এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১২ নভেম্বর ২০১৫ ০৭:১৯316620
  • সকালবেলায় টাইমস অফ ইন্ডিয়া খুলেই ধাক্কা। এবার গিরীশ কারনাডকে টুইটারে ডেথ থ্রেট দেওয়া হল কালবুর্গির উদাহরণ মনে করিয়ে দিয়ে!
  • সে | ১২ নভেম্বর ২০১৫ ০৩:২৯316619
  • ডিঃ - আগের পোস্টের "আমি" একটি প্লেসহোল্ডার মাত্র। আমি নিজে নই। এবং ইংরিজিভাষী দেশেও থাকিনা, ওরকম দেশে পড়শুনো করিনি।
  • সে | ১২ নভেম্বর ২০১৫ ০৩:২৬316618
  • ইংরিজি না জানাটা বিরাট অসুবিধে দেশে। বিশেষ করতে ভালো চাকরি পেতে। নানারকম কাজেও। বিদেশে বসে আমরা এটা ফীল করতে পারব না। আমাদের অধিকাংশ যারা বিদেশি থাকি, ইংরেজি ভাষার দেশে উচ্চশিক্ষা করতে যাবার আগে TOEFL, IELTS, CPE র চৌকাঠ ডিঙিয়েই গেছি। তারপরেই, "কই সেরকম ইংরেজি জানিনা তো!" বলাটা সত্যের অপলাপ বা ইচ্ছে করে ন্যাকা সাজা। যারা চাকরি করি ইংরেজিভাষী দেশে, তারাও ইংরেজি জানি। না জানলে চাকরি থাকবে না বা ও দেশে থাকতে থাকতে ঐ পরিবেশে সকলের সঙ্গে কথাবার্তা বলতে বলতে ইংরেজি শিখে গেছি। হয়ত ইংরেজিতে গল্পের বই লিখতে পারব না, কিন্তু জানি।
    সেই তুলনায় দেশের সাধারন বাংলা মিডিয়াম পাশ করা ছেলেমেয়েরা ইংরিজি জানে না। এখন আমি তর্কের খাতিরে ডাঁট মেরে বলতেই পারি, আমিও বাংলা মিডিয়াম কিন্তু কই আমার তো ইংরেজিতে কাজ চালাতে অসুবিধে হয় না! এটাও তাহলে আমার ন্যাকামি ও আত্মশ্লাঘাই হবে। হয় আমি স্কুল জীবনেই যত্ন করে আলাদাভাবে ইংরেজিটা শিখবার সুযোগ পেয়েছিলাম, নয় পরে গাঁতিয়ে শিখে নিয়েছি, নয় স্রেফ গুল মারছি।
    দেশের সাধারন বাংলা মিডিয়াম থেকে পাশ করা ছেলেপুলের, যাদের বাড়ীতে আলাদা করে দেখিয়ে দেবার কেউ ছিলো না, বা আলাদা করে ইংরেজিটা শিখবার সুযোগ পায় নি, তাদের ইংরেজির অবস্থা খুবই খারাপ।
  • Atoz | ১২ নভেম্বর ২০১৫ ০৩:১৪316617
  • ফ্রেঞ্চ না জানলেও এইরকমই হয়। ঃ-)
  • lcm | ১২ নভেম্বর ২০১৫ ০৩:১০316616
  • ইংরেজি না জানলে - ইংরেজি শুনতে, পড়তে, বলতে এবং লিখতে একটু অসুবিধে হয়। তবে অনেকে এসব অসুবিধে তেমন গ্রাহ্য করে না।
  • Atoz | ১২ নভেম্বর ২০১৫ ০৩:০৮316615
  • একদম মায়া। সবই ছবি একই ছবি, সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান। সমস্ত পাত্র ও এক।
    ঃ-)
  • Tim | ১২ নভেম্বর ২০১৫ ০৩:০৭316614
  • ইংরেজি না জানলে আমাদের দেশে সম্মান পাওয়া যায়না, এটা তো সত্যি। অস্বীকার করার জায়গা নেই। এবার কেউ কেউ সেই ফেক সম্মানের ধার ধারবেনা তাও ঠিক আছে, কিন্তু তারা ব্যতিক্রমী, ম্যাচিওর্ড এবং কনফিডেন্ট মানুষ। কাল্পনিক চরিত্র ব্যতিক্রমী হতেও পরে, আবার নাও হতে পরে। এই আর কি।
  • lcm | ১২ নভেম্বর ২০১৫ ০৩:০৫316613
  • এই সেল্ফি, এই কোটি কোটি আবেগলুপ্ত ডিজিটাল ছবির আদান প্রদান - এ সব সময়, সব মায়া, সব কাল... কাল অতি বিচিত্র বস্তু।
  • Atoz | ১২ নভেম্বর ২০১৫ ০৩:০১316612
  • ওতে একধরণের হীনম্মন্যতাও প্রোজেক্ট করা হয়। ঐ "ক্যা করে গরীব আদমি হুজৌর" টাইপের একধরনের ইয়ে। প্রিভিলেজ্ড আর নন-প্রিভিলেজড দের আমরা-ওরা টাইপ কেস। ঐ আরকি ইংলিশ মিডিয়ামের ভগবানরা অনুগ্রহ করবেন আর বাংলা-মিডিয়ামের দাসেরা তাঁকে সেবা টেবা করে কোনোক্রমে তরবে।
    ঐ আগের ঝিঙ্কাচিকা কেসটাতেও তাই ছিল। ঐ বাংলা মিডিয়ামের নেপো-টাইপ ছেলেটা শেষে ইংলিশ মিডিয়ামের পরমার অনুগ্রহ পাইয়া তরিল।
    ঃ-)
  • Tim | ১২ নভেম্বর ২০১৫ ০২:৫২316611
  • উফ কি বিশ্রি একটা সেমিনার। যাগ্গে হুতোদা সমস্ত গুছিয়ে লিখে দিয়েছে। পীড় হুতোদার মঙ্গল করবেন।

    আর ব্যাপারটা ঠিক ভাষা জানা না জানার না। অজুহাতের গল্প। আমরা অনেক সময় নানান খোঁড়া অজুহাত দিই, অনেক সময় জেনেশুনেও। শবর নিজেও তো বাঃমিঃ।
  • সে | ১২ নভেম্বর ২০১৫ ০২:৩৯316610
  • হ্যাঁ। রূপান্তরকামিতা। ঠিক। ওটা নিয়ে কিছু বলবার নেই।রূপান্তরকামিতার বিরুদ্ধে কোনো কিছু বলছি না একেবারেই। কিন্তু সেই রূপান্তরকামিতার হাত ধরে জিনিসটা নিজেকে সেক্সি বানানোর দিকে চলে যায় নি কি? বাচ্চা ছেলেটির বদলে একটা বাচ্চা মেয়ে করলেও কিন্তু জিনিসটা একই থাকতো। কিছু জিনিস ঘেঁটে গেছে ঐ ছবিতে। অন্ততঃ আমার চোখে সেরকম লেগেছে।
  • সে | ১২ নভেম্বর ২০১৫ ০২:৩৪316609
  • সব ছবিতে তো স্কোপ থাকে না। একটা ডিটেকটিভ ছবিতে ডিটেকটিভের সাইডকিক্‌ ইংরিজি ভালো করে জানে না, একটা কমিক চরিত্র। এইটুকুই।

    কিন্তু জোয়া আখতারের শীলা কি জওয়ানি দেখবার সময় একটা খটকা তো ছিলো। সিনেমাটাতে প্রোমোট করা হচ্ছে বাচ্চাদের নিজেদের ইচ্ছে, তাতে অভিবাবকদের সর্দারি বাজে ব্যাপার। এই অবধি ঠিক আছে। এমনকি পুত্র সন্তান নাচলে বা মেয়েদের পোশাক পরলে বাবা সেটা মেনে নিচ্ছে না, ছেলেকে জোর করে ফুটবল খেলাচ্ছে, অবশ্যই সেটা ছেলের ইচ্ছের বিরুদ্ধে। কিন্তু এই করতে করতে একটা স্টেজে যখন ছেলেটা শীলা কি জওয়ানি নাচছে তখন কি কর্পোরেট পিডোফিলিয়ার ডোমেইনে জিনিসটা চলে যাচ্ছে না? সেইটে নিয়ে আমার সন্দেহ আছে। কিংবা কুইন সিনেমায় রাণীর ছোট্টো ভাই ফ্যাভিকলওয়ালা জোকস শোনায়। অবশ্যই খুবই ইনোসেন্ট জোক। সেক্ষেত্রে জিনিসটা ইনোসেন্টই রয়ে গেছে।

    আজকালকার শিশুদের মধ্যে নিজেকে "সেক্সি" হিসেবে প্রোজেক্ট করবার টেন্ডেন্সী বেশ ভালো করেই প্রকাশ পায়। বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হচ্ছে তাদের জন্যে এবং নানাভাবে তাদের লেলিয়ে দেওয়া হচ্ছে সেগুলো কিনতে ইস্তেমাল করতে। এই ট্রেন্ডের মধ্যে পড়ে গিয়ে তারা সেগুলো করছে ও। না করলে নিজেদের বন্ধুমহলে টিঁকে থাকার অসুবিধে। বা খিল্লিত হবার সম্ভাবনা প্রবল। নিয়মিত টিভি শো দেখছে, রিয়েল লাইফ শো, কী সব আছে বিগ ব্রাদার না কী সব নাম। সেই থেকে আবার অদ্ভুত একটা টোনে "অ" বলা প্র্যাক্টিস করেছে কিশোরীরা। কলকাতায় খুব চলছে এই "অ" বলাটা। কে কত অ্যাকিউরেটলি নিখুঁত টোনে "অ" বলতে পারে তার ওপরেও তাদের মধ্যে কে কতটা সেক্সি, সেই নিক্তিতে মাপা হয়ে থাকে। আরো অনেক কিছু আছে। এগারো বারো বছরের মেয়েদের মধ্যে ড্রেস, ক্লিভেজ (যদিও কিসুই প্রায় নেই) দেখানো, কায়দা করে দাঁড়িয়ে সেলফি নেওয়া, তারপরে দুই হাতের কায়দায় হার্ট সিম্বল করে আরো কতো কিছু। কে কতটা সেক্সি হিসেবে নিজেকে প্রোজেক্ট করবে সেই নিয়ে হুড়োহুড়ি। ভালো কি খারাপ তা জানি না। তবেই এটাই ট্রেন্ড।
  • mumu | ১২ নভেম্বর ২০১৫ ০২:১৭316608
  • জোয়া আখতারের সিনেমাটি তে বাচ্চাটির মধ্যে লুকোনো রুপান্তরকামিতা কে দেখানো হয়েছে, এটা ঠিক সেক্ষ্যুয়াল কুপ্রভাব বলে আমার মনে হয়নি তো
  • Atoz | ১২ নভেম্বর ২০১৫ ০২:১০316607
  • এইসব নিয়ে বানালে খুব সিরিয়াসলি বানানো উচিত, সত্যি সত্যি ইংরেজী উঠে গিয়ে ঝামেলাগুলো কী কী হয়েছিলো, কারা কীভাবে সাফার করলো, এইসব নিয়ে। ফ্যাশনের ব্যাপার তো না, রুটিরুজির ও কোনো ক্ষেত্রে আরো গভীর ব্যাপার এসব।
  • সে | ১২ নভেম্বর ২০১৫ ০২:০৯316606
  • শীলা কি জওয়ানি কতটা বাচ্চাদের প্রভাবিত করে সেটা অবশ্য অন্য সিনেমা। জোয়া আখতারের শর্ট ফিল্ম। বোম্বে টকিজ এর একটা।
  • সে | ১২ নভেম্বর ২০১৫ ০২:০৭316605
  • জগবন্ধু স্কুল।

    ঠিকই তো। একটা সময়ে ইংরিজি উঠিয়ে দেওয়া হয়েছিল। তবে এই পার্টটা হীরাভ তে যাওয়া উচিৎ।
  • Atoz | ১২ নভেম্বর ২০১৫ ০১:৪৫316604
  • আর এই হয়েছে এক নতুন ফ্যাশন টালিগঞ্জে সিনেমাপাড়ায় বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম নিয়ে। সুবিধে পেলেই গুঁজে দেয়। বেচারা অ্যাসিস্ট্যান্ট কাঁচ্মাচু মুখ করে "ক্যা করে গরীব আদমি হুজুর" স্টাইলে বসকে বলে, "বাংলা মিডিয়াম স্যর।", তখন বস সহৃদয় হয়ে ওকে ইংরেজী শেখাতে বসেন ফোন খুলে।
    এর আগে আরেকটা কী যেন সিনেমাতে এক ঝিংকাচিংকা ইংলিশ মিডিয়াম ট্যাংশ মেয়েকে একজন উস্খুখ্স্কো কেয়্যারলেস বিউটি ছেলেও এইরকম কী একটা বলছিল।
  • r2h | ১২ নভেম্বর ২০১৫ ০১:৩৬316603
  • এটা মানছি। কাজের আর ব্যাক্তিগত জীবনের আচরণের প্রভাব এক রকম অভিঘাতের নয়।

    তুলনাটা মোটে ঠিক হয় নি ঃ/
  • san | ১২ নভেম্বর ২০১৫ ০১:১৮316602
  • আরে থ্যাংকু থ্যাংকু।
  • Atoz | ১২ নভেম্বর ২০১৫ ০১:১৭316599
  • তফাৎটা হলো, রবীন্দ্রনাথের মেয়ের বিয়ে বিষয়ে খুব কম লোকেই জানে। ওনার কোনো ছেলেমেয়ে না থাকলেও কিছুই আসতো যেত না ওনার কাজের। কিন্তু শীর্ষেন্দুর ক্ষেত্রে তা না। ওনার লেখা প্রায় প্রতিটা বয়স্ক কাহিনি থেকে ঐ "অনুলোম বিলোমের ফান্ডা" বেরোতে থাকে।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ০১:১৭316600
  • ক্যারাটে মুভি।



    @স্যান
  • san | ১২ নভেম্বর ২০১৫ ০১:১৭316601
  • কিন্তু তাতেও শেষরক্ষা হল কই, হোলি আর দিওয়ালি গুলিয়ে গ্যাছে :-(
  • সে | ১২ নভেম্বর ২০১৫ ০১:১৬316598

  • এটাও
  • san | ১২ নভেম্বর ২০১৫ ০১:১৫316597
  • দিওয়ালি বললে বাঙালিরা প্রচণ্ড রেগে যায় :-D
  • Atoz | ১২ নভেম্বর ২০১৫ ০১:১৩316595
  • না না ওড়াবো না, ওড়াবো না, ওড়াবো ক্যানো? পেলেই দেখে নেবো।
    ঃ-)
  • সে | ১২ নভেম্বর ২০১৫ ০১:১৩316596


  • অনুরাগ কাশ্যপের ছবি
  • r2h | ১২ নভেম্বর ২০১৫ ০১:১২316594
  • আরে না দিওয়ালি তে তক্কো করা যায়। হোলিতে যায় না।

    আর, দিওয়ালী আবার কি অ্যাঁ? বলি তিন দিন দিল্লীর উপকন্ঠে থেকে এই উন্নতি হয়েচে? দেওয়ালী, দীপাবলী, শ্রী শ্রী ১০৮ শ্যামাপূজা, এইসব বলতে পারোনা?
  • san | ১২ নভেম্বর ২০১৫ ০১:০৫316593
  • হুতোদা মাঝখান থেকে আমাদের খানিক প্যাঁক দিয়ে নিল। সে দিক। দিওয়ালি বলে কথা। ঝগড়া কত্তে নাই।

    ওদিকে ফেবুতে বিবিধ ভেজিটেরিয়ান মানুষ খুব রেগে প্রচার করে চলেছেন - যারা নন ভেজ খায় ওদিকে শব্দহীন দিওয়ালি চায় তারা হিপোক্রিট। ভয়ে পালিয়ে এলাম। খুবই গন্ডগোলের কেস।

    ইয়ে এতোজ, ক্যারাটের কেসটা জানিনা। তবে অ কা যা যা দেখেছি তার বেশিরভাগই ভাল লাগে। আগেই উড়িয়ে দিওনা যেন। দেখো।
  • r2h | ১২ নভেম্বর ২০১৫ ০১:০০316592
  • মোটমাট ব্যাপারটা হল, রবীন্দ্রনাথ মানেই তো 'সেই যে লোকটা পণ দিয়ে বাচ্চা মেয়ের বিয়ে দিয়েছিলো?' নয়। তার বাইরেও গুচ্ছ কিছু আছে। তেমনই শীর্ষেন্দুকেও ঠিক, 'ঐ যে অনুকূল ঠাকুরেরে ভাব প্রচার করেন?' কিংবা 'সেই যে অনুলোম বিলোমের ফান্ডা ওলা লোকটা' বলে মানতে পারিনা। ঐটুকু দেখলে খন্ড দেখা হয়।
    দেখা যেতেই পারে, তবে টুকটাক ভালো জিনিস মিস হয় আরকি।
  • san | ১২ নভেম্বর ২০১৫ ০০:৫৮316591
  • অনুরাগ কাশ্যপ ? ক্যারাটে ??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত