এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৪:৩২320790
  • ফিনল্যাণ্ডে যত বাড়ি দেখেছি তার নব্বই শতাংশই এই লাল রঙ।

    আর কুমুদিকে অনেক ধন্যবাদ। ওনার ভরসাতেই তো গুরুতে আসি। বাকিরা কেমন হিংস্র ক্যানিব্যাল মত (অহিংস্র ক্যানিব্যাল অবশ্য হয় না)
  • Abhyu | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৪:৩০320789
  • কুমুদি জানেন তো ফিনল্যাণ্ডে লাল রঙের বাড়ি হয়, এটাই নাকি ন্যাচারাল রঙ - কি একটা ব্যাখ্যা ছিল।
  • kumu | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৪:২৮320788
  • আর অভ্যু বড় ভালো ছেলে।তার কিমা বানানোর বিরুদ্ধে প্রবল আপতি ও প্রতিবাদ লিখে গেলাম।
  • Ekak | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৪:২৭320786
  • *হাতা
  • Ekak | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৪:২৭320787
  • পাহাড়ে টুরিসম অবস্যই হওয়া উচিত তবে ইন্ডিয়ান দের যত কম ঢুকতে দেয় তত ভালো। ফরেনার্স ওয়েলকাম। কস্ট বাড়াক, পদে পদে ইমিগ্রেশন চেকপোস্ট বসাক আর ইন্ডিয়ান দেখলেই ক্যাঁক করে ধরে একুশ হাত জল গেলাক। পালে পালে সমতলী ইন্ডিয়ান মানেই নোংরা করে কয়েক বছরের মধ্যে পাহাড়কে নরক করে তুলবে।
  • kumu | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৪:২৬320785
  • সত্যি বলতে কি মাংস মুছে নেয়ার্কনসেপ্ট ভুলভাল লাগে।আমি মাংস,কিমা,মাশরুম,ফলফলাদি আর কড়াইশুঁটি ইত্যাদিও বেশ করে ধুয়ে থাকি।
    ত্রিপুরাতেই তো আমাদের লাল ঈঁটের ঘর হবে।দে কি এরি মধ্যে ভুলে গেল?
  • Abhyu | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৫৯320784
  • পাই স্পনসর করবে তো।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৫৮320782
  • দেদি, হ্যাঁ, হ্যাঁ, চলে এসো। ভাল লাগবে। মুনিয়ার পরীক্ষা হয়ে গেলে এমনি ঘুরেও যেতে পারো। আমি এখন লোকজনকে দেখানোর জন্য নানারকম জায়গা জায়গা আর রুটের তত্ত্বতাল্লাশ করছি। মানে জায়গাগুলো তো অনেকই ফিল্ডেই দেখি, কিন্তু ঘুরতে গেলে কীভাবে একটার সাথে অন্যটা জোড়া যায়, কোথায় কী থাকা যায়, এই সব খোঁজখবর। আছে, কিন্তু খুবই অল্পসল্প। এরকম জায়গায় কেন যে পর্যটন প্রায় সেভাবে কিছুই ডেভেলপ করেনি ! একদিকে হয়তো ভাল হয়েছে, কিন্তু অনেকদিকে তাতে ভালও হয়নি। সব কিছু স্ক্যান করা হয়ে গেলে সরকার সরকারকে একটা খসড়া দিয়ে দেবো খন ;)

    এডি, বাঃ, এবার গেলে তাইলে দেখা হয়ে যাবে, যোগাযোগ করলে ঃ)
  • de | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৫৮320783
  • পত্তন করতে তো আপত্তি নেই, আপনি স্পনসর করলে - চার্ণকেরো তো স্পনসর ছিলো!
  • Abhyu | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৫২320781
  • বড় শহর ভালো লাগে না তো একটা গ্রাম পত্তন করুন না। জব চার্ণকের মতো। গুরুর লোকেরা সেখানে জমি কিনবে।
  • de | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৫০320780
  • কাজুর আপিস নাকি ওটা? সব ঠিকঠাক আশা করি -

    পাই - কি ভালো লাগলো শুনে। আমি মেয়ের বারো ক্লাসের পর ত্রিপুরায় চাগ্রী নেবো ঠিক! বড় শহর আমার আর ভাল্লাগেনা!
  • Abhyu | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৯320779
  • ও সেই ভাবেই পেটে প্রজাপতি আসে। এইবারে বুঝলাম।
  • AD | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৭320776
  • @pi, আমি উত্তরপাড়ার পুরোনো বাসিন্দা, আপনার কোন একটা পোষ্টে দেখেছিলাম যে, আপনার বাড়ী উত্তরপাড়া তেই, তাই জিগাচ্ছিলাম আর কি...
  • Abhyu | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৭320777
  • খবর দেখি নি। আশা করি কিছু বিশেষ ক্ষয়ক্ষতি হয় নি।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৭320778
  • ওনারা পেটে গিয়ে প্রজাপতির ভাইবোন হয়ে বেরিয়ে ব্রেনে গিয়ে নিউরনের ডালে ডালে উড়ে বেড়ান।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৪320775
  • আজ নির্বাচনের ছুটি এখানে। ক'দিন ধরে কংগ্রেসের যা সব মজাদার প্রচারসভা দেখলাম ! সেদিন আসতে আসতে মাইকে খুব গরমাগর্ম বক্তৃতা শুনছি, দূর থেকেই। এই যে আপনারা কম পয়সার বসস্থান পেয়েছেন, এতো কেন্দ্রের টাকা, এতে রাজ্য সরকারের কী অবদান? কিন্তু যে বাসস্থান পেয়েছেন, সেগুলো কি থাকার যোগ্য? এসব টাকা কে মারলো ? সরকারের দলের মিছিলে না হাঁটলে, মিটিং এ না গেলে কি রেগার টাকা পাবেন, অমুক ভাতা পাবেন, তমুক সুবিধা পাবেন, ইঃ ইঃ .. মানে, বোঝাই যাচ্ছে কংগ্রেস
    শুনেই বোঝা যাচ্ছে, কংগ্রেসের সভা হচ্ছে। কাছাকাছি যেতে সার সার পতাকাও চোখে পড়লো, একটা মঞ্চও পিছন থেকে দেখতে পাচ্ছি মনে হল। সামনেই রাস্তার ধারের বাজার। কাছাকাছি যেতে মঞ্চ দেখে হাঁ। একটিও লোক নাই। সামনের চেয়ার পাতা সার সার, সেও ফাঁকা। মাইকে বক্তৃতা চলছে।
    নির্বিকারমুখে লোকজন আলু পটল পেঁয়াজ লাউশাক, ঢেঁকিশাক, বাঁশ, মেস্তা, শুঁটকি কিনছেন।
  • kumu | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৪০320774
  • কাজু হ্যাঁ তোমার কথাই লিখতে যাচ্ছিলাম।লামাও ঐ বিল্ডিংএ ?
  • Abhyu | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৩৮320773
  • কড়াইশুঁটির মধ্যে যে সরু সরু সাদা সাদা শুঁয়োপোকার ভাইবোনেরা থাকে তাদের নিয়ে আপনাদের কি বক্তব্য?
  • pi | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৩৬320772
  • হ্যাঁ, কাজু, লিখেছিলাম। তোমার আপিস জানতাম না।
    কী থেকে হয়েছে, জানা গেল ?

    AD, না ওখানে তো সেই পুজোর ছুটিতে গেছিলাম, এখন আর কীকরে থাকবো। কিন্তু আপুনি কে বটেক, চিনতে পারলুম না যে ..

    দেদি, এখন আমি এখানে পেস্টিসাইড ছাড়া চাষ করা ছোট ছোট চাষীদের থেকে কিনি। হাটে অম্নি আসেন অনেকে। আর ঝুমের সব্জি যা পাই নি, সেখানেও কোন সার বা কীটনাশকের নাক গলানো নাই।
    তবে, এরপর আমি নিজের বাগানের কড়াইশুঁটিই খাবার অপেক্ষায়, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, টমেটো, বেগুন, আলু, পেঁয়াজদের সাথে। যদি অবশ্য ওদের বড় হয়ে ফল দিতে ইচ্ছে হয়।
  • Kaju | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৩০320771
  • যাঃ দুবার হয়ে গেল।
  • Kaju | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:২৯320769
  • আমার অফিসের সিক্সথ ফ্লোরে আজ আগুন লেগেছে খবর পেয়েছেন নিশ্চয়ই। ইনফিনিটি বেঞ্চমার্ক। স্টারানন্দেও দেখিয়েছে। আমাদের অফিস তার ঠিক ওপরের তলায় সেভেনথ ফ্লোরে। আজকে অফিস ছুটি হয়ে গেল।
  • Kaju | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:২৯320770
  • আমার অফিসের সিক্সথ ফ্লোরে আজ আগুন লেগেছে খবর পেয়েছেন নিশ্চয়ই। ইনফিনিটি বেঞ্চমার্ক। স্টারানন্দেও দেখিয়েছে। আমাদের অফিস তার ঠিক ওপরের তলায় সেভেনথ ফ্লোরে। আজকে অফিস ছুটি হয়ে গেল।
  • AD | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:০৪320768
  • পাই কি এখ্ন ও উত্তরপাড়াতেই আছ?
  • de | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:০৩320767
  • কড়াইশুঁটিতে পেস্টিসাইড খুব বেশী -
  • pi | ০৯ ডিসেম্বর ২০১৫ ১২:৫২320766
  • বাপ্পো রে, এত কিছু পড়লে আজ আর মাশরুম মাঞ্চুরিয়ান রেঁধেই উঠতে পারতুম না।

    কিন্তু এই জন্যই কড়াইশুঁটির মত খোসার মধ্যে থাকা জিনিসপত্তর ভাল। রোজ কী সুন্দর কিনে এনে রাস্তায় আসতে আসতেই খান দুশো সাবাড় করে দি। অবশ্য আপনার যাঁরা ডিমের খোলা খান না, তবু খোলা কাচেন, তাঁরা অবশ্য কড়াইশুঁটিদেরও ক্লিন্সার মাখাতে পারেন।

    যাগ্গে কথা হল, এবার আমি ফ্রায়েড রাইসে দেব কি ? আজ অব্দি কোন রান্নায় কড়াইশুঁটি দিয়ে উঠতে পারলাম না, দেবার আগেই সব শেষ হয়ে যায় ? এর কোন প্রতিকার হয় কি ?
  • de | ০৯ ডিসেম্বর ২০১৫ ১২:৩৪320765
  • এখানে মাশ্রুমে বেশ গুঁড়ো গুঁড়ো মাটি লেগে থাকে - আমি ওপরের পাতলা ছালটা ছাড়িয়ে ফেলে তারপরে ধুয়ে নি -
  • Abhyu | ০৯ ডিসেম্বর ২০১৫ ১২:২৫320764
  • তাহলে রসিদটা রেখে দেবেন, নেহাত বেঘোরে মারা গেলে বর/বউকে বলবেন দোকানকে সু করতে।

    অক্ষদা একবার বলেছিল আপনারা জল কি দিয়ে ধুয়ে নেন?
  • sosen | ০৯ ডিসেম্বর ২০১৫ ১২:২৪320763
  • মানে কিমাটা পারলে নিজে দাঁড়িয়ে করিয়ে নিন কিম্বা বাড়িতে মিন্স করে নিন বাদবাকি জিনিস ঐ যারা বিক্রি করছে তাদের উপর ভরসা রাখুন। সব কিছু ধোয়ার দরকার নেই তবে স্ক্রু হাতুড়ি অবশ্য বেছে নেওয়াই ভাল।
  • b | ০৯ ডিসেম্বর ২০১৫ ১২:২১320761
  • তাইলে আপনারা শুধু অর্গ্যানিক হাওয়া খান।
  • sosen | ০৯ ডিসেম্বর ২০১৫ ১২:২১320762
  • হাই হিটে রেঁধে কিছু লাভ হবেনা। দোকান থেকে মাশরুম কেনা মানেই চাষীর উপর ভরোসা করে কেনা। কারণ তারাই ঠিকঠাক দেখে তোলে। স্পোর হওয়ার আগে তোলে। তাও মিশে থাকা খুবই সম্ভব। স্পোর জলে ধুয়ে যায় না আর এমনিতে মাশরুমের চেয়ে পরিষ্কার আর কিচ্ছু হয়না। জল নষ্ট শুধুমুধু ধুয়ে। আর টক্সিক কিছু ফাংগাস থাকলে সে ধুয়ে তো যাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত