এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৫ ২৩:৫৫318810
  • আগের হপ্তায় উইকেণ্ডে কি মেনু ছিল আকাদা? এই হপ্তাতেই বা প্ল্যান কি?

    আর তুমি কি জানো রিমিদি আমাকে নিয়ে দুই স্ট্যাটিস্টিশিয়ানকে বাড়িতে নেমন্তন্ন করেছে, সামনের জুন মাসে?
  • aka | ২৫ নভেম্বর ২০১৫ ২৩:৩৫318809
  • খাবারের কথায় আমার প্রচণ্ড ইনটলারেন্স তৈরি হচ্ছে।

    কিন্তু বাকিসব ব্যপারে আমি খুবই টলারেন্ট।
  • শ্রী সদা | ২৫ নভেম্বর ২০১৫ ২৩:২৮318808
  • স্টু হেভী হয়েছিল। বেশ ঝরঝরে ভাতের সাথে হাপুস হুপুস করে মেরে দিলাম। অর্ধেক এখনো পড়ে আছে, কাল আপিসে নিয়ে যাব। পাঁউরুটি দিয়ে খাবো।

    আমির তো একে খান, তারপরে হিন্দু মেয়ে বিয়ে করেছেন, তারপরে পিকে র মতো সিনেমা করে চাড্ডিদের ঝাঁট জ্বালিয়েছেন। এখন চান্স পেয়ে ধুয়ে দিচ্ছে।

    quora তে ইন্ডিয়া থেকে যারা লেখে বেশীরভাগই এলিট স্কুলকলেজে পড়া ভালো ফিনান্সিয়াল স্ট্যাটাসের লোকজন, তাদের বড় অংশ সারাদিন চোদুর মতো জিঙ্গোয়িস্ট ভাট দিয়ে যায় আর চাড্ডিগিরি ফলায়। এদিকে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এর ভালো কোনো ফান্ডামেন্টাল কোশ্চেনে ইন্ডিয়া থেকে রিপ্লাই দেখিনা বললেই চলে।
  • pi | ২৫ নভেম্বর ২০১৫ ২৩:১৯318807
  • এই ইনটলারেন্স নিয়েও প্রশ্ন হল, যেটা বেড়েছে সেটা শাসক দল দিয়ে স্পনসরড, ব্যাকড বলে নানা ঘটনা ঘটার সাহস পাচ্ছে, বেশি ছড়াচ্ছে ও বেশি সামনে আসছে নাকি, সাধারণ মানুষের মধ্যে সত্যিই ইন্টলারেন্স বাড়ছে নানা কারণে, ইর্রেসপেক্টিভ অব শাসক দল ও আর এস এস এর উস্কানি ?
  • pi | ২৫ নভেম্বর ২০১৫ ২৩:১২318806
  • এই শাহরুখ, সলমন, আমীর খানের যাঁরা হার্ডকোর ফ্যান, তাঁরাও এখন ওঁদের বিরুদ্ধে গেছেন, এরকম হচ্ছে কি ? এটা আসলে অনেকদিন ধরেই জানার ইচ্ছে, কট্টর হিন্দুত্ববাদীদের এমনিতে আগে এই খানেদের নিয়ে কোন অসুবিধে ছিল না, নাকি তখন এঁরা 'গুড মুসলিম' ক্যাটেগরিতে ছাড় পেয়ে যেতেন। নাকি কট্টরদের সমস্যা আগে থেকেই ছিল, এখন এই সুযোগে সেগুলো বেরোচ্ছে, ছড়াচ্ছে আর নট সো কট্টর লোকজন, যাঁদের আগে হিরোরা রিয়েল লাইফে মুসলিম হলেও সমস্যা ছিল না, অর্থাঁৎ এই নিয়ে টলারেন্স ছিল, এখন ইস্যুটায় ন্যাশানালিজম এসে যাওয়ায় খেপে যাচ্ছেন ?
  • kc | ২৫ নভেম্বর ২০১৫ ২৩:১০318805
  • এই রুবানশপ সাইট্টাতো খোলেই না। কামিং সুন বলে পোস্টার ঝুলিয়ে রেখেছে। কেসটা কী? ইনটলারেন্ট ইন্ডিয়ানদের জন্যই এই সাইটের সার্ভিস বরাদ্দ নাকি? দেশপ্রেমী এনারাই রা এর প্রসাদ লাভে বঞ্চিত? কেন? অর্ডার দিলে বইটাতো দেশেই ডেলিভারি করতে বলব। যেমন ফ্লিপকার্টকে বলি। ধুসসসস
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৫ ২২:৫৭318804
  • " কমিউনিস্ট বিরোধী মানেই কুত্তা, উদবেড়াল, ওরা মানুষ নয় এসব মনিমানিক্য আছে অনার ঝুলিতে। "
    উদবেড়াল কি গালি? আমার বেশ পছন্দ হয়েছে।
  • lcm | ২৫ নভেম্বর ২০১৫ ২২:৫১318803
  • aka | ২৫ নভেম্বর ২০১৫ ২২:৩৯318802
  • টলারেন্স ও ইনটলারেন্স নিয়ে বড়ই ইনটলারেন্স তৈরি হয়েছে।
  • শ্রী সদা | ২৫ নভেম্বর ২০১৫ ২১:১৪318801
  • চিকেন স্টু চাপিয়ে দিলাম। তালেগোলে রসুন দিতে ভুলে গেছি ঃ(
  • | ২৫ নভেম্বর ২০১৫ ১৭:১৭318800
  • ১১/২ ইন ১০ ওভার।
  • সে | ২৫ নভেম্বর ২০১৫ ১৬:২৯318799
  • খাজা বই
  • সে | ২৫ নভেম্বর ২০১৫ ১৬:১৩318798
  • | ২৫ নভেম্বর ২০১৫ ১৬:১০318797
  • আরেক পিস।

    ২১৫/১০
  • | ২৫ নভেম্বর ২০১৫ ১৬:০৯318796
  • আজকে বেঙ্গসরকার বাণী দিয়েছেন সা আ র জন্যে দুটো স্পিনার ই যথেষ্ট। ঃ)
  • | ২৫ নভেম্বর ২০১৫ ১৬:০৮318795
  • যাঃ।

    অশ্বিন গেল।
  • cb | ২৫ নভেম্বর ২০১৫ ১৫:৫৮318794
  • ১৫ টা বাই হয়েছে অলরেডি, এমন পিচ

    রিদ্ধির ফেটে যাবে ৩ টে ফাস্ট স্পিনারকে কিপ করতে
  • cb | ২৫ নভেম্বর ২০১৫ ১৫:৫৭318793
  • খিক খিক
  • ঊমেশ | ২৫ নভেম্বর ২০১৫ ১৫:৫৬318792
  • খুবই দুঃখিত।
    ওটা "বেশী বল খেলেছে" হবে
  • ঊমেশ | ২৫ নভেম্বর ২০১৫ ১৫:৫৫318791
  • এই পিচে ১০০ টার বেশী বল খেলেছে, সেটাই অনেক।
    টিমের সব থেকে বেশী বাল খেলেছে।
  • সে | ২৫ নভেম্বর ২০১৫ ১৫:৫১318790
  • কেন?
  • cb | ২৫ নভেম্বর ২০১৫ ১৫:৫০318789
  • উমেশের মাথাটা এক্ষুনি কড়মড়িয়ে খেয়ে নিতে ইচ্ছে করছে!!!
  • ঊমেশ | ২৫ নভেম্বর ২০১৫ ১৫:৩৭318788
  • নাগপুরে যা পিচ বানিয়েছে, তাতে ভারতের ১৯০ রান (এই মুহুর্তে) ইনিংসে জেতার মতো হয়ে গেছে। ঋদ্ধিমান বেশ ভালো খেলে যাচ্ছে।
    আপাতত কিছুদিন ঋদ্ধিমান কে বাদ দেবার কথা উঠবে না।
  • সে | ২৫ নভেম্বর ২০১৫ ১৫:৩৪318787
  • এইত্তো! ঊমেশ ঠিক বলেছে।
  • ঊমেশ | ২৫ নভেম্বর ২০১৫ ১৫:৩২318786
  • সে'দি তো ইউরোপে।
    ইউরোপে স্টার স্পোর্টস কোথা থেকে আসবে?
  • সে | ২৫ নভেম্বর ২০১৫ ১৫:১০318785
  • আমার স্টার স্পোর্টস নেই :-(
  • cb | ২৫ নভেম্বর ২০১৫ ১৫:০৭318784
  • স্টার স্পোর্ট্স ১ দেখুন, আমি শ্লা ক্রিকইনফো দেখেই কালাতিপাত করছি
  • সে | ২৫ নভেম্বর ২০১৫ ১৫:০৪318783
  • কোন চ্যানেল বলবি তো?
  • | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:২৬318782
  • ভারতবর্ষ ১৪৯/৬
  • Bratin | ২৫ নভেম্বর ২০১৫ ১৩:২৮318781
  • খিচুড়ি চাপিয়ে দাও
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত