এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Stacked auto-encoder | ০১ ডিসেম্বর ২০১৫ ১১:২২319680
  • জ্জিও।

    @ব্ল্যাঙ্কি - পয়েন্ট টু বি নোটেড।
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১১:২০319679
  • তারপরে বলল "এসেফাইয়ের কোনো স্পেশ্যাল সিক্রেট গ্রুপ নেই? তাহলে আমাকে সেটায় নেয় যেন"
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১১:১৭319677
  • ঃ) কয়েকদিন আগে ফেসবুকে ঐ পুরনো স্মৃতি শেয়ার করা পোস্টের কমেন্ট সেকশন পড়ে আমাকে জিগাচ্ছিল "এসেফাই কী?"
    আমি বলায় খুবই উৎসাহিত হয়ে জিগাল "সত্যি? পলিটিকাল পার্টিরা আমাকে মেম্বার হিসেবে নিতে চায়?!!" আনন্দে চোখ জ্বলছিল।
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১১:১৭319678
  • এক্কেবারে তৈরী। যেভাবে ও নিজের মাকে টাইট দেয়, সেটা খুবই প্রশংসনীয়।
  • Stacked auto-encoder | ০১ ডিসেম্বর ২০১৫ ১১:১২319676
  • বাঃ তৈরী ছেলে :-p
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১১:০৭319675
  • কিন্তু এলসিএম কিছু বলছে না কেন? এলসিএম্ম্ম্ম্ম্ম্ম্ম্ম্ম্ম্ম্ম্ম্ম্ম্ম্ম্ম্ম!
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১১:০৩319674
  • উনি "আমার হাতে ক্যাশ" বলতে ছাড়েন না। ঘুরপথের ক্যাশ নেওয়ায় বিশ্বাস করেন না। মানে "মায়ের হাতে টাকা দিলাম, মা কিছু কিনে দেবে" বললে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৯319673
  • আমাকে আগে খাইয়ে চেক করে নেয়, "তোমার জন্য যেরকম স্পেশাল মাখতেন, সেরকমই মেখেছেন তো? কিছু কম দেন নি তো?"
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৮319670
  • হ্যাঁ ঐ দশটাকার আলুকাবলির ভাগ আমিও পাই।
  • d | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৮319671
  • দূর! বাড়ীতে আসবে কেন? আপিসে আসবে তো। আর বারান্দা থেকে নামিয়ে কী হবে?? আপিস বিল্ডিং থেকে আপিসের গেট তো প্রয় সাড়ে চার মিনিটের হাঁটা পথ, ওরা তো তো সেইখানে বাসস্ট্যান্ডে আসবে।

    কথা হল ডিডি সেশপজ্জন্ত একটা মরুভূমির মধ্যে কয়েকটা ঠ্যাঙামার্কা গাছের ছপি লাগালেন!!
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৮319672
  • ধুর। এখন দশটাকায় পাঁচটা ফুচকা দেয় তো। আর একটা শুকনো ফাউ।
    আমি ক্লাস সেভেনে পড়তে দিনে দশটা করে ফুচকা খেতুম। একটাকায়। আর আটানার চুরমুর, আটানার আমড়া বা তেঁতুলের আচার।
    আমি আর কোন মুখে মানা করি!
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৭319669
  • কে জানে ছেলের কুড়ি টাকাতে নিজেও ভাগ বসায় কিনা!
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৬319668
  • ব্যাঙাচিকে আমি খুবই পছন্দ করি। ক্যাশ নেওয়াটা বেস্ট অপশন। ওকে বলতে বোলো "তুমি আমাকে (গতবারের চেকে একটু বেশি) ক্যাশ দিও"
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৫319665
  • কেন? তোমার বাড়িতে যখন বই ডেলিভারি দিতে আসবে তখন তুমি কনকলে থাকবে তো, তাই ওরা ঝুড়িতে বই রেখে যাবে?
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৫319666
  • আবার পুজোর সময়ে আমার ভাইয়ের শাশুড়ি ওকে জিজ্ঞেস করেছেন, "তুমি পুজোয় আমার থেকে কী নেবে?"
    উত্তরে " আমাকে হাতে ক্যাশ দিয়ো" বলে বিভীষণের কাছে হেব্বি ঝাড় খেয়েছে।
  • Stacked auto-encoder | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৫319667
  • রোজ কুড়ি টাকার ফুচকা-আলুকাবলি ব্যাং নির্বিবাদে মেনে নেয়? ইমপসিবল।
  • d | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৪319664
  • বারান্দা!! বই ডেলিভারী!! কে ?কোত্থেকে? কেন?
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৩319663
  • না না রোজ দশটাকার ফুচকার আর দশটাকার আলুকাবলি মোট কুড়িটাকার খায়। গতবারে দশদিন থাকবে বলে আমার দিদার থেকে দুশোটাকা ক্যাশ নিয়েছিল। তারপর একদিনেই দুশোটাকার ফুচকা আর আলুকাবলি দিতে বলায় রাজুমামা অস্বীকার করেছে দিতে।
  • pi | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫২319661
  • এটা রইলো। কেউ উৎসাহী হলে যোগাযোগ করতে পারেন। নাহলে প্লিজ ইগনোর।

    বিভিন্ন সময়ে আমাদের নানা কাছের জনের, প্রিয় জনের খবর পড়ি, গুরুতর রোগের চিকিৎসার জন্য প্রচুর খরচ দরকার। এদিকে ওদিকে শেয়ার করে, চেনা অচেনা লোকজনের সাহায্যে কখনো তা ওঠে, কখনো না। সময় ও অনেক লেগে যায়। আর প্রতিবারে নতুন করে উদ্যম নেওয়া, আলাদা ক'রে। সেদিন একজনের এর চিকিৎসার জন্য টাকা সংগ্রহ করছিল, তখন কথা হচ্ছিল, একটা উদ্যোগ নিলে কেমন হয়, একটা স্থায়ী ও সাধারণ তহবিল তৈরির, যেখানে ইচ্ছুক লোকজন প্রতি মাসে কিছু টাকা ক'রে ( সে ৫০ হোক কি ৫০০) বা বছরে একবার কিছু টাকা দিল। এভাবে কিছু টাকার একটা আভেলেবল ফান্ড সবসময় থাকবে। নানারকম কেসে সাহায্যের আবেদন এলে প্রয়োজন অনুযায়ী সেখান থেকে কিছু টাকা দেওয়া যাবে। র‍্যাশানাল চিকিৎসা নিয়ে পরামর্শ দেবার জন্য ও ডাক্তাররা থাকবেন, যাতে অহেতুক চিকিৎসায় অর্থব্যয় না হয়। এ নিয়ে আর কী করা যায় বা আদৌ করা যায় কিনা,সেনিয়ে একটি গ্রুপে কিছু কথা শুরু হয়েছিল, তারপর ব্যাপারটা বেশ কিছুটা এগিয়েছে। একটি সংস্থার সাথে এরকম কিছু করার কথা ভাবা হচ্ছে। অনেক কিছু নিয়ে পরিকল্পনা চলছে। কাল সন্ধে সাতটার সময় গাঙ্গুলিবাগানে এই নিয়ে মিটিং হবে। যাঁরা ফিজিক্যালি থাকতে পারবেন না, স্ক্য়্পে এ যোগদান করতে পারেন। কেউ উৎসাহী হলে জানাতে পারেন। মিটিং এ চলে যেতে পারেন বা স্কাইপে। আর মেইল আইডি দিলে এই সংক্রান্ত আলোচনা, এই উদ্যোগের রূপরেখা নিয়ে এখনো যা কথা হয়েছে, সেই মেইল পাঠিয়ে দেওয়া যেতে পারে।
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫২319662
  • :)
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫১319660
  • ফুচকাওয়ালাকে গিয়ে আবার বলে "রাজুমাম, মায়ের জন্য যে স্পেশ্যাল মাখাটা মাখতে, সেটা মেখো"
    এদিকে রাজুমামাকে এক দিদিমা ভয় দেখিয়ে রেখেছে "খবরদার আমার নাতির লিভার খারাপ করে দেবে না বিষঝাল আর টক দিয়ে"
    রাজুমামার হল গিয়ে শাঁখের করাত অবস্থা দিদিমা আর নাতির যুগপৎ আক্রমণে।
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৫০319659
  • সব্বনাশ! একদিনেই কুড়িদিনের ফুচকার আর আলুকাবলি খাবে?
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৪৯319658
  • বারান্দা থেকে দড়িতে একটা ঝুড়ি বেঁধে ঝুলিয়ে দাও। ঝুড়ির গায়ে একটা সাদা কাগজে "বই ডেলিভারি" লিখে দিও।
  • pi | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৪৮319656
  • নেচারইন্ডিয়ার খবর বোধহয় সেভাবে খবরের কগজের গোত্রে পড়েনা। খবরের কাগজ বাদে আর যা দেখেছি, সেটা দিয়েছি। উনি নোবেল পাবার মত কোন কাজ করেছেন, উনিই সঠিক এরকম কিছু প্রমাণ করার দায় অমার আদৌ নেই। আমার প্রশ্নটা অন্য জায়গায় ছিল। নোবেল পাওয়ার মত কাজ না হলেই ট্র্যাশ হয়ে যায় কিনা জানিনা। যাঁরা ট্র্যাশ বলছেন, সেটা কেন কীজন্য বলছেন, বা কেউ সায়েন্টিফিক্যালি সেগুলো বলেছেন কিনা সেটা জানতে ইচ্ছুক ছিলাম। সে উত্তর পাইনি, যাই হোক।
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৪৮319657
  • ব্যাঙাচিকে নিয়েই সমস্যা। সে ধনুকভাঙা পণ করেছে জীবনে আর কোলকাতায় পা রাখবে না। আসলে প্রতিবার কোলকাতায় গিয়েই প্রথমেই আমার দিদার সাথে দেখা করে বলে "হাতে ক্যাশ দাও"। বলে যত দিন থাকবে ততদিনের পার ডে কুড়িটাকা করে ফুচকা আর আলুকাবলির টাকা নিয়ে আসে। গতবার বৃষ্টিবাদলায় ফুচকাওয়ালা রোজ আসছিল না বলে একদিনেই পুরো টাকার ফুচকা খাওয়ার চেষ্টা করায় ফুচকাওয়ালা খুবই আপত্তি করেছে, দিতে অস্বীকার করেছে। তাতেই ওনার কোলকাতার উপর রাগ হয়ে গেছে।
  • d | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৪৭319655
  • আমি তো সকাল বিকেল মেইল করে করে অতিষ্ঠ করে দিই। মোটামুটি ৪-৫ দিন বাদে লোকে বাধ্য হয়েই উত্তর দেয়।

    সে যাহোক, আমার বইগুলোও আজকালের মধ্যেই এসে যাবে। রোব্বার রাতে খবর পেলাম পাঠানো হয়েছে। কেলোটা হল আজ দুপুর থেকে আমার গাদাগাদা কলেকই সময় দুটো বা তিনটে কলও আছে আর সবকটাতেই জয়েন করা লাগবে। এমতাবস্থায় বেরিয়ে গিয়ে বই রিসিভ করা ...
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৪৪319654
  • ডিসেম্বরে কি ব্যাঙাচিও কলকাতায় আসছে?
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৪২319653
  • কিরকম মেল চাই? ষণ্ডা গণ্ডা? ঠাণ্ডা ঠাণ্ডা?
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৪১319652
  • কিন্তু তাই বলে এলসিএম গাঢাকা দেবে!!
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৪০319651
  • একটা মেল পাঠালেই আমি ঠান্ডা হয়ে যেতুম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত