগ্ধ বললে কম বলা হয়।

    ৮৮০ পড়লো। আট জনে।
  • d | ০৭ নভেম্বর ২০১৫ ২২:১৬315948
  • পুনে ২০০৭ পর্যন্ত ঐ পেনশনন নাকি লোকে রিটায়ার করে নাগপুর কিম্বা কোলাপুরে যায়। আর্স প্যারাডাইস ছিল। কিন্তু ২০০৮ থেকেই ধাঁ ধাঁ করে সব বদলে গেল। এখ
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৫ ২২:১৫315947
  • রেলওয়ে মাটন কারি তো ফার্স্ট ক্লাসে সাহেবদের সার্ভ হত। সাহেবদের সাথে তারাও রেলের মেনু থেকে বিদায় নিয়েছে।

    ১৯৮৯ তো সেই সেদিনের ছোকরা। নেটিভদের জন্য বানানো ট্যালটেলে মুরগির ঝোল।
  • | ০৭ নভেম্বর ২০১৫ ২২:১১315946
  • কলকাতার নিন্দে করলে আমার ইচ্ছে হয় তাকে গুছিয়ে ক্যাল দি, তা যত ই বন্ধু হোক না কেন!! ঃ(((
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৫ ২২:০৯315945
  • বাড়িতে আজ গোয়ালন্দ চিকেন কারি হয়েছে। নেটে প্রাপ্ত রেসিপি।

    খেয়ে দেখি।
  • শ্রী সদা | ০৭ নভেম্বর ২০১৫ ২২:০৮315944
  • মিঠুদি, মাছ তো দুবেলা খাচ্ছি ঃ) কোলকাতায় ওলিপাবের স্টেক আর মুখে দেওয়ার মতো নেই, যা শুনি। দেখি এটা কেমন করে।

    লুরুতে আমার ফ্ল্যাটের পেছনেই একটা এয়ারকন্ডিশনড দোকান খুলেছে মাছ আর চিকেনের। ফিরে গিয়ে একটা ফ্রিজ কিনে ফেললেই দুবেলা মাছ-ভাতের ইন্তেজাম হয়ে যাবে।
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৫ ২২:০৭315943
  • মামী আবার মুখ ভ্যাটকাবে কিন্তু আমি কাল পিটা ব্রেড আর হামুস দিয়ে শুরুয়াত করে মাঝে মাছভাজা আর শিক কাবাব, মেন কোর্সে সাদা ভাত আর রেলের মাটন কারি আর সেশ পাতে ইয়াবড় রসগোল্লা আর চকোলেট টার্ট দিয়ে ইতি টানলাম।
  • | ০৭ নভেম্বর ২০১৫ ২২:০৬315942
  • নাঃ। মনে আছে, ১৯৮৯ সালে ট্রেনের চিকেন এর ঝোল এর স্বাদ নাকি আমার ফুলদির জিবে এখনো লেগে আছেঃ(
    এখন বুঝি ঐ অখাদ্য বিজাতীয় মশলার গন্ধওলা চিকেন টা অন্যরকম ছিলো;)
  • | ০৭ নভেম্বর ২০১৫ ২২:০৩315941
  • টুকে রাখলাম সদা কিন্তু স্টেক এমন কি উপাদেয় খাবার? কোলকাতায় কত মাছ,কত তরিবত করে রান্না- সব ফেলে স্টেকঃ(((
    হায় ভগা।
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৫ ২২:০২315940
  • হ্যাঁ, কলকাতা হল গিয়ে পেনশনার্স প্যারাডাইস। প্রাক আইটি যুগে শ্রীলুরুর ঐ তকমা জুটেছিল।

    আমি তো রিটায়ার করার পরে একদিনও এ পানে থাগবো না।
  • | ০৭ নভেম্বর ২০১৫ ২২:০১315938
  • সদা, ড্যামেজ কন্ট্রোল করছে..ঃ)
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৫ ২২:০১315939
  • ধুর, ও তো উনিশশো ব্রিটিশ সালে ট্রেনে সার্ভ হত। আমরা আর ট্রেনে ও জিনিস খেলাম কোথায়?

    বেসিকালি আলু দিয়ে মাংসের ঝোল দেখলেই মন ভালো হয়ে যায়।
  • শ্রী সদা | ০৭ নভেম্বর ২০১৫ ২২:০০315937
  • মিঠুদি, ল্যাদ খাওয়ার পক্ষে কোলকাতা তো স্বর্গ বটেই ঃ)

    অপ্পনদা, সেবা হসপিটালের কাছে।
    আগামীকাল ভাবছি মুদিয়ালির কাছে স্টেক ক্লাবে একবার ঘুরে আসি।
  • | ০৭ নভেম্বর ২০১৫ ২১:৫৯315936
  • কি যে বলে!
    ( মুখ বেঁকিয়ে)
  • | ০৭ নভেম্বর ২০১৫ ২১:৫৭315934
  • মিঠু হাফভলি পেয়ে ছয় মেরে দিয়েছে। বেশ বেশ ঃ))
  • | ০৭ নভেম্বর ২০১৫ ২১:৫৭315935
  • ট্রেনের ঐ মাংসের ঝাল টা অনেকেরই খুব ভালো লাগে শুনেছি,আমার তো ট্রেনের যাবতীয় রান্নায় দঃ ভারতীয় মশলার গন্ধ পাবার বদ অভ্যাস আছেঃ(
  • | ০৭ নভেম্বর ২০১৫ ২১:৫৬315933
  • চলো তাহলে ওখানেই বসি। বোধি দা একটু ব্যস্ত আছে।

    বাকি কে কে? অরি,পিএম, ওমনাথ,বুনান,রোবু আর কে? সবাই একটু উপস্থিত দিও। আমি মঙ্গল,বুধ,বৃহস্পতি নেই। সোম বা শুক্র। ডিনার নয় লাঞ্চ। সবাই একটু ম্যানেজ করো প্লিজ। সদা ১৬ ই হাওয়া হয়ে যাবে মার্কেট থেকে।
  • | ০৭ নভেম্বর ২০১৫ ২১:৫৫315932
  • সিডি ছিয়াশি।
    কিন্তু সদার মুখে একি শুনি? স্বর্গের আগের স্টেশান থেকে পতন ও মুচ্ছো!!
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৫ ২১:৫৩315931
  • কাল এখানে রেলওয়ে মাটন কারি খেলাম। ব্যাপক ছিল। খোঁজ নিয়ে দেখা গেল শেফ বাঙালি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত