এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৩ নভেম্বর ২০১৫ ০১:৩১316800
  • তবে সম্প্রতি দু একজন বন্ধুকে সন্তানহারা হতে দেখলাম। সে দেখে যা বুঝেছি তাতে এটুকু সার-জীবনের সংগ্রাম আরেকটু কঠিন।
  • Bratin | ১৩ নভেম্বর ২০১৫ ০১:৩০316799
  • এগ্রিড পিপি। ঃ))

    তবে ভালো লাগাটা জরুরী। দেখো না আমি এই বয়েসেও এখনো টিচিং এ যাবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্পূর্ণ অনিশ্চিত জীবন জেনেও।
  • sosen | ১৩ নভেম্বর ২০১৫ ০১:২৮316798
  • আমি আইটির লোকেদের জন্য দুঃখ করছিলাম, কাজেই এপার ওপারের কিছু নেই।
  • kc | ১৩ নভেম্বর ২০১৫ ০১:২২316797
  • অরুণ শৌরি একটা বই লিখেছেন, নাম হল এমিন্টেট হিস্টোরিয়ানস, দেয়ার টেকনোলজি, দেয়ার লাইম, দেয়ার ফ্রড। বামপন্থি ঐতিহাসিক দের ভালো ম্যালাইন করে লেখা নাকি। কেউ নরম কপি পেলে আবাজ দিবেন প্লিজ। আরেসেসের ডিজাইন বুঝতে বইটা নাকি অবশ্যপাঠ্য।
  • pipi | ১৩ নভেম্বর ২০১৫ ০১:১৫316796
  • কি মুশকিল! এপার ওপারের কোশ্নো আসছে কোত্থেকে? আগেই তো লিখলাম এখন জীবণসংগ্রাম ইজ ইকুয়ালটু চাকর জনিত সংগ্রাম হয়ে গেছে, সে যে চাগ্রীই হোক। এক্সেপশন হয়তো আছে কিন্তু সেটা এক্সেপশনই।
    আর আমার মত লোক, যারা কাঠবেকার, তাদের কাছে চাগ্রী পাওয়াটাই একটা পুরোদস্তুর যুদ্ধ! তারপর পেলে সেটাকে টিকিয়ে রাখার যুদ্ধ। মোট কথা ঐ যুদ্ধ করেই জীবণ যাবে! এখন কেউ যদি এই সহজ সত্যিটাকে দুঃখবিলাস বলে তো তার অভিরুচি। তবে আমার অন্তত ভাল লাগে না এই নিরন্তর যুদ্ধ। বাবার জমিদারি কি গৌরী সেন থাকলে অনেক দিন আগেই সারেণ্ডার করে ফেলতুম, সাফ কথা।
  • Bratin | ১৩ নভেম্বর ২০১৫ ০১:০২316795
  • জোকস অ্যাপার্ট, সোসেন আর পিপি কে এখন কোন জব ই বোধহয় আর পুরোপুরি রিল্যাক্সিং মোডে নেই। কালী পুজো তে ভাই র এক বন্ধু এসেছিল, ও বার্কে কাজ করে। বললো ওদের জীবনেও ভালো ই চাপ। অতএব বন্ধুগন মনে রেখো " নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারে তে সর্বসুখ আমার বিশ্বাস"
  • ঈশান | ১৩ নভেম্বর ২০১৫ ০১:০০316794
  • বিপের টইয়ে লিখতে হবে। কালীপুজোর এই নব ফাল্গুনের দিনে।
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৫ ০০:৫৫316792
  • স্বয়ং মা কালী ওঁদের শাড়ী পরিয়ে দিয়েছেন। সবদিক তো তাঁকেই দেখতে হয়, হ্যাপা কি কম?
    ঃ-)
  • Bratin | ১৩ নভেম্বর ২০১৫ ০০:৫৫316793
  • বিপ দা দুঃখ পাবে বলে ও দিন শাড়ি পরা শিখবে না? এ কী কথা!! ঃ))
  • pi | ১৩ নভেম্বর ২০১৫ ০০:৫৩316791
  • কালীপুজো ইভে শাড়ি পরা শিখলো ! বিপদা খুবই দুঃখ পাবেন।
  • Bratin | ১৩ নভেম্বর ২০১৫ ০০:৫০316790
  • দুষ্টু কবি একেই কয়েছেন " দুঃখবিলাস" ঃ)
  • Div0 | ১৩ নভেম্বর ২০১৫ ০০:৪০316789
  • অ্যাডাম স্যান্ডলার লোকটা অভিনয় যত দেখছি, কীপস আউটশাইনিং হিজ আর্লিয়ার ওয়র্কস, প্রত্যেকবার, ফেইলপ্রুফ ভাবে।
    আপাততঃ যাদের হাতে সময় আছে (বা পরে হবে) তাদের (অলরেডি না দেখে থাকলে) এই সিনেমাটার রেকো দিয়ে গেলাম-

    http://www.imdb.com/title/tt1201167/

  • ঈশান | ১৩ নভেম্বর ২০১৫ ০০:৩৫316788
  • আর আপনারা দিব্বি আছেন তো। খাচ্ছেন দাচ্ছেন, চাগ্রি বাগ্রি করছেন, সারাদিন এত দুঃখ করেন কেন? বেশি দুঃখ করলে ব্যাদনার রোগ হয়ে যাবে। অল্প করে করুন, মন ঠিক থাকবে।
  • ঈশান | ১৩ নভেম্বর ২০১৫ ০০:৩১316787
  • আপিসে দিওয়ালি লাঞ্চ করে এলাম। ফিরি নয়, দস্তুর মতো চাঁদা দিয়ে। সে এক অপূর্ব দৃশ্য। ঘরময় সেতার বাজছে, টেবিলে টেবিলে প্রদীপ। মহিলারা ঝিমিকি শাড়ি পরে লাফালাফি করছেন। এমনকি সাদা মহিলারাও, যেন মেক ইন ইন্ডিয়া (মোদির জয় হোক)। কে শাড়ি পরা শেখালো, কে পরিয়ে দিল ঈশ্বরই জানেন। সবার মাঝখানে নতমুখে আমি খেয়ে দেয়ে চলে এলাম। কালীমূর্তি অবশ্য কোথাও ছিলনা। সে শুধু টইতে আছে।
  • Div0 | ১৩ নভেম্বর ২০১৫ ০০:৩০316786
  • এগুলোর হলো টা কী! কন্টিন্যুয়াস ফাইট করতে অসুবিধে কোথায়! রুটিন মনোটনি থেকে বেরিয়ে না আসতে চাওয়ার কারণটাই বা কী। ডাল, গ্লুমি হতে চাইলে দৈনিক উপাদান কিছু কম পড়ে নি। তার চাইতে ফাইট করা ভালো। টেক হিটস, দেন হিট ব্যাক। জিনামিদো।
  • sosen | ১৩ নভেম্বর ২০১৫ ০০:২০316785
  • সেই। টাকা তো কেউ দেবেনা, বরম তুলে নিলে শান্তি পাই এবার
  • aka | ১৩ নভেম্বর ২০১৫ ০০:০৮316784
  • কনস্ট্যান্ট নিজেকে প্রমাণ করেই যেতে হবে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে। ভালো কোডার বা ভালো রিসার্চার বা ভালো টীচার, ক্রমে ভালো ম্যান্জার, ভালো পার্টনার, ভালো বাবা, ভালো সিটিজেন, আর এর অনেকটাই সাবজকেটিভ। তুলে নে মা তুলে নে, নয়ত টাকা দে। টাকা থাকলে সাতখুন মাপ। বুঝেশুনে দিস, বুঝিসই তো বিলিয়নের কমে কিসু হবে না।
  • pipi | ১২ নভেম্বর ২০১৫ ২৩:৫৮316783
  • ঠিক। সেফ অপশান যেদিন পায়ে ঠেলেছিলাম সেদিন উপরে বসে কেউ বোধহয় মুচকি হেসেছিল - ফায়ার বল এত অ্যাট্রাকটিভ লাগে তো আগুনে ঘেরাও হয়ে দ্যাখ কেমন লাগেঃ-) এখন ক্লান্ত লাগে। তবে সুখের কথা এই, জেদটা এখনো পুরোপুরি ফুরোয় নি। তবে একদিন না একদিন ফানুসের মত সেটাও ঠিক ফুরিয়ে যাবে। গৌরী সেনকে পেলে বড় ভাল হতঃ-)
    হু, হাঁড়িকাঠে মাথা গলালেই কি আর ঘ্যাচাং ফু হয়? যাতে না হয় সেটাই কর আমাদের ভুলগুলোর থেকে শিখে।

    ব, শেখার কোন বয়স নেই সেতো ঠিক রে বাপু কিন্তু শিখতেই যে আর ভাল লাগে না। কাল একজনের সাথে লাঞ্চ অ্যাপো আছে যিনি PhD, J.D., MBA তিনটে ডিগ্রীধারী! মানে কিছু না হলেও ১১ বছর ক্লাস করেছেন! তাঁকে আমি শুধু জিজ্ঞাসা করতে চাই তাঁর এই ধূমকেতু হবার কারণটা কি?

    anag, স্ট্রাঙ্ক অ্যাণ্ড হোয়াইটের ঐ বইটিই তো সম্বল। বাকীদেরও রেকো করলুম যদি কখনো প্রয়োজন হয়। পাতলা চটি বই কিন্তু পুরো খনি। তবে বেসিক গ্রামার আগে একটু জানা থাকতে হবে।
  • sosen | ১২ নভেম্বর ২০১৫ ২৩:২৯316782
  • হুচি অন্যদের কথা জানিনা। আমার এই কনস্ট্যান্ট নিজেকে প্রমাণ করার খেলার পক্ষে বয়েস বেশি হয়ে গেছে, ইচ্ছেও কমেছে তার উপর দুর্ভাগ্যবশত খুব খারাপ ওয়ার্কএনভায়রনমেন্ট পাচ্ছি। কাজ ভালোবেসে করার মতো মোটিভেটেড হচ্ছিনা আদৌ। নিরুপায়, করছি, কারণ নিরাপদ অপশনগুলো নিইনি এবং একটা মাসও অফ নিয়ে চাকরি খোঁজার লাক্সারি নেই। অত্যন্ত খারাপ বস, শুধু ব্যবহারে নয়, বোকা এবং অ্যারোগ্যান্ট। মাইক্রোম্যানেজার। এসব নিয়ে ঘেঁটে থাকি। কম্প্লেন একটু বেশি হয়ে যায় বোধহয়। তবে ঐ তখন যেটা লিখেছিলাম সেটা ঐ আইটিদের কথোপকথন পড়ে। ওদের আরো বেশি চাপে মনে হয়। তাই।
  • anag | ১২ নভেম্বর ২০১৫ ২৩:১১316780
  • @quark, রেকর্ড শোনেন নাকি? তুলনা দেখে জানতে ইচ্ছে হল। সত্যি হলে হেভি ব্যাপার।

    @pipi, আমার মনে হয় আপনার কাজের জন্য অন্য একটা বই দেখা উচিত। Elements of Style - Strunk and White।
  • Atoz | ১২ নভেম্বর ২০১৫ ২৩:০৯316779
  • "দোলে দোলে"( বা এইরকমই কিছু ) বলে একটা গান আছে। ঃ-)
  • aka | ১২ নভেম্বর ২০১৫ ২৩:০৭316778
  • কিছু কিছু কফি এত কড়া। সকাল সকাল কফি খেয়ে কেমন দুলে চলেছি।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ২২:৫৫316777
  • স্ট্যানলি অনেক দূর।

    আপাতত ফ্লিপকার্টে একটা পেয়েছি।
  • san | ১২ নভেম্বর ২০১৫ ২২:৫৩316776
  • তক্ষকটা দেখে গা শিরশির কচ্ছে
  • Div0 | ১২ নভেম্বর ২০১৫ ২২:৫০316775
  • আমাকে হ্যাসল খানিক পোয়াতে হয়েছিল সুতরাং একেবারে ফ্রী নয়। :p
    তবে প্রডাক্ট/সাপ্লায়ার'এর উপ্রে খানিকটা ডিপেন্ড করে। বেস্ট হয় যদি স্ট্যানলি'তে গিয়ে মাল নিজের চোখে একবার দেখে নাও।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ২২:৪৮316774
  • ঃ)))))
  • Div0 | ১২ নভেম্বর ২০১৫ ২২:৪৬316773
  • অ্যাতো বড়ো! এ তো গডজিলা!!
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ২২:৪৪316771
  • হ্যাসল ফ্রি রিটার্ন?
  • Div0 | ১২ নভেম্বর ২০১৫ ২২:৪৪316772
  • অটোমান মানে অ্যাসেম্বল/ইনস্টল করার কিছু নেই। ট্রাই করে দেখো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত