এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১১ মে ২০১২ ০০:২৩3178
  • বোঝো। একে কেন্দ্রীয় চরিত্র করে কোথায় একটা আভাঁগার্দ গল্প ফাঁদবে! তা না।
  • সায়ন | ১১ মে ২০১২ ০০:২৩3179
  • প্পন্দা, আচ্ছা শোনো হাত ঝাড়তে হবে না রয়্যাল এনফীল্ড যবে হবে, হবে। তার আগেও একটা লাদাখ ট্রীপ নামানোই যায়। মানালি থেকে রেন্টে বাইক নিয়ে। হোয়াট সে পিপল? রাজদীপদা, সিকি?
  • I | ১১ মে ২০১২ ০০:২৩3180
  • এখন তো সব সায়েবই ব্রাউন সায়েব। এ আর নতুন কী বল্লে হে ! সাদা সায়েবের দিন গিয়াছে। তারা শুধু চৌধুরীবাড়িতে বসত করে।
  • পাই | ১১ মে ২০১২ ০০:২২3177
  • সেই কালো ভূত কি ভালো ভূত ?
  • I | ১১ মে ২০১২ ০০:২১3176
  • বিচ্ছিরি। ওর নাম সাঁইমন করে দিয়ে ওকে একজন বাউলে-র ভুত বানিয়ে দাও। হাতে খমক দিও। দিয়ে ইলেমবাজার পাঠিয়ে দাও।
  • প্পন | ১১ মে ২০১২ ০০:২০3175
  • সাইমন একটা কালো বেড়াল। ব্রাউন সায়েবের পোষা।
  • I | ১১ মে ২০১২ ০০:১৯3174
  • সাইমন কে গা? গারফাংকলের ( কী বিশ্রী নাম, বানান ওলোটপালোট হলে কাণ্ড !) বন্দুক?
  • সায়ন | ১১ মে ২০১২ ০০:১৮3172
  • ইন্দোদি লুরুর নামে আমরা নাহয় একটু ফুলি তো কী, এসোই না, মেরে তো ফেলবো না, আহ্‌, এসো এসোঃ-)
  • I | ১১ মে ২০১২ ০০:১৮3173
  • ফকনার আর হেমিংওয়ের ম্যাঞ্জারগণ কেমন বুঝদার আছিল ! না হে, সেদিন আর নাই রে নাতি !
  • প্পন | ১১ মে ২০১২ ০০:১৭3171
  • হ্যাঁ, ইওরোপ আল্টিমেট। না হলে সাউথ আমেরিকা।

    এর বাইরে কিসু নাই।
  • Sibu | ১১ মে ২০১২ ০০:১৬3169
  • সাহিত্য সৃষ্টির জন্য আম্রিগা অতি অঘা জায়গা। ম্যাঞ্জার শালা সাহিত্যের দাম বোঝে না, খালি কোড আর ডিজাইন ডক লিখতে বলে ঃ(((।
  • প্পন | ১১ মে ২০১২ ০০:১৬3170
  • লুরুতে ভূত আছে, সাইমনের ভূত!
  • প্পন | ১১ মে ২০১২ ০০:১৫3166
  • হয়ে যাক। তুই হাত ঝাড়লেই পয়সা বেরোবে। ;-)
  • I | ১১ মে ২০১২ ০০:১৫3167
  • লুরু নিয়ে অত আদিখ্যেতা কোরো নি। লুরু কি লংডং? না কোদাইকানাল? লুরুতে কি আন্না তটখড আচে? ভিত্তোরি ওকাম্পোদিদি আচে? দাজ্জিলিংএর ব্যাণ্ড? শিলং পাহাড়ের অমিতো-লাবণ্য? আচে এসব? তা নাহলে আর লুরু এসে লাভ কি হবে! সমুদ্দুর তো কোন্নগরেই দেখতে পাওয়া যায়। এমন কি শ্রী ছেন্নাইতেও !
  • সায়ন | ১১ মে ২০১২ ০০:১৫3168
  • ২০১৪, ২০১৫!!! এয়ার্কি পায়া হ্যায়? মেক ইট ২০১৩। লেট'জ় গো!
  • প্পন | ১১ মে ২০১২ ০০:১২3165
  • উটিই তো, এখানে সারা বছরই শীত শীত ভাব। আর মশা জায়গাবিশেষে আছে বটে, কিন্তু তাদের আটকে রাখা দুষ্কর নয়।
  • I | ১১ মে ২০১২ ০০:০৮3164
  • কেন? লুরুতে মশা আর লোডশেডিং নেই?
    আর একথা কে না জানে যে মহৎ সাহিত্য ছিষ্টি করতে হলে উরোপ-আমেরিগাই হল জায়গা। এদেশেও হতি পারে, তবে শীতকালে, মশারীর ভেতরে। কিন্তু বচ্ছরে শীত আর কটাদিনই বা থাকে ! আর, মশারীতে ফুটো ছিল আগে কেউ বলো নি ইত্যাদি।
  • প্পন | ১১ মে ২০১২ ০০:০৪3163
  • এইজন্য লেখকদের গরমকালটা লুরুতে এসে কাটাতে হয়।

    ইন্দোকে বললাম।
  • প্পন | ১১ মে ২০১২ ০০:০৩3162
  • ২০১৫ করো। তদ্দিনে একটা ঘটিবাটি বেচে একটা ক্লাসিক ক্রোম নামাবোই নামাবো।

    তদ্দিনে যদিও চল্লিশ হবে বয়স, তাতে কী? চল্লিশ বয়সে দাদাও ডাংগুলি খেলেছে, আমিও বাইকে পাহার্জ চড়ব। ;-)
  • I | ১১ মে ২০১২ ০০:০২3161
  • কারেন্ট আর ইনভার্টার দুর্ব্যাভার করে বলে আমি গুরুতে লিখতে পজ্জন্ত পারি না। শুধু এসে পড়ে চলে যাই। গরম আর মশার কথা কী-ই বা বলবো !
  • siki | ১০ মে ২০১২ ২৩:৫৭3160
  • সন্ধ্যে থেকে কারেন্ট ছিল না। তারপরে ডিমের্ঝোল রাঁধতে হল, তারপরে এসি সার্ভিসিং করতে এল কিন্তু কারেন্ট নেই বলে চালাতে পারল না, এমনি এমনি নোংরা ধুয়ে দিয়ে পহা নিয়ে চলে গেল, তারপরে যেই একটু আড়মোড়া ভাঙবার সময় পেলাম ইনভার্টার ট্রিপ করে গেল।

    অবশেষে খেতে বসার সময়ে কারেন্ট এল। সিজ়নের প্রথম এসি চলল। আমি খেয়ে উঠে ব্যাকলগ কিলিয়ার করে উঠলাম।

    এখন আজ রাতের মত বাণী দিয়ে ঘুমোতে যাই।

    ১। অজ্জিতকে। কাঞ্জীভরম শাড়ি কিনতে যদি টি নগরে যাও তো নিজের চোখে দেখলেই বুঝবে নাল্লিতে যেতে নেই। কাউকে বলে দিতে হবে না কেন নাল্লির একতলা দোকানটা মাছি তাড়াচ্ছে, আর উল্টোদিকের ফুটে চেন্নাই সিল্ক হাউস আর পোথি'জ়-এর তিন তিন তলা দুটো বিল্ডিংয়ে পা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না। যত ভিড়ই হোক, সেলসম্যান তোমাকে যত্ন করে শাড়ি দেখাবে, যত চাও তত দেখাবে, আর যেটা পছন্দ হবে সেটা নাল্লির থেকে অন্তত দেড়গুণ শস্তা। আর যদি চাপ নিয়ে সোজা কাঞ্চীপুরম চলে যেতে পারো, চেন্নাই থেকে খুব দূর নয়, তো সোনায় সোহাগা। টি নগরে চার হাজারী শাড়ি ওখানে পেয়ে যাবে দেড় হাজারে, ওয়েভার্স সোসাইটিদের দোকান থেকে।

    ২। অ্যাডভেঞ্চারিস্টদের। নাঃ, ২০১৩ হবে না, পয়সা থাকবে ন তখনও, ২০১৪তে প্ল্যান করা যেতে পারে বাইকে লাদাখ। তখন আমি আমার বাইকটাকে বিদেয় করে একটা পালসার 180 কিনব। আর বাইকে লাদাখ যাবো।
  • অপু | ১০ মে ২০১২ ২৩:১৫3158
  • তবে IBM সে সব চাপ নেই। লোকে আপিসে বসে you tube এ দিব্ব্যি সিনেমা দেখে। ঃ-)
  • অপু | ১০ মে ২০১২ ২৩:১৫3159
  • অনেক দিন আগে TCS র একটা গ্রুপ ছিল। তার মাঝে random লোকের মেসিন চেক করে দেখতো। গান বা সিনেমা আছে কিনা। থাকলেই কেলো।
  • প্পন | ১০ মে ২০১২ ২২:৩৩3157
  • শ্রাবণীদি, সত্যি কথা বলতে কি মনে হয় গভর্নমেন্ট অফিসে এখনো পুরনো ধ্যানধারণা মানসিকতা চলে।

    আমাদের দোকানে জাস্ট পর্ণোগ্রাফিক মেটেরিয়াল কম্পুতে পাওয়ার অপরাধে এক সিনিয়র ম্যাঞ্জারের চাগ্রি গেছিল। হ্যারাসমেন্ট তো আরো বড় ব্যপার।
  • সায়ন | ১০ মে ২০১২ ২২:২৭3156
  • ডিট্টো। আমাদের দোকানেও লাস্ট উইকে একজন সিনিয়ার লোককে ফায়ার করা হল, একই গ্রাউন্ডে। পুরো ইনভেস্টিগেশন প্রসেস আর অ্যাকশন নেওয়া হয়েছে স্ট্রেট তিন সপ্তাহে।
  • Tim | ১০ মে ২০১২ ২২:২০3155
  • বুনু,

    বাণাণ ণিয়ে তোড় ভাবণা চিণতা পঢ়ে বলিশ
  • Blank | ১০ মে ২০১২ ২২:১৬3154
  • কি চাপ। অথচ আমাদের দোকানে এমনি কেসে ছেলেটার নিমেষে চাকরি যায়। অনেক কটা কেস হয়েছে এমন
  • শ্রাবণী | ১০ মে ২০১২ ২২:১২3153
  • মেয়েরা.....কী আর বলব। আমার কাজ শুরু করেছিলাম, যারা এগিয়ে আসছে তারা সবই কুচোকাচা মেয়ে, বড়রা কেউ না, তাদের দিন তো কেটে গেছে, তারা আর এই ঝামেলায় পড়বে কেন! উল্টে অনেকে ছোট গুলোকে ভয় টয়ও দেখাচ্ছে, বস রেগে যাবে, ম্যানেজমেন্ট খুশী হবেনা.............আমার থেকে এক বছরের জুনিয়র একজন আমাকে বলল, "আজকাল আর মেয়ে ইঞ্জিনিয়রদের সমস্যা হয়না, ওসব আগে কিছু কিছু হত তাও সবার সঙ্গে নয়। এই তো আমার সঙ্গে কোনোদিন কিছু হয়নি!"...আমি বললাম, "আসলে তুমি তো খুব ভালো, সুন্দরী বুদ্ধিমতী, দক্ষ..তাই কিছু হয়নি, যারা অত সব গুণের অধিকারী হয়না তাদের বোধহয় সেইকারণেই অল্প বিস্তর সমস্যার সম্মুখীন হতে হয়, সে তাদেরই দোষে কোনো সন্দেহ নেই!!!
    একজন শুনলাম কিছু হ্যারাসমেন্টের জন্যে এইচ আরে গেছিল, আজেবাজে কথা, ফালতু মেল, তা এইচ আর থেকে তাকে বলে তার অফিসে হ্যারাসমেন্ট সেল আছে (আগে কেউ শোনেনি, খাতায় কলমে), এক ভদ্রমহিলা, অফিসের সিনিয়র একজন, ইঞ্জিনিয়র মহিলা, ডিজিএম, উনি নাকি ঐ সেলের কর্তা, তার কাছে যেতে। সে যখন তার কাছে গেল প্রথমে তো তিনি আকাশ থেকে পড়লেন, এরকম সেল আছে তারও জানা, আবার তিনিই এর ভারপ্রাপ্ত তাও সেই প্রথম শুনলেন....শেষমেশ মেয়েটিকে এই সিনিয়র ভদ্রমহিলা বললেন, মেয়েদের সাথে এরকম হয়েই থাকে, এ নিয়ে এত হল্লা করার কী আছে, তুমি সুন্দর বলেই এরকম হচ্ছে, আমার সাথেও হত, ওসব গায়ে মাখতে নেই। মেয়েটা যে জায়গায় কাজ করে, কলীগদের মধ্যে থেকেই এসব করছে, এরকম অবস্থায় শন্তিতে কাজ করবে কী করে!
    তবে এত বছর তো দেখছি মহিলাদেরও, আমি জানতাম এরকম হবে....গাঁ উজাড় হলেও ওরই মধ্যে এক দুই যা পাই.........মোটামুটি অনেকেই বলছে তাদের সঙ্গে অনেক অন্যায় হয়েছে কিন্তু "এরকম টা তো হয়েই থাকে"......
  • Blank | ১০ মে ২০১২ ২২:১০3152
  • বানান নিয়ে কোনো চিন্তা ভাবনা লাগবে?
  • Tim | ১০ মে ২০১২ ২১:৫৯3151
  • এইজন্য বলেছে কা কা কোর্ট শিপ। শিপের বানান নিজে বুঝে নিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত