এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Prongs | ০৫ আগস্ট ২০১২ ১৫:১৯31830
  • আমিও সেই দু বছর আগে যা দেখেছি তাই দেখছি। ঘুপচি, মাছি ঘুরছে।
  • একক | ০৫ আগস্ট ২০১২ ১৫:১৮31829
  • ওহো, গুরুর লেখা দেখে বুঝছেন ? এখানে তো ইন্টেলিসেন্স যা আসে এন্টার মেরে দি।
  • siki | ০৫ আগস্ট ২০১২ ১৫:১৬31828
  • সেন্নাইয়ের নতুং এয়ারপোর্ট এখনও তৈরি হয় নি?

    দু বছর আগেও বেদম পচা ছিল। গায়ে গা না লাগিয়ে দাঁড়ানো যেত না। বিদিকিচ্ছিরি। ঘুপচি মতন।
  • maximin | ০৫ আগস্ট ২০১২ ১৫:১৫31826
  • কেন জিগেস করছিলাম বলি তাহলে। একক ও সোসেন দুজনেই 'অনলি' লিখেছেন। আমরা 'ওনলি' বলতাম।
  • sosen | ০৫ আগস্ট ২০১২ ১৫:১৩31825
  • তবে আমরা রিচার্ডের "ডুইং মি" শুনে খুব হেসেছিলুম।
    maximin - কেন বললেন? গপ্প পাওয়া যাবে?
  • I | ০৫ আগস্ট ২০১২ ১৫:১২31824
  • কবি নেতাইয়েরো জন্মদিন? বেশ বেশ ! জন্মদিনে পুরনো জাঙ্গিয়া ছেড়ে নতুন আলখাল্লা পরো এই কামনা রইল।

    এদিকে ভিকিদা কী করছে, কী পরছে কে জানে। তারো তো জন্মদিন।
  • sosen | ০৫ আগস্ট ২০১২ ১৫:১০31821
  • শেশু "ডু" -ই বলেছিল- কি বলতে চেয়েছিল তা ওর তিরুপতি ই জানেন। ঘাবড়ে গেলে ওসব ই উল্টা পাল্টা বলত। এক্সেপ্সনালি খারাপ কমুনিকেশন স্কিল।
  • Prongs | ০৫ আগস্ট ২০১২ ১৫:১০31822
  • সেন্নাই অ্যারপোর্টটা কী বিচ্ছিরি পচা।
  • | ০৫ আগস্ট ২০১২ ১৫:১০31823
  • আরে খালি পায়ে ক্লাচের কন্ট্রোল হওয়ার পর জুতো পরে কিছুতেই পেতাম না। সে ক্কি কেলো! যেই জুতো পরে শুরু করি গাড়ী ঘ্যাঁচ করে থেমে যায়। খালি পায়ে দিব্বি।
  • maximin | ০৫ আগস্ট ২০১২ ১৫:০৯31820
  • ইংলিশ উচ্চারণমতে আমেরিকা না অ্যামেরিকা সেটা ততটা ম্যাটার করে না কারণ জোরটা পড়বে সেকেন্ড সিলেবলে, মানে 'মে' তে। অমেরিকা বললেও হয়।
  • একক | ০৫ আগস্ট ২০১২ ১৫:০৭31818
  • ম্যাক্সিমিন এর কোশ্চেন বুঝলুম না ঠিক। ম্যারিকান এক্সেন্ট, গ্র্যামার, কনস্ট্রাকশন সব মিলে তো একটা ভাষা। এনিওয়ে, আমি ওটা ফলো করিনা। তবে বল্লে বুঝি। আর তার মধ্যেও দুটো ভাগ আছে। একটা ওদের লেখার ভাষা, সেটা বেশ পরিশীলিত। আরেকটা লাফাঙ্গা দের ভাষা যেটা সিনিমা তে দেখায় আর ইন্ডিয়ান রা ভাবে গোটা দেশ টা বুঝি ওরকম।

    পাতি কলোনিয়াল ইংলিশ লিখি। কুইন্স ইংলিশ এর প্রতি টান আছে। কিন্তু, দমে কুলোয় না। এই আরকি। :)
  • siki | ০৫ আগস্ট ২০১২ ১৫:০৭31819
  • বি টা বাই হবে সেটা পড়েই বুঝেছি। কিন্তু ডুইং মি টা কেং কয়ে এল বুঝতে পারি নি। শেশুর কোশ্চেনটা এ রকম হওয়া উচিত ছিল না?

    বাট ইউ সেড টু মি অনলি! না?

    ডু মি অনলি-টা বুঝি নি।
  • sosen | ০৫ আগস্ট ২০১২ ১৫:০৩31817
  • ব্যাশ ব্যাশ @ prongs
  • sosen | ০৫ আগস্ট ২০১২ ১৫:০১31816
  • হোয়াট ডু ইউ মিন বাই "ডুইং মি !" হবে। আমার এক -৩৪ পোস্টে।
    বি নয় !
  • Prongs | ০৫ আগস্ট ২০১২ ১৪:৫৯31815
  • সরি। খালি পায়ে গাড়ি। প্রথমে তো গাড়ি শব্দটা দিইনি, তাপ্পর আবার সাবধান হয়ে লিখতে গিয়ে ছড়িয়ে গেছে।
  • sosen | ০৫ আগস্ট ২০১২ ১৪:৫৭31814
  • "খালি গাড়ি " পায়ে!
  • Prongs | ০৫ আগস্ট ২০১২ ১৪:৫৫31813
  • কেমন পড়া ধরছি পড়া ধরছি কোশ্চেন।

    যাউগ্গা - নাঃ যে লোকটা নিয়ে এলো খালি পায়ে গাড়ি চালায় না, আর ফোনও করে না। নিগ্ঘাৎ ৫%।

    আমার খালি গাড়ি পায়ে চালাতে অস্বস্তি হয়, তবে চটি পরে অনেক গাড়ি চালিয়েছি। শনি-রবি তো জুতো পরিই না।

    ওই আরবদেশের বুভুক্ষুটা (সিকি নয়) ফের ফুট কাটবে তাই এক্ষপ্লিসিটলি বার বার গাড়ি বলতে হল।
  • sosen | ০৫ আগস্ট ২০১২ ১৪:৫২31812
  • অ্যামেরিকান উচ্চারণ মানে কি আমেরিকান অ্যাক্সেন্ট বলছেন? আমার ইনজিরি দেশী ইনজিরি। তত শিখতে পারিনি। বুঝতে পারি। ইউসেজ গুলো মোটামুটি জানি।
    নাকি "আমেরিকা"/"অ্যামেরিকা"?
  • maximin | ০৫ আগস্ট ২০১২ ১৪:২৬31811
  • আগে এটা জেনে নিই, তারপর বলব কেন জিগেস করছি।
  • maximin | ০৫ আগস্ট ২০১২ ১৪:২৪31810
  • আচ্ছা আপনারা কে কে অ্যামেরিকান উচ্চারণ করেন? স্পেসিফিকালি একক ও সোসেনকে জিগেস করছি।
  • sosen | ০৫ আগস্ট ২০১২ ১৩:৫৮31809
  • ওদের সাথে কিছুদিন থাকলে সবাই অনলি আর না বলতে শুরু করবে। আটকানো চাপ।
    শেশুর আরো গপ্প আছে।

    শেশুর বে' হবে। বাবা পাত্রী দেখছেন। শেশু উত্তেজিত।
    বসের বউ ইযন, একদিন আমার কাছে দৌড়ে এলো। সে হলো ল্যাবের কেমিস্ট, শেশু তার আন্ডারে কাজ করে।
    "সোনালী, ডু ইউ নো, শেশু ইজ গেটিং ম্যারেড?"
    "তো? "
    "কিন্তু ও বলল ওর বিয়েতে হাফ আ মিলিয়ন রুপিজ পণ পাবে - আবার ফ্ল্যাট পাবে তোমাদের মধ্যে এত পনের চলন? আন্ড শেশু ইজ আ স্টুপিড গাই- ইন্টেলিজেন্ট হলে কত বেশি পেত?"
    "না রে বাবা, ওসব আমাদের হয় না- ওদের ফ্যামিলি তে হয় বোধ হয়-নট অল ইন্ডিয়ান স আর ইন দোজ স্টাফ "- কাটাতে চাই
    ভবি কি ভোলে? " আরো শোন, শেশু বলেছে ব্রাহ্মিন রা আরো বেশি পায়, আবার কেজি কেজি সোনা, তুমি কি ব্রাহ্মিন? তোমার মা বাবা দেবেন টাকা না তুমি টাকা জমাতে জব করছ?"
    " উফফ বলছি যে তোমাকে- আমরা পণ ফোণ দি না - শেশু ইজ বার্কিং ম্যাড- ওর কথা শুনোনা তো। তাছাড়া আমাদের অত্ত টাকা নেই ছড়ানোর মত !"

    পরের দিন শুনলাম ল্যাবে সাব্যস্ত হয়েছে যে আমি পণের টাকা জমাতেই চাকরি করছি! টাকা তো নেই, বে' ও হবে না-কাজেই----
  • একক | ০৫ আগস্ট ২০১২ ১৩:৩৮31808
  • এই কোথায় কোথায় অনলি বলার চল এখনো বাঙালিদের মধ্যেও দেখি। গা রাগে গর গর করে :ক্ষ
  • sosen | ০৫ আগস্ট ২০১২ ১৩:৩৪31807
  • আর সারা মুখে তেলের দোকানের কথা কেউ বলছে না। কেন বলছে না?????
    আম্মো শ্রীচেন্নাই এর গল্প বলব।
    আমাদের সাথে এক পোস্ট ডক ছিল নিউ জার্সি তে। সে বস কে এক্ষ্পেরিমেন্ট বোঝাতে শুরু করত" আই ডু পিউরিফিকেসন অনলি। ইউ সেড না, ডু মিথাইল এলকোহল অনলি, ডু টি এল সি। নট ডু মাস স্পেক। সো আই ডু দ্যাট অনলি। সি, ইউ সেড দ্যাট, না?"
    রিচার্ড উবাচ: (ভয়ংকর ভুরু কুঁচকে) হোয়াট? আই ডোন্ট নো হোয়াট ইউ আর টকিং এবাউট!
    শেশু(ঘাবড়ে গেছে ) বাট ইউ সেড ডু মি অনলি! না?
    রিচার্ড(সেও এবার ঘাবড়ে গেছে): নেভার। হোয়াট ডু ইউ মিন বি ডুইং মি ! আই আস্কড ফর আ টি এল সি, হোয়ার ইজ ইওর রেজাল্ট?
    শেশু: হিয়ার অনলি।
    রিচার্ড: ওকে। লেম্মি সি। হোয়া ই ডু ইউ সে অনলি? দেয়ার আর অল রেজাল্টস ইউ নিড।
    শেশু: ইয়েস ইয়েস দেয়ার অনলি।

    রিচার্ড দেওয়ালে মাথা ঠুকে : আআআহঃ!
  • স্ত্গ্ব্র | ০৫ আগস্ট ২০১২ ১৩:১০31806
  • পচা ফুলের মালা আর নারকেল তেলের কম্বো এফেক্টটা দুপুরের পর ভয়াবহ হয়ে যায় ঠিকই, কিন্তু আদারওয়াইজ কেশে হালকা অগুরু আর টাটকা জুঁইফুলের গন্ধ বেশ ইয়ে।
  • siki | ০৫ আগস্ট ২০১২ ১৩:০৮31805
  • খালিপায়ে কী করে গাড়ি চালাও? ক্লাচ ব্রেক দাবানোর সময়ে পায়ের নিচে সুড়সুড়ি লগে না? আমি পারবই না। একবার চটি পরে গাড়ি চালিয়েছিলাম তাতেই কেমন অস্বস্তি হচ্ছিল।
  • স্ত্গ্ব্র | ০৫ আগস্ট ২০১২ ১৩:০৪31804
  • ক্ষিক্ষি, ফেসবুকে না হয় ফোটোখান দ্যাখায়া দিমু হনে বিশ্বাস করনের লগে।
  • | ০৫ আগস্ট ২০১২ ১২:৫৯31803
  • খালি পায়ে চালানোর পর জুতো পরে বেশ অসুবিধে হয়।

    মিঠু, সব মেলগুলো দেখো সেদিন ঘুমিয়ে পড়েছিলাম।
  • | ০৫ আগস্ট ২০১২ ১২:৫৮31802
  • আম্মো খালিপায়ে গাড়ী চালাতে শিখেছিলাম। দেশমুখ স্যার এক ধমক দিয়ে জুতো খুলিয়ে দিয়েছিল। তার পরেও অনেকদিন খালি পায়ে চালাতাম।
  • একক | ০৫ আগস্ট ২০১২ ১২:৫৬31801
  • এই গাড়ি চালাতে চালাতে কথা বলা টা বহুত বিরক্তিকর। ডু ডু বার এয়ারপোর্ট থেকে সারাদিনের জন্যে গাড়ি নিয়ে এমন বেয়াদব ড্রাইভার পেয়েছিলুম। এখন উঠেই বলে দি : ড্রাইভ করার সময় কথা বল্লে পুলিশের হাতে তুলে দেবো। আর একটা বদ অভ্যেস এসি টা অফ করে রাখবে নাহয় কমিয়ে দেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত