এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৯ নভেম্বর ২০১৫ ১৮:৫৭319409
  • তোমরা বলো রবীন্দ্রনাথ মডার্ণ সায়েন্স জানতেন না, অথচ সত্যদ্রষ্টা ঋষিকবি ব্ল্যাক হোল নিয়ে কতদিন আগেই তোমাদের জন্যে লিখে গেছেন "বলো দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে"
  • | ২৯ নভেম্বর ২০১৫ ১৮:১৫319408
  • সন্দেশের সেই ভদ্রলোক? ভবানী
  • kd | ২৯ নভেম্বর ২০১৫ ১৮:১৪319407
  • বনফুল?
  • kc | ২৯ নভেম্বর ২০১৫ ১৮:১২319406
  • কই কই? আর কোনও নাম?
  • T | ২৯ নভেম্বর ২০১৫ ১৮:০৫319405
  • আকাদা মনে হয় বাজিটা হারল।
  • :) | ২৯ নভেম্বর ২০১৫ ১৭:৫৮319404
  • এই ছড়াটা হুবহু মনে নেই, তবে প্রথম দুটো লাইন মনে আছে। যে সময়ে শোনা, তখন সম্ভবত মমব্যান রাজনীতি শুরুও করেন নি।
  • aka | ২৯ নভেম্বর ২০১৫ ১৭:৫৫319403
  • এটা মম ব্যানের কাব্যি। ১০০ টাকা বাজি।
  • রোবু | ২৯ নভেম্বর ২০১৫ ১৭:৫২319402
  • জীবনানন্দ?
  • aka | ২৯ নভেম্বর ২০১৫ ১৭:৪৯319400
  • এটা কেসির লেখা।
  • T | ২৯ নভেম্বর ২০১৫ ১৭:৪৯319401
  • কিরম সন্দেহ হচ্চে, মুলেশ্বরী নয়তো।
  • kc | ২৯ নভেম্বর ২০১৫ ১৭:৪৬319399
  • নাহ :-)
  • :) | ২৯ নভেম্বর ২০১৫ ১৭:৪১319398
  • নীরেন চক্কোত্তি কিংবা অন্নদাশঙ্কর রায়।
  • kc | ২৯ নভেম্বর ২০১৫ ১৭:৩৬319397
  • "থালা বাটি গামলা।
    কুকুরটাকে সামলা।।

    হাতুড়ি কোদাল কাস্তে।
    দাদু ঘুমোচ্ছেন আস্তে।।

    ছুরি কাঁটা চামচে।
    বেড়াল দিল খামচে।।

    চিরুনি কাঁচি নরুন।
    চোর পালাচ্ছে ধরুন।।

    বই কাগজ ম্যাগাজিন।
    ঢের হয়েছে, ক্ষ্যামা দিন।।"

    কার লেখা বলুন দেখি
  • kumu | ২৯ নভেম্বর ২০১৫ ১৭:০১319396
  • দিল্লীতে সোয়েটার লাগবে।
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৫ ১৬:২২319395
  • ঠাকুরের কৃপায় লুরুতে আজ আবার আবগারি ওয়েদার।
  • robu | ২৯ নভেম্বর ২০১৫ ১৫:১৪319394
  • পাইনি।
  • Stacked auto-encoder | ২৯ নভেম্বর ২০১৫ ১৪:৩৭319393
  • কলকাতায় কেউ ভূমিকম্প টের পেলেন কি? একটু আগে?
  • Abcd | ২৯ নভেম্বর ২০১৫ ১৪:১২319392
  • দিল্লিতে এখন ঠান্ডা কেমন? সোয়েটার পরতে লাগছে?
  • cm | ২৯ নভেম্বর ২০১৫ ১৩:০৪319390
  • আপনারা ছোটখাটো বিষয়ে মাথা ঘামাচ্ছেন। শিনিচি মোচিজুকির দিকে দেখুন।
  • . | ২৯ নভেম্বর ২০১৫ ১১:৫১319389
  • এই কেসটা আগে দেখিনি, তবে সাধারনত ফিজিক্সে বর্ডারলাইন ক্র্যাকপটের উদাহরন কিন্তু অনেক আছে। হয়েল আর নার্লিকারের স্টেডি স্টেট কসমোলজি এখন পরিত্যক্ত হলেও এক সময়ে একটা বিকল্প হিসেবে ধরা হত। কিন্তু এখন স্টেডি স্টেট কিছুটা ক্র্যাকপট থিওরি হয়ে গেচে। আবার ডেভিড বোমকে তো চিরকাল সন্দেহের চোখে দেখা হল, ওনার হিডেন ভেরিয়েবল ভার্সানকেও। এখন স্ট্রিং থিওরি মেনস্ট্রিম হয়ে গেলেও প্রথম দিকে একটু ক্র্যাকপট টাইপেরই ভাবা হত। কার থিওরি কখন কাজে লেগে যায় আর কোনটা ফলসিফায়েড হয়ে যায় বলা মুশকিল।
  • Stacked auto-encoder | ২৯ নভেম্বর ২০১৫ ১১:৪২319388
  • ২০১৪ এর জুন মাসেও একটা সিমিলার খবর ছিলো বিজনেসইনসাইডারে। প্রশ্ন হল এগুলো নিয়ে কাটাছেঁড়া আদৌ হচ্ছে কি? মানে খুব জোরালো ব্যাপার হলে মনে হয় অ্যাদ্দিনে পাবলিক ডোমেনে এসে যেত। কে জানে।
  • pi | ২৯ নভেম্বর ২০১৫ ১১:২৯319387
  • এই ওয়াটার এটিম এর কেস টা কী ? সত্যি এক লিটার বিশুদ্ধ জল ২ টাকায় পাচ্ছে লোকজন ?
  • pi | ২৯ নভেম্বর ২০১৫ ১১:১৮319386
  • সেতো সবই নুন মিশিয়ে নেওয়া ভাল। আর সায়েন্সেই বহুসময়েই একটা কিন্তু থেকে যায়। থাকা ভালও। শেষ কথা তো ওভাবে বলাও যায়না। কিন্তু ক্র্যাকপট, পাগলের প্রলাপ টলাপ, ট্র্যাশ কাজ, বেকার পেপার বললে তারও ভিত্তি থাকা উচিত। আছে নিশ্চয়, যাঁরা বলছেন, জানবেন। সেগুলো নিয়ে আলোচনা হলে ভাল হত। আর সেক্ষেত্রে এই কাগজগুলোতে ওপেন লেটারে রিবাটাল ও দেওয়া ভাল। নইলে কতজন হয়তো মিসলেড হয়ে যাচ্ছেন।

    তবে ওনারটাও তো একটা থিয়োরিই। আর বলেছেন, নাসার ফাইন্ডিং সেটা 'bolster' করেছে, এইটুকু।

    ওহ, দেখলাম, শুধু টাইমস গ্রুপ কেন, হিন্দুও বের করেছে।
    http://www.thehindu.com/sci-tech/science/nasa-finding-bolsters-indian-theory-on-black-hole/article7913106.ece
  • Abhyu | ২৯ নভেম্বর ২০১৫ ১০:২৪319385
  • শুধু খেয়াল রেখো লিস্টিটা ওনারই রিপোর্ট করা :)
  • Stacked auto-encoder | ২৯ নভেম্বর ২০১৫ ১০:২৩319384
  • ক্র্যাকপট অর নো ক্র্যাকপট, যতক্ষণ খবরটা শুধু কোরা আর টাইমস গ্রুপের, ততক্ষণ অল্প নুন-লেবু দিয়ে নেওয়াই ভালো। ইন্টারভিউতে যা আছে সেগুলো সবই একজনের ক্লেম। যদি সত্যি হয় তাহলে বিজ্ঞান জগতে হৈচৈ পড়ে যাবে। আমি অন্তত সেটার আগেই লাইনে পড়ে যেতে রাজী নই। তাতে লোকে কলোনিয়াল দাসত্ব ইঃ বল্লেও (ঐ ইন্টার্ভিউয়ের শেষেই আছে ভারতীয় বিজ্ঞানচর্চা হল কলোনিয়াল দাসত্ব)।
  • i | ২৯ নভেম্বর ২০১৫ ১০:২০319383
  • অভ্যু দেখেছিলাম। মেঘনাদ সাহা আর অশোক সেনের মাঝখানে উনি।

    একটু পড়াশোনা করে দেখি ওঁকে নিয়ে।
  • Abhyu | ২৯ নভেম্বর ২০১৫ ১০:১৭319382
  • খগাই বগাই, বাইরে খাটিয়া ও তার পাশে ক্রোকু।
  • Abhyu | ২৯ নভেম্বর ২০১৫ ১০:১৬319381
  • এর আগে একটা লিস্ট দিয়েছিলাম ইন্দ্রানীদি। ওনারই লিঙ্কইন থেকে পাওয়া। উনি ছিলেন ছয় নম্বরে। এক থেকে পাঁচ ও সাত নম্বর বিজ্ঞানীর নাম সবাই জানে, সুতরাং ছ নম্বরের নামটাও জানা থাকা উচিত, কি না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত