এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৫ ০৩:৩৭319830
  • আহা, ক্রোকু আত্মীয়্স্বজনদের কাছে ফিরতে পারলো কিনা কেজানে!
    ওর বিরাট বড় মা, অনেক সমবয়সী ভাইবোন-এদের কাছে।
  • Abhyu | ০২ ডিসেম্বর ২০১৫ ০৩:৩১319829
  • খুবই বাচ্চা কুমীর ছিল। একটু বড় হতেই বদ লোকেরা এসে নিয়ে গেল। চৌবাচ্চায় রাখা নাকি নিরাপদ নয়, কেমন একটা ট্রাকের মতো গাড়িতে করে গামলায় বসিয়ে নিয়ে গেল। সুন্দরবনে ছেড়ে দেবে বলে। একটু কাঁটা কাঁটা গা, আসলে ওগুলো শক্ত আঁশ।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৫ ০২:৫৭319828
  • অভ্যু, কুমীরের গায়ে হাত লাগলে কি কাঁটা কাঁটা লাগে নাকি অতটা লাগে না? ঐ তোমার ক্রোকু, ও কি বাচ্চা কুমীর ছিল? পরে কি চিড়িয়াখানায় দিয়ে দিলে?
    ঃ-)
  • সে | ০২ ডিসেম্বর ২০১৫ ০২:৫৬319827
  • এতক্ষণে আবার সব পড়লাম এবং লিখছি।
    সকলের শুভেচ্ছা এবং আশীর্ব্বাদ সম্বল করে আশাকরি মেয়েটা সেরে উঠবে, যদিও এখনো সবটা জানি না।
    অরিজিৎকে শতকোটি ধন্যবাদ দেওয়াও কম বলা হবে। ঐ মুহূর্তে সবার আগে মাত্র ১৫ মিনিটের ভেতরে যে আন্তরিকতা এবং তৎপরতায় ও অনুষ্কার সঙ্গে দেখা করেছে তা আমাদের উদ্বেগ কাটাতে বিশেষ সাহায্য করেছে। এ জিনিস আমার কাছে অবিশ্বাস্য ছিলো তা স্বীকার করে নিচ্ছি।
    অনুষ্কা একটু আগে ঘুমিয়েছে। ওর মা এখনো জেগে বসে আছে পাশে। দেখা যাক কাল কী খবর পাই। আরো সব টেস্ট করে কী কতটা ক্ষতি হয়েছে জানা যাবে। আজ সন্ধ্যায় ওকে অ্যাম্বুলেন্সে করে ওয়েস্ট ব্যাঙ্ক হাসপাতালে (হাওড়ার আন্দুলে) স্থানান্তরিত করা হয়েছে। কারণ চার্ণক হাসপাতাল ওদের বাড়ী থেকে বহুদূর। আমার বোনের পক্ষে যাতায়াত করা খুবই সমস্যার, এবং ওয়েস্ট ব্যাঙ্কে ও নিজেও কাজ করে, তাই মোটামুটি চেনা জায়গা।
    এ প্রসঙ্গে আরেকজন গুরুভাইয়ের কথাও খোলা পাতায় লিখেই ফেলি। রঞ্জনদা। এবছরের গোড়ায় আমার মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো। হেড ইন্জুরি, প্রচণ্ড রক্তপাত। আমরা দুই বোনের কেউই দেশে ছিলাম না সেসময়ে। রঞ্জনদা ও বৌদি ছুটে চলে গেছলেন নার্সিং হোমে, পরেও গিয়ে দেখা করেছিলেন যতক্ষণ না আমার বোন দেশে ফেরে। সেই ঋণ এ জন্মে শোধ দেওয়া যাবে না।
    তর্ক বিতর্ক কথাকাটাকাটি এর ওর তার পেছনে লাগা, এসবের বাইরেও যে মানুষের একটা বড় হৃদয় আছে, সেইটাই যে তার আসল পরিচয় তা বারবার করে প্রমাণ হয়ে চলেছে। এবং এই ভাটিয়ালি না থাকলে এই দুর্যোগের সময়ে কী করে যে মানুষের সঙ্গে যোগাযোগ করতাম, তা মাথায় আসছিলো না।
    সত্যিই প্রমাণ হয়ে যায় কারা মানুষের মতো মানুষ।
    দুর্যোগ তো হিসেব করে আসে না। কিন্তু যে অপরিসীম ভালোবাসা পেলাম, প্রত্যেকের কাছ থেকে, আলাদা করে নামগুলো লিখতে গেলে পেরে উঠবো না, তার বিনিময়ে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা দিয়েও ঋণ এ জীবনে শোধ হবার নয়।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৫ ০২:৪৯319826
  • এ মানে যাকে বলে ইয়ে মানে কী বলবো। জাস্ট ভাবা যায় না। ঃ-)
  • Abhyu | ০২ ডিসেম্বর ২০১৫ ০২:৪৩319825
  • ব্যাঙদির ঐ গল্পটাও সত্যি, বিয়ের অ্যাড দেখে ফোন করতে গিয়ে জেলে ঢোকার ব্যবস্থা :)
  • Blank | ০২ ডিসেম্বর ২০১৫ ০২:৪১319824
  • স্টেলেরিয়ম ইন্স্টল করতে বলবো একক দা কে
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৫ ০২:৩৫319823
  • একক,
    ভালো ভালো সাইট আছে, স্কাই ওয়াচিং এর উপরে। অনেক ইনফো পাওয়া যায়। গুগল স্কাই ও হেল্প করে।
  • kk | ০২ ডিসেম্বর ২০১৫ ০১:২৩319822
  • বাঃ অরিজিৎ,প্যাট অন দ্য ব্যাক।

    অনুষ্কা তাড়াতাড়ি সেরে উঠুন।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৫ ০১:১০319821
  • অরিজিৎ যে অত্যন্ত ভালো লোক সেই ব্যাপারে বহুকাল থেকেই আমার একটা কেমন ধারণা ছিল।
    ঃ-)

    এতকাল আমি ব্যাঙদির গল্পগুলো শুনে মনে করতাম বানানো(ঐ যে ল্যাপি নিয়ে চলে যাওয়া, রান্না করতে করতে আপডেট, মিস্টার শনি ঠাকুর, বিশাল র‌্যাপ কেনা এগুলো সব ঃ-) ), কিন্তু আজ দেখি ওরে না রে, এতো সত্যি!!!! মানে ঐ আগেরগুলোও তবে সত্যি ছিল!!!!
    ঃ-))))
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১৫ ২৩:১৪319820
  • ব্যাঙ র খুরে পেন্নাম ঃ))
  • | ০১ ডিসেম্বর ২০১৫ ২৩:০৭319819
  • এদিকে চেন্নাই নাকি আবার ভেসে গেছে।
  • | ০১ ডিসেম্বর ২০১৫ ২৩:০৫319818
  • মনে হচ্ছে সে আজ আর আসতে পারবেন না। যখনই আসবেন অনুষ্কা কেমন আছেন একটু বলে যাবেন।
  • sosen | ০১ ডিসেম্বর ২০১৫ ২৩:০০319817
  • অজ্জিত্বাউ যে বড্ড ভালো সে তো জানাই--কিন্তু তাও ঐ ফোটোক গুলোর জন্য খাওয়ান না বলে রেগে আছি।

    সে'র বোনঝি শিগগির সেরে উঠুন।
  • h | ০১ ডিসেম্বর ২০১৫ ২২:৪৯319816
  • জ্জিও অরিজিত।
    সে, আপনার বোনের মেয়ে তাড়াতাড়ি যেন সেরে ওঠে।
  • Byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ২২:৩৬319815
  • ওকে। তোর লিন্ক দেখানো মাত্র ট্যাব খুলে বসে পড়েছে।
  • Byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ২২:৩৩319814
  • জানতে চাইছে গোল্ডেন টাইমস কী
  • robu | ০১ ডিসেম্বর ২০১৫ ২২:৩০319812
  • ওকে ধীরে ধীরে গোল্ডেনটাইম্স এ ইন্ট্রোডিউস করিয়ে দাও। ওর ভালো লাগবে।
  • Byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ২২:২১319811
  • জিগালাম রোবু। বলল "এখন কিছু বলা সম্ভব নয়, আমাদের অনেকেই এখন ইনজিওরড।"
  • Byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ২২:১৮319810
  • ঃ( তারপরে তো ঠিক নম্বরে সের বোনের সাথে কথাই হল।
  • robu | ০১ ডিসেম্বর ২০১৫ ২২:১৭319809
  • এস এফ আই এর আইডিয়াটা আমি দিয়েছিলম না?
    বাই দা ওয়ে, আর্সেনাল নিয়ে ছেলের বক্তব্য কী?
  • | ০১ ডিসেম্বর ২০১৫ ২২:১২319808
  • উফ্ফ্ফ ব্যাং!!!
  • Byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ২২:০৫319807
  • অভ্যু, আমি যেটা করেছি। সেটা আরো খারাপ।
    ফোন করে বলেছি, আপনি ঠিক কোথায় আছে বলুন, আমি আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাকে কিছুক্ষণের মধ্যে এক ক্যাব্ড্রাইভার ফোন করবে। আপনি আপনার এক্জ্যাক্ট লোকেশনটা বুঝিয়ে দেবেন ওনাকে।

    শুনে উনি শিউরে উঠে বললেন, আপনি কে? আমাকে হস্পিটালে পৌঁছে দেবেন কেন?

    আমি বলেছি, আপনি মাথা ঠান্ডা করুন। আপনার মেয়েকে তো হস্পিটালে ডাক্তাররা অ্যাটেন্ড করছে। অ্যাতো ভয় পাবেন না। আপনি কোথায় আছেন বলুন?

    উনি এত ভয় পেয়েছেন তখন, চেঁচিয়ে উঠে বলছেন আমার মেয়ে হস্পিটালে!! কী হয়েছে ওর? আপনি আমাকে সত্যিটা বলুন।

    আমি নিজেই তখন কিছু গন্ডগোল হচ্ছে আন্দাজ করে ওনার নম্বর রিপিট করলাম। নম্বর মিলে গেল। সের নাম বললাম, চিনতে পারলেন না।

    তখন আমিও খুব অবাক হয়ে গেছি। উনি তখন বললেন, আমি আমার মেয়ের খোঁজ করে আপনাকে জানাচ্ছি। খুব ভয় পেয়ে গেছিলেন।

    তারপর আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার জন্য বার বার ফোন করছি। ওনার নম্বর এনগেজড। বুঝতে পারছিলাম উনি ফোন করে মেয়ের খোঁজ নিচ্ছেন।

    যাই হোক তারপরে যখন ফোনে পেলাম উনি তখন অনেকটা আশ্বস্ত হয়েছেন মেয়ে নিরাপদে আছে জেনে।
  • kumu | ০১ ডিসেম্বর ২০১৫ ২১:৫৬319806
  • আমরা প্রচুর কাজের মধ্যেও কলেজ স্ট্রীট গিয়ে এত্তো এত্তো বই কিনে আনলাম।
    আর লজ্জা লজ্জা মুখ করে কফি হাউসে গিয়ে ফিশ ফিংগার ও কফি খেলাম।
    ছবি আসিতেছে।
  • kumu | ০১ ডিসেম্বর ২০১৫ ২১:৫১319805
  • অরিজিৎ ব্যাং দে সবাইকে ধন্যবাদ,বাহবা ইত্যাদি।
    অনুষ্কা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।
  • Stacked auto-encoder | ০১ ডিসেম্বর ২০১৫ ২১:৩৫319803
  • আর একটা খবর দিয়ে যাই।

    FIAP ওয়ার্ল্ড কাপের রেজাল্ট বেরিয়েছে। এই মুহুর্তে আমরা (মানে আমাদের ইন্ডিয়ান ভিজুয়াল আর্টস ফাউন্ডেশন) পৃথিবীতে ৯ নম্বর, ভারতে ১ নম্বর।
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৫ ২১:০৮319802
  • হ্যাঁ, হ্যাঁ পড়ে ফেল্লাম।
  • | ০১ ডিসেম্বর ২০১৫ ২১:০৩319801
  • আমার আজও আসে নি বই। দেখা যাক কাল আসে নাকি। অনলাইন ট্র্যাকিঙের ব্যবস্থা নাই দেখছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত