এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sswarnendu | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৩৩317160
  • ওই পাওয়া যাওয়া সিরিয়ান পাসপোর্টটা জাল তো ফ্রেঞ্চ পুলিশ ই বলেছে, সেই আপডেট টা ফেবু এক্সপার্টরা conveniently আর দেন নি তাহলে :)
  • | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৩০317159
  • ভুলে গেলাম,আজ একটা ফাঁসির খাওয়া ছিলো। মিশ্র ভারতীয় পটলাক। একই সঙ্গে ধোসা এবং দঃ চিকেন বিরিয়ানি, সঙ্গে গাজরের হালুয়া ও আলুভাজা ইত্যাদি।যাচ্ছি না, কালকের ঐ অত তেলের গন্ধ মনে হচ্ছে নাকের মধ্যে ঢুকে আছে।
  • Tim | ১৬ নভেম্বর ২০১৫ ০০:২৯317158
  • আমার পাশের টেবিলে যে ছেলেটি বসে তার হিরোশিমায় জন্ম। সুনামির সময় কোস্টে ভলান্টিয়ার ছিলো, জাপানের ট্রায়াথলন টিমের হয়ে ইউনিভার্সিটি লেভেল পার্টিসিপেন্টদের অনেকেই সেই সময় ত্রাণের কাজ করেছে। কয়েকজন মারাও যায়।
    এই যারা মাঝে মাঝেই নিউক, ডিস্টেবিলাইজেশন, সাম্রাজ্যবাদ এইসব নিয়ে লাফান তাদের পোস্ট পড়লেই আমার আজকাল ওর কথা মনে পড়ে।
  • Ritwik | ১৬ নভেম্বর ২০১৫ ০০:২৮317156
  • ফেবু থেকে শেখা আর কি? ফেবু তেই দেখছি।
  • | ১৬ নভেম্বর ২০১৫ ০০:২৮317157
  • আজ খুব ই অল্প খাবার। ডাল, ঢ্যাঁড়্শ ভাজা, লাউএর খোসাভাজা, লাউঘন্ট, ঝিঙেআলু পোস্ত, পোস্তর বড়া,ক্যাটফিশের ঝোল-আর শেষে অল্প সন্দেশঃ)
  • sswarnendu | ১৬ নভেম্বর ২০১৫ ০০:২৭317155
  • "রিফিউজির সাথে জঙ্গি ঢুকেছে।"---এইটা আবার কোথা থেকে জানা গেল !!!!!
  • Tim | ১৬ নভেম্বর ২০১৫ ০০:২৩317154
  • তোমরা কি আজকেও ফাঁসির খাওয়া খাবে? এম্নি কিউরিয়াস
  • Ritwik | ১৬ নভেম্বর ২০১৫ ০০:২২317153
  • যা শিখছি।
    ১। ইউরোপের রিফিউজি নেওয়া উচিত হয় নি। রিফিউজির সাথে জঙ্গি ঢুকেছে। তারা এরপর যা খুশী করবে। ইউরোপে ইসলামের স্থান নেই।
    ২। ফ্রান্স যে আলজেরিয়াতে লোক মেরেছিল, সিরিয়াতে বোমা ফেলেছিল, বিশ্বযুদ্ধে লোক মেরেছিল, তার বেলা? নেপোলিয়ন কে ভুলে গেলে? ভিয়েতনাম? অ্যাসটেরিক্স আর ওবেলিস্ক যে ইজিপ্টে ঢুকে স্ফিংসের নাক ভেঙে দিয়েছিল সেটা বুঝি কিছু নয়?
    ৩। ফ্রান্স উন্নত দেশ, প্রথম বিশ্ব। তাই এতো কান্না। বেরুট-সিরিয়া-ইরাক-আফগানিস্তান-কেনিয়াতে যে এতো লোক মরছে তার মিডিয়া কভারেজ নেই কেন?
    ৪। ফ্রান্সের পতাকা সবাই ফেসবুকে লাগাচ্ছো। পাকিস্তানে বোমা ফাটলে পাকিস্তানের পতাকা লাগাবে তো?
    ৫। ফ্রান্স কেন হিজাব ব্যান করেছিল। সব ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে ঃ নিউটন বা মনি শংকর আইয়ার
    ৬। এতো বোমা ফাটছে, এতো লোক মরছে তবু সন্ত্রাসের ধর্ম হয়না, আর একটা দুটো ঘটনাতেই ভারত অসহিষ্ণু?ঃ চেতন ভগত
    ৭। ইজরায়েলের মডেলেই আদর্শ। মিশর-সিরিয়া-লেবানন-জর্ডন-প্যালেস্টাইন-টার্কি সবার সাথে যুদ্ধ করেও কেমন বুক ফুলিয়ে বসে আছে। কাওকে ভয় পায় না। এক দুটো পাথর ছোড়া ছাড়া আর কিস্যু হয় না। মোল্লাদের শেষ করে দাও।
    ৮। ইরানের জঙ্গি ইসলাম যেহেতু অ্যান্টি-আমেরিকা আর প্রো-রাশিয়া, তাই সাম্রাজ্যবাদের সাথে লড়তে গেলে মুসলিম মৌলবাদকে স্বীকার করতেই হবে। ভারতেও হিন্দু মৌলবাদকে আটকাতে মুসলিম মৌলবাদ খুব প্রয়োজন। মোদি নিপাত যাও। ওবামা ও।
    ৯। আসাদ কে সরাতেই হবে। সিরিয়া তে সহি গনতন্ত্রের খুব প্রয়োজন। আসাদ নিজের দেশের লোকের উপর কেমিক্যাল অস্ত্র প্রয়োগ করেছে। তাই নন-আসাদ, নন-আইসিস জঙ্গি দের অস্ত্র জোগাতে হবেঃ ওবামা

    এদিকে তেলের দাম পড়ে চলেছে। ইকোনমি ও টালমাটাল। পৃথিবীতে মানুষ অনেক বেড়ে গেছে। এতো যে নিউক বানানো হল সেগুলোর হাফ লাইফ তো শেষ হয়ে গেলো। কত ভালো ভালো বোমা যে বাতিল হয়ে যাচ্ছে। কত শক্তির অপচয়। স্যাকরার ঠুক ঠুক আর ভালো লাগছে না। হয়ে যাক কামারের কয়েক ঘা। শ খানেক জার বম্বা মেরে দাও বিভিন্ন প্রান্তে। সহি-গলদের ফয়সালা আর ভালো লাগছে না। ভাই কিম জং উন, তোমার দিকে জুল জুল করে চেয়ে আছি ভাই। পারলে তুমি ই পারবে।
  • | ১৬ নভেম্বর ২০১৫ ০০:১৯317152
  • একাত্ম হতে শিখতে পারেন না? কেমন লোক!
  • Tim | ১৬ নভেম্বর ২০১৫ ০০:১৮317151
  • দমদি, সোসেনকে ক।
  • সে | ১৬ নভেম্বর ২০১৫ ০০:০০317150
  • হেঃ হেঃ। নির্লজ্জের মত ভজনা।
  • sosen | ১৫ নভেম্বর ২০১৫ ২৩:৩৬317148
  • এই ছবি রাঙানোটাই একটা তামাশা। যতক্ষণ না নিজের গায়ে হাত পড়ে, অ্যাকটিভ সলিডারিটি দেখানোর তেমন পন্থা নেই, আর এই সোশ্যাল মিডিয়া নির্দেশিত সলিডারিটি দেখানোরও কি মানে জানিনা, কারণ সত্যিই তো জীবন কোথাও থেমে থাকবে না আর থাকেওনা। এই ছবি রং করা আর স্ট্যাটাস আপ্লোড, আর প্রতীকী শোকপালন-এসব এক কি দুই মিনিটেরই হয়, কারণ ওর বেশী আঁচ তো আমাদের গায়ে আসেনি। তার পরে জমে উঠবে গভীর তর্কবিতর্ক। যার গেলো, তার তো গেলো ই--
  • | ১৫ নভেম্বর ২০১৫ ২২:৫৯317146
  • লোকজন প্রোপিক ফ্রান্সের পতাকায় রাঙ্গিয়ে এবার দেদারসে খাবারদাবার হসিখুশী রেস্টুরেন্টে চেক-ইন দিয়ে চলেছে।
    কি তাম্‌শা!
  • | ১৫ নভেম্বর ২০১৫ ২২:৫৯317147
  • লোকজন প্রোপিক ফ্রান্সের পতাকায় রাঙ্গিয়ে এবার দেদারসে খাবারদাবার হসিখুশী রেস্টুরেন্টে চেক-ইন দিয়ে চলেছে।
    কি তাম্‌শা!
  • sswarnendu | ১৫ নভেম্বর ২০১৫ ২২:৩৭317145
  • অনেক পিছিয়ে গিয়ে পড়তে হল একজন রেকমেন্ড করায়... যাই হোক প্রতিক্রিয়াটা লিখে যাই, পড়ে মনে হল জাদুবাস্তবতার ইউরোপের গপ্প পড়লুম... তর্ক করার মানেও নেই স্পৃহাও নেই... তবু তথ্যের খাতিরে লিখে যাই...
    ১) রিফিউজি আর অ্যাসাইলাম সীকার আদৌ এক কথা নয়... উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও নিকট-প্রাচ্য থেকে শরনার্থীর দল রিফিউজি ক্যাম্প এ থাকে ... কিরকম অবস্থায়? একটা তথ্য দি, পারীতে হামলার দু ঘন্টার মধ্যে ক্যালের রিফিউজি ক্যাম্প এ আগুন ধরে যায় ( ? ) ... পুলিশ বলেছে শর্ট সার্কিট থেকে, আসলে কি হয়েছে সবাই বোঝে ...
    ২) এমনকি অ্যাসাইলাম সীকার দের ক্ষেত্রেও ওই জাদুবাস্তবতার গপ্পই পড়লাম মনে হল... আমি, আমার পরিচিত যারা ইউরোপে তাদের অনেকেই অ্যাসাইলাম পাওয়া লোক দেখেছে... তারা কি করেন শুনতে চান? পারীতে কেউ ভুট্টা বেচেন, কেউ কেউ, যাদের কপাল ভাল, সাবওয়ে র দোকানগুলোয় কাজ করেন ... ফ্লোরেন্স বা রোম এ কখনো গেলে যারা গোলাপ ফুল, ছাতা, টুপি ইত্যাদি ঘুরে ঘুরে বিক্রি করেন তাদেরকে স্বচ্ছন্দে বাংলায় জিগ্যেস করবেন, কিভাবে আসেন, কিভাবে থাকেন, অ্যাসাইলামের দরখাস্ত, পাওয়া, এমনকি না পেয়ে পাসপোর্ট ছিঁড়ে ফেলা অনেক কিছু শুনতে পাবেন ... তবে কিনা কয়েকশ লোক নিমন্ত্রিত ছিল এমন অ্যাসাইলাম সীকার তো দেখিনি.... ওটা বোধহয় অন্য এক সাররিয়াল মহাদেশ ...
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৫ ২১:৫৪317142
  • stoicদার সাথে শেষ যখন কথা হয়েছিল তখন উনি প্যারিস থেকে বেশ দূরেই থাকতেন।
  • Div0 | ১৫ নভেম্বর ২০১৫ ২১:৪০317141
  • গুরুতে যাঁরা প্যারিস থেকে লেখেন বা লিখতেন, Mmu আর stoic (?), আশা করবো ভালো আছেন তাঁরা। পারলে একবার সাড়া দিয়ে যাবেন।
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৫ ২১:৩৮317140
  • কেসি আমাকেও ভোম্বল সর্দার দিন। ভগবান আপনার মঙ্গল করবেন।
  • | ১৫ নভেম্বর ২০১৫ ২১:০৬317138
  • ওটি আমি
  • অনেক অনেক ধন্যবাদ। দেখি, টিনটি | ১৫ নভেম্বর ২০১৫ ২১:০৬317139
  • মাছভাজার সঙ্গে একটা ফরমাশ ও ভেজে দিলামঃ)
  • kc | ১৫ নভেম্বর ২০১৫ ২০:২৮317137
  • এবার মেইল চেক করে কিছু মাছভাজা দিন।
  • | ১৫ নভেম্বর ২০১৫ ২০:২৩317136
  • থ্যাংকিউ থ্যাংকিউ।
    আপনাকে দশটা চপ কাটলেটঃ)
  • kc | ১৫ নভেম্বর ২০১৫ ২০:২২317135
  • ভোম্বল সর্দার এই সেদিনই পিপিকে পাঠালাম। মিনিট দশেক পর মেইল চেক করুন।
  • | ১৫ নভেম্বর ২০১৫ ২০:১৭317134
  • কারুর কাছে ভোম্বল সর্দার আছে?
    খুব পড়তে ইচ্ছে করছে।
  • ক্রূর সিং | ১৫ নভেম্বর ২০১৫ ২০:০৯317133
  • ঃ-)

    ডিসেম্বরে LeCun, Hinton, Bengio - এই তিন দিকপালের ক্লাস করতে যাবো।
  • | ১৫ নভেম্বর ২০১৫ ২০:০৭317131
  • আমার কালকে বুকশেলফ আজ জুড়ে টুড়ে বসিয়ে দিয়ে গেল। আবার বলে গেল বাড়ী বা শহর বদলানোর সময় ফোন করলে এসে খুলে দিয়ে যাবে।
    ভাল সার্ভিস
  • | ১৫ নভেম্বর ২০১৫ ২০:০৭317132
  • আমার কালকে বুকশেলফ আজ জুড়ে টুড়ে বসিয়ে দিয়ে গেল। আবার বলে গেল বাড়ী বা শহর বদলানোর সময় ফোন করলে এসে খুলে দিয়ে যাবে।
    ভাল সার্ভিস
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত