এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ১৪ নভেম্বর ২০১৫ ২১:২৭316950
  • বললে বিশ্বাস করবে না আমি দোল হাফ প্যান্ট পরে খেলে থাকি।

    নেক্সট ইভেন্ট কালকে পুজো উপলক্ষ্যে পাড়ায় সবাই মিলে খাওয়া। আর রাতে বিদ্যুতের বাড়ি তে স্কুলের বন্ধু দের বিলেটেড বিজয়া সন্মেলনী।

    ( কিন্তু নাপানোর সুযোগ নেই!! ঃ(( )
  • robu | ১৪ নভেম্বর ২০১৫ ২১:২৫316949
  • আমি পুরো খেলাটাই দেখেছি। কিছু বোঝাই যায়নি। পরে শুনি এই অবস্থা। জিরু আর জিনিয়াক গোল করেছিল। মারিও গোমেজ বহুদিন বাদে খেলতে নেমে যথারীতি ৩ টে গোল মিস করেছে।
    মাঠের দর্শকেরা পরের দিকে কিছু আন্দাজ করেছিলেন মাথার ওপর হেলিকপ্টার চলতে দেখে। খেলা শেষ হবার পর ঘোষণা হয়, সেই থেকে জানা যায়।
    অদ্ভুত এই নিউজ চ্যানেল গুলো।
  • | ১৪ নভেম্বর ২০১৫ ২১:২৩316948
  • পাতলা সোয়েটার !! এরপর মনে হয় ফ্লানেলের শার্ট আসবে, তারপর স্যান্ডো গেঞ্জি। মামা পল্লবিত হতে ২ সালমন খানে রূপান্তরিত হবেন!
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৫ ২১:১৯316947
  • এবিপি আনন্দ আগে বলছিল ম্যাচ পরিত্যক্ত। এখন বলছে ফ্রান্স দুই গোলে জিতেছে।
  • | ১৪ নভেম্বর ২০১৫ ২১:১৮316946
  • তিমি,সবটাই হাতি দর্শন। আমেরিকায় অনেকেরই পালিশের নীচে অত্যন্ত কটকটে বর্ণবিদ্বেষ।সাদা,কালো,হিস্প্যানিক,ভারতীয় ... ভালো মন্দ সবারই আছে।
    আমি যাদের কথা বলছি, তারা এদেশে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে 'বেঁচে' আছেন।এরকম মানুষ সমস্ত উন্নত দেশের শরণার্থীদের মধ্যে আছেন।
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৫ ২১:১৭316945
  • এ বাবা। সেই মামুর গল্প মনে পড়ল। তেলের জায়গায় গাড়িতে জল ভরেছিল। রোডসাইড অ্যাসিস্টেন্স পাশের শহরে গিয়েছিল। মামু পাতলা সোয়েটার পরে বরফের মাঝখানে।
  • Tim | ১৪ নভেম্বর ২০১৫ ২১:১৫316943
  • বেস্পতিবার তেরো ঘন্টার একটা স্পেল শেষে দোকান বন্ধ করে লটে এসে দেখি গাড়ি মৃত। সকালে হেডলাইট অফ করতে ভুলে গেছিলাম। ফিল্স লাইক মাইনার ৫ কি ৬। রোডসাইড অ্যাসিস্টেন্স ঝোলালো। মিনিট পঁয়তাল্লিশ পরে জমে অপেক্ষা করে কোনক্রমে পালিয়ে বাস ধরে বাড়ি এলাম মধ্যরাতে। খাঁটি দেজা ভু!! ঃ-)
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৫ ২১:১৫316944
  • এদিকে ফ্রান্সে আক্রমণের পরে কলকাতায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবিপি আনন্দ ওদের আইসিস না বলে আই এস আই এস বলছে। ISI(S) ভাবছে কিনা কে জানে। বলে দিল হয়তো S ফর সুবিধাবাদী, আর ISI হল পাকিস্তানের। CPI(M) দেখে অভ্যস্ত।
  • Tim | ১৪ নভেম্বর ২০১৫ ২১:১১316941
  • সব থেকে শস্তা হলো আল্ট্রা মোবাইল। কী কলই বানিয়েছে।
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৫ ২১:১১316942
  • টেক্স্ট নাই, ডেটা প্ল্যান নাই, স্মার্ট ফোন নাই (কিপ্পুস)
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৫ ২১:০৯316940
  • সস্তার প্ল্যান। সেই ২০০৩ সালে নিয়েছিলাম। বদলাই নি।
  • Tim | ১৪ নভেম্বর ২০১৫ ২১:০৭316937
  • প্রিপেড মনে লয়
  • Tim | ১৪ নভেম্বর ২০১৫ ২১:০৭316938
  • প্রশংসার হেলাফেলা কেমন খেতে?
    হুঁ, উইকেন্ডেই করবো।
  • sosen | ১৪ নভেম্বর ২০১৫ ২১:০৭316939
  • অভ্যুদার কেন এখনো ডে নাইট উইকেন্ড মিনিট? আনলিমিটেড নয় কেন!
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৫ ২১:০১316936
  • আমিই টইতে তুলে দিলাম। জানবেন প্রশংসা আমি মোটেও হেলাফেলা করি না। (তবে কিনা রেসিপির ক্রেডিটটা আমার বউয়ের প্রাপ্য হয়।)

    তিমি উইকেণ্ডেই কল করিস। ডে টাইম মিনিট ফুইরে গেছে।
  • kk | ১৪ নভেম্বর ২০১৫ ২০:৫৬316933
  • অভ্যু,
    আমি ধনেপাতার প্রাণহরা বানিয়েছিলাম। অতি মচৎকার হয়েছিলো।গুনে গুনে সতেরোটা ধন্যবাদ দিলাম:)।টইটা খুঁজে পেলামনা,তাই এখানেই লিখলাম।
  • Tim | ১৪ নভেম্বর ২০১৫ ২০:৫৬316934
  • অভ্যু, হ্যাঁ। তোদের খবর কী? তোকে ফোনে করবো শিগ্গির। কথা আছে।
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৫ ২০:৪৯316932
  • অক্ষদা আর সিকির কি খবর? দেখছি না মনে হচ্ছে।
    ব্রতীন্দার নেকস্ট হাপ প্যান্ট পরে নাপানোর ইভেন্ট কি? দোল?
    কুমুদির নতুন গল্প কই?
    মল্লিকা ধর পূজাবার্ষিকীতে যে ভালো ভালো লেখা লিখছেন সেগুলো এখানে দেওয়া যায় না? নাকি উনি এখানে ধরা দেবেন না?
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৫ ২০:৪৪316931
  • টিম ভালো আছিস? হুচিপিপি চিকেন বানাবি না?
  • Tim | ১৪ নভেম্বর ২০১৫ ২০:৪০316930
  • সে'র লেখা ভালো লাগলো।
    মামীকে, ইউএসের ব্যাপারটা মনে হয় একটু অন্যরকম। ক্রাইটেরিয়াও অনেক স্টীপ।
    মুশকিল হলো, অ্যানেকডোটস এ ভর করে কিছু ধারণা করা কঠিন। যেমন ধরেন রিলিজিয়াস মাইনরিটিদের অ্যাসাইলাম। আমি ইরানের কয়েকজনকে চিনতাম, তারা বাহাই সম্প্রদায়ের। এদেশে এসেই রেসিডেন্সি পেয়ে গেছে। এদের কিন্তু নীপিড়িত ভাবলে ভুল করবেন। খুবই পয়সাকড়িওয়ালা পরিবার, বংশগরিমায় মটমট করছে এবং আদ্যন্ত রেসিস্ট। একবার থিতু হয়ে গেলেই অপূর্ব সব জিনিস বেরোতে শুরু করে। আমাদের দেশ কত মহান, আমাদের ধর্মে এইসব ভালো ভালো জিনিস আছে, শিয়া-সুন্নি বিদ্বেষ, এখানে সবাই কি বোকা/মোটা ইত্যাদি, কালোরা দুষ্টুলোক, শরিয়া আইনে/অনুশাসনে কী কী জিনিস আসলেই বিজ্ঞানসম্মত (ব্যাদে সব আছে) এইসব মনিমুক্তো।
  • ranjan roy | ১৪ নভেম্বর ২০১৫ ১৮:২৮316929
  • সে বড় ভালো অবজেক্টিভ রিপোর্ট করেছেন। আশা করব আমাদের আশংকা ভুল প্রমাণিত হবে।
  • | ১৪ নভেম্বর ২০১৫ ১৮:২৫316928
  • ভালো লাগলো লেখা। তবে একটা তবু রয়েই যায়। খুব কাছ থেকে দেখেছি, যুদ্ধের কারণে উদ্বাস্তু শিবিরে বড় হওয়া কিছু ছেলেমেয়েকে- এরা রাজনৈতিক শরণার্থী। এদেশের নাগরিকত্ব পেয়েছে। বাবা-মা একবর্ণ ইংরেজি জানে না। মিনিমাম ওয়েজে কাজ করে। সপ্তাহে সত্তর ঘন্টা কাজ করে, তাতেও অবস্থা খুব কঠিন। শিবিরে যাবার আগে এদের অনেকেই নিজের,পরিবারের পেট চালাতে পারতো।এরা ভালো নেই তবে বেঁচে আছে।
    বেঁচে থাকার পর আসলে ভালো থাকার ইচ্ছে আসে। বহু মানুষ এদের মধ্যে যাস্ট বেঁচে থাকতে চায়। বেঁচে থাকার ইচ্ছেটাকে সুবিধেবাদ বলতে পারি না, এমনকি ভালো থাকার জন্যে অন্যদেশে যাওয়ার ইচ্ছেটাকেও না। আর দেশান্তরী হওয়া মানে নিজের শিকড়বাকড় উপড়ে অন্যস্রোতে ভেসে পড়া,বা মূল স্রোতে মিশে যাওয়াও বোধহয় খুব সহজ না।

    কালকেই শুনলাম, ফ্রান্স মাত্র ২০০০০ জনকে আশ্রয় দিয়েছে।
  • সে | ১৪ নভেম্বর ২০১৫ ১৮:০৭316927
  • দুটো পয়েন্ট লিখতে ভুলেছি।
    এক, জারমানীতে অ্যাসাইলাম পাওয়া সহজ। অন্য দেশে কঠিন। এবং ইইউ অ্যাসাইলাম পলিসি অনুসারে একজন মেম্বারস্টেট অ্যাসাইলাম ডিনাই করলে তাকে আর কোনো মেম্বারস্টেট নেবে না। সে নতুন করে অ্যাপ্লাই করতেও পারবেনা কারণ তার ডেটা এদের কমন ডেটাবেসে রয়েছে। তাই জারমানীতে অ্যাপ্লাই করলে ডিনায়ালের চান্স কম।
    দুই। অধিকাংশের টারগেট ডেসটিনেশন ইউকে। এর কারণ ভাষা। ইউকে ও আয়ারল্যাণ্ড ছাড়া ইয়োরোপে কোনো ইংলিশ স্পীকিং দেশ নেই। ডেসটিটিউটরা অধিকাংশই ইংরিজি জানে। তাদের পক্ষে ইংল্যান্ডে ইন্টিগ্রেট করা সহজতর। ল্যাংগুয়েজ হচ্ছে ইন্টিগ্রেশনের প্রথম ও প্রধান পয়েন্ট। কিন্তু ইংল্যান্ডে অত সহজে যাওয়া যায় না। ইংল্যান্ড শেংগেনের বাইরে এবং ইয়োরোপের মূল ভুখণ্ডের বাইরে। কোনো ল্যাণ্ড বর্ডার নেই, ইউরোস্টার টানেল রয়েছে কেবল সমুদ্রের তলায়। সেখান দিয়ে মানুষ স্মাগল করা হয়, কিন্তু অন্যপারে ফ্রান্সের কালে তে কড়া প্রহরা বসেছে। সেখান দিয়ে পালালেও সে খুব রিস্কি ব্যাপার। বিরাট বিরাট ট্রাকের তলায় ঝুলে ননস্টপ ইংল্যান্ড্ যাত্রা। হাত ফস্কে গেলে মৃত্যু।
  • Div0 | ১৪ নভেম্বর ২০১৫ ১৭:৪৩316926
  • সে'র লেখাটা আনবায়াসড এবং ইনসাইটফুল। ভালো লাগলো।
  • T | ১৪ নভেম্বর ২০১৫ ১৭:৩৬316925
  • সে র লেখাটা ইন্টারেস্টিং। সকাল সকাল নিউজ দেখে চমকে গেলাম। যখন রিফিউজি সমস্যা নিয়ে ইউরোপ উত্তাল, তখন এক বন্ধু বলেছিল যে দ্যাক শিগগিরিই আবার টেররিস্ট অ্যাটাক হবে। কথা ফলে যেতে খারাপ লাগছে।

    এনটিইউ ক্যাম্পাস, ডিপার্টমেন্টের বিল্ডিং ইত্যাদি ভীষণ রকম গোলকধাঁধা মার্কা। সোজাসুজি কিছু খুঁজে পাওয়া যায় না। ক্যান্টিন গুলো দিব্যি। খবারদাবার বেশ ভালো। প্রচুর হাঁটাহাঁটি কত্তে হবে ফলে ভুঁড়িটা আশা করি সরে পড়বে।
  • sinfaut | ১৪ নভেম্বর ২০১৫ ১৭:১৩316924
  • হ্যাঁ থ্যাঙ্ক্স সে লেখাটার জন্য।
  • b | ১৪ নভেম্বর ২০১৫ ১৬:৫৭316922
  • সে-র লেখা পড়ে অনেক কিছু জানতে পারলাম।
  • সে | ১৪ নভেম্বর ২০১৫ ১৬:৫৭316923
  • আরে না না। খুন করা কি মুখের কথা? ওরা ঘরের লোক হলে মেরে দিতে পারে অনার কিলিং করে। আমি বাইরের লোক। আমায় বকে দেবে ঘৃণা করবে তার বেশী রিস্ক নেবে না।
  • cb | ১৪ নভেম্বর ২০১৫ ১৬:১৮316921
  • সে ভালো লিখেছেন, একদম আখো দিখা হাল, কিন্তু সাবধানে থাকবেন, এইসব ঝাট পাবলিক হেভি হারামি হয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত