এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ নভেম্বর ২০১৫ ১১:১৯317070
  • এইবার রামায়ণ লেখা শুরু করে দাওঃ)
  • dd | ১৫ নভেম্বর ২০১৫ ১১:১১317069
  • ও আচ্ছা, বরোপ সহ পেটমোটা বোতোলেরা ছিলো। তো, সেটা বলতে হয়। আমি সেই তখোন থেকে ভাবছি অ্যাতো সব গিলে মিলে আবার চা খায় ক্যামনে? শুনেই তো বুক ধড় ফড় করে। এখন বুঝলাম।

    অনুপান থাকলে কেমন একটা গলার কাছটা স্লিপারী হয়ে যায়। অনায়াসে লুচি ছোলাড্ডাল পোলাউ মাঙ্গস পর পর চলে যায়।

    তবে এটাও বলতে হবে - তো প্রায় কুরি প্লাস বছোর পার করে দিলেম সাধের লুরুতে। এমন স্বর্গীয় ক্লাইমেট আগে কখুনো পাই নি। পাচ দিন হয়ে গেলো ছ্যার ছ্যার করে বৃষ্টি পড়ে যাচ্ছে তো পড়েই যাচ্ছে। মনটা নিজের থেকেই রাম রাম কত্তে থাকে। চেষ্টাও কত্তে হয় না।
  • Byaang | ১৫ নভেম্বর ২০১৫ ১১:০৯317068
  • কিন্তু সেক্রেটারিমশাই কোথায় গেলেন? ফুলকপির কষা আর পনীরের কিছু একটার হিল্লে করে গেলে হত না?
  • Byaang | ১৫ নভেম্বর ২০১৫ ১১:০৬317067
  • নাঃ গা গোলায় না, যারা আমাকে সারাক্ষণ হাতছানি দিয়ে "আয় আয়" বলে ডাকে তাদের সেবাগ্রহণ করতে গা গোলায় না।
  • | ১৫ নভেম্বর ২০১৫ ১১:০২317066
  • আপনারা এত মিষ্টি খান কেমন করে? গা গুলোয় না?
  • Byaang | ১৫ নভেম্বর ২০১৫ ১১:০১317064
  • আর এই স্টক শেষ করতে সময় নিয়েছি আটচল্লিশ ঘন্টা।
  • | ১৫ নভেম্বর ২০১৫ ১১:০১317065
  • তাও তো মদের কথাই লিখি নি, একটাই নাম জানি, জ্যাক ড্যানিয়েল। আরো কিসব উচ্চ্মার্গের নাম ও পেটমোটা বোতল দেখলাম-সে সবের নাম বলতে পারছি না। মোটকথা মদ, ওয়াইন ইত্যাদিও ছিলো। আমাদের দুজনকে বাদ দিলে বাকিরা দুকেজি বরফ সহযোগে মদ খেলো।
    কাল তারা কেমন আছে খোঁজ নিতে হবেঃ)
  • san | ১৫ নভেম্বর ২০১৫ ১০:৫৯317063
  • একদিনে তিরিশটা মিষ্টি যারা খায় তারা কি মানুষ ? :-o
  • Byaang | ১৫ নভেম্বর ২০১৫ ১০:৫৮317061
  • তাহলে আমার ঘরের মিষ্টির স্টকটা গত সপ্তাহে কেমন ছিল জেনে নিন।

    ভাইয়ের হাত দিয়ে মা কোলকাতা থেকে পাঠাল সরভাজা, কাকিমা পাঠাল নকুড়ের বাটারস্কচ। পাড়ার কর্ণাটকা রাজ্যোৎসভা উদযাপন কমিটি হাতে ধরিয়ে দিল এক বাক্স মাইসোর পাক আর এক বাক্স ধারওয়ার প্যাঁড়া। পাশের বাড়ির তামিল পড়্শি দিয়ে গেলেন বাড়িতে বানানো চকোলেট বরফি এক থালা।
  • | ১৫ নভেম্বর ২০১৫ ১০:৫৮317062
  • আরে আমাদের আজ একটা ছোট বিজয়া পটলাক ছিলো। মানে এর আগে সময় পাওয়া যায়নি। এইবার ১২ টার আগে কারুর সময় না হওয়ায় জলখাবারের লুচি একটা নাগাদ খেতে হয়েছে, তারপরে দুপুরের খাওয়া। বিকেলের চা য়ের সঙ্গে সিঙারা খেতেই হলো,কারণ যে সিঙারা বানিয়েছিলো,সে লোকে একটাই খাবে শুনে রেগে আগুন তেলে বেগুন হয়ে গেলো..
    একে বলে গলা পর্যন্ত গেলাঃ((
  • ক্রূর সিং | ১৫ নভেম্বর ২০১৫ ১০:৪৮317060
  • ইদিকে আমি ধরেন পরশুদিন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মিলিয়ে খান তিরিশেক মিষ্টি খেয়েছি। তাপ্পর বাড়িতে গাদাখানেক জমে আছে বলে ওই ঘুরতে ফিরতে একমুঠো বাদামভাজা খাওয়ার মত একটা লাড্ডু, বা একটা কাজু বরফি বা একটা সন্দেশ খেয়ে নিচ্ছি।

    আর এঁরা হলেন সব রুগীর্দল।
  • dd | ১৫ নভেম্বর ২০১৫ ১০:৪৬317059
  • এটা আবার ক্ষী?

    বিস্কুটের পর লুচি ছোলাড্ডাল; তার পর পোলাউ মাংসো আর তার পরে মিষ্টিমুখ - এই পজ্জন্তো মেনে নেওয়া যায়। সে ও কষ্টে সৃষ্টে। কিন্তু এরো পরে চা সিঙারা?

    তার পরে কি আবার ঐ মেনু শুরু লাইক রেকারিং ডেসিমেল?

    আপনেরা ক্ষী রাক্ষোস? এসব কিসের খাওয়া? কেনো এমন খান ? এর পরে নিশ্চয়ই খুব বেড়াতে যেবেন বনে বাদাড়ে আর ছোবি তুলবেন গাঁক গাঁক করে?

    ধুর,ভাল্লাগে না।
  • kc | ১৫ নভেম্বর ২০১৫ ১০:৪৫317058
  • আমাদের মেনুটা আপনাদের শুনতেই হবে, রুটি, বেগুনভাজা আর পেঁয়াজ।
  • T | ১৫ নভেম্বর ২০১৫ ১০:৪২317057
  • আরে ইয়েল লক।
  • | ১৫ নভেম্বর ২০১৫ ১০:৩৯317056
  • আমাদের মেনুটা শুনুন। এমনিই ছিলো কুকি দুই-তিনপ্রকার, চিপস, ইত্যাদি। এরপর লুচি, ছোলার ডাল,আলুর দম, সন্দেশ। তার ঘন্টাটেক পরে পোলাও,বেগুনি, কষা মাংস, মাছ ও কুলের চাটনি। তারপরে দই ও বোঁদে। এরপর চা ও সিঙারা,আরো চাট্টি ভাজাভুজি।
    খাবারের কথা ভাবলেও গা গুলিয়ে উঠছেঃ(
  • san | ১৫ নভেম্বর ২০১৫ ১০:৩৪317055
  • আইফোং, আইপ্যাডের পর এবার 'মার্কেটে' আই-ব্রতীন :-)
  • cm | ১৫ নভেম্বর ২০১৫ ১০:৩০317053
  • কচুড়ির সাথে চাই ছোলার ডাল।
  • Byaang | ১৫ নভেম্বর ২০১৫ ১০:৩০317054
  • আমি মেনু দেখে তখন থেকে ভেবে যাচ্ছি ফুলকপির কষা আর পনীরের কিছু একটাটা কিসের সাথে খাওয়া হবে? পোলাও, ঘিভাত তো ছেড়েই দিলাম, চাট্টি সাদা ভাতও রাখে নি গো! কচুরি তো আলুর দমের সাথে উড়ে যাবে। তারপর শুধু শুধু ফুলকপি আর পনীর খাও। ঃ(
  • lBratin | ১৫ নভেম্বর ২০১৫ ১০:২৯317052
  • আমার সহজ প্রশ্নের উত্তর দিল না আজকাল কার ছেলে ছোকরা রা!!

    ঃ((
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৫ ১০:২৪317051
  • "দরজাটা লক করে বাথরুমে গিসলুম, এদিকে চাবিটা ভেতরে।" এইটা একটু ব্যাখ্যা করা হোক। বাথরুমটা কি বাড়ির বাইরে? ইয়েল লক?
  • san | ১৫ নভেম্বর ২০১৫ ১০:১২317050
  • কচুরি আর আলুদ্দম তো ভাল জিনিস, তবে জলখাবারে।
  • Bratin | ১৫ নভেম্বর ২০১৫ ১০:০৯317049
  • না লাল দই সন্ধে বেলা স্কুলের বন্ধু দের গেট টুগেদারে।

    টি ঃ))
  • T | ১৫ নভেম্বর ২০১৫ ১০:০৩317048
  • মনে হয় সবুজ রসগোল্লা থাকবে।
  • lcm | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:৫৯317047
  • মেনুতে লাল দই নাই?
  • T | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:৫৪317044
  • সেক্রেটারীকে অপসারণের দাবী জানাচ্ছি।
  • T | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:৫৪317045
  • ধুর এইটা একটা মেনু হ'ল।
  • Tim | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:৫৪317046
  • একটা হহপা ননভেজ আইটেম ভুল করে রেখে দিয়েছে
  • Tim | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:৫২317043
  • ওহো ওটা প্রত্যুষার লেখা ছিলো? মিসটেক মিসটেক ঃ-))
  • Bratin | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:৫০317042
  • না আমি সেক্রেটারী বলে নয়। ২৮ বছরের পুজোয় প্রতি বছর এই হয়ে আসছে ঃ))
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:৪৪317041
  • এরে কয় অপদার্থ ম্যানেজার :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত