এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০৮ নভেম্বর ২০১৫ ০৯:১৫316110
  • ভাগী বল্লো এখন এলে পরে লাগিয়ে দেবে। সিঙ্গল বার্ণার চাইনা, কিচেনে অতো জায়গা কই? আর এই ভাঙা পুরোনো জিনিস সাউথের অ্যাপার্টমেন্টেই একমাত্র দিতে পারে। বল্লে কেয়ারও করে না।
  • pi | ০৮ নভেম্বর ২০১৫ ০৯:০৮316109
  • প্রায় সমান-সমান হয়ে গেল ! ৬১-৬৪।

    এতো টি ২০ র উত্তেজনা ...
  • Abhyu | ০৮ নভেম্বর ২০১৫ ০৯:০৩316106
  • নিশ্চয়ই যায়। ভাগী অ্যাদ্দিন এদেশে আছে আর তোমাকে বলে নি? দেখবে ঐ কয়েলগুলো খুলে পরিষ্কার করতে হয়, তার মানে আলাদা কিনতেও পাওয়া যায়।
  • pi | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৫৭316105
  • এ কী রে ভাই, এক একটা চ্যানেলে একেকরকম ট্রেণ্ড দেখায় কেন !!
  • sosen | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৫৬316104
  • ওমা কয়েল অমনি কিনতে পাওয়া যায়?
  • sosen | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৫৫316103
  • আমি এখন পারফিউম নিয়ে ঝগড়াচ্ছি
  • Abhyu | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৫৪316102
  • স্টোভের অ্যালাইনমেন্ট খারাপ তো একটা কয়েল নিজে কিনে এনে লাগিয়ে নাও না। ওয়ালমার্ট বা হোম ডিপোতে দশ টাকার কমেই হয়ে যাবে। গলা জড়াতে চাও জড়াও, কান্নাকাটি করতে হবে না
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৫০316101
  • কুমুদি কতকাল সবাই মিলে গল্প হয় না!
    তোমার সেই নাটকের গল্পগুলো--এইবারে তোমাদের পুজোয় নাটক হলো?
  • hu | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৪৫316100
  • আমার স্টোভেরও একই দশা। চলো গলা জড়িয়ে কাঁদি।
  • hu | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৪৪316099
  • আ মরন! আমার মনে ভারটার কিছু নেই। বই পড়ছি। চা বানাতে উঠেছিলাম।
  • kumu | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৪৩316096
  • হ্যাঁ আজকাল একটু অনিয়মিত হয়ে গেছি,সরি চাই।আতোজ,সোসেন,অভ্যু সব কুশলমঙ্গল নিশ্চয়ই।
  • aranya | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৪৩316097
  • ন্যাচারালি, হুচি-সোসেন-অভ্যু ইঃ পাকা রাঁধিয়ে ও রন্ধনপ্রেমী ব্যক্তিদের আমার বাড়ির পাশেই থাকা উচিত ছিল।
    একটি করে ভাল স্টোভ উপহার দিতাম, পরিবর্তে নিত্য নতুন সুখাদ্য জুটত
  • sosen | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৪৩316098
  • স্টোভের অ্যালাইনমেন্ট এত খারাপ যে কহতব্য নয়। কোনো পট সোজা রাখা যায় না, তেল একদিকে গড়িয়ে যায়। কড়াই তো বসানোর প্রশ্নই ওঠেনা। আনইভন হিট। অতি বিশ্রী।
  • Abhyu | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৪২316095
  • হুচি এখানের মুডও এই রকম
  • Bratin | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৪০316094
  • বেড টি হল। এইবার দ্বিতীয় দফায় হালকা গড়িয়ে নেওয়া
  • pi | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৩৮316093
  • বিজেপি এগিয়ে ! চাণক্য বাদে এক্সিট পোলগুলো ফেইল মারলো ! নাকি, এতক্ষণ পোস্টাল ব্যালট দেখাচ্ছিল ?
  • hu | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৩৭316092
  • অভ্যু, অত কিছু রোম্যান্টিক ভাবে আষাঢ় সন্ধ্যা আসছে না এখানে। মিনমিন করে একঘেয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে, তার ওপর আমার বাড়িটিতে মোটে আধখানি জানলা। কখন সকাল হয়, কখন সন্ধ্যা বুঝতেও পারি না। একদিন স্বপ্ন দেখলাম একটা ঘর পেয়েছি তাতে পাঁচ খানা জানলা। ওমা তারপর দেখি জানলার গায়ে টিকটিকি!
  • Abhyu | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৩৩316091
  • aranya | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:৩০316090
  • মানুষে মানুষে কি ফারাক - আমি রাঁধার কথা ভাবলেই ডিপ্রেসড হয়ে যাই।

    তাই কবি কয়েছেন - it takes all sorts to make the world
  • Abhyu | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:২৯316088
  • এখানেও। আজ কিছুতেই যায় না মনের ভার...
  • aranya | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:২৯316089
  • এখানে সারাদিন আকাশের মুখভার
  • hu | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:২৮316087
  • আমার বাড়ির স্টোভটাও একদম বাজে দিয়েছে। এই দক্ষিনের রাজ্যগুলোর এরকমি লক্ষ্মীছাড়া দশা মনে হয়। তিমি আমার চেয়ে কম ভাড়ায় আমার চেয়ে অনেক ভালো বাড়িতে থাকে।
  • hu | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:২৬316086
  • হুচি আম্রিকার দক্ষিনে। তিমি উত্তরে।
  • Abhyu | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:২৪316085
  • কেমিস্ট মানুষ এমনি করছে কেন? স্টোভ খারাপ তো কি? বেক করে নাও। মাছ ভাজা থেকে চিকেন - সব কিছু মচৎকার হয়।
  • Abhyu | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:২২316084
  • কিশমিশ বাদ্দেবেন না। আমি অনেকবার করেছি। বানিয়ে দেখুন, খেয়ে বলবেন। প্রথমবার ভয়ে ভয়ে কিশমিস কম দিয়েছিলাম, পরের বার থেকে ঠিক পরিমাণ দিই। আর গোলমরিচও যেন কম না হয়।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:২১316083
  • ছোটাইদিইইইইইইইইইইইইইইইইইইই,
    তুমি আর আসো না?
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:২০316082
  • কুমুদিইইইইইইইই
    ঃ-)
  • sosen | ০৮ নভেম্বর ২০১৫ ০৮:১৮316081
  • রাঁধতে না পেরে ডিপ্রেসড হয়ে যাই।
    কুমুদির সাথে কতোদিন কথা হয়না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত