এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১০:৫২319050
  • কুমুদি শিখবেনই যদি তো ফিনিশ ভাষা শিখুন। আমার বউ সে কি উৎসাহ নিয়ে ক্লাস করতে যেত! আর এটা একদম সত্যি, সাঁতার, ড্রাইভিং আর ভাষা অনলাইন না শেখাই ভালো।
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ১০:৪৯319049
  • আমি নই, আমার মেয়ে বলেছে। ও জন্মের পর থেকে বাংলা শিখেছে, দশ বছর বয়স থেকে ইংরিজি, বারো থেকে জার্মান, তেরো থেকে ফ্রেঞ্চ এবং চব্বিশ থেকে রাশিয়ান। ও সবচেয়ে সহজে শিখেছে বাংলা, তারপরে ইংরেজি ও রাশিয়ান, তারপরে ফ্রেঞ্চ এবং সবশেষে জার্মান। হিন্দি ফর্ম্যালি শেখেনি কিন্তু বোঝে বলতে পারে পড়তে পারে লিখতে সামান্য পারে। স্প্যানিশও হিন্দির চেয়েও কম। কিন্তু অবাক লাগে যে রাশিয়ানটা মেইন ল্যাংগুয়েজ না হওয়া সত্ত্বেও হুহু করে শিখছে নিজের তাগিদে। ওর বক্তব্য হচ্ছে ভাষাটা শিখতে গিয়ে ভাষাটাকে ভালোবেসে ফেলছে। এটা শুনে আমি ঘাবড়ে গেছি, কারণ আমার ধারণা ছিল যে আমি বায়াসড। এমনকি এই দেশের পরিবেশের কারণেও ওর অ্যান্টি রাশিয়ান মনোভাব আছে বা ওদের নীতির ব্যাপারে, কিন্তু সেসব ছাপিয়ে গেছে ভাষার প্রতি আকর্ষণ। মনে হয় ঐ ভাষায় জাদু আছে।
  • Ekak | ২৭ নভেম্বর ২০১৫ ১০:৩৪319047
  • পাইন কাঠ ব্যবহার করুন। উই হবেনা।
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ১০:৩৪319048
  • জার্মান আর ফ্রেঞ্চ দুটোই শক্ত ভাষা। রাশিয়ান খুব সহজ। শিখতে খুব মজা।
  • kumu | ২৭ নভেম্বর ২০১৫ ১০:৩২319046
  • সে।সেতো বটেই।ক্লাসে বসে শেখা অনেক ভালো।
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ১০:২৯319045
  • অনলাইনে খুব ভালো হবে কি? ক্লাসে বসে শিখলে অনেক বেশি ভাল লাগে। হিউম্যান ইন্টারাক্শান খুব দরকার ভাষা শিখতে।
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ১০:২৬319044
  • স্টিলের বুকশেল্ফ বেস্ট না? যে সমস্ত দেশে কাঠের পোকার সমস্যা? আমাদের বাড়িতে ছোটোবেলায় স্টিলের প্রকাণ্ড আলমারিতে বই রাখা হোত। দেখতে বাহারি নয় কিন্তু উই হয়নি। যদিও বইয়ে সিলভারফিশ হোত। গ্যামাক্সিন পাউডার দেয়া হোত তবু বিশেষ লাভ হোত না।
  • kumu | ২৭ নভেম্বর ২০১৫ ১০:২২319043
  • রিটায়ার করে জার্মান/ফ্রেঞ্চ শেখার ইচ্ছে আছে।অনলাইনে শেখা যায়,তাই তো?
  • robu | ২৭ নভেম্বর ২০১৫ ১০:১৯319042
  • ধন্যবাদ সেদি, কুমুদি।
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ১০:১৬319041
  • Deutsch উচ্চারণ ডয়েচ। t না থাকলে শ হোত। tsch=চ। eu এর উচ্চারণ অয়।
    যেমন- Neu=নয়
  • kumu | ২৭ নভেম্বর ২০১৫ ১০:১১319040
  • ধ্রুবপুত্র পড়েছি।সসংকোচে বলি আমার ভাল লাগেনি,হয়তো আমারই অক্ষমতা।তবে আমার একই কথা বারবার বলা ঠিক ভাল লাগেনা।মনে হয়েছিল লেখাটি আরো তীক্ষ্ণ হতে পারতো।
    ব্যক্তিগত মত অবশ্যই।।
  • kumu | ২৭ নভেম্বর ২০১৫ ১০:০৫319039
  • আমায় জিগান।উইপোকা নিবারক ঐটা দিয়ে আমি কোন লাভ পাইনি।পুরো কিচেন ক্যাবিনেট ভেঙে ফেলতে হয়েছিল।বুকশেলফের ব্যাক ও অন্য সাইড জুড়্রে স্টীলের পাত লাগানো সবচেয়ে ভাল এইটা এক মিস্তিরী বলেছিলেন।
  • robu | ২৭ নভেম্বর ২০১৫ ১০:০৪319038
  • আবার লেভান্ট মানে বোধ হয় উচ্চ জমি।
  • robu | ২৭ নভেম্বর ২০১৫ ১০:০২319036
  • জার্মানটা ডয়েচ? বেশ, আমরা এটাও ভুল করি। আজ থেকে ঠিক করে নেব। আমাদের দিনে অন্তত দশবার বলতে লাগে শব্দটা।
  • b | ২৭ নভেম্বর ২০১৫ ১০:০২319037
  • উইকিবাবাঃ
    The group is known in Arabic as "ad-Dawlah al-Islāmiyah fī 'l-ʿIrāq wa-sh-Shām", leading to the acronym Da'ish or Daesh

    শাম, অর্থাৎ যাকে লেভান্ট ( ইজরায়েল, সিরিয়া, লেবানন ইত্যাদি) বলা হয়।
  • robu | ২৭ নভেম্বর ২০১৫ ১০:০০319035
  • ঠিকই। আমি উচ্চারণটা ভুল করেছি।
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ০৯:৫৪319034
  • উচ্চারণটা দায়েশ কিন্তু আকারটা ছোট।
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ০৯:৫৩319033
  • না। জার্মান নয়। সে তো ডয়েচ। চ। শ নয়।
    দয়েশ হচ্ছে আইসিস এর অরিজিনাল শব্দ।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ০৯:৫০319032
  • ডয়েশ মানে কি? ডয়েশ মার্ক জানতাম তো। মানে জার্মান আর কি।
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ০৯:৪৫319031
  • আমার এক নিষ্ঠাবতী মুসলমান বান্ধবী আমাকে দুটো বাজে জোক পাঠিয়েছে আমীর খান ও মোদীর ওপরে। এই প্রথম এমন জিনিস পেলাম। ওকে লিখলাম - এসব আমায় পাঠাস না, আমি সাপোর্ট করি না। ও লিখল - ঠিকাছে, আর করব না।
  • robu | ২৭ নভেম্বর ২০১৫ ০৯:৩৮319030
  • আমার মুসলিম বব্ধুরা, যারা মোটামুটি ডিভাউট, লিবারাল নয়, তারা ডয়েশই বলে। আর খিস্তি করে।
  • | ২৭ নভেম্বর ২০১৫ ০৮:৪৯319029
  • রোবু শুনেছি খুব ভাল, কিন্তু আমার পড়া হয় নি।
  • | ২৭ নভেম্বর ২০১৫ ০৮:৪৮319028
  • বুনু, উইপোকানিবারক কি একটা পাওয়া যায়। ঐটে দিয়ে লেপে নিবি পুরো বুকশেলফ।

    জুনি সময় সম্পর্কে জিগ্যেস করেছিলেন। আমাকে এখনও সময় বলে নি। বললে বা হাতে পেলে জানিয়ে দেব কিরম সময় লাগল।
  • se | ২৭ নভেম্বর ২০১৫ ০৩:১২319026
  • একটা শব্দ শিখ্লাম - দয়েশ। টিভিতে পুতিনের সঙ্গে অলন্দকে দেখচ্ছিলো, দুজনেই দয়েশের বিরুদ্ধে যৌথ অভিযান করতে উদ্যত। তখন বুঝলাম কার নাম দয়েশ।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ০২:৩৫319025
  • @Atoz না :)
  • lcm | ২৭ নভেম্বর ২০১৫ ০১:৫৯319024
  • বৃহস্পতিবার - Brown Thursday
    শুক্কুরবার - Black Friday
    সোমবার - Cyber Monday
  • Atoz | ২৭ নভেম্বর ২০১৫ ০১:৫৪319023
  • রাত্রি একটার সময়? ঃ-)
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ০১:২০319022
  • পোটকেদা, আলটিমেটলি তোমার নাম করে রিমিদিকে কল করেছিলাম। শনিবারের মধ্যে সব হয়ে যাবে।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ০১:০৫319021
  • এবছর দেখি ওয়ালমার্ট টার্গেট সব সন্ধ্যে ছটায় খুলছে, লোকে ডিনারও খাবে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত