এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৯ নভেম্বর ২০১৫ ১০:১৪319379
  • কুমুদিকে পুতু দিইছি কুমুদি অ্যাকনলেজ করেন নি। দমুদির ভাগ্যেও খাসা জিনিসই পড়েছিল, কিন্তু ...
  • i | ২৯ নভেম্বর ২০১৫ ১০:১৪319380
  • কাব্যিক বাড়ি নয় তো। খগাই, বগাই আর বই তো। বাইরে খাটিয়া।
  • | ২৯ নভেম্বর ২০১৫ ১০:০৬319378
  • সইত্যের খাতিরে বলে যাই আমি ঐ পোচন্ড কাব্যিক বাড়ীতে মোটেই থাকবো না। তারপর আবার সে কাব্যিক বাড়ীকে কাব্যিক রাখার জন্য ব্যাঙ নির্ঘাৎ অষ্টপ্রহর ফিনাইল বালতি ঝাঁটা নিয়ে ঘুরবে .... অতএব ওতে আপনেরাই থাকুন।
  • i | ২৯ নভেম্বর ২০১৫ ১০:০০319377
  • ভেঙে মোর ঘরের চাবি..তে বুঝি গো রাত পোহালো বুঝি ঐ রবির আলো ইত্যাদি.. আমি এর আগে আভাস বাবুর নাম শুনি নি। এখানেই শুনলাম।

    অরণ্য, নাম সত্যি ওঠে নি কোনো লিস্টেঃ)

    যা হোক, এখন কাটি।
  • Abhyu | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৫৫319376
  • সামনের হপ্তায় আমি ক্র্যাকপটে মাংস বানানোর রেসিপি দেব।
  • Abhyu | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৫৩319375
  • রবির আলো না, আভাসে ব্ল্যাক হোল দেখা যাচ্ছে। যাক আজকে দশটি ফুলকো লুচি ও একবাটি পাঁঠার মাংস দিয়ে পিত্তিরক্ষা হল। অবশ্য বেগুনভাজা আর পায়েসও ছিল সাথে।
  • kc | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৫২319374
  • বাহ, একটা নতুন শব্দ শিখলাম। ক্র‍্যাকপট। এখন কাকে বলি ভাবি।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৪৯319373
  • অভ্যু,
    কী একটা গান ছিল না?
    "এ কি গো রাত পোহালো/ এ কী ঐ রবির আলো/ আভাসে দেখা দিল "
    ঃ-)
  • Abhyu | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৪৭319372
  • হ্যাঁ আভাস বাবু গুরুতে লিখলে খুবই উপযুক্ত ব্যাপার হবে।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৩৮319371
  • আরে ছোটাই, এই অনধিকারী কী লিখবে বলো? সরাসরি ওনাকে ডেকে আনলেই তো হয়! ফেবুতে তো আছেন, নানা গ্রুপে লেখেনও।
    একেবারে ঘোড়ার মুখ থেকে শুনলেই ব্যাপারটা জট কেটে পরিষ্কার হয়! আর কোনো কনফুও থাকে না!
  • aranya | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৩৭319370
  • কুমু মে-দের টেনে খেলিয়েচেন, লিস্টিতে কোন ছেলের নাম নাই
  • aranya | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৩৬319369
  • ব্রতীন-কৃত কোন লিস্টিতে অদ্যাবধি ছোটাই মস্তানের নাম ওঠে নি - এ হতেই পারে না
  • aranya | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৩৫319367
  • আতোজ ভাল ছবি লেখে :-)
  • i | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৩৫319368
  • এটুজেড,
    লেখো না একটা টই খুলে।
  • aranya | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৩৪319364
  • বার্কে হেড ডিপ ছিলেন যখন, ক্র্যাকপট নিশ্চয়ই নন, ভালই অ্যাকাডেমিক ক্রিডেনসিয়াল থাকার কথা
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৩৪319365
  • ঈঁটের বাড়ীতে আপনি থাকবেন কেন অরণ্যদা, একটা উদ্যানগৃহ থাকবে, সেখানে থাকবেন। তার দুয়ারে শঙ্খচক্রের আল্পনা, তার মেঝেতে শীতলপাটি, তাকে ঘিরে বনমর্মর ও পাখির কলকাকলী।
    ঃ-)
  • i | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৩৪319366
  • আমার আবার উল্টোটা। লাল ইঁটের বাড়ির লিস্টিতে আমার নাম দেখে আনন্দে আত্মহারা। গুরুতে এই প্রথম কোনো লিস্টিতে ছোটাই এর নাম উঠেছে।তাই তো স্ক্যান করে গল্প পাঠানোর প্রস্তাব দিচ্ছি।
  • aranya | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৩১319362
  • কুমুর লাল ঈঁটের বাড়ীতে থাকার অ্যাপ্লি রিজেক্ট হওয়ায় সাংঘাতিক দুঃখ পেয়েচি গতকাল।
    হলে ঘন্টা তিনেক প্রেম রতনের ধাক্কা সামলে গুরু খুলেই আর এক আঘাত - দুঃখময় জীবন
  • i | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:৩১319363
  • কুমুদিদি,
    মূল গল্প রয়েছে স্বপ্নময় চক্রবর্তীর ৫০ টি গল্প ( দেজ) বা জার্সি গরুর উল্টো বাচ্চা ( প্রকাশক জানা নাই)।বাংলা লাইভের সেই আর্কাইভ থাকলে সেখানে পাওয়ার কথা।
    তুমি, পাই পড়তে চাইলে আমি স্ক্যান করে পাঠিয়ে দেব।
  • pi | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:২৭319361
  • ঃ))
  • kumu | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:২৫319359
  • আতোজ একটা টই খুলে লেখো না।একটি টই
    বোধহয় ছিলও।

    ছোটাই,পুরো গল্প কোথায় আছে?
    আর ৮ ০৯তে পাই নিজেকে নিজে শুধোচ্ছে " কিন্তু পুরো গল্পটা কই পাই ?"তাতে কিছু হল না।অতোচো কাল আমিএকটু কুমুদমু গুলিয়ে ফেলায় দমু বকে দিল।ঃ-(

    অ ব্রতীন,কোথায় গেলে?সব কুশল নিশ্চয়ই।হাল্কা করে একপিস দর্শন দাও।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:২৫319360
  • আকা, সূক্ষ্ম শরীর কেমন করে ধারণ করতে হয়?
    ঃ-)
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:২২319358
  • টিবি, ফেবু তে খোঁজ করে সরাসরি তো ফেসবুক ফ্রেন্ড হয়ে নিতে পারেন, আপনার পাড়ার স্কুলের তো! একেবারে সরাসরি আলোচনা করবেন!
    আর, ব্রতীন তো একেবারে খাস পাড়ার ছেলে!
    ঃ-)
  • TB | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:১৩319356
  • ঐ জাতিস্মর মুভিটায় সব বিভিন্ন ব্ল্যাক হোলের কাজকারবার চলছিল তাহলে? দেকেচ, একেবারেই বুইতে পারি নি!
  • pi | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:১৩319357
  • কাল শুনলাম এরকম ক্র্যাকপট লোকজনের জন্য arxiv না, অন্য কিছু আছে। কিন্তু আভাষ মিত্রের পেপার তো এখানেও আছে।

    http://arxiv.org/abs/1003.3518

    ওঁর এই বার্কলের কোলাবোরেটর তো দেখি হামবোল্ড পুরস্কার পাওয়া লোক।

    এঁরা সবাই ক্র্যাকপট হলে তো বলতে হয় ফিজিক্সে ভয়াবহ ব্যাপারস্যাপার চলছে !

    যাগ্গে কেন ক্র্যাকপট একটু সহজভাবে (বিষয়টি আদৌ সহজ না হলেও ) বুঝিয়ে দিলে ভাল হয়। যদি সম্ভব হয়।
  • TB | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:১১319355
  • আভাস/আভাষ মিত্রের সাক্ষাতকার লে ম্যান হিসেবে ইনটারেষ্টং লাগল। একটু তাত্ত্বিক আলোচনা হলে কার কি অবস্থান বোঝা যেত।

    আবার কি না উত্তরপাড়ার ছোকড়া ঃ-)
  • aka | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:০৪319354
  • প্রতিটা ব্ল্যাকহোলের মধ্যে একটা করে ইউনিভার্স। প্রতিটা ইউনিভার্সের তথ্য শুধু তার কাছেঅই সীমাবদ্ধ। এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে ট্রাভেল করতে হলে সূক্ষ শরীর ধারণ করতে হয়, যাতে ইনফাইনিটলি ইলঙ্গটেড হলেঅও অন্য ইউনিভার্সে ফাইনাইট শরীর ধারণ করতে পারে। এইব্বাবেঅই এক জন্ম থেকে অন্য জন্মে মানুষের যাতায়াত।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৫ ০৯:০০319353
  • হ্যাঁ, ইনফো আমাদের এদিকে(মানে ব্ল্যাক হোলের বাইরে অনেক দূরে) পেয়ে যাওয়া নিয়েই তো যত ইয়ে। ওরিজিনাল কাজটাতে যা ছিল তাতে মনে হতো সব ইনফো ভ্যানিশ হয়ে যায়। সেরকম তো হওয়া উচিত না, তাই সেই নিয়ে কাজকারবার।
  • TB | ২৯ নভেম্বর ২০১৫ ০৮:৫৭319352
  • আচ্ছা
  • TB | ২৯ নভেম্বর ২০১৫ ০৮:৫৬319350
  • তাই? পড়ে আবার মনে হল খবর মানে ইনফর্মেশান লীক করে, আর সেই নিয়েই কাজকারবার চলছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত