এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ২০ নভেম্বর ২০১৫ ১০:৪৮317611
  • আমি এখন দুগ্গা বলে উইন টেন আপডেট করতে দিয়ে টেনশন করছি আর আঙ্গুল মটকাচ্ছি। যদি ভুলভাল জিনিস হয় তো সিকিকে ক্যালাবো। আর উইন এইটের মতন জালিম না হলে মডিফায়েড আম্রপালী পায়েস খাওয়াবোঃ)
  • san | ২০ নভেম্বর ২০১৫ ১০:৪৫317609
  • কিন্তু আমি হ্যাপর খুবি ভক্ত।
  • d | ২০ নভেম্বর ২০১৫ ১০:৪৪317607
  • আমার কিন্তু দিব্য লেগেছিল, বিশেষ করে সেকেনটা। ঐ শারিরীক প্রতিবন্ধকতা আছে এমন ডিটেকটিভ -- ব্যপারটাই আমার দারুণ লেগেছিল।
  • san | ২০ নভেম্বর ২০১৫ ১০:৪৪317608
  • আমারও কোনোটা ভাল লাগেনি।
  • Cthulhu | ২০ নভেম্বর ২০১৫ ১০:৪১317605
  • রাউলিংএর হাতে ডিটেক্টিভ গল্প খোলে না। আগের দুটো তেমন ভালো লাগেনি।

    পকেট ছাড়া টিশার্ট কেন যে বানায়ঃ-(
  • | ২০ নভেম্বর ২০১৫ ১০:৪১317606
  • ওখানে জাম্বুবানের একটা গেস্ট হাউস ছিল। সব্বাই জানে ঃ)
  • d | ২০ নভেম্বর ২০১৫ ১০:৩৭317604
  • বি, করমোরান স্ট্রাইকের নতুন গল্পটা কি পড়লেন? কেমন?
  • Abhyu | ২০ নভেম্বর ২০১৫ ১০:৩১317603
  • কারণ ওটা জম্বুদ্বীপ (লঙ্কাদ্বীপ নয়)
  • san | ২০ নভেম্বর ২০১৫ ১০:৩০317601
  • জম্বুদ্বীপকে জম্বুদ্বীপ কেন বলা হত ?
  • Abhyu | ২০ নভেম্বর ২০১৫ ১০:৩০317602
  • সর্ষেবাটার অনেকগুলো টই আছে।
  • b | ২০ নভেম্বর ২০১৫ ১০:২৮317600
  • আমি এইবার জাম্রপালী পায়েসের রেসিপি দেবো।
    (জম্বুপালী বল্লে ব্যাকরণ শুদ্ধ হত, কিন্তু কেমন জম্বুবান টাইপ শোনাচ্চে)
  • Abhyu | ২০ নভেম্বর ২০১৫ ১০:২৩317599
  • d | ২০ নভেম্বর ২০১৫ ১০:২২317598
  • হুঁ সিঁফোর কথাটা আমারও। সোসেনের শুধু কবিতা না, কবিতা গদ্য দুই পড়েই খুব কেমন একটা হয়। সেই পেয়ারাগাছে চড়ার সময় খানিকটে ওঠার পর হঠাৎ কোত্থেকে একটা সরুমত ডাল পাতাফাতাশুদ্ধ এসে ছপাৎ করে মুখেচোখে লাগলে যেমন লাগত অমনি।
  • aranya | ২০ নভেম্বর ২০১৫ ১০:১৯317597
  • ব্রতীন-কে রবীন্দ্রনাথ পড়লাম -
    'রবীন্দ্রনাথের কোনো একটা ইয়ে নেই, কোথায় চন্দ্রবিন্দু আর কোথায় ছোট্টো বন্ধুরা'

    কিঞ্চিৎ ঘাবড়ে ভাবছ্লাম, গুরুদেব কোথায় 'ছোট্ট বন্ধুরা' শব্দবন্ধ ইউজ করলেন
  • Abhyu | ২০ নভেম্বর ২০১৫ ১০:১৮317596
  • ভয় কাটানোর কোম্পানী।
  • sosen | ২০ নভেম্বর ২০১৫ ১০:১৫317595
  • কোম্পানি কবিতা না, ভাসুরঠাকুরকে পাঠায়।
    সিঁফো, হ্যাঁ। মাথার মধ্যে গুলে কিছুই লিখতে পারিনে, সব ওরম পুঁজরক্ত বের করে দেওয়ার মতো--সুখী হলে আর লিখতে পারবো না নিশ্চিৎ। আনন্দের লেখা কিছুই কখনো লিখেছি কিনা জানিনা ঃ(। লিখতেও কষ্টই হয়, মানে কেউ তো লিখতে বলেনা, না লিখলেই বা কি--কিন্তু ঐটেই রিলিফ--
  • san | ২০ নভেম্বর ২০১৫ ১০:১৪317594
  • কোম্পানি মধুপুরের কুয়োয় নামতে বলে ? কিসের কোম্পানি ?
  • Bratin | ২০ নভেম্বর ২০১৫ ১০:১১317593
  • ইয়ে মানে এখন তো হেমন্ত কাল !! ( ভয়ে ভয়ে স্যান কে) ঃ))
  • Abhyu | ২০ নভেম্বর ২০১৫ ১০:১০317592
  • বাহ বড়ো ভালো কোম্পানী। আমারও যদি অমনি হত।
  • sosen | ২০ নভেম্বর ২০১৫ ১০:০৯317590
  • ন্না ন্না দেশ থেকে কোংপানি পাঠায়
  • Abhyu | ২০ নভেম্বর ২০১৫ ১০:০৯317591
  • তা বটে। আমিও ভাবি মধুপুরের কুয়োয় নামাবো।
  • sinfaut | ২০ নভেম্বর ২০১৫ ১০:০৮317588
  • সোসেনকে জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়নি এখানে। বলি কবিতা তো খুবই ভালো হচ্চে যেটা পাঠকের প্রাপ্তি কিন্তু ওমন চাপের কবিতা পড়ে কেমন টেনশন হয় আমার। মনে হয় বাপ্স, জীবন আনন্দের হোক এমন যাতে এমন কবিতা তোমাকে না লিখতে হয়। ঃ-)
    আর যদি বলো না না অমন কবিতা তুমি হর্লিক্সের মত মাথার ভিতর গুলে এমনি এমনি লেখো তো তাহলে পাঠক লেখকের পুরো উইন উইন সিচুয়েশন। ঃ-))
  • sinfaut | ২০ নভেম্বর ২০১৫ ১০:০৮317589
  • সোসেনকে জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়নি এখানে। বলি কবিতা তো খুবই ভালো হচ্চে যেটা পাঠকের প্রাপ্তি কিন্তু ওমন চাপের কবিতা পড়ে কেমন টেনশন হয় আমার। মনে হয় বাপ্স, জীবন আনন্দের হোক এমন যাতে এমন কবিতা তোমাকে না লিখতে হয়। ঃ-)
    আর যদি বলো না না অমন কবিতা তুমি হর্লিক্সের মত মাথার ভিতর গুলে এমনি এমনি লেখো তো তাহলে পাঠক লেখকের পুরো উইন উইন সিচুয়েশন। ঃ-))
  • san | ২০ নভেম্বর ২০১৫ ১০:০১317587
  • আরে টিবি কে কি অন্য নামে চিনি নাকি ? লীমভক্ত দেখলে বড়ই আহ্লাদ হয়।
  • san | ২০ নভেম্বর ২০১৫ ০৯:৫৭317586
  • ব্রতীনদার কোনো একটা ইয়ে নেই, কোথায় চন্দ্রবিন্দু আর কোথায় ছোট্টো বন্ধুরা !
  • Bratin | ২০ নভেম্বর ২০১৫ ০৯:৫৪317585
  • পরিষ্কার করে লেখো না বাপু " কত টা দূর থেকে গোলক গুলি নিক্ষেপ করিতে হইবে" ?
  • Bratin | ২০ নভেম্বর ২০১৫ ০৯:৫২317584
  • না অরণ্য দা বরং এইটা গেয়ো

    " ও আমার ছোট্ট বন্ধু রা শোনো, আমার একটি কথা শোনো।
    তোমরা যেন বুড়ো হও না, বয়েস বাড়তে চায় বাড়ুক, শুধু মনের বয়েস বাড়তে দিও না" ঃ))
  • kumu | ২০ নভেম্বর ২০১৫ ০৯:৫১317583
  • অভ্যুর জন্য-
    আম্রপালী ছানার পায়েস।
    ছানা ৩০০ গ্রাম,তাজা ম্যাংগো পিউরি ২৫০ গ্রাম,দুগ্ধ ফুল ক্রীম ১ লিটার,পেস্তা, কেশর,ছোট এলাইচি অল্প।চিনি স্বাদ মতো।আম্র ক্ষুদ্র ২ খণ্ডে কাটা।
    প্রণালী
    ১।চিনির রস প্রস্তুত করুন।ছানার ছোট ২ গোলক বানাইয়া কিছু দূর হইতে উষ্ণ রসে এক এক করিয়া নিক্ষেপ করুন, রস বেশ উত্তপ্ত করুন।ছানার গোলক ভাঙিয়া গেলে আপ্নি ফ্যাল।এবম্বিধ সূক্ষ্ম রন্ধন আপনর কর্ম নয়।
    ২।ধৈর্য ধারণ পূর্বক দুগ্ধ জ্বাল দিন।অর্ধেক করিয়া আনুন।শীতল করুন।
    ৩।শীতল দুগ্ধে আম্র পিউরি উত্তমরূপে উলুতপুলুত করিয়া মিশ্রিত করুন ও মিষ্টত্ব পরীক্ষা করুন।প্রয়োজনে চিনির রস মিশ্রিত করুন।
    ৪।ছানার গোলক গুলি দিন।কিছুক্ষণ রাখার পর হিমায়ক যন্ত্রে রাখিয়া হিমশীতল করুন।
    ৫।পেস্তা উষ্ণ জলে দিন।সুসিদ্ধ হইলে কেশর ও এলাইচি ইত্যদি সহযোগে পায়েস সাজাইয়া দিন।
    ৬।আশা করি আম্র খণ্ড গুলি খাইয়া ফেলেন নাই।উহাদের পায়েসের উপর ইতস্তত বসাইয়া দিন।
    ৭।পরিবেশন করুন।
    ডিঃ ফলাফলের জন্য কোং দায়ী নহে।
  • aranya | ২০ নভেম্বর ২০১৫ ০৯:৪১317582
  • 'আমি সব ভালবাসা ফেলে বড় হব কালকে
    আজ না, আজ না, আজকে দারুণ হাওয়া..'

    - যত বয়স বাড়ে, তত এটা গুণগুনাই
  • Bratin | ২০ নভেম্বর ২০১৫ ০৯:৪০317581
  • ডিভো র বাগান টা আমার বহু দিন থেকে দেখার ইচ্ছে।

    ওফ, অভ্যু টা জ্বালিয়ে দিকে। আচ্ছা আচ্ছা সামনের বার আরো সাবধানে উইশ করবো। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত