এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Prongs | ০৫ আগস্ট ২০১২ ১০:৫০31770
  • ঃ-) এখানেও প্রায় তাই। প্রথম দিনেই বুঝে গেছি জাস্ট জাতে ওঠার জন্যে এগুলো হোস্ট করছে। শিডিউলে অনেক ইন্টারেস্টিং টপিক দেখে প্রথমে মনে হয়েছিলো খান চারেক ক্লোন লাগবে সবকটা অ্যাটেন্ড করতে হলে, এখন বুঝে গেছি উইকেন্ডটা ফালতো নষ্ট হল।
  • ডিডি | ০৫ আগস্ট ২০১২ ১০:৪৫31769
  • আমার লিখিত এই ছোটো নিবন্ধটি মন দিয়ে পড়ুন।

    মান্দ্রাজে ইন্জিনীয়ারিং কলেজ আছে শয়ে শয়ে। বিশাল বিশাল জমি নিয়ে তৈরী। পেল্লায় সব প্রাসাদের মতন আর্কিটেকচার। এখন খুব করুনাবস্থা। প্রায় হাজার চল্লিশ সিট খালি। অনেক গুলি কালেজ স্রেফ উঠে গেছে।

    উপরের দিকে নামকরা কটি কালেজ বাদ্দিলে শিক্ষার মান ভয়াবহ রকমের খারাপ। আমার আন্ডারে দুটি ফ্রেশার এসেছিলো। পুরো দস্তুর ইন্জিনীয়ার কিন্তু ওয়েটেড অ্যাভারেজের নাম ও শোনে নি। ইয়েস, নাকি বেসিক স্ট্যাট ছিলো সাবজেক্টের মধ্যে।

    আর কথ্য ইংরাজী একেবারে জিরো। আমার পাড়া গাঁয়ের ইস্শ্কুল জীবনের কথা মনে পরে যায়। পেটে বোমা মারলেও এক লাইন ইংরাজী কইতে পারতাম না। এদের ও সেই দশা। তবে আমরা শুদ্ধ ভাবে লিখতে পারতাম, এরা সেটাও পারে না।

    উদা ঃ আমি ঃ ঐ ভেন্ডারের লগে কথা কয়েছো নি?
    ফ্রেশার " ইয়েস স্যার। আই ডিড স্পিকেন টু হিম"
    আমি(বিস্মিত) ঃ ইউ অল্রেডী স্পুকেন ?
    ফ্রে " ইয়েস স্যার। অলরেডী স্প্যাক টু হিম" ইঃ
  • siki | ০৫ আগস্ট ২০১২ ১০:৪৩31768
  • আরেকটা সুন্দর খবর আছে।

    আজ সন্ধ্যেবেলায় আমাদের ক্লায়েন পার্টি। ইফতারের জন্য মেগাভোজ।

    জয় আল্লাবাবা।
  • Abhyu | ০৫ আগস্ট ২০১২ ১০:৩৭31766
  • সুন্দর খবর
  • siki | ০৫ আগস্ট ২০১২ ১০:৩৭31767
  • সুপ্রভাত।

    কাল ট্যান করে ত্বকের যত্ন নিয়ে এলাম। প্রাইভেট বীচে গেছিলাম। কিন্তু হায়, ক্যামেরা নিয়ে যেতে দেয় না।

    হিন্দি উচ্চারণে গান্ধীর উচ্চারণ গাঁধিই। হিন্দিতে অনুস্বর আর চন্দ্রবিন্দুর মধ্যে খুব একটা পার্থক্য নেই।
  • | ০৫ আগস্ট ২০১২ ১০:৩৫31765
  • অভ্যু সুন্দর খবর কী?
  • Abhyu | ০৫ আগস্ট ২০১২ ১০:৩৩31764
  • টিমের ঝিম কেটে যাক। খরখরে হোক।
  • | ০৫ আগস্ট ২০১২ ১০:৩১31763
  • টিম কোথায় গেল?
  • | ০৫ আগস্ট ২০১২ ১০:৩০31762
  • ভিকি দা কে জন্মদিনে অনেক শুভেচ্ছা আর ভালোঅবাসা। আর এক হাঁড়ি রাবড়ি।
  • একক | ০৫ আগস্ট ২০১২ ১০:১৯31761
  • বোমান নিজের ফটোগ্রাফার লাইফ নিয়ে বলছে। মজার স্পীচ। উনি তো আগে চুটিয়ে কমার্শিয়াল ফটোগ্রাফি করতেন। সেইসব নিয়ে।
  • Tim | ০৫ আগস্ট ২০১২ ১০:১৬31760
  • পাই,
    একদম ঠিকঠাক। শুধু এখন একটু ঝিম মত ধরে আছে, এই আর আরকি। ঃ)
  • Prongs | ০৫ আগস্ট ২০১২ ১০:১৫31759
  • ভীরু সহস্রবুদ্ধে কিছু বলছে, কী বলছে?
  • Prongs | ০৫ আগস্ট ২০১২ ১০:১৪31758
  • কী আছে কইয়া দ্যান। কনফারেন্সে বসে ইউটিউব দেখলে ক্যাল খাবার সম্ভাবনা।
  • cb | ০৫ আগস্ট ২০১২ ১০:১১31756
  • হুম, গোলাপী বাবুকে ডাকি তাহলে
  • Prongs | ০৫ আগস্ট ২০১২ ১০:০৪31755
  • হিন্দিতে "পরীক্ষা"-তে যা উচ্চারণ, তাই হওয়া উচিত ক্ষ মানে। কিন্তু kshulit বল্লে গুলিট নিজেই হার্টফেল করে যাবে। ভাগ্যিস লোকটা বাংলা জানে না, তাই গৌভ ঢপ দিয়েও বেঁচে গেলো।
  • একক | ০৫ আগস্ট ২০১২ ১০:০২31754
  • ক্ষ উচ্ছারণ মূর্ধা থেকে আসে।
  • Prongs | ০৫ আগস্ট ২০১২ ১০:০১31753
  • ওটা একটা জিভে হবে না। ইস্পেশ্যালি মাছ-ভাত খাওয়া জিভে।
  • cb | ০৫ আগস্ট ২০১২ ১০:০০31752
  • খুলিট আর ক্ষুলিট এর মধ্যে উশ্চারণের পার্থ্ক্য কি?
  • Prongs | ০৫ আগস্ট ২০১২ ০৯:৫৫31751
  • আমি মোটামুটি ১০০% সিওর যে আবাপ গুলিটের ইন্টারভিউ নিয়ে থাকলেও ওই কোশ্চেনটা আদৌ জিগ্গেস করেনি। গৌভ নিজে গুচ পড়েছে বা কেউ ওকে বলেছে, তাই গৌভ সেটা জুড়ে দিয়েছে। ইন্টারভিউটা নিয়েছে কিনা সে সম্পর্কে অবশ্য আদৌ সিওর নই।
  • একক | ০৫ আগস্ট ২০১২ ০৯:৫১31750
  • "আমাদের কাগজের নীতি অনুযায়ী আমরা সংশ্লিষ্ট ব্যক্তির মাতৃভাষায় তার স্থানীয় উচ্চারণ অনুসরণ করি।"

    আবাপ আর কত ভন্ডামি কর্বে ? ওরা তো ভ্যান গঘ লেখে। অতি যদি ডাচ তবে ফ্যান ঘখ্হ লিখতে পারে।
    যারা বাংলা বানান ভুল লেখে তারা যায় অন্য দেশের ভাষা টুকতে। ন্যাকামর আর অন্ত নেই :|
  • একক | ০৫ আগস্ট ২০১২ ০৯:৪৯31749
  • যারা জন্ম নিলো তাদের শুভ জম্মোদিন :) :)
  • cb | ০৫ আগস্ট ২০১২ ০৯:৪৮31747
  • এইধরনের কলেজগুলো কি অদ্ভুত ঝাঁট ভাবা যায় না, চাকরিতে জয়েন করে এরকম একটা কলেজে ট্রেনিং হত। সেখানে অ্যাজ ইউজুয়াল দিনের শেষে বিড়ি ধরিয়েছি (কলেজ বিল্ডিং এর বাইরে), এক হনু এসে বলে, নাম, ধাম, এমপ্লয়ী আইডি। সে শালা পারলে জেলে দেয়। সারাজীবন ক্যাস কাটিয়ে যদি বুড়োবয়সে এরকম লোড নিতে হয়, তাহলে তো চাপ। নিয়মকানুন না মেনেও তো দিব্যি চলে গেল, এখন চাকরি জীবনে দেখি তো কিছু দক্ষিণের পাবলিককে এরকম কলেজ থেকে আসতে, কত মেন্টাল ব্যাগেজ, অথচ সারাদিন পণের হিসাব করছে বসে বসে,
  • pi | ০৫ আগস্ট ২০১২ ০৯:৪৮31748
  • টিম, ঠিকঠাক পৌঁছেছ ?
  • Prongs | ০৫ আগস্ট ২০১২ ০৯:৪৬31746
  • খেয়াল ছিলো না। দুজনকেই হ্যাবাড্ডে (বাচ্চা তো, তাই, বড় হলে বলবো না)।
  • Ishan | ০৫ আগস্ট ২০১২ ০৯:৪৫31745
  • আরেঃ নেতাই এরও জন্মোদিন? তাইলে একটা কবিতা দিঃ

    ত্বকের যত্ন নাও, রোদে করো ট্যান
    পেটের যত্ন নিতে খাও কমপ্ল্যান।
  • Ishan | ০৫ আগস্ট ২০১২ ০৯:৪০31743
  • পিপির জন্মদিন নাকি? একটি নতুন বস দিলাম। :)
  • Tim | ০৫ আগস্ট ২০১২ ০৯:৪০31744
  • যাক খুব দেরি করিনি।

    পিপ্পি আর কবি নেতাই দুজনরেই হ্যাপি বাড্ডে। ভালো থাকিস রে। ঃ-)
  • I | ০৫ আগস্ট ২০১২ ০৯:৩২31742
  • ছোট্ট পিপি, তোমার চোদ্দবছরের জন্মদিনে অনেক, অনেক শুভেচ্ছা। মন দিয়ে কমপ্ল্যান খাও। অনে-এ-ক লম্বা হও।

    আং
    ইন্দোদাদা।।
  • Prongs | ০৫ আগস্ট ২০১২ ০৯:২৩31741
  • আমি খুব কিউরিয়াস এই কলেজগুলোতে কত গাঁটগচ্চা দিতে হয় আর তাপ্পর কেরিয়ারে কী হয় জানার জন্যে।

    একশো একরের ওপর জমি, পাশাপাশি দুটো কলেজ - RMK আর RMD। শুধু কলেজ নয়, একদম ইস্কুল থেকে শুরু। ১৬৫টা বাস আছে - চেন্নাই থেকে ছেলেপুলেদের আনার জন্যে। ভোরবেলা তুলে নিয়ে আসে বলে ক্লাস শুরুর আগে লাইনে দাঁড়িয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে (সম্ভবতঃ ফ্রী, কারণ লোকজনকে দেখলাম এসেই থালা নিয়ে লাইন দিতে)। ছেলেদের আর মেয়েদের আলাদা ক্লাস হয় - অন্ততঃ ফার্স্ট ইয়ারের বিল্ডিং-এ তো তাই দেখলাম। দুপুরের খাওয়াও আলাদা ঘরে। কলেজের বাড়িগুলো বেশ সুন্দর দেখতে, কিন্তু ফেসিলিটিজ খুব খারাপ। যে বিল্ডিং-এ কনফারেন্সের কী-নোট ইত্যাদি হচ্ছে, তাতে শুধু দুটি টয়লেট (মানে দুটি খুপরি)। দোতলায় লাইব্রেরী - সেখানে সাকুল্যে শ দুই তিন বই আছে মনে হল। মোবাইল চলবে না, ফর্মাল পরে থাকতে হবে - এরকম নানা রকম নিয়ম আছে। যদ্দূর জানি, আইটিতে অন্ততঃ কোনো বড় কোম্পানি এসব কলেজে আসে না। অথচ গাদা গাদা ছেলেমেয়ে পড়ে। এরা পাশ করে কোথায় যায়? কী করে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত