এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ১২ নভেম্বর ২০১৫ ০০:৫৬316590
  • এবার শবর আমারো বেশ লেগেছে। এমনিতে গুপির চরম, পুলিশের গাড়ি নেই আফিস নেই, অধস্তন দাদা ডাকে, তবুও সব মিলিয়ে বেশ দেখে ফেলা যায়। দুঃখজনক ভাবে বেশ দেখে ফেলা যায় এমন বাংলা সিনেমাই তো পাই না। যেগুলির কথা শুনি সেগুলো আবার নেটে পাই না। তবে নীতিশিক্ষার বিষয়গুলিতে, সত্যি বলতে কি খুব মোটাদাগের না হলে, আমি সিনেমা দেখতে বসলে এই গূঢ় জিনিসগুলো ধরতেই পারিনা, লোকজন বলে দিলে মনে হয়, তাই তো! আবার অন্যদিকে সাহিত্য বা সিনেমাকে ঠিক জনশিক্ষামূলক পুঁথি হতে হবে তাও মানতে পারি না, তবে হ্যাঁ ব্যক্তিগত জীবনে এইরকম বৈষম্যমূলক ধ্যান ধারনাওলা মানুষের প্রতি শ্রদ্ধায় ভাঁটা পড়ে তা সত্যি।
    আবার শীর্ষেন্দুকে আমি পাগলা সাহেবের কবর, হীরে আংটি, হারানো কাকাতুয়া, গৌড়ের কবচ ইত্যাদির লেখক হিসেবেই চিনি বলে তাঁর সাতখুন মাপও বটে।
    এমন নয় যে শীর্ষেন্দু আড়ে আড়ে এইসবের প্রচার করছেন তা নিয়ে আমি নির্বিকল্পভাব সাজেস্ট করছি, গাল দেওয়াই যায়। আমি যেমন সঞ্জীব চট্টো কে দিই। রুকুসুকু, পেন্টাগন, নির্জন বনপথ, ইতি পলাশ এইসব একসময় অসম্ভব প্রিয় হওয়ার পরও।

    তবে কিনা ঋত্বিক চক্রবর্তীর এতো ভালো অভিনয়, কিন্তু এত দৌড়োদৌড়ির পর পুলিশ এবং অপরাধী কেউই যথেষ্ট হাঁপাচ্ছিলো না বলে ভাবাবেগে একটু আঘাত লেগেছে।
  • Atoz | ১২ নভেম্বর ২০১৫ ০০:৫২316589
  • অনুরাগ কাশ্যপ? আরে ঐ যে ক্যারাটে দিয়ে কুপোকাত করে ফেল্লো তিনদিন ক্যারাটে শিখে? ঐ সিনেমা?

    ঃ-)
  • Tim | ১২ নভেম্বর ২০১৫ ০০:৪৩316588
  • এতজ দিবাকর ব্যানার্জির সিন্মাগুলো দেখেছো? না দেখে থাকলে(ব্যোমকেশ বাদে) দেখো। অনুরাগ কাশ্যপও, বেছে বেছে। ভালো সিন্মা দেখতে চাইলে ভালো সিন্মাই দেখতে হবে, জনরায় গুলায়ো না। ;-)
  • Tim | ১২ নভেম্বর ২০১৫ ০০:৩৮316587
  • যে সিন্মা দর্শককে হাসায়/কাঁদায়/রাগায় বা অন্য কোনভাবে প্রভাবিত করে, তাহাই সার্থক সিন্মা।

    শবরের ডায়লগ, টাইমিং, এক্সপ্রেশন আমার ভালো লেগেছে। গল্পতা পড়িনি খালি সিন্মা দেখে কিছু বলা উচিত না। শুধু এইটুকু বলার, পচাধচা সমাজের প্রতিফলন পচাধচাই তো হবে। সত্যিই তো চারপাশে যা দেখি তাতে ভুলভাল লোকেদের কিছু হয়না। ঃ-)
  • sinfaut | ১১ নভেম্বর ২০১৫ ২৩:৪৩316586
  • টেমপ্লেট।
  • Atoz | ১১ নভেম্বর ২০১৫ ২৩:২৪316585
  • ন্যাকা নাকেশ্বরী র মতন ঐ বুড়োর মেয়ে আবার কাঁদতে কাঁদতে বলছে, "ও(জোর করে যার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিলো সেই দ্বিতীয় স্বামীমহাশয়) কেঁন আঁমায় জোঁর কঁরলো না? কেঁন আঁমায় শুঁধরে দিঁল না?"
    শেষে আবার এক ওড়না দিয়ে ঘোমটা মাথায় দেওয়া মেয়ে মন্দির থেকে পেসাদ নিয়ে বেরিয়ে এই বেচারা পরিত্যক্ত বরটিকে নিজের বর করলো। লেখক উলুটিপালুটি খেয়ে তাকে গ্লোরিফাই করলেন।
    একতা কাপুর তবে কী দোষ করলো, হ্যাঁ?
  • Atoz | ১১ নভেম্বর ২০১৫ ২৩:১৫316584
  • কী বিরক্তিকর, কী বিরক্তিকর!!!!
    এই এবার শবর!
    ম্যারিটাল রেপকে রীতিমতন গ্লোরিফাই করে এক উৎকট কাহিনি! সেখানে এক ব্যাটা বড়লোক বুড়ো জোর করে মেয়েকে বিয়ে দ্যান, মেয়ের আগের স্বামীকে পুলিশ দিয়ে পিটিয়ে পঙ্গু করে দ্যান, নিজে রক্ষিতা রেখে সেখানে পুত্র উৎপাদন করেন ও তাদের নাম কা ওয়াস্তে দুই পয়সা দিয়ে হাত ধুয়ে ফ্যালেন, তবু ব্যাটার কিচ্ছুটি নড়ে না, কিচ্ছুটি হয় না। দিব্যি বুড়ো নেয়ে খেয়ে বুড়ো হয়ে টপ করে মরে যান। লেখক একেবারে উলুতপ্লুত হয়ে এই ব্যাটা বুড়োকে মহান দেখাতে ব্যতিব্যস্ত।
    জাস্ট অসহ্য।
  • dd | ১১ নভেম্বর ২০১৫ ২৩:১৪316583
  • লুরুতে বিষ্টিটা আজকে ছ্যাঁক দিলো। ফলে জমিয়ে রাখা বাজীগুলো আজকেই সবায় ফাটালো।

    সেই আমার শৈশবেই ফানুস ব্যান করে দিয়েছিলো। দু একটা অস্পষ্ট স্মৃতি রয়েছে।

    এবারে দেখলাম (একটাই বাড়ী থেকে) পর পর অনেকগুলো ফানুষ ছাড়লো, জানি না চীনা ব্র্যান্ড কি না।
  • san | ১১ নভেম্বর ২০১৫ ২২:২৪316582
  • :-) :-)
  • ক্রুর সিং | ১১ নভেম্বর ২০১৫ ২২:১২316581
  • আমি তো কিছু বলি নাই?

    (তবে কিনা আমার বাপ, ছেলে, মেয়ে কেউ আইটিওয়ালা নয়। একজনের বয়স ৭০, অন্য দুজন ১৩ আর ৮)
  • san | ১১ নভেম্বর ২০১৫ ২২:০৮316580
  • ওরেবাবা, আমি আইটিওলা নই :-( লিনাক্স বুঝি না :-(
  • ক্রুর সিং | ১১ নভেম্বর ২০১৫ ২২:০৬316579
  • কী লাভ? আবার তো কিছুদিন পরেই ছারপোকায় কাটবে বা উই ধরবে।
  • sm | ১১ নভেম্বর ২০১৫ ২১:৫৩316578
  • ভদ্রমহিলা আদিবাসী। ভিলেজার দের মধ্যে যারা এইসব ঘৃণ্য ক্রিয়া কলাপে যুক্ত; তাদের পরিচয়? তারাও কি আদিবাসী না বেশির ভাগ উচ্কবর্নের?
  • san | ১১ নভেম্বর ২০১৫ ২১:১৭316576
  • অভ্যুদা, আজই অপ্পনের দেওয়া লিং থেকে ইনস্টল করলাম। মনে হচ্ছে সুরাহা হয়েছে। অপ্পনকেও থ্যাংকু।
  • Abhyu | ১১ নভেম্বর ২০১৫ ২০:১৬316575
  • আমি অবশ্য স্যানের প্রবলেমের ব্যাপারে কিছু জানি না, কিন্তু malwarebytes ব্যবহার করে দেখেছিস?
  • robu | ১১ নভেম্বর ২০১৫ ২০:০১316574
  • ঃ-)
  • sinfaut | ১১ নভেম্বর ২০১৫ ২০:০০316573
  • পরে পরে।
  • robu | ১১ নভেম্বর ২০১৫ ১৭:২৩316571
  • ওজিলকে পান্জাবী পড়ে কী লাগছে!!
  • শ্রী সদা | ১১ নভেম্বর ২০১৫ ১৭:০৫316570
  • লুরু থেকে আসার সময় আমাকে বই এবং অন্যান্য জিনিসের লিস্টিওয়ালা এক সুবিশাল চোথা ধরানো হয়েছিল। আজকে কলেজ স্ট্রীট গিয়ে দেখি সব দোকান বন্ধ। অগত্যা একা একাই কফি হাউসে ইনফিউশন আর মাটন ওমলেট খেয়ে ফিরে এলাম। নন ফিল্টার্ড চারু আজকাল একদমই পাওয়া যায়না জেনে দুঃখিত হলাম ঃ(
    অবশ্য ফেরার সময় পাল সুইটসের রাবড়ী নিয়ে এসেছি এক কিলো।
  • pi | ১১ নভেম্বর ২০১৫ ১৫:৫৯316569
  • পাগলু ২ তো ফুলটুস এন্টারটেইনমেন্ট। রাকা ফাকা দেখার থেকে অনেক বেটার।
  • Tim | ১১ নভেম্বর ২০১৫ ১২:১২316566
  • না না roar ভিডোতে কভার করে দিছে। বাঘের গলায় লকেট, কুমীরকে দাঁত মাজানো হাতিকে নেল্পালিশ সব আছে
  • ক্রুর সিং | ১১ নভেম্বর ২০১৫ ১২:১২316567
  • মুহাহাহাহাহাহাহা @ স্যান

    ইয়ে - ওয়ানপ্লাস নিয়ে কারো ফীডব্যাক হ্যাজ? ওয়ানপ্লাস এক্সটা হেব্বি দেখতে লাগলো, একদম একটা স্লীক কালো জাগুয়ার (গাড়ি) :-p
  • Arpan | ১১ নভেম্বর ২০১৫ ১২:০৭316565
  • হাওয়াই চটি মিস করে গেছে। ডিটেলিঙের দিকে নজর নাই কারো।
  • Tim | ১১ নভেম্বর ২০১৫ ১২:০৫316564
  • দিদি এই গানটা শিখে নিলে পারে। থিম, নীল-সাদা সব মিলে যাচ্ছে ঃ-))
  • san | ১১ নভেম্বর ২০১৫ ১১:৫৮316563
  • দেখি এইটা ট্রাই করে
  • Arpan | ১১ নভেম্বর ২০১৫ ১১:৫১316560
  • তার একটাই মানে হতে পারে রে তোপসে।

    স্বস্তিকার বাবা আসলে স্বস্তিকার বাবা নয়।

    এই রহস্যটা গল্পের শেষে টাঙিয়ে দিয়ে ছবি শেষ করতে হয়। যাতে করে হিন্ট দেওয়া যায় আমি বা আমার থেকেও বড় কোন হনু পরিচালক এসে শবর-২ এর কাজে হাত দেবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত