এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২৩:০২320670
  • আর মাত্র পৌনে এক কেজি তো রোজ দুপুরে ভাত খাওয়ার পর একটু নুন দিয়ে কাঁচা খেলে চার দিনে শেষ। বাবা তিন-চার কিলো আনে, সেই দিয়ে আচার হয় - এক বছর চলে।
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৫৭320669
  • বাড়ির জলপাই আচারে দিব্যি বিচি থাকে, আর খোসাও ছাড়ায় না। ওসব বলে ভয় না দেখালে দোকানের আচার বিক্কিরি হবে না।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৫৪320668
  • আর চাটনি আর আচারের যত রেসিপি পাচ্ছি, সবাই বলে বিচি রাখা চলবেনা।
    বিচিসহ জলপাইও দিব্বি খাওয়া যায়, আর জলপাইয়ের চামড়ায় চাকু দিয়ে কোনোরকম ঘষামাজা না করলেও চলে, এই অভয় পেলেই নেমে পড়ি আরকি। আর নিজে খেলেও তেমনি ভয় ছিল না, সে প্রায় যেকোন খাবারই ( মাছ আর পাকা পেঁপে বাদে) যেকোন ফর্মে আমি খেয়ে ফেলতে পারি, কিন্তু বেচারি এমনিই নার্ভাস হয়ে আছে, তার সাথে পেটরোগা, আইবুড়োভাতে বিচি জলপাই খেয়ে কিছু হয়ে গেলে তখন ? এমনও তো না, পেট সারানোর ওষুধ হিসেবে আমি মেস্তার স্যুপ খেতে বললে সেটা খাবে।
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৪৯320667
  • উফ্‌ কী কঠিন।

    জলপাই সেদ্ধ করে চটকে গুড়, নুন, তেল, মশলা দিয়ে মেখে চার পাঁচদিন রোদ্দুরে দিলেই আচার হয়ে যায়।
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৪৭320666
  • পাই এই নাও http://www.dailynayadiganta.com/detail/news/73840

    জলপাইয়ের মুঠি আচার
    উপকরণ : জলপাই ৫০০ গ্রাম, সরিষার তেল আধা লিটার, চিনি ২ কাপ, হলুদ আধা চা চামচ, মরিচ গুঁড়ো ২ চা চামচ, পাঁচফোড়ন বাটা ৪ টেবিল চামচ, পাঁচফোড়ন টালা গুঁড়ো ১ টেবিল চামচ।
    প্রণালী : জলপাই ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মৃদু আঁচে জলপাই সেদ্ধ করে ঠাণ্ডা হলে হাত দিয়ে ভালোভাবে চটকে জলপাইয়ের বিচি আলাদা করে রেখে দিন। তেল ছাড়া জলপাইয়ের সাথে বাকি সব উপকরণ একসাথে মেখে নিন। মাখানো জলপাই হাতে নিয়ে বিচির মধ্যে মুঠি মুঠি করে রোদে শুকাতে দিন। কড়াইয়ে তেল গরম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিন। জলপাইয়ের মুঠি বয়ামে রেখে তেল ঢেলে বয়ামের মুখ আটকে দিন। মাঝে মাঝে রোদে দিন।

    জলপাইয়ের তেলের আচার
    উপকরণ : জলপাই দেড় কেজি, সরিষা বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ২ চা চামচ, চিনি বা গুড় ২ কাপ, পাঁচফোড়ন (টালা) গুঁড়ো ২ চা চামচ, লবণ স্বাদমতো, সিরকা ১ কাপ, সরিষার তেল ৪ কাপ।
    প্রণালী : জলপাই ধুয়ে পানি ঝরিয়ে নিন। সরিষার তেল গরম করে রাখুন। একটি কড়াইয়ে অর্ধেক তেল গরম করে জলপাই ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়–ন। একে একে, মরিচ গুঁড়ো, লবণ, সরিষা বাটা দিয়ে মৃদুু আঁচে কষাতে থাকুন। জলপাই সেদ্ধ হলে চিনি, সিরকা দিয়ে কষান। কষানো শেষে বাকি তেল, পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলুন। এক দিন রোদে শুকিয়ে বয়ামজাত করুন।

    জলপাইয়ের মিষ্টি আচার
    উপকরণ : জলপাই ২৫০ গ্রাম, সিরকা ১ কাপ, চিনি ২ কাপ, শুকনা মরিচ বিচি ফেলে কাঁচি দিয়ে মিহি করে কেটে নিন, আদা কুচি ১ চা চামচ, লবণ স্বাদমতো।
    প্রণালী : জলপাই ধুয়ে সেদ্ধ করে নিন। পানি ঝরিয়ে জলপাই, চিনি, সিরকা মিশিয়ে চুলায় বসিয়ে জ্বাল দিন। কিছুক্ষণ পরপর নাড়–ন। মরিচ কুচি ও আদা দিয়ে নামিয়ে ঠাণ্ডা হলে বয়ামে ভরে রাখুন। পোলাও, ভাত, রুটির সাথে এই আচার খেতে খুব ভালো লাগবে।
  • | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৪২320663
  • চাটনি আর আচার বানিয়ে ফেলো।
  • | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৪২320664
  • চাটনি আর আচার বানিয়ে ফেলো।
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৪২320665
  • ভালো করে ধুয়ে নাও। প্রথমে জলে, তারপর অ্যাসিডে, তারপর ক্ষারে। তাতেই পরিমাণে অনেকটা কমে যাবে। তারপর আবার জলে ধুয়ে নাও। রিপিট ইফ নিডেড।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৩৯320662
  • এদিকে আমি জলপাইয়ের বিচিসহ রেসিপি পাই কোদ্দিয়ে ? পৌনে এক কেজি জলপাই এর কী গতি হবে ভাবতে জলতেষ্টা পেয়ে যাচ্ছে।
    ডিঃ কেউ আবার জলে পাই গুলতে বলবেন না যেন।
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৩৮320661
  • না না, ছবির এগজিবিশন।
  • পু | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৩৭320660
  • বিরিয়ানির এক্সিবিশন???!!!
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৩৬320659
  • একবার এগজিবিশনে এক বাক্স বিরিয়ানি বানিয়ে নিয়ে গেসলুম। একা ব্ল্যাংকিই পুরোটা খেয়ে ফেলেছিলো প্রায়, কাউকে ভাগ না দিয়ে। ঘুটঘুটানন্দের হাঁড়ির মতন।
  • পু | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৩৫320658
  • :((((
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৩৩320656
  • "অভ্যু বেঁচে গেল" কথাটার মানে কি? সবাইই তো কিমা ধোয়ার বিপক্ষে, একা অভ্যুর দোষ কেন?
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৩৩320657
  • বিরিয়ানি রান্না একটা ফাইনাইট স্টেট মেশিন। আগে সেটা বানিয়ে ফেলো।
  • | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:৩২320655
  • অজ্জিতের 10:28 অভ্যু আর ডিডিকে বলল। :-D
  • পু | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:২৯320654
  • অরিজিতদা,
    ওবেলা সবাই আপনার বিরিয়ানি বানানোর খুব নাম করলো। কবে খাবো?
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:২৮320652
  • ছাগলের লোম থেকে পশমিনা হয়। পেটে গেলে তো ভালো, রোজ সকালে একটা করে পশমিনার চাদর পাবেন।
  • | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:২৮320653
  • সে নিজেরা নিরামিশাষী হলে ব্যবসা করতে অসুবিধে কী? আমি অবশ্য জানি না এরা নিরামিশাষী কিনা। তবে ভেঙ্কিজ চিকেন বেশ বিখ্যাত চেন এখানে। চিকেনের অনেকরকম রেডি টু ঈট আইটেমও রাখে ওরা।
  • Byaang | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:২৭320651
  • নেহাত আমি এখন গুড ডাইনোসর দেখছি এবং দেখতে অসম্ভব ভালো লাগছে, তাই এযাত্রা অভ্যু বেঁচে গেল। বাড়ি গিয়ে আমার কিমা ধোয়ার ছাঁকনির ছবি দেব। কিমা ভালো করে ধুয়ে নিতে হয়। নয়তো পেটে ছাগলের লোম চলে যাওয়ার খুব চান্স।
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:২৬320650
  • ভেঙ্কিজ চিকেন খেলে এমনিতেই ঝাড়। নামের ওজনেই ব্ল্যাকবার্ন রোভার্স চ্যাপ্টা হয়ে গেছে।
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:২৫320648
  • ভেঙ্কিরা সবসময় নিরামিশাষী হয় না?
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:২৫320649
  • ক্ষুর মোটেও দেয় না। এবার বলবে পাতলুনও দেয়।
  • | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:২৪320645
  • উফ! ভেঙ্কিজ চিকেন।
  • aka | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:২৪320646
  • পাটাটাকে আগেও ডেটলে চান করাতে পারেন। আপনারা তো ধম্ম টম্ম মানেন না, বলি দেবার আগে স্নান করামো নিয়ম কেন?
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:২৪320647
  • কলকেতায় ডিপার্টমেন্টাল স্টোরে মরতে এই ধরণের বাজার করতে যাবো কেনে? বাঁশদ্রোণী, কুদঘাট, জয়শ্রী বাজার হাতের কাছে থাকতে?
  • | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:২১320644
  • এখানে মানে কোনখানে?
    টাটাবাবুর স্টারবাজারে তো করে রাখা থাকে, আবার বললে করেও দেয়। সে ঠিকঠাক, পরিস্কার মোটামুটি। কিনেঙ্কিজ চিকেন থেকে তো প্যাকেট করাই আসে। আর তাতে মাঝেমধ্যেই পলিথিনের প্যাকেটের অংশ মিশে টিশে থাকে। বিগবাস্কেট থেকেও প্যাকেটে আসে কিমা।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:২০320641
  • ডিপেন করছে, পার্স কতটা ভারি তার উপর।
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:২০320642
  • সরি, এখানে না। ওখানে। মাথা গুইল্যে গেছে। অঙ্কের ঘায়ে।
  • ঈশান | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:২০320643
  • রেডি টু ইট খান। আর মাঝে মাঝে মুখ বদলাতে ছোলাসেদ্ধ। আরও কিছু সহজ রেসিপি লাগলে যোগাযোগ করুন। মনে রাখবে বাঁচার জন্য খাওয়া, খাওয়ার জন্য বাঁচা না, যে সহজ সত্যটা নগরসভ্যতায় আপনারা ভুলতে বসেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত