এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ২৮ নভেম্বর ২০১৫ ২২:৪৩319321
  • অভ্যু খোঁজ করার জন্যে ধন্যবাদ।

    গত ক দিন খুব চাপ যাচ্ছিল। তাই আজকে সারা দিন গুছিয়ে ঘুমোলাম।

    কিন্তু বনফুলের রচনাবলী প্রথমে মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত না?
  • pi | ২৮ নভেম্বর ২০১৫ ২২:৩৯319319
  • ভিডিওটাও দিয়ে দে না।
  • robu | ২৮ নভেম্বর ২০১৫ ২২:৩৫319318
  • পহলাজ নিহালনির ভিডিওটা না দেখলে পুরো মজা পাওয়া যাবে না।
  • robu | ২৮ নভেম্বর ২০১৫ ২২:৩৩319317
  • আবোলতাবোল
    আশিস দাস
    বেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে শুয়ে আছি, তবু বোঁটকা গন্ধে অস্থির। ঘাসের উপর নোংরা পুরনো গেরুয়া চাড্ডিটা পড়ে ছিল; ফেলে দেবার জন্য সেটা যেই তুলতে গেছি অমনি চাড্ডিটা বলল, ‘হাম্বা’! কি আপদ! চাড্ডিটা খামোকা হাম্বা করে কেন?
    চেয়ে দেখি চাড্ডি তো আর চাড্ডি নেই, দিব্যি মোটা সোটা সাদা ধপধপে একটা গরু শিং উঁচিয়ে আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছে আর মোবাইল থেকে স্ন্যাপডিল আন-ইনস্টল করছে।
    আমি বললাম, ‘কি মুশকিল! ছিল চাড্ডি, হয়ে গেল একটা গরু।’
    অমনি গরুটা বলে উঠল, ‘গরু নই গরু নই, আমি গোমাতা। তাছাড়া মুশকিল আবার কি? ছিল আমির খান আর শাহরুখ খান, হয়ে গেল ঘোর শয়তান দেশদ্রোহী; ছিল দাঙ্গার মুখ, হয়ে গেল প্রধানমন্ত্রী। এতো হামেশাই হচ্ছে।’
    আমি খানিক ভেবে বললাম, ‘তাহলে এখন তোমায় কি বলে ডাকব? তুমি তো সত্যিকারের গরু, থুড়ি গোমাতা নও, আসলে তুমি হচ্ছ চাড্ডি।’
    গরু বলল, ‘গোমাতা বলতে পার, চাড্ডিও বলতে পার, অনুপম খেরও বলতে পার’। আমি বললাম, ‘অনুপম খের কেন?’
    শুনে গরুটা বলল, ‘তাও জানোনা?’ বলে এক চোখ বুজে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগল। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হল ওই অনুপম খেরের কথাটা নিশ্চয় আমার বোঝা উচিত ছিল। তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ‘ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি’।
    গরুটা খুশি হয়ে বলল, ‘হ্যাঁ, এতো বোঝাই যাচ্ছে- চাড্ডীর দ, খের-এর তালব্য শ, অনুপমের প, আর গোমাতার ম- হল দেশপ্রেমী। কেমন, হল তো?’
    আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে গরুটা আবার সেই রকম বিশ্রী করে হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হুঁ হুঁ করে গেলাম। তারপর গরুটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, ‘এই দেশে বোঁটকা গন্ধ লাগে তো পাকিস্তান গেলেই পার’। আমি বললাম, ‘বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায়না?’
    গরু বলল, ‘কেন? সে আর মুশকিল কি?’
    আমি বললাম, ‘কি করে যেতে হয় তুমি জানো?’
    গরু একগাল হেসে বলল, ‘তা আর জানিনে, গুজরাত, ইনটলারেন্স, বিফ ব্যান, দাদরি- ব্যাস। সিধে রাস্তা, সওয়া একঘন্টার পথ, গেলেই হল’।
    আমি বললাম, ‘তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পার?’
    শুনে গরুটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। তারপর মাথা নেড়ে বলল, ‘উহুঁ, সে আমার কর্ম নয়। আমার মোদীকাকা যদি থাকত, ঠিক ঠিক বাতলে দিতে পারত’।
    আমি বললাম, ‘মোদীকাকা কে? তিনি থাকেন কোথায়?’
    গরু বলল, ‘ মোদীকাকা আবার কোথায় থাকবে? প্লেনেই থাকে; তবে মাঝে মাঝে হিমালয়ের চূড়ায় বসে ধ্যান-ও করে ’।
    আমি বললাম, ‘কোথায় তার সাথে দেখা হয়?’
    গরু খুব জোরে জোরে শিং নেড়ে বলল, ‘সেটি হচ্ছে না, সে হবার জো নেই’।
    আমি বললাম, ‘কি রকম?’
    গরু বলল, ‘সে কিরকম জানো? মনে কর তুমি যখন যাবে দিল্লিতে তাঁর সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন ম্যাডিসন স্ক্যোয়ার। যদি ম্যাডিসন স্ক্যোয়ার যাও তাহলে শুনবে তিনি আছেন মারিয়ানা খাতের তলায়। আবার সেখানে গেলে দেখবে তিনি গেলেন আদানির প্রাইভেট জেটে। কিছুতেই দেখা হবার জো নেই’।
    আমি বললাম, ‘তাহলে তোমরা কি করে দেখা কর?’
    গরু বলল, ‘সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে ক্যামেরা কোথায় নেই; তারপর হিসেব করে দেখতে হবে আডবানি আর অমিত শাহ এখন কোথায় থাকতে পারে; তারপর দেখতে হবে আদানি আর আম্বানি এখন কোথায় আছে।তারপর দেখতে হবে সেই হিসেব মত যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন মোদীকাকা কোথায় থাকবে। তারপর দেখতে হবে-’
    আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, ‘সে কিরকম হিসেব?’
    গরু বলল, ‘সে ভারী শক্ত। দেখবে কিরকম?’ এই বলে সে একটা ত্রিশূল দিয়ে ঘাসের উপর একটা লম্বা আঁচড় কেটে বলল, ‘এই মনে কর মোদীকাকা’। বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল।
    তারপর আবার ঠিক তেমনি একখানা আঁচড় কেটে বলল, ‘এই মনে কর তুমি’, বলে ঘাড় বেঁকিয়ে চুপ করে বসে রইল।
    তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, ‘এই মনে কর পহেলাজ নিহালনি’। এমনি করে খানিকক্ষণ কি ভাবে আর একটা করে লম্বা আঁচড় কাটে, আর বলে, ‘এই মনে কর বিহার বিধানসভা’ – ‘এই মনে কর যশোদাবেন পাসপোর্ট অফিস যাচ্ছে’ – ‘এই মনে কর জেমস বন্ড চুমু খাচ্ছে, ও না না ওটা তো সেন্সরড-’
    এইরকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ ধরে গেল। আমি বললাম, ‘দুর ছাই কিসব আবোল তাবোল বকছে, একটুও ভালো লাগেনা’।
    অমনি গরুটা শিং বাগিয়ে জোরে একটা ঢুঁ মেরে বলল, ‘তুই বেটা নিশ্চয় পাকিস্তানি! দেশদ্রোহী কোথাকার, যা দেশ ছেড়ে বেরিয়ে যা’।
  • robu | ২৮ নভেম্বর ২০১৫ ২২:২০319316
  • অভ্যুদা, সম্ভব নয়।
  • pi | ২৮ নভেম্বর ২০১৫ ২১:৩৭319315
  • তামাশা তো মন্দ না !
    তবে প্রোটাগনিস্ট মেয়ে হলে আরো ভালো লাগত। কেন হয়না আর কবে হবে কে জানে। বা অন্ততঃ নায়ক নায়িকা দুজনের ক্ষেত্রেই এই দ্বন্দ্ব, ক্ষোভ, হতাশা দেখাতে পারতো। নাকি মেয়েদের কেরিয়ার নিয়ে বা না থাকলে সেই জীবন নিয়ে এগুলো আসে না ?
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৫ ২১:২৪319314
  • আচ্ছা তোমরা কেউ কি ব্রতীন্দাকে বকেছ?
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৫ ২১:১৬319313
  • এদিকে আজ একটা ইমেল পেয়েছি Please use email ids of all team members who are on the bcc list of this email ...

    কম্পিউটারওলারা কেউ হেল্প করতে পারেন?
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৫ ২১:০৬319312
  • কিন্তু ব্যাঙদি কাল ঝগড়া করে ফিরে এসে আপডেট দিল না? নাকি এখনো ঘেরাও করে রেখেছে?
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৫ ২১:০০319310
  • কেউ একবার জানতে চেয়েছিলেন অনগ বিভীষণ কিনা। ব্যাঙ(byaa`Ma)কে লাল সেলাম দেওয়া থেকেই বোঝা গেল :)
  • বানান | ২৮ নভেম্বর ২০১৫ ২১:০০319311
  • গুরুচন্ডালি লেআউট - byaa`M

    অভ্র কীবোর্ড - byaNg
  • anag | ২৮ নভেম্বর ২০১৫ ২০:৫২319309
  • ব্যাঙ্গ (বানান পারলাম না) কে লাল সেলাম। বনফুল সতেরো খন্ড - অতএব বাণীশিল্প এডিশন। খুব ভালো ছাপা ইত্যাদি। গ্রন্থালয়েরটা জাস্ট কেনা যায় না।

    এই হুজুগে আমিও খান বিশেক বই নিলাম রুবান থেকে।
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৫ ১৯:৪৮319308
  • মানে ধরে নিচ্ছি বেঁচে থাকাটা একটা কন্টিনিউয়াস ফাংশন।
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৫ ১৯:৪৭319307
  • আপার বাউণ্ড তো। বাউন্ডারী কণ্ডিশনেই কোনো প্রবলেম নেই, তো ইন্টিরিয়রে তো চলবেই।

    (রোবু থাকলে বলত - তারাপদ স্যারের ছাত্র!)
  • b | ২৮ নভেম্বর ২০১৫ ১৯:৪৫319306
  • একশো বছরের সম্ভাবনাটা কবি উড়িয়ে দিছেন কেন? শুধু দেড়শো দেখলে হবে?
  • h | ২৮ নভেম্বর ২০১৫ ১৯:৩২319305
  • খালি বড়দের ভুল ধরা ঃ-))))))))))))))))
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৫ ১৯:২৭319304
  • হানুদা উবাচ "সেইদিন আমার খুব আনন্দ হবে,ধর এক দেড়শ বছর পরে এই সব লেখা পড়ার জন্য লোকে বাংলা শিখবে।"

    আমারো খুব আনন্দ হল। সেদিনই বললাম যে ফেলার বলে গেছেন যে মানুষের দুশ বছর বাঁচার প্রোব্যাবিলিটি জিরো। কিন্তু হানুদার তো এখনো পঞ্চাশ হয় নি। সুতরাং কোনো কন্ট্রাডিকশন নেই।
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৫ ১৯:১৯319303
  • এলোমেলো করে রাখার জন্যে কুমুদিকে এই বুককেসটা দিলাম, এটার নাম পুতু


    দমুদিকে এটা, মনে হবে সামনেই কোন্নগরের বীচ


    আর স্যানকে এটা
  • Arpan | ২৮ নভেম্বর ২০১৫ ১৯:১২319302
  • স্ট্যাটিস্টিশিয়ানদের যেমন বুদ্ধি। চুরি তো যায় বই, কেউ কখনো শুনেছে বুককেস চুরি হয়েছে!!
  • | ২৮ নভেম্বর ২০১৫ ১৭:২৩319300
  • এটা দেখতে পারিস ব্ল্যাঙ্কি। তবে আমার মত প্রতি ৩-৫ বছরে জায়গা বদলাতে না হলে পাকাপাকি বাসস্থান হলে জিনিষপত্র কিনে বানিয়ে নেওয়াই বেশী ভাল।

    https://www.housefull.co.in/products/office-study/office-study-storage/book-cases
  • সে | ২৮ নভেম্বর ২০১৫ ১৫:৪৩319298
  • ২ঃ৪৪ এর মেসেজে যে খবরটা, সেটাও একটা কারণ। ২০০৬ এ এরকম একটা আঁচ করেছিলাম, কিংবা ২০০৫ এ গাড়ী পোড়ানো। লিখেছিলাম তখন বালায়, একটি হাটের গল্প।
  • Arpan | ২৮ নভেম্বর ২০১৫ ১৪:৩১319296
  • Stacked auto-encoder | ২৮ নভেম্বর ২০১৫ ১৪:৩০319295
  • টুক করে একটু নেবু নজেন খেয়ে নাও, পজিটিব নেগেটিব গুইল্যে গেচে :-p
  • kiki | ২৮ নভেম্বর ২০১৫ ১৪:২৭319294
  • কুমু আমাকে আর স্যানবালিকাকে এক করে দিলো? স্যানিনিরা আমার থেকে সাত বছরের (যদ্দুর মনে পরছে) জুনিয়র। ঃ(

    আতোজ,
    হুঁ। ঃ)

    থেঙ্কু।

    আর তোমার লেখাটা এবার রয়ে সয়ে (এবারের উনিশ কুড়ির,পুজোর) পড়তে শুরু করলাম।
  • শ্রী সদা | ২৮ নভেম্বর ২০১৫ ১৩:১৬319292
  • আনন্দবাজারের বিভূতিভূষণকে নিয়ে লেখাতা ভাল্লাগলো।
  • de | ২৮ নভেম্বর ২০১৫ ১৩:০৭319291
  • এখেনে আমি আর টিম হলুম গিয়ে কনডেন্সড ম্যাটার ফিজিক্সের লোক - অ্যাস্ট্রোফিজিসিস্ট নই। সুতরাং আভাসবাবুর থিওরির ডিপ রুটেড ইম্প্লিকেশন্স বা ইনার ম্যাথ সম্বন্ধে প্রায় কোনই আইডিয়া নেই। তবে ইনি বহুদিন ধরেই (প্রায় বছর কুড়ি) ওনার থিওরি নিয়ে লড়ে যাচ্ছেন। সম্প্রতি রিটায়ার করেছেন আমাদের এখান থেকে। ওনার কয়েকটা পপুলার টক আমি অ্যাটেন্ড করেছি - তাতে ওনাকে একটু ঢাক বাজাতে পছন্দ করা মনে হলেও জালি মনে হয়নি। এতোজ ওনার কাজকর্মের সম্বন্ধে বেশী জানবে। হকিং আর ওনার থিওরি নিয়ে কম্প্যারিজন করে লিখলে ব্যাপারটা ভালো বোঝা যাবে।

    আমাদের এখানে উনি বেশ কন্ট্রোভার্সিয়াল চরিত্র ছিলেন। জুনিয়াররা ওনাকে ভয়ই পেতো। ম্যানেজমেন্ট অবশ্য ওনাকে কোণঠাসাই করে রেখেছিলো - তবে আমার আইআইএসসির কিছু অ্যাস্ট্রোফিজিসিস্ট বন্ধুরা কিন্তু ওনাকে ভালোই সম্মান করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত