এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৩ ডিসেম্বর ২০১৫ ০৭:২৪319890
  • প্রতিবন্ধী স্কুল ক্যাম্পাস। চোদ্দ নিহত।

    আজ আবার বিশ্ব প্রতিবন্ধী দিবস।
  • Abhyu | ০৩ ডিসেম্বর ২০১৫ ০৪:৫০319888
  • চেন্নাইতে গুরুর কেউ আছেন এখন? অব্স্থা তো খুব সাঙ্ঘাতিক।
  • Tim | ০৩ ডিসেম্বর ২০১৫ ০৩:২৮319887
  • বলছে ১০-২০ জন আহত। খুবই ধোঁয়াশা সবই এখনো, তবে সিএনেনে দেখলাম একজন প্রত্যক্ষদর্শীর টুইট থেকে এটা জানা গেছে।
  • | ০৩ ডিসেম্বর ২০১৫ ০২:৫৩319886
  • ভালো কাজ করার জন্যে সবাইকে থাম্বস আপঃ) অরিকে ইস্পেশ্যাল জলজিরা মশলা দিয়ে।
    আশা করি সে র বোনঝি তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন।

    পুঃ বিলেতে থাকাকালীন উনি প্রায়ই আমার ঠ্যাং টানাটানি কত্তেন বলে আমি ওনাকে' অরি' বলে ডাকি। আমি ছাড়া অন্য কেউ ওনাকে 'অরি' বলে নাকি!! ডাকলে কেন ডাকে জানি নাঃ(
  • aranya | ০৩ ডিসেম্বর ২০১৫ ০২:৪৮319885
  • ঠিক, ভাবছিলাম কুম্ভীর লিখব কিনা
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৫ ০২:৪৬319884
  • করাল কুম্ভীর।
    ঃ-)
  • Abhyu | ০৩ ডিসেম্বর ২০১৫ ০২:৪০319883
  • কুম্ভীর এক্সপার্ট লিখতে হত।
  • | ০৩ ডিসেম্বর ২০১৫ ০২:৩৭319882
  • ক্যালিফোর্নিয়াতে শ্যুটিং! হতাহতের সংখ্যা জানা যায় নি। ৩ জন বন্দুকবাজ পলাতক!!
  • aranya | ০৩ ডিসেম্বর ২০১৫ ০১:৫৩319881
  • অভ্যুর এখুনি চেন্নাই যাওয়া উচিত, কুমীর এক্সপার্ট হিসাবে
  • aranya | ০৩ ডিসেম্বর ২০১৫ ০১:৫২319880
  • দিন্দা রকস! ঘাসে ঢাকা উইকেট ? @উমেশ
  • smas | ০২ ডিসেম্বর ২০১৫ ২৩:১০319879
  • @কুয়ার্ক (02 Dec 2015 -- 12:39 pm),
    ওটাকে ইংরাজি তে Hammock বলে।
  • pi | ০২ ডিসেম্বর ২০১৫ ২১:৩৮319878
  • রাতুল আর আরো একটি ছেলেকেও হাসপাতালে যেতে হয়েছিল।

    কাল সাড়ে তিনটেয় কলেজ স্কোয়ারে এর প্রতিবাদে জমায়েত, মিছিল।
  • পাতি নয় | ০২ ডিসেম্বর ২০১৫ ২০:১২319877
  • সৌমিত্র পতি।
  • pi | ০২ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৪319875
  • মাথায় লাঠির আঘাতে সৌমিত্র পাতি বলে একটু ছেলে হাসপাতালে।
  • pi | ০২ ডিসেম্বর ২০১৫ ১৯:৪১319874
  • ওরা সবাইকে সায়েন্স সিটির সামনে আসতে বলছে।
  • Abhyu | ০২ ডিসেম্বর ২০১৫ ১৯:২১319873
  • কুমুদির কোনো আপডেট নাই? জ্যাম থেকে বেরিয়ে পক্ষীরাজে চড়ে প্লেন ধরলেন কিনা।

    রাস্তায় কুমীরের সাঁতারটা পছন্দ হল। চিৎ সাঁতার হলে আরো খোলতাই হত।
  • pi | ০২ ডিসেম্বর ২০১৫ ১৭:৫১319872
  • সায়েন্স সিটির সামনে আর এস এস এর লোকজন কিছু ছাত্রছত্রীকে পিটিয়েছে। এরা মোহন ভাগবতের কোল্কাতায় আসা নিয়ে প্রতিবাদ করছিল।
  • Div0 | ০২ ডিসেম্বর ২০১৫ ১৭:১৮319871
  • সে'র ঘটনাটা পড়লাম। মেয়েটি তাড়াতাড়ি সেরে উঠুক, এইটুকুই। আর এটা যদি হিট-অ্যান্ড-রান কেস হয় তাহলে একটা ডায়েরি করে রাখাও দরকার।

    অজ্জিদ্দাকে, গুজ্জব! ঃ)
    (
    )
  • ঊমেশ | ০২ ডিসেম্বর ২০১৫ ১৫:৫২319870
  • আর একটা খবর শুনলাম,
    চেন্নাই এর রাস্তাতে না কি কুমির সাঁতার কেটে বেড়াচ্ছে। চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছে।
  • ঊমেশ | ০২ ডিসেম্বর ২০১৫ ১৫:৫০319869
  • দিন্দা পাগল হয়ে গেছে!!!
    আসাম ১ রানে ৪ উইকেট।
    দিন্দা দু ওভারে দু মেডেন ৪ উইকেট।
    বাংলার ৪৪৪ /৬ এর জবাবে।
  • Paallin | ০২ ডিসেম্বর ২০১৫ ১৫:০১319868
  • এদিকে আমাগো লংডনে রোজ বম্বথ্রেট অর ইভ্যাকুয়েশান চলছে। পীক আওয়ারে আজকে স্টেশান বন্ধ, ঝামেলি।
  • Paallin | ০২ ডিসেম্বর ২০১৫ ১৪:৪৭319867
  • তিরিশ লিটার দুধ এ একটি কমোড !!!!!! ঃ)))))))))
  • h | ০২ ডিসেম্বর ২০১৫ ১৪:২০319866
  • কাল ব্যাং কি কেস করেছে কল্পনা করা যায় না ঃ-)))))))))))))))))))))))) মানে কি ধরণে সিজন্ড ছড়ু হোলে এটা করা যায়। আমার শ্বাশুড়ি মা একটা সময় নিয়মিত, প্রখ্যাত অনুবাদক অধ্যাপক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় কে ফোন করে আছা আপনি আজ ও দুধ দিলেন না, আর আছা আপনাকে কবে বলেছি, কমোড আমরা চে`?ণ্জ করবো, আর এদিকে আপনি আসছেনি না, জানেন কাল প্রিন্সিপাল আমায় কত বকেছে, সে প্রায় এক ঘন্টা ইংরেজি।।।ইত্যাদি বলতেন।

    একদিন মানব বাবু তিরিশ লিটার দুধ ও একটি কমোড নিয়ে ট্যাক্সি করে দেখা করতে আসবেন এই থ্রেট দেওয়ায় ব্যাপারটা বন্ধ হয়।

    আমার মা অবশ্যো এসব কিছু করেন না। ফোন এলে ভীষণ গাম্ভীর্য্য নিয়ে অনেক কথা বলার আধাঘন্টা পরে বলেন, ছেড়ে দিল, রং নাম্বার ছিল বোধহয়।

    কিন্তু এই মেয়েটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়।
  • kc | ০২ ডিসেম্বর ২০১৫ ১৪:১৬319865
  • ওর থেকে ওমলেটের ঝোল বেশী ভাল লাগে।
  • Stacked auto-encoder | ০২ ডিসেম্বর ২০১৫ ১৩:২৮319864
  • এইটাকে বলে ডিমের ধোঁকা
  • sinfaut | ০২ ডিসেম্বর ২০১৫ ১৩:২৫319863
  • গরম মশলা এই জন্য যে ঐটাকে পিস করে কেটে হাল্কা ভেজে ঝোল বানিয়ে খেতে ব্যাপক লাগে। আর ঝোলে য়ো আলু লাগেই সেটা বলাই বাহুল্য।
  • শ্রী সদা | ০২ ডিসেম্বর ২০১৫ ১৩:১৭319862
  • anag, গোলা জোক।
    ফোর বিট মাইক্রোকন্ট্রোলার আর পেন্টিয়াম এক সাথে দেখে মনে হল আর্লি নাইন্টিজের গল্প ঃ)
  • quark | ০২ ডিসেম্বর ২০১৫ ১২:৪৬319860
  • হুম! swing? নাকি আর অন্য কিছু আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত