এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Stacked auto-encoder | ৩০ নভেম্বর ২০১৫ ১২:০৯319439
  • উল্টোদিক দিয়ে ভাবলে টেস্টটিউব বেবির ঘটনা মনে পড়ে যাচ্ছে।
  • de | ৩০ নভেম্বর ২০১৫ ১২:০৫319438
  • সাইটেশন কম - সে ঠিক আছে -

    নেগেটিভ সাইটেশনের খবর না পেলে কিছু বলা সম্ভব নয়!
  • Stacked auto-encoder | ৩০ নভেম্বর ২০১৫ ১১:২১319437
  • গুগল স্কলারে দেখলাম খুব বেশি সাইটেশনও নয়। মানে গ্রাউন্ডব্রেকিং কাজে যেমন হওয়ার কথা তেমন নয়।
  • de | ৩০ নভেম্বর ২০১৫ ১১:১২319436
  • কোন এক কারণে ভারতীয় অ্যাস্ট্রোফিজিসিস্টরা বেশ নীরব ওনার ব্যাপারে - কেউ কোন কমেন্ট দেন না। কেন কে জানে! ফলে ওনার কাজ সম্বন্ধে উনি ছাড়া আর কারো বক্তব্য পাওয়া মুশকিল।

    এতো গত কুড়ি বছরের দাবী - এতোদিন ধরে কেউ কোন ভুল ধরলো না কেন ওনার থিওরির, তাই বা কে জানে!
  • d | ৩০ নভেম্বর ২০১৫ ১০:৫৫319435
  • হুঁ আমার খটকাও ঐখানেই। ওঁর বক্তব্য ছাড়া আর কোনও নিরপেক্ষ সোর্সের কোনও বক্তব্য পাচ্ছি না।
  • Abhyu | ৩০ নভেম্বর ২০১৫ ১০:৫২319434
  • প্রবলেমটা সেখানেই। সেই জন্যেই নাসার সোর্স চাইলাম। মানে হয় নোবেল প্রাইজ নয় বাজে ভাট দুটো এক্সটীমের একটা মনে হচ্ছে এখনো পর্যন্ত।
  • Stacked auto-encoder | ৩০ নভেম্বর ২০১৫ ১০:৪৭319433
  • হুঁ এটাও দেখেছি। মুশকিল হল ব্যাপারটা বুঝি না, কিন্তু একটা জিনিসেই খটকা - সেটা হল সবেরই সোর্স একজনের বক্তব্য। আর কেউ ভ্যালিডেট করছে না। এটা তো বিরাট বড় ঘটনা - যদি সত্যি হয়।
  • cb | ৩০ নভেম্বর ২০১৫ ১০:৩৪319432
  • সকালে বাস থেকে নামার সময় গলায় কি একটা ঢুকে গেল (ধুলো/পোকা/রাস্ট ??) আর তারপর থেকে কি ভয়ংকর হেঁচকি

    জল আর চিনি খেয়ে বাঁচলাম। এই চিনির ব্যাপারটা কি সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন লেখায় পড়েছিলাম?
  • Abhyu | ৩০ নভেম্বর ২০১৫ ১০:২৯319431
  • পাই নাসার ওয়েবসাইটের কোনো লিঙ্ক আছে যেখানে আভাস বাবুর কাজের উল্লেখ আছে? সেটা বেশি রিলায়েবল হবে খবরের কাগজের (বিশেষতঃ ভারতীয়) চেয়ে।
  • kiki | ৩০ নভেম্বর ২০১৫ ০৯:৪১319429
  • ইয়ে বিয়ের দুমাসের মধ্যে প্রেগন্যান্ট হয়ে যায় আর ভারতে ফিরে আসে মেয়েটি, আর বাচ্চার দেড় বছর বয়সে আবার নরওয়ে যায়।
  • kiki | ৩০ নভেম্বর ২০১৫ ০৯:৩৯319428
  • একটা জিনিস বলার ছিলো, বুঝতে পারছি না কতটা ঠিক হবে বলা। নরওয়ের যে কেসটা নিয়ে এখানে টই খোলা হলো, বাচ্চাদের ওদের গভর্নমেন্ট নিয়ে নিয়েছে টাইপ, সেই ছেলেটির সাথে মানিকের আলাপ হয়েছে, ছেলেটি কাম্বোডিয়াতে বেড়াতে এসেছে।

    তো যা বললো, সেটা বেশ অবাক ব্যাপার। ছেলেটির বৌ এর সমস্যা ছিলো(অবশ্য একতরফা শোনা, যদিও শুনলাম ছেলেটি ভালো, জটিল লাগে নি, তা আমার বরের তো আমাকে আর আমার গুষ্টি ছাড়া আর কাউকে জটিল লাগেও না)। বৌ প্রথম বাচ্চা নিয়ে আসতে চায়নি নাকি, অনেক পরে এসেছিলো। বাচ্চাটি অটিস্টিক। আর ওখানে বৌ এর কাউন্সেলিং চলে আড়াই বছর ধরে, তাতে নাকি দেখা যায়, বৌটি কিছুতেই বাচ্চাদের সাথে নিজেকে মানাতে পারছে না(এর মধ্যে মনে হয় মেয়ে হয়)। তো তখন ওরা ফস্টার হোমে বাচ্চাকে রাখে, কারণ ওরা মনে করে মা যখন বাচ্চাকে মানুষ করতে পারবে না, তার থেকে ফস্টার হোম বাচ্চাদের জন্য ভালো জায়গা। এসব।

    কিন্তু মেয়েটি ফিরে যায়, আর পুরো ব্যাপারটা এত ঘ্যাঁট পাকিয়ে যায় পলিটিকাল লিডারদের মাথা গলানোয়। ও হ্যাঁ, মেয়েটির বিয়ের আগে কোন বয়ফ্রেন্ড ছিলো, তার সাথে বিয়ের পরেও রিলেশন ছিলো বা কিছু। মোটকথা সে তার বিয়ের পরের জীবন মেনে নেয় নি। কিন্তু কেস এতটা বিগরেছে যে ছেলেটি দেশে ফিরতে পারছে না। ব্যবস্থা এমন আছে যে ও দেশে নামলেই ইমিগ্রেশন থেকে জেলে ভরে দেওয়া হবে। বেচারা নিজের বাচ্চাদের ও খুব মিস করে। এসব।
  • pi | ৩০ নভেম্বর ২০১৫ ০৯:৩৭319427
  • হ্যাঁ, ঐটা দারুণ বানিয়েছে। আর এইটি নিদারুণ।
    http://www.slapaamir.com/
  • | ৩০ নভেম্বর ২০১৫ ০৯:২৭319425
  • এইটা দুর্দান্ত! ব্যপক!!
  • anag | ৩০ নভেম্বর ২০১৫ ০৯:০৬319424
  • ব্রতীন, বনফুল মিত্র/ঘোষ থেকে কখনো বেরিয়েছে বলে আমি জানি না।
  • pi | ৩০ নভেম্বর ২০১৫ ০৮:২৮319423
  • এটা শুনেছেন ?

  • s | ৩০ নভেম্বর ২০১৫ ০৭:০৩319422
  • Kd দা একবার সল্ট লেক এ চার্নক সিটির লাগোয়া খুব ভালো Old age home এর কথা বলেছিলেন।
    নাম টা/ফোন নম্বরটা একটু পাওয়া যাবে কি?
  • শ্রী সদা | ২৯ নভেম্বর ২০১৫ ২৩:৩৪319421
  • খুবই ঘটনাবহুল দিন।
    দুপুরে এইচ এস আর এ Once upon a Flame নামে একটি রেস্টুরেন্টে প্রচুর উচ্চমানের গরু ও শুয়োর খাওয়া হল। লুরুগুরুদের রেকো করলাম, পাঁচে পাঁচ পাওয়ার মতো কোয়ালিটি আর সার্ভিস।
    সন্ধ্যেবেলা পটকেদার বাড়িতে আড্ডা, স্বল্প রামনাম, চিকেন তন্দুরী সহযোগে।
    লাইফ ইজ গুড। কিন্তু কাল সোম্বার।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৫ ২৩:০৮319420
  • আচ্ছা, আপনারা কেউ ভেবে দেখেছেন কোনো খবরের কাগজের নাম ধর্মের নাম দিয়ে হয় কেন?????
    এরকম যদি আরো অনেকে দ্য ইসলাম, দ্য ক্রিশ্চিয়ান, দ্য বুদ্ধিস্ট, দ্য জৈন, দ্য নাথপন্থী, দ্য শিভাইট---এইসব বার করতে শুরু করে?
    ঃ-)
  • :-) | ২৯ নভেম্বর ২০১৫ ২২:২৫319418
  • ঘটসরা কিপ্পুস হয়। বিস্কুট অবধি আধখানা অফার করে।
  • cm | ২৯ নভেম্বর ২০১৫ ২২:১৬319417
  • সাধু ভাষায় মনে হয় জটিল জিনিস সহজে প্রকাশ করা যায়।
  • :( | ২৯ নভেম্বর ২০১৫ ২১:৪৫319416
  • কেসি ক্ষুব কিপ্পুস।
  • kc | ২৯ নভেম্বর ২০১৫ ২১:৩৭319415
  • ডাক্তারকে দুটো বাতাসা, আর সিকিকে আদ্ধেক নকুলদানা। বইটার নাম ছিল মিউএর জন্য ছড়ান ছিটানো, ছোটবেলার বইটা মা খুঁজে পেয়ে এই পাতাটার ছবি তুলে পাঠালেন।
  • :) | ২৯ নভেম্বর ২০১৫ ২১:২২319414
  • ইয়েস। সুভাষ মুখুজ্জে।
  • অর্ক | ২৯ নভেম্বর ২০১৫ ২০:৩৯319413
  • আচ্ছা, আনন্দবাজার পত্রিকা এখনও সম্পাদকীয় সাধু ভাষায় লেখে কেন?
  • I | ২৯ নভেম্বর ২০১৫ ২০:৩৮319412
  • সুভাষ মুখুজ্জে মনে হচ্ছে।
  • aka | ২৯ নভেম্বর ২০১৫ ২০:১৯319411
  • ঐ ইসে মানে পদ্যটা কার?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত